১ম প্রকাশ, ২০২২
শাওনের বয়ানে হুমায়ূন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযি
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
মাওলানা আবু যার আব্দুল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | শাওনের বয়ানে হুমায়ূন |
| Author | শোয়েব সর্বনাম |
| Publisher | আজব প্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 192 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Biographies, Memories & Interviews |
| Weight | 0.24 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Moulee Akhund , May 3, 2022
"#বুক_রিভিউ_শাওনের_বয়ানে_হুমায়ূন এটি একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। সাংবাদিক শোয়েব সর্বনাম প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সাথে বসে তার সাথে কাটানো সময়গুলোর ব্যাপারে কিছু প্রশ্ন করেছেন। শাওন যে স্মৃতিচারণ করেছেন তারই পুনর্লিখিত রূপ এই বইটি। পাঠ প্রতিক্রিয়াঃ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের জগতে যেমন অবদান রেখে গেছেন, তেমনি তার ব্যক্তিজীবন ও দুই বিয়ের ব্যাপারে মানুষের রোষানলেও পড়েছেন। শাওনের সাথে তার বিয়ের বিষয়টা নিয়ে সেই আমলে যেমন পত্রপত্রিকায় সরস কল্পকাহিনী ছাপা হয়েছে তেমনি এখনো পর্যন্ত মেহের আফরোজ শাওনকে সহ্য করে যেতে হচ্ছে অনেকের ঘৃণার বিষবাষ্প। কিন্তু ঘটনার আড়ালেও কিছু ঘটনা থাকে, দৃশ্যমান সত্যের পেছনেও থাকে কিছু অদৃশ্য সত্য। এই বইটি সেই সময়েরই আখ্যান। বিষয়বস্তু নিয়ে বললাম, এখন শোয়েব সর্বনামের লেখনশৈলী নিয়ে বলছি। শোয়েব সর্বনাম এই বইটির জন্য অনেক পরিশ্রম করেছেন এটা বোঝাই যায়। বইটির ভূমিকায় মেহের আফরোজ শাওন লিখেছেনঃ “শোয়েব সর্বনাম একজন বিরক্তিকর মানুষ। যে পরিমাণ যন্ত্রণা ইন্টারভিউ নেওয়ার সময় তিনি আমাকে দিয়েছেন, সেটার জন্য তিনি শ্রেষ্ঠ যন্ত্রণাদায়ক ২০১৮” পুরস্কার পেয়ে যেতে পারেন।“ শাওনের এই এক কথাতেই আমরা বুঝে নিতে পারি যে তার ব্যস্ত শিডিউলের মধ্যে শোয়েব সর্বনাম কতটা বিরক্তির উদ্রেক করেছেন। তাছাড়া স্মৃতি সর্বদা সুখকর হয় না। আমরা অনেকেই শাওনকে অপছন্দ করি, কেউ কেউ ঘৃণাও হয়ত বা করেন। কিন্তু দিন শেষে শাওন এমন একজন নারী যার স্বামী অকালপ্রয়াত, দুই সন্তানকে নিয়ে যিনি একাকী জীবন কাটাচ্ছেন। তার কাছে গিয়ে প্রশ্নে প্রশ্নে তাকে ঝালাপালা করলে তিনি কতটুকু বিরক্ত হতে পারেন সেটা অনুমান করতে পারি। কিন্তু শোয়েব সর্বনাম সেই কাজটিই করেছেন আমাদের মত হুমায়ূনভক্ত, হুমায়ূনপ্রেমীদের জন্য। তার করা প্রশ্নগুলো চমৎকার ছিল। একজন বিধবা নারীকে স্বামী সম্পর্কে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করার মানে তার পুরনো ক্ষত উসকে দেওয়া। কিন্তু বইটি পড়তে পড়তে অবাক হয়ে লক্ষ্য করলাম, শোয়েব সর্বনামের প্রশ্নগুলো ছিল এমনই ট্রিকি যে, এক পর্যায়ে শাওন পুরনো প্রেমের মধুর স্মৃতি রোমন্থনের আনন্দে মগ্ন হয়ে যেতে পেরেছেন। এটি ব্যক্তি হুমায়ূন সম্পর্কে স্মৃতিচারণ, একই সাথে এ এক প্রেম কাহিনীও বটে। শোয়েব সর্বনাম পাঠকদের জন্য আরো চমৎকার একটী কাজ করেছেন। শাওন যে কথাগুলো তাকে বলেছেন, তার প্রতিটির বিপরীতে তিনি প্রমাণ দাবি করেছেন। আর শাওনও তাকে বের করে করে দেখিয়েছেন হুমায়ূন আহমেদের স্বহস্তে লেখা চিরকুট, পুরনো ছবি, প্রেমপত্র। বইয়ে সেই চিরকুট ও প্রেমপত্রের ছবিগুলো পাঠকদের জন্য বাড়তি পাওয়া। হুমায়ূন ভক্তকুল যে এই বইটি নিজের সংগ্রহে রাখতে চাইবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে যারা হুমায়ূন আহমেদকে অপছন্দ করেন কিংবা ঘৃণা করেন, শাওনকে কালনাগিনী ডাইনী মায়াবিনী পিশাচিনী কুহকিনী ইত্যাদি নানাবিধ বিশেষণে ভূষিত করেন, তাদেরকেও আমি এই বইটি পড়ে দেখতে আন্তরিক অনুরোধ জানাব। ধন্যবাদ শোয়েব সর্বনামকে এতটা পরিশ্রম করবার জন্য, কৃতজ্ঞতা আজব প্রকাশকে এই সুন্দর উদ্যোগটি নেওয়ার জন্য। এক নজরেঃ বইয়ের নাম: শাওনের বয়ানে হুমায়ূন লেখকঃ শোয়েব সর্বনাম জনরাঃ স্মৃতিচারণমূলক গ্রন্থ প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল মলাট মূল্যঃ ৪০০/= প্রকাশনী: আজব প্রকাশ রেটিংঃ ৯.৫/১০ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২২"
Leeon Haque , Apr 14, 2022
"চমৎকার ইন্টারভিউ। খুব ভালো লেগেছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শাওনের বয়ানে হুমায়ূন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: