হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
রুদাবা - তাবাসসুম নাজ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

রুদাবা

10 Ratings | 6 Reviews
TK. 387 TK. 450 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

স্মার্ট, সুন্দরী, একুশ বছর বয়সী রুদাবা চৌধুরীর স্বপ্নে গড়া পৃথিবীটা আচমকা চুরমার হয়ে গেল। আদনান হায়দার, যার সাথে তার পাঁচ বছরের সম্পর্ক, যার সাথে দুইদিন পর তার...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

স্মার্ট, সুন্দরী, একুশ বছর বয়সী রুদাবা চৌধুরীর স্বপ্নে গড়া পৃথিবীটা আচমকা চুরমার হয়ে গেল। আদনান হায়দার, যার সাথে তার পাঁচ বছরের সম্পর্ক, যার সাথে দুইদিন পর তার বিয়ে হবার কথা, যাকে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title রুদাবা
Author তাবাসসুম নাজ
Publisher পেন্সিল পাবলিকেশনস
Edition ১ম প্রকাশ, ২০২০
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.4 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.20

10 Ratings and 6 Reviews

★★★★★
3
★★★★☆
6
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
Sakib

Sakib , Aug 13, 2022

★ ★ ★ ★ ★

"#রুদাবা #পাঠ_অনূভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ রুদাবা •লেখকঃ তাবাসসুম নাজ •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ পেন্সিল পাবলিকেশনস •প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান •মুদ্রিত মূল্যঃ ৪৫০ •পৃষ্ঠা সংখ্যাঃ ২৩২ •প্রকাশকালঃ সেপ্টেম্বর ২০২০ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ একবার হলো কি, আমি মারাত্মক রিডার্স ব্লকে পড়ে গেলাম । আমার পাঠক জীবনকে হাঁসফাঁস লাগতো খুব । পড়তে ইচ্ছে করতো না, বইয়ের দিকে তাকাতে পারতাম না । বিভিন্ন গল্পের বই ধরে অদ্ভুত ভাবে তাকিয়ে আমি এলোমেলো দৃষ্টি মেলে বোধহয় বসে থাকতাম । আমার এসব কর্মকাণ্ড আমার কাছেই অদ্ভুত লাগতো । আমি আদতে সমাজের দৃষ্টিতে ঘরকুনো একজন মানুষ । যার অতিরিক্ত কোনো বন্ধু নেই । আর অতিরিক্ত সংখ্যায় বন্ধু না থাকলে তাকে ঘরকুনো বলা যায় । আমার এই দুনিয়ায় আমার নিজস্ব কিছু শখ, বই নিয়ে খোলামেলা বন্ধুত্ব, যখন তখন বই নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে ছবি তোলা, রোদে ফোন নিয়ে গান শুনতে শুনতে দাঁড়িয়ে থাকা এসব কিছু আমার স্বভাবের সাথে মিলেমিশে একাকার হচ্ছিল । সেই আমি বই পড়তে পারছিলাম না, বিষয়টা নিজের মাঝে নিতে পারছিলাম না । আবার হঠাৎই একদিন তা কেটে গেল । প্রচুর বই ধরে জাপটে ধরে রেখে দিতে ইচ্ছে হলো । ইচ্ছে হলো, যতগুলো দিন আমার বই পড়তে চেয়েও পড়া হয়নি সেই বই ছাড়া রাতগুলোকে ফিরে পাই যেনো! কিন্তু তা আর হয় না । এতসব কথা বললাম একটা কারণে, আমার এই দীর্ঘমেয়াদী পাঠক জীবনের এই একটা ঝড় আমাকে শিখিয়েছে, কিছু বই আমার পাঠক জীবনকে প্রভাবিত করবে, কিছু বই আমাকে সমৃদ্ধ করবে । আমি আমার পাঠক জীবনকে সমৃদ্ধ করতে চাই প্রভাবিত না হয়ে । আমি জীবনের গল্পে ঢুকতে চাই, আমি ভালোবাসায় বাঁচতে চাই, আমি আমাকে গড়ে নিয়ে তাকিয়ে বলতে চাই, রিডার্স ব্লক! তুমি আমার কেউ না । কাছে আসবে না খবরদার! ♦পারিপার্শ্বিক দিকঃ ঢাকায় আসার পরে জীবনটা আমার অদ্ভুত হয়ে গিয়েছে । প্রিয় রাতের সময়টাতে আমার এখন বই পড়া শুরু করা হয় না । ব্যস্ত দিনের আলোড়নে তাই দিনেই বই পড়তে ইচ্ছে করে, যেদিন বাসায় বসে থাকি । তাই দিনে আরম্ভ করতে চাওয়া বই সন্ধ্যা কিংবা রাতেই শেষ হয়ে যায় । আমার ভোররাতের পাঠক জীবন বোধহয় আমাকে খুবই খুঁজে বেড়ায় । যাহোক এই বইটি হঠাৎ করেই পড়বো বলে ঠিক করেছিলাম বিকেল ৪টায় । তারপর বের করে পড়া শুরু করেছি । রাত ৮টায় পড়া শেষ হয়ে গেলো । এত তাড়াতাড়ি পড়া শেষ হবে আমি ভাবতেও পারিনি । ♦নামকরণঃ পৃথিবীর গতিপথ চমৎকার! পৃথিবীতে প্রতিটি উপন্যাসের মতো একটি চরিত্র নিয়ে উপন্যাসের চরিত্ররা চারপাশে বৃত্তের মতো করে ঘুরতে থাকে । জীবনের মায়াই উপন্যাসে পড়ে, উপন্যাসকে তাড়িয়ে বেড়ায় । জীবনেও এরকম মানুষ থাকে, যাকে কেন্দ্র করে সবাই হেসে খেলে গড়ে উঠে । ভালো থাকে, হাসতে চেষ্টা করে । যে ভালো থাকলে সেই চরিত্রগুলোর পুরো দুনিয়াই জ্বলজ্বল করতে থাকে আনন্দের । সেই আনন্দের কোনো সীমা নেই । এই ভালোবাসা নিয়েই একটি মানুষ এগিয়ে চলে, যার এগিয়ে চলার সাথে সাথে তার সাথে থাকা পৃথিবীটাও আসতে থাকে হেলতে দুলতে । ♦ফ্ল্যাপে লেখাঃ স্মার্ট, সুন্দরী, একুশ বছর বয়সি রুদাবা চৌধুরির স্বপ্নে গড়া পৃথিবীটা আচমকা চুরমার হয়ে গেল । আদনান হায়দার, যার সাথে তার পাঁচ বছরের সম্পর্ক, যার সাথে দুইদিন পর তার বিয়ে হবার কথা, যাকে ঘিরে তার সমস্তকিছু, তার নিষ্ঠুর প্রতারণায় । ধাক্কা খেয়ে ভেঙে পড়া রুদাবা, জামী ইশতিয়াখকে বিয়ে করবার জন্য মরীয়া হয়ে গেল । নিজের মান বাঁচাতে, জামী সম্পর্কে বিন্দুবিসর্গ না জেনে । কেমন হবে জামী ও রুদাবার যৌথ জীবন? রুদাবা কি আদনানকে ভুলে যেতে পারবে? জামী কি নিজের জীবনের ভয়ংকর স্মৃতি পেছনে ফেলে রুদাবাকে মেনে নিতে পারবে? ♦প্রচ্ছদঃ এই প্রচ্ছদটা দেখলেই কেমন একটা মায়া লেগে যায় । একজন নারীর নামে উপন্যাসের নামকরণ, সেখানে নারী সম্বলিত একটি প্রচ্ছদ থাকবে তাও ভাবা যায় । কিন্তু এই প্রচ্ছদটা সত্যিই ভালো লেগে যাওয়ার মতো । বিশেষ করে একটা সময় পর্যন্ত হলুদ কিংবা তার আশেপাশের রং এর স্পর্শে কেমন একটা লাগতো আমার, যদিও তা কেটে গিয়েছে । কিন্তু এটার আবহে যেন হলুদটাই কত সুন্দর করে মানিয়ে নিয়েছে । ♦উপন্যাসের ভূমিকাঃ উপন্যাসের ভূমিকা হিসেবে যে নতুন ধরনের একটা ধাপ লিখে ফেলা হলো সেটা পড়তে গিয়েও আমার বেশ লেগেছে । উপন্যাসের পিছনের গল্পটা পড়তে আমার সবসময়ই বেশ ভালো লাগে । বিশেষ করে উপন্যাসের পিছনের গল্প, উপন্যাসের চলমান পর্যায়ের কোনো স্মৃতি এগুলো পড়তে আমার বেশ ভালো লাগে । ♦চরিত্র বিশ্লেষণঃ •রুদাবাঃ রুদাবার চরিত্রে বেশ অনেকগুলো ধাপ আছে । রুদাবা হাসিখুশি, আড্ডায় মশগুল হয়ে থাকা একজন নারী । যে তার জীবনের প্রেমে পড়ে জীবনটা ভাসিয়ে দিতে চায় ভালোবাসার রাজ্যে । খানিকটা ছেলেমানুষী চিন্তা, কিছুটা অপ্রাপ্তবয়স্কের ছাপ জীবনে পড়ে গেলেও ঘুরে দাঁড়ায় সে । আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে । •সিমিনঃ সিমিন কখনও দায়িত্বশীল একজন নারী, কখনও পরিস্থিতির চিন্তায় মশগুল । পরিবার এবং পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে ভাবনা চিন্তা করে তাদের প্রতি দায়িত্ব অসাধারণ ভাবে পালন করতে থাকে সে । স্বামী এবং বোন দুজনকে অসাধারণ ভাবে ভালোবেসে যায় সে । •ইমরানঃ ভালোবাসার মানুষকে নির্ভেজাল ভাবে সমর্থন দিয়ে যাওয়াটা বিশেষ একটা ব্যাপার । যা তার মাঝে আছে । বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, হাসিখুশি খোলামেলা স্বভাবের একজন সে । •আদনানঃ পরিস্থিতি কিংবা অভ্যাসের বশে করা ফেলা কাজকে সরিয়ে, নিজেকে নতুন ভাবে গঠন করতে চাওয়া একজন মানুষ সে । •জামীঃ অসাধারণ একজন মানুষ সে । বন্ধুত্বপূর্ণ স্বভাবের হাসিখুশি একজন মানুষ । যে পরিস্থিতিতে পড়ে গম্ভীর স্বভাবের হয়ে গেলেও সাহায্য করার মানসিকতা, পাশে এবং প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করার অদ্ভুত এক আবেশ তার মধ্যে রয়েছে । •দোলনঃ গম্ভীর স্বভাবের দেখালেও মানুষটির মধ্যে স্নেহের একটা আবেশ আছে । যা তার প্রতি মুগ্ধতা তৈরি করে । ♦টুকিটাকিঃ কিছু চরিত্র থাকে যারা জীবনের বিভিন্ন মোড়ে মোড়ে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে । কিছু শিক্ষা দিয়ে, উপস্থিতি দিয়ে চলে আসে । এই উপন্যাসেও তেমনই আরো কিছু চরিত্র আছে । মিতার অসাধারণ স্পৃহা উপন্যাসে আলাদা কিছু মুহূর্ত এনেছে । নিকোল, নাদিরা এর বন্ধুত্বপূর্ণ স্বভাব মুগ্ধ করেছে । ♦প্রিয় চরিত্রঃ আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি অনেকক্ষণ । অনেকক্ষণ মত বদলে নিতে চেয়েছি । বারবার মনে হয়েছে, এটা ঠিক না । আমার মনের ভালো লাগাটা পরিবর্তন হচ্ছে না কেনো! কিন্তু আসলেই হচ্ছে না । আমার পাঠ অনুভূতি আমার মনেরই মাঝে যে শব্দ ঘুরে বেড়াচ্ছে তারই একটা রূপ! তাই তো মনের কথাই লিখছি । রুদাবা আমার প্রিয় চরিত্র হয়নি । না অন্য কেউ হয়েছে । বারংবার সিমিন এবং দোলন, এই দুইটি চরিত্রকেই প্রিয় মনে হয়েছে । তাই তাদেরকেই প্রিয় চরিত্র বলে মেনে নিলাম । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √রুদাবা বইটি নিতে চাওয়ার ইচ্ছা আমার অনেকদিনের । লেখকের গ্রুপে এই বইটির ব্যাপারে বেশকিছু কথা জানতে পেরে বইটা নিতে ইচ্ছে করেছিল খুব । এবং তাই পরবর্তীতে যখন সুযোগ হয়েছে নিয়ে ফেলেছি । √এই বইটির ব্যাপারে বলতে গেলেই সবার আগে যা লিখতে ইচ্ছে করে তা হলো, উপন্যাসের জীবনধারা এবং আবহ, কেননা পটভূমিতে যতকিছুই চলে আসুক তা আনন্দ, সুখ, কষ্ট, অভিমান হোক । এর আবহে একটা খুশি খুশি ভাব মিশে ছিলোই যেন! মনে হচ্ছিল উপন্যাসের আবহতে একটা মিষ্টি ভাব জড়িয়ে আছে । কিন্তু তাতে পটভূমি তার জীবনধারা থেকে সরে যায়নি । ঘটনা ছাড়িয়েছে, জলছাপে জলছাপে জীবন এগিয়েছে, কষ্ট এসেছে, ভালোবাসা এসেছে কিন্তু জীবনের বাতাসে মিষ্টি মিষ্টি গন্ধ আর সরে যায়নি । আমি জানি না কেনো এই বিষয়টাই উপন্যাসকে ধরে রাখবে প্রতিটা সময়ে, সাথে অসাধারণ একটি জীবনবোধের গল্প! √যেহেতু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নামকরণেই উপন্যাসের নামকরণ, তাই তার চরিত্র এবং তাকে আবহে রেখেই চরিত্র গঠন এবং তার উপস্থিতি গড়ে উঠবে । এক্ষেত্রে এরকম অবস্থায় একজন লেখকের জন্য চরিত্র গঠন এবং তা ধরে রাখা কষ্টকর হয়ে যায় । কিন্তু এখানে সে পরিস্থিতি আসেনি । বরং আরো ভালো লেগেছে । সঠিক সময়ে চরিত্ররা এসেছে নিজ নিজ উপস্থিতি জানান দিয়ে । ♦প্রিয় অংশঃ সিমিন, রুদাবা দুই বোনের কিছু কিছু অংশ খুব ভালো লাগার মতো ছিল । তাছাড়া রুমীর কিছু কিছু সংলাপ অসাধারণ ছিল । রুদাবা, দোলন, জামী এই ত্রয়ীর বিভিন্ন মুহূর্তও বেশ ভালো লাগার মতো আমার কাছে । বিশেষ করে এদের কয়েকটি অংশই আমার ভালো লাগার কাছে । তাছাড়া রুদাবা, মিতা এর বিভিন্ন সংলাপে যা ফুটে উঠেছে তা যে কতটা দরকারী বর্তমান সমাজে তা ফুটে ওঠার বিষয়টাও বেশ ভালো এবং সুন্দর । ♦অন্যান্য বিষয়ঃ √প্রকাশনীঃ প্রকাশনী হিসেবে পেন্সিল পাবলিকেশনস এর প্রশংসা সবসময়ই করে যাই আমি । কারণ তারা সেরকম মুগ্ধতা উপহার দেয় আমাকে । প্রচ্ছদটা সুন্দর করে ফুটিয়েছে তারা । পৃষ্ঠা বাইন্ডিং অসাধারণ ছিল । সাথে টাইপিং মিস্টেক নেই যে কারণে পড়তেও বেশ আরামদায়ক মনে হয়েছে । যে কারণে সময়টাও কম লেগেছে আমার কাছে । ♦লেখক প্রসঙ্গেঃ ‘রুদাবা’ আমার পড়া লেখক তাবাসসুম নাজ এর এখন পর্যন্ত চতুর্থ উপন্যাস । এবং বলা যায় এখন পর্যন্ত আমার পড়া এটি তার সেরা উপন্যাসও । লেখকের এটিই সবথেকে বড় গুণ যে তার লেখার আবহেই মিষ্টি একটা ভাব থাকে । যা আজকাল সচরাচর পাওয়া যায় না । এরকম মিষ্টি আবেশ এর জন্য কিনা জানি না, আমার তার লেখা পড়তে খুবই ভালো লাগে । মনে হয়, নতুন কিছু জীবনের গল্প পড়বো । সাথে অদ্ভুত মিষ্টি কিছু মুহূর্তও জড়ো হবে । তাছাড়া উপন্যাসের সংলাপধারণ এবং শব্দপ্রয়োগ অসাধারণ ভাবে করেছেন লেখক । আর সুখপাঠ্য একটি বই নিজের পাঠকস্মৃতিতে জড়ো হবে, এটা ভাবতেও ভালো লাগছে । লেখকের এরকম আরো বই পড়ার জন্য অপেক্ষায় রইলাম । ♦রেটিংঃ ৪.৩/৫ ♦উপসংহারঃ পৃথিবীতে আমি যখন বই পড়া শেষ করে আমার মনের অনুভূতি লিখতে বসি, তার ঠিক আগে কখনও কখনও কোনো কোনো গান ছেড়ে দিই ফোনে । বেশিরভাগ সময়েই তা রবীন্দ্র সঙ্গীত হয়ে যায়, কখনোবা আবার কম শব্দে বেজে যায় যা শুধু আমিই শুনতে পারবো । এতে কাজ হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমার মনের যে ভাব তা শুধু এই উপন্যাসটা ঘিরেই থাকে । তখন মনে হয়, এই যে উপন্যাসটা আমি পড়লাম, এখন আমার মানসিকতা এটি নিয়েই হওয়া উচিত । কারণ আরও কিছুক্ষণ পরে এই উপন্যাস পুরোটা আমার আর নাও পড়া হতে পারে । তাই এই মুহূর্তটি শুধু এই উপন্যাসের । তাই এই মুহূর্তটিতে ওই গানগুলো ভীষণভাবে আমাকে সাহায্য করে । কিন্তু সেই গান অনুভূতি লেখার পরে, তা আবার দেখার পরে, তা পোস্ট করার পরেও ফোনে বাজতে থাকে । বন্ধ করার কথা মনে থাকে না, কারণ এই পরিস্থিতিগুলো আমাকে মুগ্ধ করে, ঠিক পাঠক হিসেবে নতুন নতুন চরিত্র যেভাবে তাদের গল্প দিয়ে আমার মনে যোগ হওয়ার সময়ে তাতে যে মুগ্ধতা থাকে!"

Marjiya

Marjiya , Mar 28, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালোই"

Teresa Smita

Teresa Smita , Oct 18, 2021

★ ★ ★ ★ ★

"অনেক ভালো লাগলো। এক কথায় অসাধারণ।"

উম্মে হুমাইদা মীরা

উম্মে হুমাইদা মীরা , Mar 16, 2021

★ ★ ★ ★ ★

"আমাদের সমাজ একবিংশ শতাব্দীতে এসেও মেয়েদের সুন্দর ও সফল ভবিষ্যত বলতে একমাত্র বিয়েকেই বুঝে থাকে। এই উপন্যাসের নায়িকা রুদাবাও এর ব্যতিক্রম নয়। জীবনে কষ্ট এবং বাস্তবতা থেকে দূরে থাকা সুন্দরী এই মেয়েটি তারুণ্যের শুরুতেই থাকে বিয়ের স্বপ্নে বিভোর। পোশাক ও চলাফেরায় আধুনিক হলেও মন ও মানসিকতায় সে একেবারে টিপিক্যাল। নিজের চেয়ে প্রেমিক, আদনানের পছন্দ-অপছন্দ মাথায় রেখে বাগদান পরবর্তী বিয়ের প্রস্তুতি নেয়। কিন্তু রুদাবার স্বপ্নকে অধরা করে দেয় আদনান। বিয়ের সকল প্রস্তুতি শেষ হওয়ার পর জানায় তাঁর জীবনে এসেছে অন্য কেউ, রুদাবাকে বিয়ে করা সম্ভব নয় আর। ভেঙে যায় রুদাবার জীবন শুরুর স্বপ্ন। সমাজ এখানে কেমন ভূমিকা রাখে, রুদাবার কষ্ট বুঝে তাঁকে বাঁচিয়ে রাখতে? সুলেখিকা, ডাক্তার তাবাসসুম নাজ শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে হাজির করেন আরেকজন বিপর্যস্ত-অসহায় চরিত্র জামীকে। স্ত্রী-সন্তান হারিয়ে অসহায় অবস্থা থেকে মুক্তি পেতে যে কানাডা থেকে দেশে আসে। পরিচয় হয় রুদাবার সাথে। দুঃখী হৃদয়ের দুটি মানুষকে কাছে টানতে লেখিকা সমান্তরাল ভাবে বর্ণনা করেছেন দু'জনের দুঃখগাঁথা; এর সাথে রয়েছে কানাডা এবং বাংলাদেশের প্রকৃতির চমৎকার বর্ণনা। গল্প সামনের দিকে এগিয়ে গেলে দেখা যায় আদনান ফিরতে চায় রুদাবার জীবনে যখন রু বিয়ে বা আবেগপ্রবণ স্বপ্ন থেকে দূরে গিয়ে গুছিয়ে নিয়েছে নিজেকে, বাস্তবতার কাঠিন্যের সাথে। কেমন হয় রুদাবা এবং জামীর দুঃখ পরবর্তী জীবন? আদনানের অনুশোচনা কী তাকে ফেরাতে পারে রুদাবার জীবনে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে 'রুদাবা ' উপন্যাসে। সাহিত্য বিনোদনের মাধ্যম হলেও জীবনের গল্প বলে কখনও গম্ভীরভাবে, কখনও সহজ-সরলভাবে। "রুদাবা" উপন্যাসটি পাঠককে আনন্দ দেয় নির্মলতার সাথে। মূল চরিত্র রুদাবা, আদনান ও জামীর গল্পকে এগিয়ে নিতে সাহায্য করে রুদাবার বোন সিমিন, দুলাভাই ইমরান ও তাঁদের একমাত্র মেয়ে, অপরদিকে জামীর প্রবাসী বোন দোলন, মৃত স্ত্রী ও কন্যা। প্রিয়জনের বিশ্বাসঘাতকতায় মানুষ কতটা অসহায় বোধ করে, চারপাশের মানুষের ভূমিকা কেমন হয়, লেখিকা সেসব_ই তুলে ধরেছেন এই উপন্যাসে, সাবলীল ভাষায়। সুস্থ ও সরল বিনোদনের সাথে কানাডার প্রবাসজীবনের বর্ণনা পাঠককে চুম্বকের মতো আটকে রাখবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত।"

Moulee Akhund

Moulee Akhund , Jan 3, 2021

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ_রুদাবা মেধাবী ও সম্ভাবনাময় লেখক তাবাসসুম নাজের মিষ্টি প্রেমের উপন্যাস “রুদাবা”। যারা প্রাত্যহিক জীবনের দৈনন্দিনতায় ক্লান্ত, তাঁরা নিশ্চিন্তে হাতে তুলে নিতে পারেন এই চমৎকার বইটি। কাহিনী সংক্ষেপঃ জীবনের জটিলতা থেকে মুক্ত একুশ বছর বয়সী তরুণী রুদাবা। বরাবরই বড় বোন সিমিনের আশ্রয়ে থেকে জীবনের কঠিন হিসাব নিকাশের সাথে পরিচয় ঘটেনি তার। এই মা মরা কোমল চরিত্রের রুদাবাকে যখন তার প্রেমিক ও ফিয়াসে আদনান বিয়ের অল্প কিছুদিন আগে প্রত্যাখ্যান করে, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রুদাবা। ঠিক সেই সময়েই ঘটনাস্থলে আবির্ভাব ঘটে রুদাবার দুলাভাইয়ের বন্ধু জামীর। যে জামী সদ্যই হারিয়েছে তার পরিবারকে। কেমন হতে পারে দুই ভগ্নহৃদয় মানুষের রসায়ন? জানতে হলে পড়তে হবে এই চমৎকার বইটি। পাঠ প্রতিক্রিয়াঃ লেখক সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। লেখার সাবলীলতায়, সংলাপের সহজতায় তিনি ইতোমধ্যেই পাঠকের হৃদয় জয় করেছেন। রুদাবা সম্পর্কের গল্প, মানবিকতার গল্প। দুজন দুঃখী মানুষের কাছে আসার গল্প। ভালোবাসার গল্প। যারা জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, কিংবা যারা জীবনের নিষ্ঠুরতা দেখতে দেখতে ক্লান্ত, তাঁদের জন্য মন ভালো করার চমৎকার ওষুধ হতে পারে এই বইটি। তাই বলে যে বইটি বাস্তবতাবিবর্জিত তাও নয়। বাস্তব পরিস্থিতির সাথে মিল রেখেই খুব ধীরে ধীরে ডানা মেলেছে রুদাবার কাহিনী। ভালো লেগেছে জামীর কোনো জবরদস্তি না করা, রুদাবাকে সময় দেওয়া। দোলন ও অন্যান্য চরিত্রের উপস্থাপন ছিল বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত। বাচ্চা মেয়ে রুদাবা যেভাবে ধীরে ধীরে ম্যাচিওরিটি অর্জন করে, একই সাথে ঘর সংসার ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হয়, জীবনকে নতুন করে চিনতে শেখে, সেই জার্নিটা ছিল আসলেই উপভোগ্য। যাদের মিষ্টি প্রেমের গল্প ভালো লাগে, জীবনের ওপর থেকে যারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন তাঁরা নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন এই বইটি। ভালো লাগতে বাধ্য। এক নজরেঃ বইয়ের নামঃ রুদাবা লেখকঃ তাবাসসুম নাজ মলাট মূল্যঃ ৪৫০ টাকা প্রচ্ছদ শিল্পীঃ সাদিত উজ্জামান প্রকাশকঃ পেনসিল পাবলিকেশন্স"

alvina tamjid

alvina tamjid , Nov 11, 2020

★ ★ ★ ★ ★

"খুব দারুণ লেগেছে পড়তে... উনার লেখনী চমতকার!"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"রুদাবা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
রুদাবা পাতা: 1 / 5
পাতা 2
রুদাবা পাতা: 2 / 5
পাতা 3
রুদাবা পাতা: 3 / 5
পাতা 4
রুদাবা পাতা: 4 / 5
পাতা 5
রুদাবা পাতা: 5 / 5
পাতা / 5
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।