হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
রোদের শহরে বৃষ্টি নামুক - মোঃ তানিম-উল-ইসলাম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

রোদের শহরে বৃষ্টি নামুক

7 Ratings | 6 Reviews
TK. 189 TK. 220 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কোনোকিছুতেই এখন আর আগের মতো মনোযোগ দিতে পারি না। মাথাও কেমন যেন ভারি ভারি লাগে। আর এরই মাঝে এক রাতে ঘটে যায় এক বিদঘুটে ঘটনা। এটা বাস্তব না দুঃস্বপ্ন আমি ঠিক বলত...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কোনোকিছুতেই এখন আর আগের মতো মনোযোগ দিতে পারি না। মাথাও কেমন যেন ভারি ভারি লাগে। আর এরই মাঝে এক রাতে ঘটে যায় এক বিদঘুটে ঘটনা। এটা বাস্তব না দুঃস্বপ্ন আমি ঠিক বলতে পারবো না। তবে, সে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title রোদের শহরে বৃষ্টি নামুক
Author মোঃ তানিম-উল-ইসলাম
Publisher আওয়ার ক্যানভাস পাবলিকেশন
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.27 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.71

7 Ratings and 6 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
Nahiyan Haque Shoishob

Nahiyan Haque Shoishob , Mar 13, 2021

★ ★ ★ ★ ★

"বুক রিভিউ : উপন্যাস : রোদের শহরে বৃষ্টি নামুক লেখক : মো তানিম উল ইসলাম প্রকাশনী : আওয়ার ক্যানভাস পৃষ্ঠাসংখ্যা- ১০৩ ▶️.বইয়ের মূল চরিত্র 'হাসনাইন'-! তার চাল-চলন, কথা-বার্তা, বুদ্ধিমত্তার বর্ণনা পড়ে চমকৃত হবেন সবাই। আর উপন্যাসের মূল আকর্ষণ তুতেন খামেন রহস্য! যা আমার মনে অনেক কৌতুহলের জন্ম দিয়েছে। কয়েক পৃষ্ঠা পড়ার পরেই পাঠকদের চিন্তা-ধারণা পাল্টে যাবে! চোখগুলো বইয়ের পৃষ্ঠায় আটকে থাকবে, মনে আলোড়ন শুরু হবে দারুণ একটা রহস্যময় কাহিনীর ভিতরে প্রবেশের উত্তেজনায়! উপন্যাসে নারী চরিত্র লুবনা'। তাকে লেখক উপন্যাসের তথাকথিত নারী চরিত্রের বাইরে গিয়ে আলাদা দুর্দান্ত সাহসী নারী হিসেবে উপস্থাপন করেছেন। রোদের শহরে বৃষ্টি নামুক আমার খুব ভালোলেগেছে। 'রোদের শহরে বৃষ্টি নামুক ' উপন্যাসটি পড়তে গিয়ে অনেক প্রশ্নই তৈরি হবে পাঠকদের মনে। সব মিলিয়ে বইটি এক কথায় অসাধারণ!! আপনারা যারা নতুন কিছু খুঁজছেন, রোমাঞ্চকর ও রহস্যময়, তারা একবার বইটি পড়ে দেখতে পারেন।"

Shakila Jesmin Runa

Shakila Jesmin Runa , Mar 12, 2021

★ ★ ★ ★ ★

"Life is a Magic I don’t wanna lead a life, I wanna be the magician. " রোদের শহরে বৃষ্টি নামুক " একটা সময় পাঠ্য বইয়ের মধ্যে গল্পের বই নিয়ে পড়ার অভ্যস ছিলো। হয়তো বাস্তবতা সামলাতে গিয়ে কিছুটা যান্ত্রিক হয়ে গিয়েছি। কোন এক পরন্ত বিকেলে খুব ঘটা করে স্কুল বন্ধু তার নিজ লিখা বইটা আমাদের হাতে তুলে দেয়। সাভাবিক ভাবেই সে বই দেওয়ার সময় সিগ্নেচার করার সময় এক শব্দে একটা লিখা দিলো। লেখাটা দেখে মনে হলো যে তার লেখায় আকর্ষণ আছে। সেই ভাবনা থেকেই বইটা পড়তে শুরু করলাম,তাও অনেক বছর পর। ভেবেছিলাম হয়তো পড়ার ধৈর্যটা হয়তো পাবো না।কারণ অনেক বছর হয়ে গেছে বই পড়া হয় না। কিন্তু না,আমার ভাবনায় তার লেখা পানি ঢেলে দিসে 😒 এক পৃসঠা পড়তেসি আর মনে হচ্ছে পরের পাতায় কি আছে, অদ্ভুত রকম তাড়া অনুভব করলাম। দুই/তিন বার বিরতি দিয়ে এক সন্ধাতেই বইটা শেষ করলাম। রহস্যময় কিছু অজানা তথ্য, যা জানার জন্য বইটা পড়তেই হবে 😊 মোঃ তানিম- উল- ইসলাম দোয়া করি এমন লেখা তুই আমাদের উপহার দিবি বার বার,হাজার বার। "রোদের শহরে বৃষ্টি নামুক" আমরাই রোদের শহরে বৃষ্টি নামাবো ❤️"

ratam

ratam , Mar 8, 2021

★ ★ ★ ★ ★

"রহস্যের অন্তরালে এগিয়ে চলা জীবন গাথা। মনে হবে স্বাভাবিক জীবনচক্র কিন্তু অন্তরালে পরেথাকে রহস্য। লেখককে ধন্যবাদ শেষ পর্যন্ত একটা উতসুক জাগিয়ে রাখার জন্য"

রেজওয়ানা রাওফির মিনহা

রেজওয়ানা রাওফির মিনহা , Mar 7, 2021

★ ★ ★ ★ ★

"#বই_রিভিউ বইঃ রোদের শহরে বৃষ্টি নামুক! লেখকঃ মোঃ তানিম- উল- ইসলাম এই বইটার সাথে পরিচয় এই গ্রুপের মাধ্যমেই হয়।প্রথম আমি সবসময়ই বলি বইয়ের রিভিউ বলতে যা বুঝায় তা আমি কখনোই লিখতে পারিনা।আমি শুধু বই পড়ার পর আমার অনূভুতি বা কেমন লেগেছে সেটাই লিখার চেষ্টা করি।আর গল্পের কোনো অংশ তুলে ধরি না।কারন এটা আমার কাছে স্পয়লার মনে হয়। যাই হোক!মূল কথায় আসা যাক! বইটা যে রহস্যজনক সেটা শুরুতেই বুঝা মুসকিল।বইটিতে ফারাওদের ইতিহাস নিয়ে লিখা হয়েছে।যা ফারাওদের সম্পর্কে জানার আগ্রহ অবশ্যই বাড়িয়ে দিবে।আমার বেড়ে গেছে এতটুক বলতে পারি!!! এর মাঝে আছে "তুতেনখামেনের অভিশাপ"! যা অদ্ভুত রকমের রহস্যজাল তৈরী করেছে!যেটা এই বইয়ের মূল উপাদান বলা যায়।বইয়ের প্রতিটা চরিত্রের গঠন অনেক সুন্দর এবং সাবলীল ছিলো।অতিরঞ্জিত কিছুই আমার কাছে মনে হয়নি!! রহস্য খুব বেশি না থাকলেও পড়তে আপনার খারাপ লাগবে না এতটুকু বলতে পারি।🖤 যারা বইপ্রমী!পড়তে পছন্দ করেন তাদের পড়াকালীন পুরো সময়টাই ভালো কাটবে আশা করি!!! আর যেটা না বললেই না লেখক কিছু বাক্য ব্যবহার করেছেন যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত! পড়লে ঠোঁটের কোনে অদ্ভুত একটা হাসি ফুটতে বাধ্য🙂 সব কি বলে দিচ্ছি?সব বলে দিলে কিভাবে হবে?আসলে কিছুই বলিনি।রহস্যটা জানতে হলে বইটা নিজেকে একবার অবশ্যই পড়তে হবে😊 বইয়ের মূল চরিত্র 'হাসনাইন'!এই চরিত্রটা আমার কাছে বেশ লেগেছে।আর তার একাকিত্ব আমার মন খারাপ করেছে!" হাসনাইনের মতো সকলের জন্যই হয়ত বইয়ের শেষ দুটি লাইন! প্রিয় শেষ দুটি লাইন দিয়ে শেষ করছি, "একা মানুষকে রোদের শহরে পুড়তে হয়,শহরের বৃষ্টিতে ভিজতে হয়।একা মানুষকে কখনো কখনো রোদের শহরে বৃষ্টি নামাতে হয়"!🙂💔"

Umme Salma Nishu

Umme Salma Nishu , Mar 6, 2021

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ বইঃ রোদের শহরে বৃষ্টি নামুক লেখকঃ মো. তানিম উল ইসলাম প্রকাশনীঃ আওয়ার ক্যানভাস প্রচ্ছদ মূল্যঃ ২২০ পৃষ্ঠা সংখ্যাঃ ১০৩ বইটির প্রধান চরিত্র হাসনাইন। তার চরিত্র ও চিন্তাচেতনা আপনাকেও ভাবতে বাধ্য করবে। সমাজের অনেক কিছুই বদলানোর চিন্তা আমরা করি কিন্তু কাজের কাজ কিছুই করতে পারিনা। সেখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের পরিবেশ, ফিন্যান্সিয়াল অবস্থা, রাজনৈতিক অস্থিরতা। কিন্তু হাসনাইন চরিত্রটিকে লেখক এইসব ভয় থেকে দূরে সরিয়ে একজন সাহসী হিসেবে তুলে ধরেছেন। যে শুধু চিন্তাই করেনা তার চিন্তাকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে কাজ ও শুরু করে। তার মতে, শুরু হওয়া দরকার। একটা ভালো কাজ শুরু হলে অন্যরাও এই কাজে এগিয়ে আসবে বলেই সে মনে করে। হাসনাইনের করা কাজের মধ্যে মাদ্রাসায় অভিযোগ বক্স ও বিদ্যাশ্রম শুরু করা অন্যতম। আসলে এমনটা হলে অনেক কিছুই বদলানো সম্ভব। রুস্তমকে দেওয়া পরামর্শটা ও আমার অনেক ভালো লেগেছে। আজিজ মিয়া ও সিরাজ মাস্টারের মতো লোকেরা আছে বলেই এখনো সমাজগুলো পুরোপুরি অন্ধকারে ডুবতে পারেনি। লুবনা চরিত্রটি টক,ঝাল, মিষ্টির কম্ভিনেশন। এবং একজন সাহসী ও কর্মঠ নারীর প্রতিচ্ছবি। আর মীরা হলো আমার কাছে দিনশেষে নীভে যাওয়া আলোর মতো। আর যারা মিসরের রহস্য সম্পর্কে জানেন না তাদের জন্য চমৎকার তথ্য ও রহস্য রয়েছে "রোদের শহরে বৃষ্টি নামুক" বইতে। হাসনাইনের শেষ পরিণতি কি হবে? সে ও কি তুতেন খানমের অভিশাপের গহ্বরে হারিয়ে যাবে এই ভাবনাটা আপনাকে বইয়ের শেষ অবধি চুম্বকের মতো টানবে। সব মিলিয়ে "রোদের শহরে বৃষ্টি নামুক" বইটি আপনাকে বিনোদিত করবে। আপনার মনের কোণে আশা জাগাবে আপনাকে উৎসাহিত করবে নতুন করে ভাবতে।"

Farah Sharmin

Farah Sharmin , Feb 23, 2021

★ ★ ★ ★ ★

"বুক রিভিউ : উপন্যাস : রোদের শহরে বৃষ্টি নামুক লেখক : মো তানিম উল ইসলাম প্রকাশনী : আওয়ার ক্যানভাস প্রকাশক : মো: আরফান উদ্দিন প্রধান মূল্য- ২২০ টাকা পৃষ্ঠাসংখ্যা- ১০৩ প্রকাশ কাল: ফেব্রুয়ারি ২০২১ ▶️বইটি শুরু হয়েছে এভাবে, "আমার পাশের সিটে বসা ভদ্রলোকের লোকাল বাসে চড়ার অভ্যাস নাই। তিনি অনেক কষ্টে তার পা-তুটো সামনের সিটের সাথে আটকে বসে আছেন।আমি বসেছি জানালার পাশে। জানালায় কোন গ্লাস নেই।" পড়া শুরু করে পাঠক-পাঠিকার মনে হবে এই উপন্যাসের ঘটনা 'সমসাময়িক জীবন' নিয়ে রচিত ! হাসনাইন উপন্যাসের নায়ক, তাকে ঘিরেই আগাবে উপন্যাসের সব ঘটনা। আর মূল আকর্ষণ তুতেন খামেন রহস্য! সেই মিশরীয় সভ্যতার রহস্য কিভাবে মিলেমিশে একাকার হয়েছে এক আশ্চর্য মায়াজাল সৃষ্টির মাধ্যমে। সেই মায়াজাল বারবার আপনাকে টেনে আনবে মূল ঘটনা প্রবাহে। কয়েক পৃষ্ঠা পড়ার পরেই পাঠকদের চিন্তা-ধারণা পাল্টে যাবে! চোখগুলো বইয়ের পৃষ্ঠায় আটকে থাকবে, মনে আলোড়ন শুরু হবে দারুণ একটা রহস্যময় কাহিনীর ভিতরে প্রবেশের উত্তেজনায়! বইটি কিন্তু  তখন হাত থেকে রাখা হয়ে যাবে কষ্টকর৷ .বইয়ের মূল চরিত্র 'হাসনাইন'-! তার চাল-চলন, কথা-বার্তা, বুদ্ধিমত্তার বর্ণনা পড়ে চমকৃত হবেন সবাই। পাশাপাশি লেখক উপন্যাসে একটি নারী  চরিত্র রেখেছেন 'লুবনা' এবং তাকে উপন্যাসের তথাকথিত নারী চরিত্রের বাইরে গিয়ে আলাদা এক অভিব্যক্তিময় ও দুর্দান্ত সাহসী নারী হিসেবে উপস্থাপন  করেছেন। যা বাংলা উপন্যাসের পাতায় বেশ নতুনত্বের দাবি রাখে। . একটি উপন্যাস এতটা রহস্য নিয়ে লেখা এবং এতটা মার্জিত আর সাবলীলভাবে শেষ করতে পারা একটা অসাধারণ ক্ষমতা! মাশআল্লাহ! শিক্ষক, লেখক ও গবেষক মোঃ তানিম উল ইসলামের উপন্যাস রোদের শহরে বৃষ্টি নামুক  সেই অর্থে স্বার্থক। ▶️যা আছে  ভিতরে---- "রহস্যজনক কিছু চরিত্র, রহস্যে ঘেরা কিছু মুহুর্ত, কয়েকটি রহস্যজনক মৃত্যু, কিছু ধর্মীয় গোঁড়ামি, প্রেম ভালোবাসা, প্রতিবাদ সব মিলিয়ে কি নেই এই উপন্যাসে!  কী আছে সেই তুতেন খামেন রহস্যে ?  কে-ই বা প্রকৃত হত্যাকারী? কী ঘটবে শেষ পর্যন্ত? কি হবে হাসনাইনের শেষ পরিণতি!! 'রোদের শহরে বৃষ্টি নামুক ' উপন্যাসটি এমন অনেক প্রশ্নই তৈরি করবে পাঠকদের মনে। অদ্ভূত এক আকর্ষণ পাঠককে টেনে নিয়ে যাবে বইটির শেষ পর্যন্ত।""

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"রোদের শহরে বৃষ্টি নামুক" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
রোদের শহরে বৃষ্টি নামুক পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।