প্রগতি - PROGOTY
শবনম - সৈয়দ মুজতবা আলী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৩য় সংস্করণ, ২০১৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

শবনম

156 Ratings | 30 Reviews
TK. 299 TK. 330 -9% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

‘শবনম’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ সৈয়দ মুজতবা আলীর এক অনবদ্য সৃষ্টি শবনম। কিন্তু শবনম কি উপন্যাস, নাটক না সৃষ্টিমুখর প্রেমকাব্য? রাধা-কৃষ্ণ কিংবা শিরি-ফরহাদের প্রেম...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

‘শবনম’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ সৈয়দ মুজতবা আলীর এক অনবদ্য সৃষ্টি শবনম। কিন্তু শবনম কি উপন্যাস, নাটক না সৃষ্টিমুখর প্রেমকাব্য? রাধা-কৃষ্ণ কিংবা শিরি-ফরহাদের প্রেমের চিরায়ত ধারা শবৃনম
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title শবনম
Author সৈয়দ মুজতবা আলী
Publisher বিশ্বসাহিত্য কেন্দ্র
Edition ৩য় সংস্করণ, ২০১৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 144
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.32 Kg
ISBN 9841800675
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.40

156 Ratings and 30 Reviews

★★★★★
66
★★★★☆
88
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৩০টি
Md. Yusuf Ali

Md. Yusuf Ali , Dec 14, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই। অনেক রোমান্টিক বই। বইটির কাগজও ভালো। আপনারা নিতে পারেন।"

Junaied

Junaied , Dec 14, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এত ক্লাসিক উপন্যাস এই প্রথমই পড়লাম। সাথেসাথে ক্লাসিক বা ধ্রপদীর সংজ্ঞাটা ভালোভাবে আয়ত্ত হলো। মুজতবা আলীর এই"শবনম"না পড়লে হয়তবা সাহিত্যের অনেক কিছুই অজানা থেকে যেত"

Ayon

Ayon , Oct 15, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"শবনম সৈয়দ মুজতবা আলীর সেরা একটি সৃষ্টি।"

Habiba Rashid

Habiba Rashid , Jun 9, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার প্রিয় উপন্যাস! এক কথায় অনবদ্য সৃষ্টি 🤍"

Raiyan Zayan

Raiyan Zayan , May 31, 2025

★ ★ ★ ★ ★

"বই ভালো ছিলো তাড়াতাড়ি পেয়েছি"

Talha ayub

Talha ayub , Apr 23, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইয়ের কোয়ালিটি ভাল ."

Lamia Tabassum Adrita

Lamia Tabassum Adrita , Mar 13, 2025

★ ★ ★ ★ ★

"বই : শবনম লেখক : সৈয়দ মুজতবা আলী প্রকাশকাল(১ম) : ১৯৬০ প্রকাশকাল (শেষ) : ২০১৫ পৃষ্ঠা সংখ্যা : ১৪৪ ❝তোমার আমার মাঝখানে বঁধু অশ্রুর পারাপার।কেমনে হইবো পার?❞ ❝আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না। আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেও না।❞ ❝সে কি আমাকে বলে যায় নি, ‘বাড়িতে থেকো। আমি ফিরব।’❞ বাঙালি মন চিরকালই বিচ্ছেদযুক্ত। বাংলা সাহিত্যে যুগে যুগে বিচ্ছেদের কথাশিল্প অমর হয়ে আছে। তাতে পাঠকের মন আপ্লুত হয়। নায়ক-নায়িকার মিলন না হওয়ার আক্ষেপে সদ্য শৈশব পেরোনো কিশোরীর চোখেও জল এনে দেয়। বাঙালির হৃদয়ে দেবদাস, চোখের বালির বিনোদিনীর প্রেম কিংবা আরও যেসব উল্লেখযোগ্য চরিত্র গেঁথে রয়েছে, সে সবের সাথে গেঁথে থাকবে শবনম ও মজনুনের প্রেমের কথা। পাঠকরা স্মৃতি হাতড়ে ফিরবে বারবার। প্রতিক্ষণে প্রশ্ন জাগবে মনে, শবনম কি এসেছিল ঘরে? ‘শবনম’ সৈয়দ মুসতবা আলীর এক অবিশ্বাস্য সৃষ্টিকর্ম। শবনম কি উপন্যাস, নাটক না সৃষ্টিমুখর প্রেমকাব্য তা পাঠককে গভীরভাবে ভাবাবে বৈকি! সৃষ্টিকর্মটিতে যেমনি রয়েছে স্নিগ্ধ সুন্দর সুনিবিড় প্রেমের বর্ণনা, তেমনি রয়েছে কাঠফাঁটা রোদ্দুরে আর্তনাদরত শুঁকিয়ে চৌচির হয়ে যাওয়া মাঠ সদৃশ বিরহের বর্ণনা। উপন্যাসের প্রথম খন্ডে লেখক গল্পটি গেঁথেছেন একজন তুর্কি বংশোদ্ভূত আফগান বড়লোকের একমাত্র কন্যার সঙ্গে সিলেট থেকে আফগানিস্তানের কাবুল শহরে শিক্ষক হিসেবে আগত এক বাঙালি যুবকের পবিত্র প্রেমের সূচনা দিয়ে। আফগানের অস্থিতিশীল প্রেক্ষাপটে সূর্যের আলোতে স্বাভাবিক এবং চাঁদের আলোতে স্বপ্নময় পরিবেশে অবধারিতভাবে শবনমের পবিত্রতা আর হেঁয়ালি গায়ে মেখে মজনুনের গভীর প্রেম জন্মলাভ করে প্রথম খন্ডে। প্রেমের পরিণতিবহ ইঙ্গিত নিয়ে শবনমের দ্বিতীয় খন্ডের আরম্ভ এবং এই খণ্ডের প্রেমের প্রখরতাও ব্যাপক। অদ্ভুত সুন্দর পরিপূর্ণ উপন্যাসের সর্বশেষ খন্ড অর্থাৎ তৃতীয় খন্ডে প্রকাশ পেয়েছে শত বাধা-বিপত্তি পেরিয়ে পরিণতির পরদিন আবার সেই আগের বিচ্ছেদের অনুভূতি। প্রেয়সীকে হারিয়ে প্রেমিকের হৃদয় ফাটা আর্তনাদ যা অনায়াসেই যেকোনো পাঠককে বিরহের অতলে ডুবিয়ে দিতে সক্ষম। শবনমের বলে যাওয়া শেষ উক্তিটি কি আদৌ সত্যি হয়েছিল? নাকি অপেক্ষার প্রহর গুনতে হয়েছিল মজনুনকে? জানতে হলে অবশ্যই পড়ে দেখতে হবে সৈয়দ মুসতবা আলী’র রচিত কালজয়ী ‘শবনম’ উপন্যাসটি।"

Sabbir Mridha

Sabbir Mridha , Feb 5, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি চমৎকার। প্রেমিকাকে গিফ্ট করার মতো।"

Mahir

Mahir , Jan 20, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সৈয়দ মুজতবা আলী। আহা। আপনাকে আটকে রাখবে।"

স্নিগ্ধা ফেরদাউস

স্নিগ্ধা ফেরদাউস , Nov 22, 2024

★ ★ ★ ★ ★

"আশ্বিনের বর্ষার রাতে যখন বইটা শুরু করলাম, তখন মনে হলো এই বই পড়ার এরচেয়ে উপযুক্ত পরিবেশ আর হয় না। যতো পড়ছিলাম, ততোই আবিষ্ট হচ্ছিলাম- কী সুন্দর! কী সুন্দর! এ্যাতো বেশি সুন্দর লাগছিলো যে নিঃশ্বাস আটকে আসতে চাইছিলো। এ্যাতো বেশি সুন্দর যে, ভয় হচ্ছিলো তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। এ্যাতো বেশি সুন্দর যে আশঙ্কা হচ্ছিলো, শেষটায় কোনো অমঙ্গল হবে নাতো............ আমার ভয় আর আশঙ্কাই জিতে গ্যালো। বইটা ফুরিয়ে গ্যালো কয়েক ঘন্টায় আর রেখে গ্যালো একরাশ হাহাকার। শেষ করার পর মনে হলো, এই বই পড়ার এরচেয়ে বাজে পরিবেশ আর হয় না... ঘোর বরষার রাতে কখনো শব্‌নম্‌ পড়বেন না। বুক ভেঙ্গে যাবে! ভেঙ্গে যাবে!!!"

Farha Dighi

Farha Dighi , Nov 18, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেকদিন ধরে খোজার পর পাইছি।"

Arif hossen

Arif hossen , Oct 21, 2024

★ ★ ★ ★ ★

"এতো এতো ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না 🥰"

880****333

880****333 , Sep 21, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইয়ের কোয়ালিটি ভাল ছিল। ডেলিভারিও দ্রুত ছিল।"

Don't Forget To Smile

Don't Forget To Smile , Dec 31, 2023

★ ★ ★ ★ ★

"দিনের আলোতে খেলা তো সহজ,সবাই-সবাইকে দেখতে পায়,তাতে আর রহস্য কোথায়?অন্ধকারের অজানাতে ঠিকজনকে চিনে নিতে "পারাই" তো সবচেয়ে বড় খেলা,শিশু যেমন গভীরতম অন্ধকারে মাতৃস্তন খু্ঁজে পায়! বইঃ- শবনম"

Romario Das

Romario Das , Dec 18, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভাল লেগেছে।"

MD Kiron

MD Kiron , Jul 29, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম। মাশাল্লাহ সে খুব পছন্দ করেছে এবং বইটি অনেক সুন্দর সবাই নিতে পারেন ১০০% ভালো লাগবে।"

Faiyaj Adi Shuvro

Faiyaj Adi Shuvro , May 30, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"★সতর্কতা★ ভুলেও ‘শবনম’ পড়বেন না। এই বইটি সবার জন্য নয়৷ ‘উপন্যাসটির মূল কাহিনিতে লেখক একজন তুর্কি বংশোদ্ভূত আফগান ধনাঢ্যের একমাত্র কন্যার সাথে বাঙাল যুবকের প্রণয় উপাখ্যান ফুটিয়ে তুলেছেন নিবিড়ভাবে । রাজনৈতিকভাবে অস্থিতিশীল আফগানের প্রেক্ষাপটে একটা নিখুঁত প্রেমের উপন্যাস। দিনের স্বাভাবিক দিনাতিপাত পার হলেই রাতের আলো-আঁধারী স্বপ্নময় পরিবেশে অনন্যা ‘শবনম’ তার পবিত্রতা আর হেঁয়ালি নিয়ে উপস্থিত হতো।’ শবনমের পরিচয়ঃ একজন সুশ্রী, সুভাষী, সুনয়না, শুচিস্মিতা, অনন্যা রমনী ‘হিমি-হিমিকা-শবনম’। ভাষ্যে, সদা হাস্যে নক্ষত্রের উদ্দীপনাকেও হার মানাবে যেন ৷ মজনুর-লাইলী, ইউসুফের-জুলেখা, ফরহাদের-শিরি তেমনি এ গল্পে মজনুনের- শবনম বানু অদৃষ্টের চাঞ্চল্যতাকে হার মানিয়ে চলা তরুনী। লেখকের লেখনীতে উপমার সর্বাধিক চর্চা করতে চেয়েছেন বলে মনে হয়েছে। শবনম ও অনুভূতিঃ প্রেম ও প্রেমিকা কবিতার মতো। সংসারে যত নারী রয়েছেন মা-মেয়ে-স্ত্রী-প্রেমিকা একেকজনের জন্যে পুরুষের একেক প্রেম। পৃথিবীতে কেবল স্ত্রী-প্রেমিকা জাতীয় মানুষের জন্যেই বোধকরি সর্বাধিক কবিতা রচিত হয়েছে৷ শবনম ও মজনুনের কথামালা বলতে যা ছিলো তার অধিকাংশই কবিতা। ফারসি, সংস্কৃতের ভাব প্রকাশ৷ গভীর আবেগ ও প্রেমের আখ্যান যেন পরতে পরতে বুনে গেছেন গল্পের কারিগর। শব্দশৈলীঃ এই বইয়ের সবচে বেশি আকর্ষণীয় দিক শব্দশৈলী। গুণী এই লেখকের উপমার দক্ষতা ও শব্দের বিচরণ অবাক করে দিবে। যে কারণে বইটি পড়তে নিষেধ করেছি তার একটি বড় কারণ কঠিন শব্দের সমাহার। যারা সহজ শব্দ পড়ে অভ্যস্ত তারা বইটি পড়তে বেশ বেগ পেতে হবে, মর্মোদ্ধারের কথা নাইবা বলি। মুহম্মদ এনামুল হক আমাদের মতো কাঁচা পাঠকদের জন্য বলেছিলেন, ‘উপন্যাসখানা নয়বার পঠন বাঞ্ছনীয়। কেন বইটি পড়া উচিৎ? গতানুগতিক সাহিত্যপাঠ, প্রেমোপন্যাস, বর্তমানের অবাধ যৌনসুড়সুড়িমূলক স্টোরি টেলিং এসবের বাইরেও যে সুন্দর সাবলীল বুদ্ধিবৃত্তিক সামাজিক প্রেম হতে পারে তা এই বইতে স্পষ্ট। প্রিয় ও প্রিয়তমার আচরণের সংযম, লজ্জা ও বিচারবোধ আপনাকে মানসিক শুদ্ধতা শেখাবে। কতিপয় বিশেষ কথনঃ “আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেও না।” তারপর হঠাৎ হেসে শুধালে, বলো দেখি, মেয়েরা অনেকক্ষণ ধরে চুমু খেতে পারে না কেন? -কি করে বলবো বলো? -দু'মিনিট চোখ মুখ বন্ধ করে থাকতে পারে না বলে, কথা কইতে ইচ্ছে যায়। আরো মারাত্মক কথা কী বলেছে জান? -আমি যাতে তোমার কাছ থেকে ভালোবাসতে শিখি। “সরল হৃদয় মনে করে প্রেম লুকায়ে রাখিতে পারে কাঁচের ফানুস মনে ভাবে লুকায়েছে শিখাটারে।” “আকাশের জল আর চোখের জল একই কারণে ঝরে না।” লেখক ইতিবৃত্তঃ বাংলা সাহিত্যের অন্যতম ক্ষুরধার লেখক সৈয়দ মুজতবা আলীকে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই৷ আমার সবচে পছন্দের লেখকের একজন তিনি। বর্তমানের অধিকাংশ পাঠক-পাঠিকা যারা মাত্রই বইয়ের জগতে নিজেদের সময় ব্যয় করছে, তাদের উচিৎ মুজতবা আলীসহ অন্যান্য গুণী লেখকগণের লেখার সাথে পরিচিত থাকা। ভাষাশিল্প আয়ত্ত্বের জন্যেও এনাদের বই পড়া যেতে পারে। সর্বশেষঃ ‘শবনম’ গ্রন্থাকারে প্রকাশের পূর্বে ৩ বৈশাখ ১৩৬৭ থেকে ১১ ভাদ্র ১৩৬৭ পর্যন্ত ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ‘শবনম’ প্রথম গ্রন্থাকারে বের হয় অধুনালুপ্ত ত্রিবেণী প্রকাশন কলকাতা থেকে, ১৯৬০ সালে। প্রথম সংস্করণের পৃষ্ঠাসংখ্যা ২১৯"

Md. Nazmul Haque

Md. Nazmul Haque , Feb 9, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"শেষটা বেদনাদায়ক না হলে বোধহয় মজা পেতাম না। গল্পের প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে।"

SHEIKH SHAKHAWAT HOSSAIN

SHEIKH SHAKHAWAT HOSSAIN , Nov 28, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তুমি আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও না। 💙"

Mahmudoul Hasan Fahim

Mahmudoul Hasan Fahim , Aug 24, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Ashikur Rahman ashik

Ashikur Rahman ashik , Jul 16, 2022

★ ★ ★ ★ ★

"শবনম ভানু বা শবনম শিউলি উত্তর চরিত্রটি সেই"

Toma

Toma , Jun 26, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব ভালো একটি রোমান্টিক উপন্যাস ❤️"

Shibu deb nath

Shibu deb nath , Jun 8, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Best"

Rashedul Islam

Rashedul Islam , May 26, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"baje"

Farjana yasmin bithi

Farjana yasmin bithi , May 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো তবে নতুন পাঠকদের না পড়াই ভালো বুঝতে অসুবিধা হতে পারে...."

Kazi Nazmus Salehin

Kazi Nazmus Salehin , Apr 28, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Excellent"

Mosaddek Billah

Mosaddek Billah , Mar 31, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good book"

Mahid Ashrafy

Mahid Ashrafy , Mar 31, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নির্জলা প্রেমের উপন্যাস। বর্ননা আর প্রেমের অনবদ্য মেলবন্ধনে বইখানা প্রেমের উপাখ্যান হয়ে থাকবে বাংলা সাহিত্যে। ত্যাগ তিতিক্ষার এই প্রেম তিক্ততাও পাঠক মনে বশ করতে পারে এই বই টি তার উজ্জ্বল উদাহরন"

Mohammad Ashrafur Rahman

Mohammad Ashrafur Rahman , Mar 27, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Finnest pieces of humor, Dyed Moztoba Ali was a great writer, and did the Great."

Jaber Bin Joynal

Jaber Bin Joynal , Feb 3, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালোই ছিলো!"

প্রশ্ন ও উত্তর (Q&A)

5 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

koto page shobnom boi er?

880****574 • 18 Jul, 2026
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 18 Jul, 2026
Q

Hard cover naki paperback?

880****112 • 14 Jul, 2026
A
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 14 Jul, 2026
Q

বইটি কি এখন পাওয়া যাবে?

Mustafizur Rahman • 08 Sep, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
SG Shamim Ahmed • 08 Sep, 2024
Q

boitaki pawar kuno upay ase?

Md Rownak Reja • 15 Aug, 2024
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটি পাওয়া যাবে না। ধন্যবাদ।
Rafid Ahmed • 15 Aug, 2024
Q

বইটি তো পাওয়া যাচ্ছে না, কেনার খুব আগ্রহ ছিলো, আবার কি ছাপানো হবে.?

Tahsan Faijul • 22 Mar, 2022
A
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
Al Amin Sarker • 22 Mar, 2022

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"শবনম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
শবনম পাতা: 1 / 11
পাতা 2
শবনম পাতা: 2 / 11
পাতা 3
শবনম পাতা: 3 / 11
পাতা 4
শবনম পাতা: 4 / 11
পাতা 5
শবনম পাতা: 5 / 11
পাতা 6
শবনম পাতা: 6 / 11
পাতা 7
শবনম পাতা: 7 / 11
পাতা 8
শবনম পাতা: 8 / 11
পাতা 9
শবনম পাতা: 9 / 11
পাতা 10
শবনম পাতা: 10 / 11
পাতা 11
শবনম পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

হোম
0
কার্ট
অফার সাইন ইন