হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সেক্স এডুকেশন - ডা. নুসরাত জাহান দৃষ্টি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সেক্স এডুকেশন

26 Ratings | 15 Reviews
TK. 360 TK. 400 -10% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title সেক্স এডুকেশন
Author ডা. নুসরাত জাহান দৃষ্টি
Publisher কুষ্টিয়া প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 144
Country বাংলাদেশ
Language বাংলা
Category স্বাস্থ, পরিচর্চা ও রোগ নিরাময়
Weight 0.32 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.85

26 Ratings and 15 Reviews

★★★★★
9
★★★★☆
8
★★★☆☆
7
★★☆☆☆
0
★☆☆☆☆
2

পাঠকদের মন্তব্য

১৫টি
Md Khaled Mahmud

Md Khaled Mahmud , Sep 20, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার লিখেছেন। আরও তথ্য সমৃদ্ধ কিছু বই ভবিষ্যতে আশা করছি।"

Md. Tareque Rahaman

Md. Tareque Rahaman , Sep 8, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো বই"

Arman

Arman , Jul 20, 2026

★ ★ ★ ★ ★

"pdf dowload option nai......"

Himel Ahsan

Himel Ahsan , Apr 16, 2026

★ ★ ★ ★ ★

"চমৎকার বই 🎈"

মাহফুজ আদীব

মাহফুজ আদীব , Mar 15, 2026

★ ★ ★ ★ ★

"চমৎকার একটি বই"

arfin

arfin , Dec 7, 2025

★ ★ ★ ★ ★

"mnhu প্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেপ্রেস করে হোল্ড করলে পিন,এক্সক্সক্সক্স্যয্যয্যয্ব্ব্ব্ব পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবে"

M_h****com

M_h****com , Oct 13, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Very informative"

Kamal

Kamal , Sep 17, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"wow nice"

MINHAZ

MINHAZ , Sep 11, 2025

★ ★ ★ ★ ★

"Salute to you for having this courage to write this book and specially for publishing e-book."

Md Hafijur Rahman

Md Hafijur Rahman , Apr 29, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা একই কথা বারবার ঘুরিয়ে পেছিয়ে বলে। খুব বেশি কিছু নেই।"

Md Hussain Mesbah

Md Hussain Mesbah , Apr 28, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"I really enjoyed reading the book. He has arranged the book with a lot of informative words here. You can read it and see that it is very beautiful. Thank you my sister doctor D. Nusrat. And thank you Prakashani Rokmari.com."

ZUBAYER HASAN

ZUBAYER HASAN , Apr 23, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই ভালো একটি বই। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে বইটিতে।"

Muhammad Tarazul Islam

Muhammad Tarazul Islam , Apr 19, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Beautiful Doctor's Nice & Informative Book. I haven't read but kept in my Collections."

আজহার জাহিদ

আজহার জাহিদ , Jul 26, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নব-দম্পতিদের উপহার দেয়ার জন্য আদর্শ একটি বই নব-দম্পতিদের উপহার দেওয়ার জন্য অনন্য এবং বাস্তবসম্মত একটি বই হতে পারে ডা. নুসরাত জাহান দৃষ্টির লেখা "Sex Education"। আমাদের সমাজে যেখানে যৌনতা ও যৌন স্বাস্থ্য নিয়ে এক ধরনের জড়তা ও ট্যাবু কাজ করে, সেখানে এই বইটি প্রচলিত ভুল ধারণাগুলো ভাঙতে এবং সাধারণ পাঠকদের সঠিক বৈজ্ঞানিক তথ্যের মুখোমুখি করতে অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করে। সহজ ও সাবলীল ভাষায় জটিল বিষয়গুলো উপস্থাপনের ক্ষেত্রে লেখকের প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। তবে, একটি আদর্শ গাইডবুক হিসেবে এটি কতটা স্বয়ংসম্পূর্ণ, তা নিয়ে কিছুটা আলোচনার অবকাশ থেকে যায়। বিশেষ করে, মনস্তাত্ত্বিক জটিলতা বা আধুনিক যৌন স্বাস্থ্যের কিছু গুরুত্বপূর্ণ দিকের গভীর বিশ্লেষণের ক্ষেত্রে বইটিতে কিছুটা সীমাবদ্ধতা চোখে পড়ে—যা না থাকলে এটি আরও বেশি পূর্ণাঙ্গ ও তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হতে পারত। ইতিবাচক দিক: ১। সহজ ভাষা লেখিকা বিষয়গুলো খুব সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন করেছেন, যা যেকোনো পাঠকের জন্য সহজেই বোধগম্য। ২। চমৎকার কাগজ ও প্রিন্টিং আরেকটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হলো বইটির কাগজ আর প্রিন্টিং। বইটির কাগজের মান একদম ঝকঝকে এবং প্রিন্টিংয়ের কাজও একদম প্রফেশনাল। এর ফলে বইটা দেখতে ও পড়তে দুটোই বেশ আনন্দদায়ক। এমন মানের বই পড়লে পাঠকের অভিজ্ঞতাই একদম অন্যরকম হয়। ৩। অসংখ্য প্রশ্নের অসংখ্য সমাধান ড. নুসরাত জাহান দৃস্টির বইটি যৌনস্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছে, যা আমাদের সমাজে এখনো অনেকাংশে উপেক্ষিত। সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম—সবাই এই বই থেকে প্রয়োজনীয় ও বাস্তবসম্মত তথ্য পেতে পারে। সহজবোধ্য ভাষায় যৌনশিক্ষার জটিল বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য লেখিকাকে সাধুবাদ জানাই। এই বইটি শুধু কৌতূহল মেটানোর জন্য নয়, বরং যৌনস্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে। আমাদের সমাজে এমন গবেষণাধর্মী ও তথ্যভিত্তিক বই আরও বেশি প্রচারিত হওয়া উচিত। ৪। বইটিতে নিরাপদ যৌনচর্চা নিয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেখানে কনডম ব্যবহারের মতো সুরক্ষামূলক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ যৌন সম্পর্ক না মানলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের পাশাপাশি এইচআইভি, এইচপিভি, গনোরিয়া, সিফিলিসসহ নানা ধরনের যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। নিরাপদ যৌনচর্চার সুফল এবং অবহেলার ক্ষতিকর দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরে বইটি পাঠকদের সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ৫। ভুল ধারণা দূরীকরণ যৌনতা বিষয়ে প্রচলিত অনেক ভুল ধারণা এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে, যা পাঠকদের জন্য শিক্ষণীয়। ৬। গোপন বিষয়ের আলোকপাত বইটিতে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা সাধারণত অন্য কোথাও সহজে পাওয়া যায় না। যেমন কিভাবে Foreplay করতে হয়, ধাপগুলো, বিভিন্ন Sex position এর বণর্না দিয়েছেন, যদিও কোনো ছবি দেননি, যা এসব sex position এ expert হওয়ার পথে বাঁধা, তাছাড়া ছবি না থাকায় অনেকে বোঝার জন্য porn site এ ঢুকতে পারে, যা এ বইয়ের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। যদিও foreplay সম্পর্কে বলেছেন কিন্তু Thrusting বা লিঙ্গ বা penis কিভাবে যোনিতে প্রবেশ করাতে হয় তার সঠিক technique বা কৌশল বর্ণনা করেননি। আরো ছোটখাটো কিছু তথ্য যেমন কিভাবে বোঝা যাবে একজন পুরুষ মানসিক নাকি শারীরিক কারণে লিঙ্গ উত্থান সমস্যায় ভোগছেন অথবা Female orgasm কিভাবে বোঝা যায়? তবে আরও Sex position এবং তাদের বৈচিত্র্য নিয়ে বিশদভাবে আলোচনা করলে পাঠকরা এ বিষয়ে আরও শিখতে পারতেন। আশা করি পরের সংস্করণ বা Edition এ তা থাকবে। ৭। সেক্সের সময়কাল বাড়ানোর বিভিন্ন পদ্ধতি লেখিকা স্কুইজ পদ্ধতি ও স্টপ এবং স্টার্ট পদ্ধতির বর্ণনা দিয়েছেন। যা অনেককে দীর্ঘ সময় সেক্স করতে সাহায্য করবে। তবে ছবি দিয়ে না বোঝানোয় অনেকে হয়ত বুঝবেনা। Internet এ অনেক সুন্দর ছবি দিয়ে বোঝানো আছে, এগুলো পরবর্তী সংস্করণে যুক্ত করলে বইয়ের বিক্রি যেমন বাড়বে, পাঠকরাও অনেক কিছু শিখতে পারবে। ৮। যৌন থেরাপির (Sex therapy) র সহজ ব্যাখ্যা বইটিতে যৌন থেরাপির বিভিন্ন পদ্ধতি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা যারা যৌন সমস্যায় ভোগছেন তাদের জন্য বিশেষভাবে সহায়ক। ৯। কনডম ব্যবহারের গুরুত্ব ডা. নুসরাত জাহান দৃষ্টির আরেকটি চমৎকার আলোচনা ছিল কনডম নিয়ে। বইটিতে তিনি পুরুষ ও নারীদের জন্য কনডমের কার্যকারিতা, এর জন্মনিয়ন্ত্রণ ক্ষমতা এবং কীভাবে এটি যৌন জীবনকে নিরাপদ ও উন্নত করতে সাহায্য করে তা ব্যাখ্যা করেছেন। যদিও কিভাবে পড়তে হয় তা বোঝাননি। এই প্রবন্ধটি যৌন স্বাস্থ্য রক্ষার পাশাপাশি যৌন জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১০। হানিমুন এর গুরুত্ব ও উপভোগ্যতা ড. নুসরাত জাহান দৃষ্টি তার বইতে সহজ আর প্রাণবন্ত ভাষায় তুলে ধরেছেন honeymoon-এর বিশেষত্ব। তিনি বলেছেন, বিয়ের পর এই সময়টা দম্পতিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একে অপরকে কাছ থেকে জানার সুযোগ নয়, সম্পর্কের বন্ধনটা আরও মজবুত করার একটা অসাধারণ সময়। কাজের চাপ আর দৈনন্দিন ঝামেলা থেকে দূরে গিয়ে এই ক'টা দিন যেন দু'জনের জন্য শুধু আনন্দ আর স্বস্তির। কীভাবে একসাথে মজা করা যায়, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা যায়—এসব নিয়ে তার অনেক সুন্দর পরামর্শ রয়েছে। ড. দৃষ্টির মতে, honeymoon শুধু একটা ভ্রমণ নয়; এটা ভালোবাসা আর বন্ধুত্বের একটা মজার শুরু। ১১। মাস্টারবেশন বা হস্তমৈথুন সংক্রান্ত আলোচনা অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থেকে বাঁচার উপায় সংক্রান্ত আলোচনা আছে যেটা খুব helpful. ১২। গর্ভধারণ সম্পর্কিত আলোচনা ডা. নুসরাত জাহান দৃষ্টি বইয়ে নব-দম্পতিদের জন্য গর্ভধারণ (প্রেগন্যান্ট হওয়া) নিয়ে স্পষ্ট ও সহজ ভাষায় লিখেছেন। তিনি ব্যাখ্যা করেছেন কোন সময়ে (ফার্টাইল পিরিয়ড বা ওভুলেশনের সময়) যৌন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি হয়, স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় টিপস যা দম্পতিদের সন্তান নেওয়ার পরিকল্পনায় সাহায্য করে। সীমাবদ্ধতা: ১। চিত্রের অভাব যৌন অঙ্গ-প্রত্যঙ্গ এবং কাজ বোঝানোর জন্য বইটিতে কোনো ছবি বা স্কেচ নেই, যা বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বোঝাতে পারত। উদাহরণস্বরূপ, জি-স্পট, ক্লিটোরিস বা ইরেকশনের ধাপগুলো ছবি দিয়ে বোঝালে পাঠকরা সহজে উপলব্ধি করতে পারতেন। রাতে কি কি পোশাক পড়া যায়, ডার্টি টকের উদাহরণ, কিভাবে নারী ও পুরুষ হস্তমৈথুন বা masturbation করতে পারে, চুমু খেতে পারে, কোন কোন অঙ্গে কিভাবে আদর করতে হবে, sex position গুলোর ছবি বা animation DVD দিয়ে বোঝালে সবাই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেত। ২। P-Shot, Shock Wave Therapy, Doppler Test সম্পর্কিত আলোচনা বইটিতে P-Shot, Shock Wave Therapy এবং Doppler Test সম্পর্কিত কোনো আলোচনা নেই। এগুলো আধুনিক যৌন চিকিৎসার অংশ, যা যৌন সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ৩। গভীরতার অভাব যৌন আচরণ ও সম্পর্কের বিষয়ে আরও বিশদ আলোচনা প্রয়োজন ছিল। যেমন, যৌন আচরণ বয়সের সাথে কীভাবে পরিবর্তিত হয় —এ বিষয় আরও বিশদে থাকলে বইটি আরও সমৃদ্ধ হতো। তাছাড়া premature ejaculation সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যেত। বাস্তব উদাহরণ দিয়ে কিভাবে বিভিন্ন রোগী এসব সমস্যা কাটিয়ে উঠেছে তা বর্ণনা করলে খুব সহায়ক হত। ভায়াগ্রা কিভাবে কাজ করে বা premature ejaculation এর ঔষুধগুলো কিভাবে কাজ করে তা ছবিসহ আলোচনা করা যেত। ৪। অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন এর ফলে কি কি সমস্যা হয় এবং কেন হয় সে সম্পর্কিত আলোচনার অনুপস্থিতি লেখিকা বইটিতে মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন এটা ধর্মে নিষেধ। তিনি আরও বলেছেন অতিরিক্ত হস্তমৈথুন ঠিক নয়। তবে আমি মনে করি বিষয়টি আরো গুরুত্বের দাবী রাখে, কারণ অনেক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাস্টারবেশনের ফলে কিছু মানুষের মধ্যে premature ejaculation বা দ্রুত বীর্যপাত এবং erectile dysfunction বা লিঙ্গ উত্থান সমস্যা তৈরি হতে পারে। এ ব্যাপারে Doctor Gobinda gupta ইউটিউবে ভিডিও বানিয়েছেন, যেখানে তিনি ছবির মাধ্যমে দেখিয়েছেন কিভাবে masturbation এর কারণে Erectile dysfunction and premature ejaculation হয়। তিনি বলেছেন অতিরিক্ত masturbation করলে brain এর সাথে penis এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  তাছাড়া Gary  Wilson (2015) Your Brain on Porn: Internet Pornography and the Emerging Science of Addiction  বইয়ে অনেক বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কিভাবে porn উপরোক্ত সমস্যা তৈরী করছে এবং porn induced masturbation ছাড়ার কারণে কিভাবে অসংখ্য মানুষের sex life অসম্ভব রকম উন্নত হয়েছে।   ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত এবং চিত্রসহ ব্যাখ্যা সংযোজন করলে পাঠকরা উপকৃত হবেন। ৫। আধুনিক বিষয়বস্তুর অভাব বইটিতে আধুনিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বিভিন্ন রকম সেক্স টয় কিভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের ইরোটিক ম্যাসাজ এবং এগুলোর ভালো-মন্দ দিকগুলি সম্পর্কে আলোচনা নেই। বর্তমানে অনেক দম্পতি যৌন জীবনে বৈচিত্র্য আনার জন্য সেক্স টয় এবং ইরোটিক ম্যাসাজের মতো উপকরণ ব্যবহার করে থাকেন, তাই এই বিষয়ে সচেতনতা এবং সঠিক দিকনির্দেশনার জন্য বইটিতে এগুলো অন্তর্ভুক্ত করা উচিত ছিল। ৬। যৌনবাহিত রোগের উল্লেখ ও প্রতিরোধের অভাব বইটিতে যৌনবাহিত রোগসমূহ, যেমন HIV, HPV, গনোরিয়া, সিফিলিস ইত্যাদির বিস্তারিত বর্ণনা এবং কিভাবে কনডম পরিধান করতে হবে সে বিষয়ে সঠিক নির্দেশনা নেই। ৭। রেফারেন্স বইয়ের শেষে রেফারেন্সের তালিকা সংযোজন করা উচিত ছিল, যাতে পাঠকরা আরও গভীরভাবে বিষয়গুলো নিয়ে জানতে এবং অধ্যয়ন করতে পারেন। ৮। কেগেল ব্যায়াম সংক্রান্ত অংশের অভাব যৌন স্বাস্থ্য উন্নয়নের জন্য কেগেল ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যৌন জীবনে নিয়ন্ত্রণ এবং আনন্দ বাড়ানোর পাশাপাশি পুরুষ ও মহিলাদের pelvic floor শক্তিশালী করতে সাহায্য করে। কেগেল ব্যায়াম কীভাবে করতে হয় এবং এর ধাপগুলো ছবি সহকারে বইটিতে সংযোজন করলে পাঠকরা আরও বেশি উপকৃত হতে পারবেন। ৯। চুমু, হ্যান্ডজব বা পেনিস ম্যাসাজ, Clitoris massage এর বিষয়ে বিস্তারিত নির্দেশনার অভাব যৌন শিক্ষার একটি অপরিহার্য অংশ হলো ঘনিষ্ঠতার সময় সঠিকভাবে স্পর্শের কৌশল জানা। বইটিতে চুমু কিভাবে দিতে হয় বা সঙ্গীকে সন্তুষ্ট করতে হ্যান্ডজব কিংবা পেনিস ম্যাসাজ অথবা Clitoris massage এর মতো বিষয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা নেই। এই বিষয়গুলো সঙ্গীর চাহিদা এবং আরামের জন্য প্রয়োজনীয়, এবং এটি যৌন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়গুলো চিত্রসহ বিস্তারিতভাবে আলোচনা করলে পাঠকরা সহজেই সঠিক প্রক্রিয়া সম্পর্কে জানতে এবং শিখতে পারতেন। ১০। কিভাবে properly lubricant use করতে হয় সেটা নিয়ে একটা আলোচনা থাকতে পারে। ১১। পুরুষ ও নারীর শরীরের সংবেদনশীল অঙ্গগুলোর বর্ণনা: পুরুষ ও নারীর শরীরের সংবেদনশীল অঙ্গগুলোর বর্ণনার পাশাপাশি যদি কিছু প্রাসঙ্গিক ছবি বা ডায়াগ্রাম যুক্ত করা হতো, তাহলে সাধারণ পাঠকদের জন্য বিষয়টি বোঝা আরও সহজ হতো। তারপরও এ অংশটি তথ্যবহুল ছিল। পরামর্শ: পরবর্তী সংস্করণে: ০১। বইয়ে ইনডেক্স সংযোজনের প্রস্তাব লেখিকার লেখা “Sex Education” বইটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ ও সাহসী উদ্যোগ। পাঠকদের জন্য এটি অত্যন্ত শিক্ষণীয় ও তথ্যসমৃদ্ধ একটি গ্রন্থ। তবে বইটির পরবর্তী সংস্করণে শেষের অংশে একটি Index (সূচিপত্র বা শব্দানুক্রমিক তালিকা) যোগ করা হলে পাঠকদের জন্য প্রয়োজনীয় বিষয় বা তথ্য দ্রুত খুঁজে পাওয়া আরও সহজ হবে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের বইয়ে এ ধরনের ইনডেক্স থাকে, যা পাঠ অভিজ্ঞতাকে আরও ব্যবহারবান্ধব করে তোলে। ০২। বইটাতে সেক্স পজিশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হলে, অনেকেরই উপকার হবে। যেমন, কিছু ওয়েবসাইটে দেখেছি, সেক্স পজিশনগুলোর বিভিন্ন সুবিধা, সেগুলোর সঠিক উপায়, এবং কিছু প্র্যাকটিক্যাল টিপস দেওয়া থাকে। এরকমভাবে, বইটাতে যদি বিভিন্ন সেক্স পজিশনের জন্য সহজ ভাষায় স্পষ্ট বর্ণনা দেয়া হয়, তাহলে পাঠকরা কিভাবে সেই পজিশনগুলো সঠিকভাবে করতে পারে, সেটা ভালোভাবে শিখতে পারবে। তাছাড়া ওরাল সেক্স কিভাবে করতে হয় ছবিসহ এটা অন্তর্ভুক্ত করা উচিৎ।  উদাহরণস্বরূপ, পজিশনের নাম, প্রতিটি পজিশনে শরীরের কিভাবে অবস্থান রাখতে হবে, কি ধরনের আনন্দ বা সুবিধা হতে পারে, এবং কিছু সতর্কতামূলক টিপস থাকলে আরও সহজ হবে। এতে পাঠকরা শুধু তাত্ত্বিক জ্ঞানই পাবেন না, বরং বাস্তবে সেগুলো কীভাবে প্রাকটিস করতে হবে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। এই ধরনের বিস্তারিত আলোচনা বইটিকে আরও অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং উপযোগী করে তুলবে। ০৩। ডিভিডি সংযোজন: বইটির সঙ্গে একটি ডিভিডি যুক্ত করা উচিত, যেখানে লেখিকার ভিডিও লেকচার থাকবে। ০৪। চিত্র ও স্কেচ: ডিভিডিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যানিমেশন, ছবি অথবা পেন্সিল স্কেচ এর মাধ্যমে উপস্থাপন করা হলে Foreplay, Sex position, Clitoris massage, oral sex ইত্যাদি আরও স্পষ্ট হবে। ০৫। প্রতিটি বিষয়ে উদাহরণ ও গভীর ব্যাখ্যা: premature ejaculation, ভায়াগ্রা এবং মাস্টারবেশন সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য বিস্তারিতভাবে সংযোজন করা যেতে পারে। ০৬। এই বইয়ে সেক্সুয়াল কমিউনিকেশন নিয়ে দারুণ সব আলোচনা আছে, কিন্তু একটা জিনিস মিসিং মনে হলো—‘ডার্টি টক’! সম্পর্কের উষ্ণতা আর এক্সাইটমেন্ট বাড়ানোর এটা একটা মজার আর গুরুত্বপূর্ণ দিক। পরের এডিশনে এটা যোগ করে কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও রিলেটেবল হবে। আশা করি, পরের সংস্করণে এটা নিয়ে কিছু পড়তে পাবো। ০৭। একটি গুরুত্বপূর্ণ দিক বইটিতে উপেক্ষিত থেকে গেছে— বিবাহিত জীবনে যৌন সম্পর্ক কীভাবে আকর্ষণীয় রাখা যায়। অনেক দম্পতি অভিযোগ করেন যে, বিয়ের পর যৌনজীবন একঘেয়ে হয়ে যায়। অথচ, দীর্ঘমেয়াদী সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা কীভাবে আকর্ষণীয় রাখা যায়, তা জানা জরুরি। পরবর্তী সংস্করণে বিবাহিত জীবনে যৌন উত্তেজনা ধরে রাখার কৌশল – নতুনত্ব কীভাবে আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা যোগ করা যেতে পারে। ০৮। যৌন মিলনের আগে একদিন বা দুইদিন কীভাবে পরিকল্পনা করা যায় তা নিয়ে একটি অধ্যায় যোগ করা হলে সেটি পাঠকদের জন্য ভীষণ উপকারী হবে বলে মনে করি। এখানে শুধু শারীরিক প্রস্তুতি নয়, বরং মানসিক ও আবেগীয় প্রস্তুতির দিকগুলোও অন্তর্ভুক্ত হতে পারে। যেমন—সারাদিনে সঙ্গীর সাথে কীভাবে কথাবার্তা হবে, কীভাবে হালকা রোমান্টিক ও ফ্লার্টি মুহূর্ত তৈরি করা যায়, কোন খাবার বা পানীয় গ্রহণ করলে শক্তি ও মুড ভালো থাকে, আবার কোন খাবার এড়িয়ে চলা উচিত। পাশাপাশি ঘুম, বিশ্রাম, হালকা ব্যায়াম, সুগন্ধি ব্যবহার, আলো-আঁধারি পরিবেশ তৈরি, এবং মানসিক চাপ কমানোর কৌশল—এসব বিষয়ও সুন্দরভাবে তুলে ধরা যেতে পারে। এই ধরনের ধাপে ধাপে প্রস্তুতির গাইড অনেক দম্পতির কাছে কার্যকর হবে এবং তারা যৌনতা নিয়ে আরও ইতিবাচক, সচেতন ও আনন্দময় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ০৯। rough sex and vanilla sex কি এবং কখন কোনটা করা উচিৎ, এটা অন্তর্ভুক্ত হওয়া উচিৎ। ১০। ভবিষ্যতে বইয়ে BDSM (Bondage & Discipline, Dominance & Submission, Sadism & Masochism) সম্পর্কিত একটি অধ্যায় যুক্ত করা যেতে পারে। আমাদের সমাজে অনেকেই এই বিষয়ে কৌতূহলী হলেও প্রায়ই ভুল তথ্য বা অসুরক্ষিত অভ্যাসের শিকার হন। যদি এই অধ্যায়ে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হয়, তবে এটি পাঠকদের জন্য অত্যন্ত উপকারী হবে: BDSM-এর মানসিক এবং মনস্তাত্ত্বিক দিক, সম্মতি এবং নিরাপদ শব্দ (Safe word) এর গুরুত্ব, নিরাপদ এবং ক্ষতিকর অভ্যাসের মধ্যে পার্থক্য সেশন পরবর্তী যত্ন (Aftercare) ও মানসিক স্বাস্থ্য, বাংলাদেশি প্রেক্ষাপটে সাংস্কৃতিক ও নৈতিক বিবেচনা। ১১। ওরাল সেক্স কিভাবে করতে হয়, বা fingering করার সঠিক পদ্ধতি অন্তর্ভুক্ত করা যেতে পারে। চূড়ান্ত মূল্যায়ন: "Sex Education" যৌন স্বাস্থ্য এবং সচেতনতার জন্য একটি প্রয়োজনীয় বই। কিছু ক্ষেত্রে আরও তথ্য এবং আপডেটের প্রয়োজন রয়েছে, তবে চিত্র সংযোজন, মাস্টারবেশনের সতর্কতা এবং আরও গভীর বিশ্লেষণ যুক্ত করলে এটি একটি পূর্ণাঙ্গ যৌন শিক্ষা বই হিসেবে সমাদৃত হবে। প্রয়োজনে যারা একেবারে সাধারণ তাদের জন্য একটা book edition, যারা আরো জানতে আগ্রহী তাদের জন্য comprehensive book লেখা যেতে পারে। আশা করি Western world এ Alex Comfort এর Joy of sex বইটি যেমন বিপ্লব ঘটিয়েছে এ বইটিও বাংলাদেশে তেমন সাড়া জাগাবে।"

ala****com

ala****com , Jul 18, 2024

★ ★ ★ ★ ★

"Vary Good"

প্রশ্ন ও উত্তর (Q&A)

5 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

Ami ki ai boier kono pristha ektu porte parbo akhon

880****856 • 28 Apr, 2026
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 28 Apr, 2026
Q

Boiti ki akhon available ace

880****856 • 26 Apr, 2026
A
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 26 Apr, 2026
Q

boiti Kobe asbe ...

Md Nayem Hossain • 20 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
Rafid Ahmed • 20 Mar, 2025
Q

boiti ki stock out hoye geche

Md Nayem Hossain • 14 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
Rafid Ahmed • 14 Mar, 2025
Q

Boiti ki akhon order korle paoya jabe

Md Nayem Hossain • 07 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
Rafid Ahmed • 07 Mar, 2025

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
সম্প্রাপ্তি আয়ুর্বেদিক প্যাথোজেনেসিস
একটু পড়ে দেখুন
সম্প্রাপ্তি আয়ুর্বেদিক প্যাথোজেনেসিস ডা. মো. জাকির হোসেন
কোনো রেটিং নেই
TK. 500 -12% OFF
TK. 439
চিকিৎসা শাস্ত্রে মডার্ন মেডিসিন - ১ম খণ্ড
একটু পড়ে দেখুন
চিকিৎসা শাস্ত্রে মডার্ন মেডিসিন - ১ম খণ্ড প্রফেসর ডা. মাহমুদ হাসান
(17)
TK. 1,250 -13% OFF
TK. 1,089
রক্তরোগ তত্ত্ব- দ্বিতীয় খণ্ড
একটু পড়ে দেখুন
রক্তরোগ তত্ত্ব- দ্বিতীয় খণ্ড ডাঃ নিগার সুলতানা
(1)
TK. 400 -14% OFF
TK. 344
ডায়াবেটিস ও প্রতিকার
একটু পড়ে দেখুন
ডায়াবেটিস ও প্রতিকার ডা. মারজিয়া শারমিন
কোনো রেটিং নেই
TK. 300 -17% OFF
TK. 249
হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি
একটু পড়ে দেখুন
হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি ডা. শাহীন মাহমুদ
কোনো রেটিং নেই
TK. 990 -29% OFF
TK. 699
ডায়াবেটিসে মুখের সমস্যা
একটু পড়ে দেখুন
ডায়াবেটিসে মুখের সমস্যা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী
কোনো রেটিং নেই
TK. 250 -20% OFF
TK. 199
ক্যানসার রোগের প্রতিকার
একটু পড়ে দেখুন
ক্যানসার রোগের প্রতিকার অধ্যাপিকা ডা. হাফিজা খাতুন
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সেক্স এডুকেশন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সেক্স এডুকেশন পাতা: 1 / 20
পাতা 2
সেক্স এডুকেশন পাতা: 2 / 20
পাতা 3
সেক্স এডুকেশন পাতা: 3 / 20
পাতা 4
সেক্স এডুকেশন পাতা: 4 / 20
পাতা 5
সেক্স এডুকেশন পাতা: 5 / 20
পাতা 6
সেক্স এডুকেশন পাতা: 6 / 20
পাতা 7
সেক্স এডুকেশন পাতা: 7 / 20
পাতা 8
সেক্স এডুকেশন পাতা: 8 / 20
পাতা 9
সেক্স এডুকেশন পাতা: 9 / 20
পাতা 10
সেক্স এডুকেশন পাতা: 10 / 20
পাতা 11
সেক্স এডুকেশন পাতা: 11 / 20
পাতা 12
সেক্স এডুকেশন পাতা: 12 / 20
পাতা 13
সেক্স এডুকেশন পাতা: 13 / 20
পাতা 14
সেক্স এডুকেশন পাতা: 14 / 20
পাতা 15
সেক্স এডুকেশন পাতা: 15 / 20
পাতা 16
সেক্স এডুকেশন পাতা: 16 / 20
পাতা 17
সেক্স এডুকেশন পাতা: 17 / 20
পাতা 18
সেক্স এডুকেশন পাতা: 18 / 20
পাতা 19
সেক্স এডুকেশন পাতা: 19 / 20
পাতা 20
সেক্স এডুকেশন পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।