হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সাহিত্যের ক্লাস - মুহাম্মদ যাইনুল আবিদীন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৬ষ্ঠ মুদ্রণ, ২০১৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সাহিত্যের ক্লাস

7 Ratings | 7 Reviews
TK. 164 TK. 260 -37% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"সাহিত্যের ক্লাস" বইটির আমাদের কথা অংশ থেকে নেয়াঃ আমাদের কথা সৎ ও সাহসী সাহিত্যিকের বড়ই অভাব সাহিত্যাঙ্গনে। সস্তা জনপ্রিয়তা খ্যাতি আর অর্থের জন্য যারা সাহিত্...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"সাহিত্যের ক্লাস" বইটির আমাদের কথা অংশ থেকে নেয়াঃ আমাদের কথা সৎ ও সাহসী সাহিত্যিকের বড়ই অভাব সাহিত্যাঙ্গনে। সস্তা জনপ্রিয়তা খ্যাতি আর অর্থের জন্য যারা সাহিত্যকর্ম করেন তাদ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সাহিত্যের ক্লাস
Author মুহাম্মদ যাইনুল আবিদীন
Publisher মাকতাবাতুল আখতার
Edition ৬ষ্ঠ মুদ্রণ, ২০১৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 152
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.33 Kg
ISBN 9847013600152
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

7 Ratings and 7 Reviews

★★★★★
7
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৭টি
M Rafi Talukder

M Rafi Talukder , Feb 1, 2024

★ ★ ★ ★ ★

"আমার পড়া সবচেয়ে উপকারী একটি বই।"

Iqbal Mahmud

Iqbal Mahmud , Oct 26, 2023

★ ★ ★ ★ ★

"যারা নতুন আর বাংলা সাহিত্য চর্চা করতে চায়, তাদের জন্য আশা করি পাথেয় হবে বইটি ।"

Hridoy Hasan

Hridoy Hasan , Jul 6, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সাহিত্য মানেই আগে ভাবতাম কঠিন সব শব্দ দিয়ে বানানো এমন কিছু বাক্যের সমষ্টি যার মাথা-মুন্ড পড়ে আমি কিছু বুঝি না বা বুঝবো না। বাক্য যত কঠিন হবে সাহিত্যের মানদন্ডে সেই লেখা ততই উচ্চ মাকামে পৌছাবে। তাই সাহিত্যিক বা লেখক হবার ইচ্ছা আমার কোন কালেই ছিল না। অথচ এই বইটা পড়ে আমার এইসব ধারণাগুলো একদম বদলে গেল। মন বলে উঠলো-লেখক না হই, অন্তত মনের অনুভূতিগুলোকে শব্দ দিয়ে এমন কিছু ছবি তো এঁকে যেতে পারি। আমার অনুভূতিগুলোও আর বায়বীয় থাকলো না। তাই সাহস করে দু/চার লাইন লিখেও ফেললাম আলহামদুলিল্লাহ। বইটিতে সাহিত্যের সংজ্ঞায় বলা আছে- "যে লেখাটি একবার পড়ে পাঠকের 'আশ' মিটে না, আরেকবার মন দিয়ে পড়বে বলে 'তাকে' তুলে রাখে তাকেই সাহিত্য বলে।" আরেক জায়গায় বলা, "যে লেখা ছবি হয়ে হৃদয়ে বাস করে,ক্ষণে ক্ষণে নড়ে ওঠে-সেটাই সাহিত্য।" ও! তাহলে আমিও সাহিত্য কী সেটা বুঝি। অনেক সহজভাবে বলে ফেলা কোন কথাও তাহলে সাহিত্য হতে পারে। লক্ষ করে দেখলাম আমারও এমন অনেক প্রিয় লেখা আছে যা আমি 'তাকে' সাজিয়ে রেখে বার বার পড়ি। সেই 'তাক' হয় কখনো আমার কাগজের ডায়েরীর পৃষ্ঠা কিংবা অন্তর্জালের ভিতরে থাকা আধুনিক কিছু প্রোগরামিং পৃষ্ঠা। ওগুলোই তাহলে আমার বিচারের সুসাহিত্য। আমারও তাহলে সাহিত্যবোধ আছে। আমার মাঝে সাহিত্যের সংজ্ঞা এভাবে সংশোধিত হওয়ায় পর উপলদ্ধি করলাম টেবিলের ওপাশে সেলফে থাকা আমার বইগুলোর মর্যাদাও যেন আরেকটু বেড়ে গেল। যেন একটা সেতু তৈরি হল আমাদের মাঝে। তারপর কোথা থেকে একটা ছন্দ এসে যেন পুরো ব্যপারটাকে একটা কবিতা বানিয়ে দিল। ধন্যবাদ শায়খ মুহাম্মদ যাইনুল আবেদিন কে এমন একটা উপলদ্ধি আমাকে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিক।"

MD HAMMAD

MD HAMMAD , Mar 19, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ চমৎকার একটি বই। সৃজনশীল লেখকের সৃজিত কাজ.... নবীন ভাষা ও সাহিত্য প্রেমীদের পথচলার পাথেয়।"

Azizur Rahman

Azizur Rahman , Mar 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইগুলো অসাধারণ একদম অনন্য বই। প্রগতিকে অসংখ্য ধন্যবাদ।"

Sajid Hassan

Sajid Hassan , Dec 9, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"100"

Robin Khan

Robin Khan , Dec 11, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"একটু দাঁড়াই লওহে মাহফুয থেকে অবতীর্ণ অলৌলিক কালামের সান্নিধ্যে। এখানেও একবার আঁজলা পেতে দেখি না কী পাই। সাহিত্যই তো চাই ! “ রবী বাবুর উপমা-অলঙ্কার, শরতের অনুসন্ধান, জীবনানন্দের সরল বয়ন, নজরুলের দ্রোহদীপ্ত ছন্দনৈপুণ্য, জসীম উদ্দীনের প্রকৃতিপ্রেম, ফররুখের ঐতিহ্য-অনুরাগ আর আল মাহমুদের সদা কাঙ্খিত নারী- কি নেই এই অলৌকিকতার অপার সমুদ্রে ? কী নেই ?” ‘যখন এসো কলম মেরামত করি’ বইটির রিভিউ দিয়েছিলাম তখন অনেকেই সাড়া দিয়েছিলেন পাশাপাশি কেউ কেউ পরামর্শও দিয়েছিলেন । তাদের মধ্যে থেকে একজন ভাই পরামর্শ দিয়েছিলো উস্তাদ মুহাম্মদ যইনুল আবিদীন এর সাহিত্যের ক্লাস বইটি সংগ্রহ করে পড়ার জন্য । তাঁর সুন্দর পরামর্শ ও কৌতুহল উভয়ের কারনেই উক্ত বইটি সংগ্রহ করি এবং পড়া সমাপ্ত করে বইটি সম্পর্কে সকলের সাথে সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি । ধন্যবাদ-দোয়া ও ভালোবাসা ঐ ভাইটির প্রতি যার কারনে এতো চমৎকার একটি বইয়ের সন্ধান পেয়েছি । কেন তিনি পরামর্শ দিয়েছিলেন তা বুঝতে নিচের কথা গুলো দেখতে হবে; একজন ভালো কলম সৈনিক হতে হলে, যে গুনগুলো দরকার তা লেখকের ভাষায়, শুধু ছন্দ অলঙ্কার নয়- সাহিত্যর ভাব ও উপাদানের জন্যেও কলমসৈনিকদের দেখতে হয়, পড়তে হয়। লেখক হতে হলে দেখা শক্তিকে প্রখর করতে হয় ধৈর্যের সাধনা দিয়ে। সবুজ পাতার বুকে অঙ্কিত বিচিত্র রেখা যেমন বিস্ফারিত দৃষ্টিতে দেখতে হয়; দেখতে হয় পাতার পিঠে ছন্দ তোলা বৃষ্টির নাচন। পুকুরের পুটি মাছের লাফ যেমন অপলক দৃষ্টিতে দেখতে হয়; দেখতে হয় বর্ষার তাজা পানিতে ভেসে আসা খলসে মাছের বিচিত্র রুপ। প্রকৃতির একেকটি অঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়, গিলতে হয়, হজম করতে হয়- তারপর যথার্থ শব্দ চয়নে আকঁতে হয় সেই ছবি। এই দেখা যত গভীর হয় ততোই অনুগত হয় ছন্দ; দৃশ্যমান দৃশ্যের মাঝে নেচে ওঠে ভাষা অলঙ্কার। প্রকৃতিই তখন লেখককে নিমন্ত্রণ জানায়- নাও, তোমার আঁজলা পেতে যত ছন্দ যত অলঙ্কার আর যত শিল্প উপাদান। সন্দেহ নেই সাহিত্যের জন্য যেমন গভীরদৃষ্টি অবলোকন চাই তেমনি চাই-ধানমগ্ন পাঠ। তিনি মনে করেন, সাহিত্যের বই সাহিত্যের পাঠশালা। দরদী বাবা যেমন সন্তানের আঙুল ধরে পা পা করে হাঁটতে শেখায় সাহিত্যগ্রন্থও তেমনি সাহিত্যের ছাত্রকে হরফ হরফ করে সাহিত্য শেখায়। নাচের মুদ্রা আছে এ কথা আমরা জানি। কিন্তু জানতে চাই না হাঁটারও যে মুদ্রা আছে, তাল ও শিল্প আছে সে কথা ! অথচ মজার বিষয় হলো, একই মুদ্রায় গ্রথিত হয়ে তালে তালে এগিয়ে যায় হরফের পরে হরফ, শব্দের পরে শব্দ, বাক্যের পরে বাক্য। সাহিত্যের পাঠককে সাহিত্যগ্রন্থ পাঠ করার সময় গভীর মনোযোগসহ শব্দমালার এই মিলন শিল্পও নয়নভরে পান করতে হয় আর লেখককে ক্ষমতার পরিচয় দিতে হয় এই তাল নির্মাণে; শব্দের পরস্পর বন্ধন স্থাপনে; উপমা সংগ্রহে; উপমার গায়ে জুতসই আবরণ পরিধানে। এ যেন চায়ের কাপে চুমুক দেয়ার মতোই কারো কাছে অতিশয় সহজ, আবার শিল্প সভ্যতা ও মর্যাদার প্রতি আকুল যত্নবানদের পক্ষে বেশ কঠিন। চায়ের কাপে চুমুক দেয়া মাত্রিই বেরিয়ে আসা ‘ফুরুত ফুরুত’ ধ্বনি থেকে লাফিয়ে পড়া বেদুঈন বেদুঈন গন্ধ যেমন কালচারড্জনকে বিব্রত করে তেমনি শব্দ প্রয়োগে অবাঞ্ছিত চয়ন, গতর ভারিকরা মেদ কিংবা বেমওকা উপমাও সাহিত্য ও সাহিত্যের পাঠককে আহত করে। কি ভাবে পড়ার স্বাদ আস্বাদন করতে হবে, সে সম্পর্কে বলতে যেয়ে লেখক বলেন, শব্দের গতর গন্ধ রুপসহ আস্বাদন করা এই পাঠ একটু সময় সাপেক্ষ। প্রথমবার পড়তে হয় খুবই ধীরে। তারপর আরেকটু গতির সাথে। কিন্তু যে কথা মনে রাখতে হবে, তাহলো সাহিত্যের কোন বই পড়ে সাহিত্য রচনায় বিপুলভাবে উপকৃত হতে হলে একবার বা দুইবার পড়াই যথেষ্ট নয়। বরং নির্বাচিত মর্যাদাপূর্ণ যে কোন গ্রন্থের রুপ-রস-গন্ধে নিজের প্রতিভাকে পূর্ণ করতে চাইলে বহুবার পড়তে হবে। দশবার বিশবার কেন শতবার পড়তেও বাধা নেই। কারণ এখানে পরিমাণটা বড় কথা নয়, বড় কথা অর্জন। নেশার কথা বলতে গিয়ে লেখক চমৎকার সব উদাহরণ দিয়েছেন। তার মতে নেশা বলতে একটা ’গুণ’ আছে। যে কোন বিদ্যার জন্যেই এই নেশাটা চাই। মাটিতে কি গাড়িতে- যেখানে থাকবে লেখার নেশায় যদি পায় তাহলে দেখা যাবে তার শাহাদাত অঙ্গুলি আপন মনে কী যে লিখে যাচ্ছে। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে গাছের দিকে। আঙ্গুল রচনা করছে টেবিলের উপর শব্দহীন কাব্য। এমন একটা ভাব হতে হয়। উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনা থেকেই বুঝা যাচ্ছে যে, সাহিত্যের ক্লাস বইটি মূলত যারা দৈনন্দিন কাজের পাশাপাশি কিছুটা হলেও সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত থাকতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ । মাত্র ১৫২ পৃষ্ঠার বইটিতে রয়েছে ৬৭ টি সংক্ষিপ্ত কিন্তু সাহিত্য সম্পর্কে সুগভীর ও প্রাণবন্ত আলোচনা । লেখক বইটতে একেবারে হাতে কলমে যেনো শিখিয়ে দিচ্ছেন যে কি ভাবে দক্ষতা অর্জন করতে হয়, কিভাবে বই পড়তে হয়, কিভাবে পড়া ও লেখার মান ধারাবাহিকভাবে উন্নতি করতে হয় । বইটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার কয়েকটি হচ্ছে: ১. সাহিত্যর পরিচয় /২. সাহিত্যর জন্য কী চাই/ ৩. সাহিত্যে পা দেয়ার আগে/ ৪. কেন সাহিত্য চর্চা করব /৫. শিথানের পাশে অভিধান/ ৬. সাহিত্যর আসর /৭. একটি ভালো বই একজন দরদী বাবা /৮. বিদেশী শব্দের বানান /৯. প্রবন্ধের শ্রেণীবিন্যাস /১০. ছোট গল্পের বৈশিষ্ট্য /১১. উপন্যাস সম্পর্কিত আলোচনা ১২. পত্রিকার লেখা : মেজাজ ও কৌশল /১৩. রচনার বয়নশৈলী /১৪. সাহিত্য ও সাংবাদিকতা /১৫. কলাম ও তার বিষয় বৈচিত্র /১৬. ছন্দ এবং অন্ত্যমিল /১৭. কিভাবে পড়ব বই বইটি যখন পড়ছিলাম তখন ভাবছিলাম যে এই ছোট্ট বইটি তৈরী করতে লেখককে কতগুলো বই অধ্যয়ণ করতে হয়েছে যেখানে আমার বা আমাদের একটি বই পড়তে পারলেই মনে করি অনেক হয়েছে । যারা সাহিত্য চর্চা করতে আগ্রহী তাদের জন্য সাহিত্যের ক্লাস বইটি এবং এসো কলম মেরামত করি বইটি অনেক উপকারে আসবে আশা করি ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সাহিত্যের ক্লাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সাহিত্যের ক্লাস পাতা: 1 / 9
পাতা 2
সাহিত্যের ক্লাস পাতা: 2 / 9
পাতা 3
সাহিত্যের ক্লাস পাতা: 3 / 9
পাতা 4
সাহিত্যের ক্লাস পাতা: 4 / 9
পাতা 5
সাহিত্যের ক্লাস পাতা: 5 / 9
পাতা 6
সাহিত্যের ক্লাস পাতা: 6 / 9
পাতা 7
সাহিত্যের ক্লাস পাতা: 7 / 9
পাতা 8
সাহিত্যের ক্লাস পাতা: 8 / 9
পাতা 9
সাহিত্যের ক্লাস পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।