১ম প্রকাশ, ২০২৫
সাঁঝবাতি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সাঁঝবাতি |
| Author | মুহম্মদ আলমগীর তৈমূর |
| Publisher | বিবলিওফাইল প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.46 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Md Rakib Hasan , May 16, 2025
"========= কাহিনী সংক্ষেপ ========== “সব রাস্তা-ই কোথাও না কোথাও গিয়ে শেষ হয়। আসলেই কি তাই? না, ব্যাপার সেরকম মোটেও না। পথ, পথের জা’গাতেই থাকে। শেষ হয় সে, যে ওই পথে হাঁটে। পথ না, খতম হয় পথিক!” দুই ভাই, এক বোন ও বাবা-মার অভাবের সংসারে হযরত আলি একমাত্র আলিয়া মাদ্রাসার গণ্ডি পর্যন্ত যেতে পেরেছে। কিন্তু অভাবের তাড়নায় সেটাও বন্ধের উপক্রম হলো যখন তার পড়াশোনার খরচ চালানো মেজ মামাও পরপারে পাড়ি জমালো। তাই পড়াশোনার চাইতে বরং পেটের তাড়নাতেই আলি পরিবারের আশায় না থেকে লজিং বা জায়গির খোঁজায় চেষ্টায় মন দিলো। এমনি এক জুম্মাবারে আলি খুঁজতে খুঁজতে দেখা পায় তপন চৌধুরী নামে এক যুবকের। তখন আশির দশকের গোড়ার দিকের বাংলাদেশ; সবেমাত্র কুরিয়ার সার্ভিসের পথচলা শুরু। তিনিই তখন আলির দুরাবস্থা দেখে জায়গিরের বদলে কুরিয়ার সার্ভিসে তাকে স্বল্প বেতনের একটি চাকরির সুযোগ করে দেন। তবে চাকরি খুব সুবিধাজনক না হলেও আলির করুণ আর্থিক দৈন্যদশা ঘুচাতে সেই চাকরিই ছিলো তার একমাত্র আশার আলো। শুরু হলো আলির নতুন পথচলা। চাকরির সুবাদেই উত্তরবঙ্গের এক জেলাতে কুরিয়ারের পার্সেল ডেলিভারি করতে যেয়ে গ্রাহকের খোঁজে আলি রওনা দেয় এক মোষের গাড়িতে চড়ে। গাড়োয়ানের সাথে আলাপচারিতায় চলে এলো তার পারিবারিক ইতিহাস, লোভ, গুপ্তধন, রহস্যময় মূর্তি ও তার বিচিত্র পূজা এবং শেষে নরবলি! আলির হাতে থাকা পার্সেল কি গ্রাহকের হতে গিয়ে পৌঁছেছিলো নাকি এটাই ছিলো আলির শেষ গন্তব্য? ========= পাঠ প্রতিক্রিয়া ========== তৈমুর স্যারের সর্বশেষ বই পড়েছিলাম ‘বেতাল’। তবে সেই বইটিতে সামান্য আশাহত হয়েছিলাম; কারণ বইটি অনেকটা হয়ে গিয়েছিলো ভ্রমণকাহিনী কাম অতিপ্রকৃত রহস্য। তবে এই বইটি অনকটাই সেখান থেকে উতরে গিয়েছে। এই লেখায় ইতিহাস, মিথ, অতিপ্রাকৃত রহস্য সবই রয়েছে পরিমাণমতো। অনেকটা এক বসাতেই বইটা শেষ করে ফেললাম। বইয়ের কাহিনীর আকর্ষণও ছিলো দারুণ। নেই অতিমাত্রায় চরিত্রের ঘনঘটা ও বাহুল্য বিবরণ। স্যারের লেখায় উঠে আসা মিথলজি, হরর, সাসপেন্স এবং অতিপ্রাকৃত রহস্য অত্যন্ত মোহগ্রস্থ এক পরিবেশ তৈরি করে; যা পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে বইয়ের শেষ পাতা পর্যন্ত। সাঁঝবাতির ক্ষেত্রেও একদম শেষ পর্যন্ত তাই হয়েছে। তবে শেষটা হয়েছে একেবারে হটাৎ করেই। যা আমার কিছুটা খারাপ লেগেছে। বরং সেখানেও একটু নাটকীয়তা, হরর ও সাসপেন্স থাকলে বইটি আরো জমজমাট হতো। যাই হোক রহস্যপ্রিয় পাঠকদের কোনক্রমেই বইটি মিস করা উচিত হবে না। আর স্যারের পরবর্তী লেখার জন্য শুভকামনা রইলো। প্রোডাকশনঃ কভার ডিজাইন ও বইয়ের ভিতরের ইলাস্ট্রেশনগুলো আমার কাছে দারুণ লেগেছে। বইয়ের পৃষ্ঠা ও ছাপার কোয়ালিটিও দারুণ ছিলো। এক্ষেত্রে একটা ধন্যবাদ দিতেই হয়। কোন বানান ভুল চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৮.৫/১০।"
Rezwan Khan , Jan 12, 2025
"বইঃ সাঝঁবাতি লেখকঃ মুহম্মদ আলমগীর তৈমূর প্রকাশনীঃ বিবলিওফাইল একবসায় পড়ে শেষ করলাম মুহম্মদ আলমগীর তৈমূর স্যারের "সাঝঁবাতি" বইটি। গল্পের পটভূমি শুরু হয় আশির দশকের দিকে, "হযরত আলী"নামের এক যুবককে নিয়ে;যে দারিদ্রতার কারণে মাদ্রাসার পড়াশোনা শেষ করতে না পেরে শেষমেশ পরিবারের হাল ধরতে চাকুরি নেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের।তার কাজ মূলত ওভারনাইট পার্সেল ডেলিভারি করা। এভাবে পার্সেল ডেলিভারি করতে গিয়ে পথিমধ্যে দেখা হয় "বলরাম বাইন" নামে এক মোষের গাড়ির গাড়োয়ানের সাথে।গল্প এখান থেকেই শুরু, গল্পটা মূলত বলরামের কিন্তু এখানে হযরত আলীর ভূমিকা আসলে কি? সে কি আসলে শুধুই একজন শ্রোতা মাত্র ? বলরামই বা কে?? শেষ পর্যন্ত সব এক সূত্রে গেথে দিয়ে হিন্দু পুরাণ,অতিপ্রাকৃত,হরর,তন্ত্র-মন্ত্র,নরবলি এসবকিছুর মিশেলে এক অপূর্ব গা শিউরে উঠা আখ্যান তৈরী করেছেন আলমগীর তৈমূর স্যার। তিনি মূলত লেখকদেরও লেখক। বরাবরেই মতোই দূর্দান্ত লেখনশৈলী,অসাধারণ গল্প-বুননের ফলে শুরু থেকে শেষ পর্যন্ত উপন্যাসিকাটি পরিপূর্ণ মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।💜 পুনশ্চঃঅনেক বড়ো পরিসরে আলোচনা করার ইচ্ছে ছিলো কিন্তু বইটি যেহেতু নতুন তাই স্পয়লার বিহীন সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানালাম নাহলে নতুন পাঠকরদের জন্য সমস্যা হতে পারে। হ্যাপি রিডিং।🙏"
A.K , Jan 5, 2025
"সাঁঝবাতি মুহম্মদ আলমগীর তৈমুর লোভে পাপ..পাপে মৃত্যু...আবার এমন পাপ ও আছে যাতে মৃত্যুর পরে প্রেতাত্মা হয়েও ছাড় নেই! কোনো স্পয়লার নেই দরিদ্র মাদরাসা ছাত্র হজরত আলী পেটের দায়ে সেই আশির দশকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে (জি,বছরের প্রথম দিনে ফি বাড়ানো আমাদের সুন্দরবন) জরুরি কাগজ প্রাপকের হাতে পৌঁছে দেয়ার কাজ নেয়,এক অজ পাড়াগাঁয়ে ডেলিভারি দিতে গিয়ে দেখে সেই লোক আছে তার শশুরবাড়ি,আরেক অজপাড়াগাঁ। সেইদিকে যাবার সময় ভাগ্যক্রমে এক মোষের গাড়ির দেখা পায় যে কেরু এন্ড কোং এর মিষ্টি গন্ধের কাঁচামাল চিটাগুড় নিয়ে ওইদিকেই যাচ্ছে। মূল কাহিনীর কথক এই মোষের গাড়ির গাড়োয়ান বলরাম(!) আসলে আলমগীর তৈমুর স্যারের লেখা যারা পড়েছেন তারা ভালোই জানেন যে ওনার লেখায় ইতিহাসের অনেক অজানা বিষয় থাকে বিশেষত উপমহাদেশীয় মিথলজি,হরর,সাসপেন্স এবং সর্বোপরি অত্যন্ত উচ্চমানের হিউমার একজন পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে বইয়ের শেষ পাতা পর্যন্ত। সাঁঝবাতিও একদম শেষ পর্যন্ত তাই হয়েছে। তৌফির হাসান উর রাকিব ভাই এর ভূমিকার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলতে চাই " স্যার যে কতো বড়মাপের লেখক,সেটা বাংলাভাষী আপামর পাঠকরা এখনও সঠিকভাবে অনুধাবন করতে পারেনি।" আমার চোখে স্যার লিভিং লিজেন্ড,উপমহাদেশীয় মিথলজি,হরর জনরায় স্যারের মত এমন অসাধারণ মৌলিক কাজ খুব বেশি চোখে পড়েনা। পরিশেষে এরপর কি হয় কি হয় করতে করতে মাত্র ১৫৮ পৃষ্ঠায় শেষ হয়ে গেলো গল্পটা,বেচারাম আর হজরত আলীর কি হলো সেটা বই শেষ করেও ভাবছি আর আবার কবে স্যারের বই পাবো সেটা ভেবে চুল ছিঁড়ছি!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সাঁঝবাতি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: