রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহী পরিচিতি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস ১-৩ খন্ড
ড. গোলাম আহমাদ হারিরি (র.)
খেলাফতে রাশেদা : তারিখে মিল্লাত- ২য় খন্ড
কাজী যাইনুল আবেদীন সাজ্জাদ মিরাঠী
দ্য মোস্ট ডেঞ্জারাস গেম
অন্বয় আকিব
অটুট পাথর
আহমাদ ফালুদ্দিন
ইতিহাসের কান্না
মাওলানা মুফতী উবায়দুর রহমান খান নদভী
তিউনিসিয়ার ইতিহাস
আবদুস সাত্তার আইনী
বইটির বিস্তারিত দেখুন
| Title | রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহী পরিচিতি |
| Author | শ্রী কালীনাথ চৌধুরী |
| Publisher | গতিধারা |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইতিহাস ঐতিহ্য |
| Weight | 0.55 Kg |
| Editor | ড. তসিকুল ইসলাম |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Md. Shariful Alam , May 4, 2012
"বইয়ের নামঃ রাজসাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহী পরিচিতি। লেখকঃ শ্রী কালীনাথ চৌধুরী এবং অন্যান্য। সম্পাদনাঃ ড. তসিকুল ইসলাম। পৃষ্ঠা সংখ্যাঃ ৪১৫ প্রচ্ছদ শিল্পীঃ সিকদার আবুল বাশার। প্রকাশকঃ গতিধারা। গোটা বঙ্গদেশেরই অন্যতম প্রাচীন জনপদ বরেন্দ্রভূমি। সমুদ্র সমতল থেকে বেশ খানিকটা উঁচু প্রাচীন এই জনপদের ইতিহাস বেশ সমৃদ্ধ। মৌর্য থেকে শুরু করে শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, সেন, সুলতান, মোগল, এবং ইংরেজদের দ্বারা শাসিত এই জনপদের পূর্ব পরিচয় ছিল বরেন্দ্র বা বরেন্দ্রী। অসংখ্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ এই অঞ্চল শুধু বাংলাদেশেরই নয়, গোটা ভারতবর্ষের ইতিহাসকেই সমৃদ্ধ করেছে। আর এই বরেন্দ্র অঞ্চলেরই একটি বৃহৎ অংশ বর্তমানে বৃহত্তর রাজশাহী অঞ্চল হিসেবে পরিচিত। অথচ অসংখ্য স্মৃতিবিজড়িত, নদী বিধৌত এই অঞ্চলের লিখিত প্রামাণ্য ইতিহাস খুব বেশি নেই। ১৯০১ সালে শ্রী কালীনাথ চৌধুরী বিরচিত ‘রাজসাহীর সংক্ষিপ্ত ইতিহাস’ (১৯৪৯ সালের পূর্ব পর্যন্ত রাজশাহীর বানানে ‘শ’ এর পরিবর্তে ‘স’ ব্যবহার করা হত ) গ্রন্থটি বরেন্দ্র অঞ্চলের ইতিহাস দর্পণ হিসেবে ১০০ বছর ধরে সর্বমহলে বহুল পঠিত ও সমাদৃত হয়েছে। এরপর ১৯৮০ সালে ‘বরেন্দ্র একাডেমী’র সম্পাদনা পরিষদের পক্ষ হতে ‘রাজশাহী পরিচিতি’ নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়। এটি আসলে ১২ টি প্রবন্ধের সংকলন, যার সম্পাদনায় ছিলেন প্রখ্যাত প্রস্তরলিপি বিশারদ মৌলভী শামসুদ্দীন আহমদ সাহেব। পরবর্তীতে ড. তসিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা আর সম্পাদনায় গতিধারা প্রকাশনী থেকে উপরিউক্ত গ্রন্থদ্বয়কে অপরিবর্তিত রেখে একত্রে দুই মলাটের মধ্যে আবদ্ধ করে অপর একটি গ্রন্থ প্রকাশ করা হয় যার নাম ‘রাজসাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহী পরিচিতি’। বইটিতে বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং রামপুর বোয়ালিয়া (রাজশাহী সদর) অঞ্চলের ইতিহাস তুলে ধরা হয়েছে। উপরিউক্ত মূল গ্রন্থদ্বয় প্রকাশের সময়কালে এসকল অঞ্চল রাজশাহী জেলার অধীনে মহকুমা শহর হিসেবে স্বীকৃত ছিল। তাই রাজশাহী জেলার পরিচিতিতে এসকল এলাকার কথাও উঠে এসেছে। এসকল এলাকার প্রাকৃতিক ও ঐতিহাসিক পরিচয়, ভাষা, ধর্ম, লোকসাহিত্য ও সংস্কৃতি, রাজা ও জমিদার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প, নদী-নালা, জীব-জন্তু ইত্যাদির বর্ণনা ফুটে উঠেছে এই বইটিতে। বইটি ইতিহাস পিয়াসী পাঠকদের রাজশাহী সম্পর্কে অনেক অজানা তথ্য সরবরাহ করবে বলে আমার ধারণা। যে অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে দেশের সবচেয়ে বড় জাদুঘর (বরেন্দ্র গবেষণা জাদুঘর) রয়েছে, সেই সমৃদ্ধ অঞ্চলের ইতিহাস বিষয়ক কোনও বই থাকবেনা- তা কি হয়? এই অভাব পূরণের অন্যতম একটি প্রয়াস এই বই। এমন একটি বই সংগ্রহ করতে পেরে আমি নিজেও গর্বিত। বইটির একটি দৃষ্টিকটু দিক হল ছাপাখানার ভূতের কারসাজি – ছাপার ভুল। এমন একটি প্রামাণ্য দলিল স্বরূপ বইতে এমন ভুল বোধ হয় আশা করা যায় না। সংগ্রহে রাখার এবং পড়ার মত একটা বই। বিশেষ করে রাজশাহী অঞ্চলে আমার মত যাদের নাড়িপোঁতা, তাদের জন্য বইটি অবশ্যপাঠ্য।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহী পরিচিতি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: