সাত সাগরের মাঝি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | সাত সাগরের মাঝি |
| Author | ফররুখ আহমদ কবি |
| Publisher | স্টুডেন্ট ওয়েজ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.18 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
14 Ratings and 9 Reviews
পাঠকদের মন্তব্য
৯টি
MD TAMIM , Nov 8, 2024
"বইয়ের কভার উল্টা করে লাগানো। টাইপিং মিসটেক রয়েছে। আর একজন সাধারণ পাঠকের জন্য এটা খুব বিরক্তিকর—কবিতা পড়ার মজাটা থেকে না।"
Abdul Ahad , Mar 20, 2024
"কবিতা গুলো বেশ ভালো। নিজে নিজে আবৃত্তি করতে সুখ পাওয়া যায়। তবে বেশ কিছু দুর্বোধ্য শব্দ আছে এতেই যা সমস্য।"
Laizu Akter Mihrima , May 16, 2023
"Mashallah,,, Onk Sundor... Eita jar jonno Gift niyechilam tar khub pochondo hoyeche... She loved it 💖"
Hridoy Sana , Feb 19, 2021
"tnx R.com"
Md.Abdulla-Al-Menon , Feb 10, 2020
"কবিকে আমরা সবাই কম বেশি চিনি। তাঁর কবিতা র ধারা একটু ভিন্ন। তিনি মুসলিম রেনেসাঁর কবি, পূর্ণজাগরণের কবি। তাঁর কবিতাই আমরা পাই আরবী -ফরাসী শব্দের প্রয়োগ, ইসলামী ভাবধারা, নজরুলের মত সম্মোহনরীতি। এক কথায় তাঁর কবিতাগুলো চমৎকার। নজরুলের পরে বাংলাদেশের চল্লিশের সাহিত্যে তাঁর অবদান অনন্য। এটি তাঁর প্রথম কবিতার বই। অনেকগুলো কবিতা আছে বইটিতে। প্রতিটি কবিতা পড়লেই মনের মধ্যে দোলা দিয়ে যায়। কবির প্রতি ভালোবাসা অফুরান। আল্লাহ তাআ'লা কবিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন। অসাধারণ বই। না পড়লে আফসোস করবেন।"
Abdullah Nayeem , Dec 5, 2019
""সাত সাগরের মাঝি" ফররুখ আহমদের সিগনিফিকেন্ট সাইন ওয়ার্ক। কবিতার ভাষা কি পরিমাণ শক্তিশালী হতে পারে সাত সাগরের মাঝি তার প্রমাণ। কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তোলার সামর্থ রাখে। শক্তিমান ভাষাপ্রয়োগকারী হিসেবে ফররুখ আহমদ সুপরিচিত। এই গ্রন্থের সর্বাধিক উল্লেখযোগ্য ও সর্বাধিক প্রচলিত কবিতা 'সাত সাগরের মাঝি' ও 'পাঞ্জেরি'। ভাষার প্রয়োগের দিক থেকে ফররুখ এক নতুন ধারার প্রচলন করেছেন যার সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ এই গ্রন্থ। এক যুগপরিবর্তনকারী নকীবের আকাঙ্ক্ষা এই বইয়ের প্রতিটি কবিতায় খুঁজে পাবেন ইনশাআল্লাহ!"
Israq Hassan Ani , Sep 5, 2019
"Nice books.It inspires us to lead in current situation in this world.Thanks Progoty for sending this books"
Mahtab Uddin , Feb 14, 2019
"ফররুখের লেখা পড়লে নিজের ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ফররুখ আমাদের জাগায়, ভাবায়।"
Ferdusi rumi , Aug 1, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নাম-সাত সাগরের মাঝি জনরা-কবিতা কবি-ফররুখ আহমদ মুল্য- ১০০ মোট কবিতা-১৯ ফরররুখ আহমদ চল্লিশের দশকে আবির্ভূত একজন শক্তিশালী কবি। তাকে বলা হয় 'মুসলিম রেনেসাঁর কবি' । তাঁর কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে বারংবার। তাঁর কবিতা ইসলামী ভাবধারার বাহক হলেও কবিতার প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাকপ্রতিমা নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এবং আধুনিকতায় পরিব্যাপ্ত। এই কবির কবিতা রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। ১৯৪৭ সালে প্রকাশিত "সাত সাগরের মাঝি" কবি ফররুখ আহমদের অন্যতম কাব্যগ্রন্থ। বইয়ের ১৯টি কবিতার মধ্যে নামকবিতা "সাত সাগরের মাঝি" সহ উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, এই সব রাত্রি প্রভৃতি। বইটি উৎসর্গ করা হয়েছিলো কবি আল্লামা ইকবাল সমীপে। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী এই কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ ও জীবনবোধের। ইসলামের হারানো ঐতিহ্য নিয়ে তিনি লিখেছেন এই কাব্যের নাম কবিতা "সাত সাগরের মাঝি"। একসময় ইসলামের জয়-জয়কার ছিলো চারদিক। কিন্তু সেই ইসলামের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আর এ থেকে উত্তোরনের জন্য যোগ্য নেতৃত্ব দেবার জন্য সুযোগ্য নেতা প্রয়োজন। কবি তার কবিতায় রূপক আশ্রয়ে সেই নেতাকে মাঝি হিসেবে চিহ্নিত করেছেন। একজন দক্ষ মাঝি যেমন বিক্ষুব্ধ সাগরে নিজের নৌকা সামলিয়ে তীরে পৌছায় তেমনি একজন সুযোগ্য নেতা ইসলামের এই দুঃসময়ে যেন ইসলামের খুটি নিয়ে দাড়ায়। সে যেন এই মুসলিম জাতিকে বিপদ সংকুল অবস্থা থেকে উদ্ধার করে। পিছিয়ে পড়া মুসলমানকে তিনি এগিয়ে যাবার মন্ত্রনা দেন। "দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা। তবু জাগলে না? তবু তুমি জাগলে না? সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ।"-(সাত সাগরের মাঝি) কবি মুসলিম জাতিকে তার অতীত ঐতিহ্যের কাহিনী শুনিয়ে তাকে জেগে উঠতে বলেন। জড়তা, অলসতা ও দূর্বলতা যা মুসলিমকে ঘুম পাড়িয়ে দিয়েছে তা থেকেও জেগে উঠতে আহ্বান জানাচ্ছেন। "দেখবে তোমার কিশতী আবার ভেসেছে সাগর জলে, নীল দরিয়ার যেন সে পূর্ণ চাঁদ"-(সাত সাগরের মাঝি) এই কাব্যের মোট ঊনিশটি কবিতায় কবি যেমন মুসলিম ইতিহাসের অতীত ঐশ্বর্যের কথা বলেছেন, তেমনি এই ভঙ্গুর অবস্থায় জ্বলে উঠতেও বলেছেন, আবার বর্তমান ইসলামের যে অবস্থা তাও নিজ অবলোকন দ্বারা বর্ণনা এবং সমবেদনা প্রকাশ করেন। অতীতের মুসলমানদের মধ্যে যে কর্মচঞ্চল, প্রাণোচ্ছল জীবন ছিলো তার ঐশ্বর্যময় রূপ ফুটিয়ে তুলেছেন, "সিন্দাবাদ", "বারদরিয়া", "দরিয়ার শেষ রাত্রি", "বন্দরে সন্ধ্যা" কবিতায়। "ছিড়ে ফেলো আজ আয়েশী রাতে মখমল অবসাদ নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিন্দাবাদ"।-(সিন্দাবাদ) অতীত গৌরবের অধীকারী মুসলমানদের এখনকার অবস্থা জীর্ণ প্রায় । আর এই অবস্থার পিছনে কে বা কারা দায়ী এবং এই জীর্ণ অবস্থা থেকে উদ্ধারের আকুতি প্রকাশ পেয়েছে - "আকাশ-নাবিক", "স্বর্ণঈগল", "তুফান", "এই সব দিনরাত্রি" , "পাঞ্জেরী", "পুরোনো মাজার" কবিতায়। "জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো অগনন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরী, কত দেরী!"-(পাঞ্জেরী) মুসলমানদের এই অধঃপতনের মুলে রয়েছে ইসলাম আদর্শ থেকে বিচ্যুতি। একজন মুসলমান হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য বিস্মৃতি। এই অবস্থা কাটিয়ে উঠবার উপায় হলো, পুণরায় ইসলাম আদর্শে উজ্জীবিত হওয়া। কবির এই সংকল্প প্রকাশ পেয়েছে, "হে নিশানবাহী, নিশান, নিশান বরদার, "সাত সাগরের মাঝি" কবিতায়। "তবে পাল খোলো, তবে নোঙর তোলো এবার অনেক পথ শেষ সন্ধানী। হেরার তোরণ মিলবে সমুখে জানি"-(সাত সাগরের মাঝি) মানুষের দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করে কবি এসবের জন্য দায়ী করেছেন জড়বাদী সভ্যতাকে। এই সভ্যতাকে ধিক্কার জানিয়েছেন "লাশ" ও "আওলাদ" কবিতায়। "মানুষের হাড় দিয়ে তারা আজ গড়ে খেলাঘর সাক্ষী তার পরে আছে মুখ গুঁজে ধরনীর পর"-(লাশ) "আমি দেখি পথের দুধারে ক্ষুধিত শিশুর শব আমি দেখি পাশে পাশে উপচিয়া পড়ে যায় ধনিকের গর্বিত আসর"-(আওলাদ) ঐতিহ্য আর প্রেমের রোমান্টিক স্বপ্নকল্পনার প্রকাশ ঘটিয়েছেন "শাহরিয়ার" ও "ঝরোকা" কবিতায়। "আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো দাউদের পুত্র সোলায়মানের মতো কেননা দ্বিধা -দ্বন্ধের আকাশ আছে পৃথিবীতে চিরন্তন শুধু সত্যের অন্বেষা।"-(ঝরোকা) ডাহুক কবিতায় রোমান্টিক কবিচিত্তের মুক্তি, আবেগ, বেদনা , অতৃপ্তি প্রকাশ পেয়েছে। "রাত্রিভর ডাহুকের ডাক এখানেট ঘুমের পাড়া, স্তব্ধ দিঘী অতল সুপ্তির দীর্ঘ রাত্রি একা জেগে আছি।"-(ডাহুক) সাত সাগরের মাঝি কাব্যে ইসলামের পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে।কবির বিশ্বাস, ইসলাম একটি শাশ্বত কল্যাণকর মানবিক আদর্শ -যা সব যুগে সকল দেশে মানুষের জীবন সমস্যা সমাধানে সহায়ক। এই কাব্যে বস্তুত কবি আমাদের নতুন"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এটা কি অর্জিনাল বই নাকি কপি বই?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সাত সাগরের মাঝি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: