১ম প্রকাশ, ২০২১
সময়িন্দ্রজাল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সময়িন্দ্রজাল |
| Author | সামসুল ইসলাম রুমি |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 367 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.51 Kg |
| ISBN | 9781556156786 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
15 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টিTahsina Rahman , Dec 12, 2024
"Loved this book,perfect balance of science fiction and human emotions"
Shihab Uddin Khondaker , Nov 11, 2022
"Mystery of this book is beyond description. One of the best book I ever read🥰"
Anjan Das , Mar 16, 2022
"বই : সময়িন্দ্রজাল লেখক : সামসুল ইসলাম রুমি জনরা : সাইফাই থ্রিলার প্রকাশনি : বাতিঘর প্রকাশনি পাঠ প্রতিক্রিয়া : এক বসায় দারুন একটা সাইফাই গল্প পড়লাম। অসাধারণ লেখনির মাধমে বিদেশী পটভূমি তে লেখক যেভাবে টাইম ট্রাভেল সম্পর্কিত টপিক টা কে বর্ণনা করেছে তা পড়ার সময় মনেই হয় নি এইটা লেখকের প্রথম বই! বার বার পড়ার সময় মনে হয়েছে এটা বিদেশি বই এর সাবলীল অনুবাদ পড়ছি না তো! টাইম ট্যাভ্রেল নিয়ে হলিউড এর বিখ্যাত বিখ্যাত মুভি, এমনকি সাউথ ইন্ডিয়ার অদ্ভুদ অদ্ভুদ 😛 সব লজিক নিয়ে বানানো মুভি দেখার পর খুব করেই চাচ্ছিলাম আমদের দেশীয় লেখকের মৌলিক একটা এরকম গল্প পড়তে। সেটা এই গল্পের মাধ্যমেই পূরণ হয়েছে ষোলকনা। পজিটিভ পয়েন্ট এর অভাব নেই বইটির মধ্যেই। ধাপে ধাপে বিল্ড করে লেখক কাহিনী এগিয়েছে তাঁর অসাধারন লেখনশৈলির মাধ্যমে। প্লেন সম্পর্কিত তথ্য,প্লেন ক্র্যাশ এর সময় প্লেন এর যাত্রিদের মধ্যে অস্থিরতা, ভৌগলিক অবস্থান,প্রকৃতির নিষ্ঠুরতা, সময়ের সাথে পাংগা নিলে সেটার পরিণতি,ভবিষ্যতের কাল্পনিক ছবি লেখক যেভাবে সুন্দর করে তুলে ধরেছে সেটার জন্য ১০ এ ১০ পাওয়ার যোগ্য। নেগেটিভ পয়েন্ট এর মধ্যে একটা দিক ই মনে হল তা হচ্ছে ধাপে ধাপে যখন ভবিষ্যতের বণর্না দেওয়া হচ্ছিল তখন প্রযুক্তির উন্নয়ন টা লেখক সেভাবে দেখায় নি যেটা বই আরম্ভ করার শুরুতে ভেবেছিলাম মনে মনে। যারা " টাইম ট্র্যাভেল" এই টপিক টা কে খুব পছন্দ করে তাদের জন্য মাস্ট রীড একটা মৌলিক সাইফাই জনরার বই ❤️"
Joayria Jalal Duhita , Apr 30, 2021
"সময়িন্দ্রজাল --সামসুল ইসলাম রুমি বইটি হয়তো বেশিরভাগ পাঠকের চোখে নিতান্তই সাইন্স ফিকশন কিন্তু আমার চোখে ধরা পরেছে প্রকৃতির এক নির্মম রহস্য!!! প্রকৃতি রহস্য তৈরি করতে পছন্দ করে আর অপছন্দ করে এইসব রহস্য উন্মোচনকারীকে। এইটি আমাদের এই বাস্তবিক জীবনের খুব কঠিন একটি সত্য।এই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াটাই যেনো ছিলো এই গল্পের আসল উদ্দেশ্য। এই পৃথিবীতে সৃষ্ট কতশত রহস্যের কয়টায় বা আমরা জানি!!!হয়তো এই বইয়ের মতই এই পৃথিবীর কোথাও ফাঁদ পেতে রয়েছে টাইম টানেল!! বইটির লেখনী আমার কাছে বেশ ভালো লেগেছে। কালকে রাতে শুরু করে আজকে সকালে শেষ করেছি - - তাই বুঝায় যাচ্ছে বইটি কতটুকু আকৃষ্ট করেছে আমাকে। বইটির সমাপ্তি খুব সুখকর না হলেও, বাস্তবিক একটি সমাপ্তির জন্য লেখককে ধন্যবাদ!"
Sumaya Islam Soha , Apr 16, 2021
"আমার পড়া সেরা বই গুলোর মধ্যে একটি।"
Arif Sadi , Apr 16, 2021
"গল্পের শুরুটা বেশ রোমাঞ্চকর ছিল যেখানে ২১৪৫ সালের একটা দুর্ঘটনার ভয়ংকর চিত্র উঠে এসেছে।সেই দুর্ঘটনার প্রধান আসামী আসলে কে? প্লেনটার পাইলট? প্লেনটা নিজে? নাকি প্রকৃতি? নাকি সময়? এরকম বেশ কিছু রহস্য উপন্যাসটা পড়ার সময় আপনারাও টের পাবেন। সেই সাথে এই গল্পে উঠে এসেছে বিজ্ঞানের এক অখণ্ড চিত্র 'টাইম ট্রাভেল', যার রেখা এখনো কেউ চিরতে পারেনি। বিজ্ঞানের কাছে সময় এবং আলো এখন পর্যন্ত রহস্যময়ই রয়ে গেছে, এমনকি এই গল্পেও। লেখক সেই 'সময়ের' রহস্যকে যথাযথভাবে তার উপন্যাসে ব্যক্ত করতে পেরেছে। রহস্যের বেড়াজালে আমি নিজেই শেষ পর্যন্ত আটকেই ছিলাম। মাঝে ৩৭ বছরের যে চক্র চলছিল সেই সাথে ৩৭ বছর পরপর যে শিহরণ জাগানো ঘটনাগুলো ঘটছিল সেসবই আমার কাছে বেশ উপভোগ্য ছিল। বিশেষ করে গল্পের শেষের অংশটুকু আমাকে সবথেকে বেশি ধাক্কা দিয়েছে। সেটা যে কী সেটা আমিও জানি না, হয়তো অতিপ্রাকৃত কিছু। আমি জানতাম প্রকৃতি বরাবরই সবার বন্ধু, কিন্তু সে যদি নিজের রহস্য বাচাতে এগিয়ে আসে তাহলে কতটা সর্বগ্রাসী হয়ে উঠতে পারে সেটা 'সময়িন্দ্রজাল' চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাকে। আরেকটা কথা 'সময়িন্দ্রজাল'-এর কিছু অংশ এতটাই দারুণভাবে চিত্রায়িত করা হয়েছে যে আমার মনে হচ্ছিল যেন চোখের সামনে দেখছি। বিশেষ করে- ১. প্রথম চক্রে যখন এটিসি প্লেনটা চিনতে পারে ২. ভয়ানক সেই রহস্যের ফাঁদের বর্ণনা, বিপর্যস্ততা ৩. অতি যত্নে গড়ে তোলা চরিত্রকে এমন করুণ পরিস্থিতিতে ফেলা ৪. প্রকৃতির করালগ্রাসের দুর্দান্ত চিত্রায়ন... খুবই দুর্দান্ত ছিল। বি.দ্রঃ পাঠক হিসেবে এবং 'অদ্ভুতুড়ে' সাই-ফাই জনরার লেখা হিসেবে 'সময়িন্দ্রজাল'-কে বেশ যোগ্য বই বলে মনে হয়েছে আমার। যেহেতু আমি একজন নতুন পাঠক সেই হিসেবে বইটির কোনো রেটিং দেওয়ার যোগ্যতা আমার আছে বলে মনে হয়না। তাই কোন রেটিং দিচ্ছিনা। তবে এতটুকু বলতে পারি যারা বইটি পড়বেন বা পড়ছেন তাদের জন্য একটা 'অদ্ভুত' থ্রিল সামনে অপেক্ষা করছে, হয়তো সামনের পাতায়ই।"
Pranta banik , Apr 5, 2021
"Oshadharon lekha, Boi er procchod ta o onek attractive. This book is re-commanded 100 times"
Rifat Mhamud , Apr 5, 2021
"ভাল লিখনি"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সময়িন্দ্রজাল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: