১ম প্রকাশ, ২০২৪
রামু
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস ১-৩ খন্ড
ড. গোলাম আহমাদ হারিরি (র.)
খেলাফতে রাশেদা : তারিখে মিল্লাত- ২য় খন্ড
কাজী যাইনুল আবেদীন সাজ্জাদ মিরাঠী
দ্য মোস্ট ডেঞ্জারাস গেম
অন্বয় আকিব
অটুট পাথর
আহমাদ ফালুদ্দিন
ইতিহাসের কান্না
মাওলানা মুফতী উবায়দুর রহমান খান নদভী
তিউনিসিয়ার ইতিহাস
আবদুস সাত্তার আইনী
বইটির বিস্তারিত দেখুন
| Title | রামু |
| Author | শিরুপন বড়ুয়া |
| Publisher | জাগতিক প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 168 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইতিহাস ঐতিহ্য |
| Weight | 0.37 Kg |
| ISBN | 9789849820437 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিTAREQUL ISLAM , Jun 17, 2025
"অত্যন্ত পন্ডিত্যপুর্ণ ভাষায় রামুর কিছু অজানা অতীতকে তুলে আনা হয়েছে। টেকনাফের হ্নীলা থেকে বইটি পড়ে অনেক কিছুই জানা হয়ে গেল।ধন্যবাদ!"
Shipta Barua , Feb 1, 2024
"রামু'র দুষ্প্রাপ্য ইতিহাসের স্মৃতি-বিধুরতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্তমান রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামে বিমানঘাটি কিংবা রামু রামকোটের পাহাড়ে লুকিয়ে থাকা টাকশাল আর আরাকানি সময়ে এই রামু কতটা দায়িত্বপূর্ণ এলাকা ছিলো সেসব দুষ্প্রাপ্য ইতিহাস স্মৃতিরোমন্থন করার সুযোগ পাওয়া গেলো। যেখানে এখন আমি বসে আছি ঠিক এই জায়গায় শ'দুয়েক বছর আগে কারা ছিলো তা জানতেই রোমাঞ্চিত হয়ে উঠি। তরুণ ইতিহাস গবেষক শিরু দার লেখা জাগতিক প্রকাশন থেকে হার্ডকভারে প্রকাশ হওয়া ১৬৭ পৃষ্টার বই "রামু: ইতিহাস-প্রেক্ষাপট-জনশ্রুতি" থেকে জানা যাবে রামুকে ঘিরে জানা-অজানা জনশ্রুতি ও ইতিহাসের রেফারেন্সসহ সঠিক ব্যাখ্যা। বইটির মুদ্রিত মূল্য ৪০০/= টাকা। প্রগতিতে ডিসকাউন্ট মূল্যে বইটি পাওয়া যাচ্ছে। বইটি মূলত লেখকের বিভিন্ন সময় পত্রিকায় ও ডিজিটাল ম্যাগাজিনে লেখা প্রবন্ধের সংকলন। আমার সৌভাগ্য যে, জ্ঞানান্বেষণ এর ডিজিটাল প্লাটফর্মে এই বইয়ের অধিকাংশ অধ্যায় প্রবন্ধ আকারে ছাপানোর সময় যত্নসহকারে পড়ার সুযোগ হয়েছিলো। যখন রামুকে ঘিরে অনেকগুলো প্রবন্ধ পত্রিকা এবং ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ পেলো অধিকাংশ পাঠকের দাবী ছিলো গুরুত্বপূর্ণ এসব ইতিহাস বইবন্দি করার। নয়টি অধ্যায়ে মোট এগারোটি প্রবন্ধে রামু ঠিক কতটা প্রাচীণ? টলেমির মানচিত্রে রামু ও রামুর বিকৃত হওয়া রামকোটের সঠিক ইতিহাস পাওয়া গেছে বইটিতে। ধর্মীয় বেড়াজালে অতিরঞ্জিত ইতিহাসে ঢাকা পড়েছে রামকোটের আসল ইতিহাস। বর্তমান রামু উপজেলার রামকোট এর আশেপাশের পাহাড়ে আরাকানী সময় এবং তারও আগের টাকশাল সম্পর্কে তথ্যপ্রমাণসহ সম্ভাবনার কথাও বলেছেন লেখক। কানা রাজার সুড়ঙ্গ, লাউয়ে জাদি ও হিরাম কক্সের সম্পর্কে জানতে হলে আপনাকে "রামু: ইতিহাস-জনশ্রুতি-প্রেক্ষাপট" বইটি পড়তেই হবে। বইটির অষ্টম অধ্যায়ে "দ্যা ব্যাটল অব রামু" পড়তে গিয়ে ১৬৬৬খ্রিস্টাব্দে মুঘল-আরাকানি যুদ্ধের মাঠে ফিরে গিয়েছিলাম আমি। ক্ষণিকের কল্পনায় কখনো আরাকানি যোদ্ধা কিংবা রাজ্য ছেড়ে পালানো বর্মি রাজা মনে হয়েছে নিজেকে। আগেই বলেছি বইটির অধিকাংশ প্রবন্ধ বই আকারে আসার আগেই আমি পড়েছি। তবে নবম অধ্যায়ের প্রবন্ধটি ছিলো নতুন। এই অধ্যায় আমাকে আরও বেশি রোমাঞ্চিত করেছে। কেননা আমি এখন যে গ্রামে থাকি সে গ্রামই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমানের রানওয়ে ছিলো। ভাবতেই শিহরিত হই। যুদ্ধ যুদ্ধ খেলায় নেমে এই মাটির নিচেই সমাহিত হয়ে আছে অনেক যোদ্ধা, কতজন এলোগেলো। এই বিংশ শতাব্দীতে এসে আমরা তাদের খুঁজে পেলাম রামু বইয়ের মাধ্যমে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। রামু সম্পর্কে শত শত বছর আগের তথ্যসূত্রসমৃদ্ধ ইতিহাস লিপিবদ্ধ করে আমাদের ঋণগ্রস্ত করেছে লেখক শিরুপন বড়ুয়া। এর আগেও তিনি এতদ জনপদের গুরুত্বপূর্ণ দানবীর 'খিজারী' এর জীবন ও কর্ম সম্পর্কে একটি বই প্রকাশ করেছেন। সেটিও পাঠকের কাছে সমান সমাদৃত হয়েছিলো। বাংলাদেশের কক্সবাজার জেলার চেয়েও পুরানো রামু। রামুকে মননে ধারণ করেই লেখক তার পূর্ব ইতিহাসকে যত্নসহকারে হাতরে বেড়িয়েছেন। রামু বইটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে যুগের পর যুগ। প্রথমত রামকোটকে ঘিরে যে ইতিহাস বিকৃতি তা রোধ হবে এবং সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের রামুকে ঘিরে কাজের পরিধি বিস্তৃত হতে পারে। রামু যে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তা প্রমাণে বইটি অসামান্য অবদান রাখবে তাতে কোন সন্দেহ নেই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রামু" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: