হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সমর - শাপলা জাকিয়া এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সমর

3 Ratings | 3 Reviews
TK. 208 TK. 250 -17% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"সমর" — শাপলা জাকিয়ার লেখা এই উপন্যাসটি একটি মানবিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত গভীর অর্থবোধক সাহিত্যকর্ম। এই বইয়ের মূল বিষয়বস্তু হল যুদ্ধ, তার প্রভাব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"সমর" — শাপলা জাকিয়ার লেখা এই উপন্যাসটি একটি মানবিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত গভীর অর্থবোধক সাহিত্যকর্ম। এই বইয়ের মূল বিষয়বস্তু হল যুদ্ধ, তার প্রভাব, এবং মানুষের জীবনে ত
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সমর
Author শাপলা জাকিয়া
Publisher জোনাকী প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 126
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.3 Kg
ISBN 9789843486806
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

3 Ratings and 3 Reviews

★★★★★
3
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Mehnaj Akter

Mehnaj Akter , Apr 17, 2021

★ ★ ★ ★ ★

"এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো কোনো রহস্যোপন্যাস কেউ যদি পড়তে চায় তাহলে শাপলা জাকিয়ার বই অবশ্যই লিস্টে থাকার মতো।"

Liana Sadia

Liana Sadia , Jan 26, 2021

★ ★ ★ ★ ★

"সমর শাপলা জাকিয়া এই আমরা এতো এতো লক্ষ কোটি বছর ধরে এই সৌরজগতের পৃথিবী নামক গ্রহে আসছি,চলে যাচ্ছি। এতো এতো মানুষের মাঝে কি এমন কোনো শক্তি নেই যে সে আমাদের চেনাজানা জগতের বাইরের কিছু না কিছু একটা জানে যা আমাদের চেনা জগত থেকে সম্পুর্ন আলাদা ! হতে পারে। আবার না-ও হতে পারে বলবো না।জগত বড়ই রহস্যময়। এখানে কে কোন রূপে আছে বা কে কি দায়িত্ব নিয়ে এসেছে তাও অজানা। আমরা সাধারণ মানুষ কখনো কখনো আমাদের থিওরির সাথে না মিললে সেটাকে অতিপ্রাকৃত ভেবে নেই।অথচ থিওরির সপক্ষে প্রমাণ না থাকার পরেও কিছুতো একটা আছেই। এই গল্প বলি বা উপন্যাস বা কাহিনী যা-ই বলি না কেনো এমন এক প্লাটফর্ম রচিত হয়েছে যেখানে একটা জগত আছে তা সাধারণ মানুষের জন্য অবিশ্বাস্য। এখানে একটি মেয়ে, যে কি-না এমন এক শক্তির স্পর্শে আসে যেখানে সত্যমিথ্যার কোনো বিচার নাই।ঘটনা ঘ-টে। নিজেরই পরিবারের কোনো একজনকে সারাজীবন একভাবে দেখে পরবর্তীতে অন্যরূপে দেখতে পেলে তা মনে শোষণ করতে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার উপর যদি অন্য কোনো জগতের হয়। গল্পে রংয়ের আনাগোনা দেখা যায়। রং দেখে মানুষটির ভবিষ্যৎ জানা যায়।বাস্তবে এমন হয় কি-না আমি ক্ষুদ্র পাঠক আমার জানা নেই তবে আমি গন্ধের সাথে পরিচিত। এগুলো হয় কারো কারো সাথে। সেটা পাশে বসে থাকা আপনজন ও টের পায় না। মানসিক রোগী ভেবে পরামর্শ দিতে অনেকেই চলে আসেন। মোটকথা এই বইয়ের পাতায় পাতায় নতুনত্ব। আমাদের মন যতটুকু মেনে নিতে পারে তার চেয়েও গভীরে লেখক আমাদেরকে নিয়ে গেছেন। এটা তার সার্থকতা। কল্পনার জগতে আমরা অনেক কিছু সাজাই এবং তাকে পূর্নতা দিতে মনের মতো কিছু ব্যাখা করি।তা হয়তো সাধারন বা অসাধারন কিছু থাকে।কিন্তু এখানে আমাদের লেখক তার কল্পনার জগতে আমাদেরকে নিয়ে গেছেন এবং আমরা দেখেছি তার কল্পনা জগত কতটা শক্তিশালী। কতোটা গোছানো।তিনি দেখিয়েছেন আমাদের পরিমন্ডলে আমাদের চেনা মানুষের মাঝেও এমন কোনো মানুষ আছে যাদেরকে পরিপূর্ণ রূপে চিনলে আমাদের আর সংসার হোক আর যাই হোক সুস্থ ভাবে বেঁচে থাকা যাবে না।আমাদের সবাইকে ওই চোখ খুলে দেয়া হয়নি বিচরণের জন্য। তা-ই আমাদের চেনা পৃথিবীর মানুষ গুলো এখনোও সাধারণ মানুষ হয়ে " কিছু হয়নি " ভাব নিয়ে সম্পর্ক গুলোকে পরম মমতায় জড়িয়ে ধরে আছে। এই গল্পের শেষের লাইনগুলো মন ছুঁয়ে গেছে। " জীবনের কিছু প্রশ্নের না পাওয়া উত্তর ".... অসাধারণ। মন থেকে ভালবাসা আমার প্রিয় লেখিকার জন্য। দীর্ঘদিন তিনি সুস্থ ভাবে আমাদের জন্য আরোও আরোও অজানা বিষয় নিয়ে সফলভাবে সামনে আসুন প্রার্থনা করি।"

Moulee Akhund

Moulee Akhund , Apr 27, 2020

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ_সমর বাংলা থ্রিলারের জগতে শাপলা জাকিয়া নতুন লেখকদের মধ্যে একটি পরিচিত নাম। সেই ধারাবাহিকতায় এবারের বইমেলায় তার নতুন বই “সমর” হতাশ করেনি। নাতাশা নামের বছর বিশেকের একটি খুব সাধারণ মেয়ে একদিন আবিষ্কার করে সে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। সে মানুষের মৃত্যুর খবর আগাম টের পায়। পরকীয়াসক্ত একজন মানুষের কুকীর্তির কথাও আগে থেকেই জানে। প্রেমিকের স্পর্শে, গন্ধে, রঙে বুঝতে পারে তার সমস্যার কথা। নাতাশা একদম সাধারণ একটা মেয়ে। বইয়ে তার বর্ণনাও দিয়েছেন লেখক। পড়াশোনায় মোটামুটি, দেখতেও আহামরি কিছু নয়। তবু সে প্রকৃতির আশীর্বাদপ্রাপ্ত, কারণ সে বিশেষ ক্ষমতার অধিকারী। বিশ বছর বয়সের পর তার যেন তৃতীয় নয়ন উন্মোচিত হয়েছে, যা মানুষের অন্তরাত্মা পর্যন্ত দেখে ফেলতে পারে। মানুষকে সে পশুর রূপে দেখতে পায়। সব মানুষকে নয়, কাউকে কাউকে। সে কারো কাছাকাছি যেতে চায় না, কারণ কারো কাছাকাছি গেলেই সে তার কাছে পাপ স্বীকার করতে চায় আর তার পর পর দুর্ঘটনায় পতিত হয়। এই অবস্থায় নাতাশা সময় কাটাতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। সে ঘুরে বেড়াতে শুরু করে মৃত মানুষের আইডিগুলোতে। এমনই এক আইডিতে সে মেসেজ পাঠিয়ে অভাবনীয়ভাবে রিপ্লাইও পেয়ে যায়। সেই আইডির সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায় তার। এমন সময় একদিন কলেজ থেকে ফেরার পথে এক রহস্যময় পাগল তাকে ফরহাদের আইডির কাছ থেকে সাবধান করে দেয়। কিন্তু নাতাশা পারে না। মেসেঞ্জারে রিং করে কথা বলে তার সাথে। সেই কণ্ঠস্বরের জাদুতে সম্মোহিত হয়ে আত্মহত্যা করতে উদ্যত হয় নাতাশা। শেষ মুহূর্তে নাতাশার ফুপু এসে দেখে ফেলায় জীবন রক্ষা পায় তার। তাকে ভর্তি করা হয় মানসিক হাসপাতালে। এক মাস পর ফিরে আসতে পারে সে। রাস্তার সেই রহস্যময় পাগল নিতাই পাগলা আবার যোগাযোগ করে তার সাথে। নিতাই পাগলার মাধ্যমে নাতাশার যোগাযোগ হয় ওর মত আরও বিশেষ শ্রেণীর মানুসদের সাথে, যাদের জীবনের লক্ষ্য পিশাচ শ্রেণীর মানুষদের নিপাত করা। ফরহাদ নামের মৃত মানুষটির আইডি ব্যবহার করে পিশাচ দলের এক সদস্য নাতাশাকে মেরে ফেলতে চেষ্টা করছে। নাতাশা কি পারবে নিজেকে রক্ষা করতে? নাতাশা কি আসলে মানসিক রোগী? পুরোটাই কি তার অসুস্থ মনের কল্পনা? নাকি সে মাদকাসক্ত? রুদ্ধশ্বাসে পড়ে ফেলার মত টান টান থ্রিলার উপন্যাস “সমর”। “র, ড়” ও “ই, য়” এর কিছু বানান ভুল চোখে লেগেছে। সব মিলিয়ে, সংগ্রহে রাখার মত বই এটি। লেখিকার আগামী বইয়ের অপেক্ষায় থাকলাম। এক নজরেঃ বইয়ের নামঃ সমর লেখকঃ শাপলা জাকিয়া প্রচ্ছদঃ সজিব খান প্রকাশনীঃ জোনাকী প্রকাশনী রেটিংঃ ৮.৫/১০"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সমর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সমর পাতা: 1 / 8
পাতা 2
সমর পাতা: 2 / 8
পাতা 3
সমর পাতা: 3 / 8
পাতা 4
সমর পাতা: 4 / 8
পাতা 5
সমর পাতা: 5 / 8
পাতা 6
সমর পাতা: 6 / 8
পাতা 7
সমর পাতা: 7 / 8
পাতা 8
সমর পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।