১ম প্রকাশ, ২০২৩
সবুজ মানুষ রহস্য
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | সবুজ মানুষ রহস্য |
| Author | নিলয় নন্দী |
| Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.25 Kg |
| ISBN | 9789849714187 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিRafia Rahman , Dec 31, 2023
"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ বই: সবুজ মানুষ রহস্য লেখক: নিলয় নন্দী জনরা: সায়েন্স ফিকশন প্রচ্ছদ: তৌহিদুল ইকবাল সম্পদ প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স লি. প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩ পৃষ্ঠা সংখ্যা: ১১১ মুদ্রিত মূল্য: ২৬০/- আজ থেকে একশত বা পাঁচশত বছরের পরের পৃথিবী কেমন হবে বলে আপনার মনে হয়? আজকের পৃথিবীর কথা কি অতীতের মানুষেরা কল্পনা করতে পেরেছিল? ভবিষ্যৎ পৃথিবী নিয়ে যেমন আছে আমাদের কল্পনা তেমনি আছে আশা। অবশ্য সে চাওয়ার রকমফেরও আছে। বইয়ে লেখক এমনিই কিছু সম্ভাব্য কল্পনার কথা বলেছেন। মোট সাতটা অংশ আছে বইয়ে। প্রথম ছয়টা অংশ ছয়টা আলাদা আলাদা গল্প। সপ্তম অংশ বেশ কিছু অণুগল্প নিয়ে। ১। ছায়ামানব: একই ব্যক্তি একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায়! কীভাবে সম্ভব? এমন অদ্ভুত খবর পাওয়ার পর অনুসন্ধানে নামে দুই সাংবাদিক। সাবেক সিকিউরিটি অফিসার শোনায় এক আজব গল্প। জনসাধারণের আড়ালে বছরের পর বছর ধরে হয়ে আসছে ভয়াবহ সব গবেষণা! কারা আছে এসবের আড়ালে? উদ্দেশ্যই বা কী? পলিটিক্স কন্সপিরেসি নিয়ে লেখা ভবিষ্যৎ পৃথিবীর ছোট একটা গল্প। ক্ষমতাকে পুঞ্জিভূত করতে বের করা হয়েছে অভিনব এক পদ্ধতি। যদিও কল্পকাহিনি তবুও প্লট ও সমাপ্তি বাস্তবিকই মনে হয়েছে আমার কাছে। কে জানে আজ থেকে একশত বছর পরের পৃথিবী এমন হয় কিনা! ২। জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্প: নিখাদ ভালো মানুষ বলতে যা বুঝায় ডাক্তার জয়নাল খন্দকার এমনিই একজন মানুষ। কিন্তু এখন বসে আছেন একজন কন্টাক্ট কিলারের সামনে! ডাক্তারের ভাষ্যমতে এই খুন খুবই জরুরি শুধু তার না বরং সমগ্রজাতির জন্য। কিন্তু কেন? ❝ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড❞ বই যদি পড়ে থাকেন বা মুভি দেখে থাকেন তো গল্পটা পড়ে মজা পাবেন না। কারণ ডক্টর জেকিল বইয়ের আদলেই এই গল্পটা লেখা হয়েছে। ৩। ফাইল নাম্বার সেভেনটি সেভেন: বাড়ি ফিরে অনীকে দেখে চমকে যান তার বাবা। ছোট মেয়েটা এমন অদ্ভুত আচরণ কেন করছে? পুরুষালী কন্ঠস্বর! দিনকে দিন বিষাক্ত হয়ে যাচ্ছে বায়ুমণ্ডল। দূষিত বায়ু শরীরে প্রবেশ করলে ফলাফল কী হতে পারে? যদিও গল্পটা শুরুতে প্যারানরমাল কিছু মনে হচ্ছিল কিন্তু শেষে যৌক্তিক একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ৪। নীলক্ষেতের বই: বইপড়ুয়াদের জন্য এক আবেগের নাম বই। কিন্তু হঠাৎই নীলক্ষেতে পাওয়া যাচ্ছে বিষাক্ত কিছু বই! বিষাক্ত কারণ বইগুলোর জন্য ছেলেমেয়েদের মানসিক বিকৃতি দেখা যাচ্ছে। অদ্ভুত রাসায়নিক মেশানো হচ্ছে বইয়ের পাতায় যা ধীরে ধীরে প্রবেশ করছে পাঠকদের শরীরে। এসবের আড়ালে লুকিয়ে আছে কে? মেধাবীদের প্রতি আমাদের স্বভাবতই আলাদা অনুভূতি কাজ করে। দেশে, জাতি, সমাজের জন্য কিছু করবে এমনই আশা থাকে। প্রচুর বই পড়ে যারা ধরে নেওয়া যায় তারা মেধাবী। থ্রিলার যারা পড়ে তাদের এনালাইসিং, প্রবলেম সল্ভিং ক্যাপাবিলিটি বাকিদের তুলনায় বেশি। এমনটাই ধারণা গল্পের এন্টাগোনিস্টের। ধারণা থেকে এক ভয়ানক এক্সপেরিমেন্টে নেমে যায়। আর হাতিয়ার হিসেবে ব্যাবহার করে নীলক্ষেতের নির্দিষ্ট কিছু বই। কিন্তু গবেষণার উদ্দেশ্য ও ফলাফল আমি বললো না। পাঠককে নিজে পড়ে জানতে হবে। ৫। অমৃতের সন্ধানে: মৃত্যুকে আমরা কমবেশি সবাই ভয় পাই। কিন্তু এই মৃত্যুকেই যদি কেউ ব্যবসা বানিয়ে ফেলে তখন? অক্সিমেডি এমনই এক কোম্পানি। আবু নাঈমের স্ত্রী মারা যাওয়ার পর জানতে পারে বাঁচানো সম্ভব ছিল প্রিয়তমকে যদি সঠিক ওষুধ নিয়ে নোংরা ব্যাবসা শুরু না করতো একদল লোভী! শুরু হয় প্রতিবাদ কিন্তু ফলাফল কী হবে? একজন সর্বহারা ব্যক্তি, একজন বিপথগামী, কিছু অসাধু ব্যক্তি, কিছু সুবিধাভোগীদের নিয়ে মোটিভেশন, দর্শনের আলোকে আশার একটা গল্প। ভালোমন্দ নিয়েই মানবজীবন কিন্তু কেউ যেমন শতভাগ ভালো হতে পারে না তেমনি কেউ শতভাগ খারাপও না, লেখক এটাই বলতে চেয়েছেন। ৬। সবুজ মানুষ রহস্য: মৃত প্রিয়জনকে ফিরিয়ে দিবে এক কোম্পানি! কীভাবে? থ্রিডি মডেলের এক বক্স থেকে বেড়িয়ে আসবে হারিয়ে যাওয়া ব্যক্তি। কেমন জানি লাগছে তাই না? স্পষ্ট করে বললে, হলোগ্রাফিক থ্রিডি মডেলের ডিভাইস জায়গা দখল করে নিবে শূন্যস্থান। কিন্তু সেই থ্রিডি মডেল সত্যিই কি পারবে খালি জায়গা পূরণ করতে? গল্পের নামে যখন বইয়ের নাম বুঝতেই পারছেন গল্পটা বিশেষ কিছু। আসলেই তাই। পিচ্চি গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। বিদেশ ফেরত এক ছেলে বাবার মৃত্যু রহস্য সমাধানে নামে এবং সাথে নেয় হলোগ্রাফিক থ্রিডি মডেলের সাহায্য। রহস্যের কিনারা হবে কিনা পড়লেই জানা যাবে। ৭। একগুচ্ছ অণু সায়েন্স ফিকশন: নামেই শুধু অণু না আসলেই অণু। কয়েক লাইনের এক একটা খুবই ছোট ছোট পনেরোটা গল্প নিয়ে এই অংশ। গল্পগুলো নিয়ে আলাদা করে কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে সাধারণ, অসাধারণ কয়েকটা গল্প। পুরো বইটাই আসলে কিশোর উপযোগী সায়েন্স ফিকশন। বিজ্ঞানের সাধারণ কিছু তত্ত্ব, কল্পনা, সম্ভাবনা, থিওরি নিয়ে লেখা। বইয়ের কয়েকটা সুন্দর ইলাস্ট্রেশন আছে। ওভারঅল প্রোডাকশন ভালো হয়েছে। অল্প কিছু বানান ভুল আছে। বইয়ের প্রচ্ছদ ছয় নম্বর গল্পের দিকে ইঙ্গিত করে।"
আব্দুল গাফফার রনি , Mar 31, 2023
"প্রথম গল্প দুটো পড়ার পর একটা বিরতি, তারপর একটানা পড়ে ফেললাম। দেশি স্বাদের এমন কল্পবিজ্ঞানের গল্প কমই লেখা হয়। চমৎকার গদ্য, অসাধরণ গাঁথুনি, সাবলিল ফিনিশিং, প্রতিটা গল্প পাঠককে ধরে রাখতে ষোলয়ানা সক্ষম। বইয়ের শেষদিকের অণু সায়েন্স ফিকশনগুলোও চমৎকার। লেখকের কাছে এ ধরনের কল্পবিজ্ঞান আরও চাই!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সবুজ মানুষ রহস্য" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: