১ম প্রকাশ, ২০২৪
রাগ নিয়ন্ত্রণ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | রাগ নিয়ন্ত্রণ |
| Author | حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.) |
| Publisher | আকীল পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 120 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা ও আরবী |
| Category | ইসলামি বই |
| Weight | 0.25 Kg |
| Translator | ওয়ালী উল্লাহ নোমানী |
| ISBN | 9789849930259 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টিmuhammad ashraful , Apr 23, 2026
"বই রিভিউ : রাগ নিয়ন্ত্রণ লেখক : আশরাফ আলি থানভি রহ ‘রাগ’ মানুষের সৃষ্টিগত চারিত্রিক উপাদান। রাগ নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্ন কারণে রাগ আসে। রাগের ভালো-মন্দ নির্ভর করে এর প্রয়োগের ওপর। যদি রাগ আপনার দ্বীন, সম্মান ও সম্পদ রক্ষার্থে হয়, সেটা প্রশংসনীয়। আর যদি অপরাধী হয়ে অনিয়ন্ত্রিত রাগ করে থাকেন, সেটা অবশ্যই দোষের হবে। রাগ আপনার ঈমান, স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য ক্ষতিকর। জিহবা ও মনের ওপর লাগাম পরাতে পারলে রাগ নিয়ন্ত্রণ কিছুটা সহজ হয়ে যায়। আর বাকিটা হলো সিলেবাস অনুসারে চলা। . “যার মাঝে অনিয়ন্ত্রিত ও মাত্রাতিরিক্ত রাগ থাকে, সে হলো বদরাগী। আর যিনি রাগের সময়ও রাগতে জানে না, সে হলো কাপুরষ। বদরাগী এবং কাপুরষ আল্লাহর নিকট পছন্দনীশ নয়।” . বাস্তবিকই জীবনে আমার হুটহাট রাগ আসে। কখনও নিয়ন্ত্রণ করতে পারি, আবার কখনও পারি না। এই বোধ থেকে ‘রাগ নিয়ন্ত্রণের’ ভাবনা মনে আসে। এই বইটার অনুবাদ ভালো হয়েছে জানতে পেরে দ্রুত কিনে ফেলি। কাল পড়া শেষে আজ পাঠ পর্যালোচনা লিখতে বসলাম। . বইটার ১ম অংশে ৭৮ পৃষ্ঠা জুড়ে লেখক রাগের অন্তর্নিহিত বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে আছে, রাগ কেন আসে, রাগের ক্ষতিকর প্রভাব, রাগ নিয়ন্ত্রণের শরীয়াহ মোতাবেক বিভিন্ন চিকিৎসা, উম্মাহর মহান খালেস বান্দারা কীভাবে রাগের সময় ধৈর্য ধরেছেন সেই ঘটনাগুলো অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজে আসবে বলে বিশ্বাস করি। . ৭৯-১১৯ পৃষ্ঠা জুড়ে সংকলক লেখকের আলোচনা প্রাসঙ্গিক কিছু বিশ্লেষণ যুক্ত করেছেন। যা মূল আলোচনাকে আরো বোধগম্য এবং প্রাণবন্ত করেছে। . বইটা পড়ে রাগের ব্যাপারে অনেককিছু জানার সুযোগ হলো। আগে সাদা চোখে মনে হতো যেকোনো রাগ-ক্ষোভের বহিঃপ্রকাশ নিন্দনীয়। কিন্তু এই বইতে লেখক প্রশংসনীয় রাগের উল্লেখ করেছেন। কখন রাগ দেখানো আবশ্যক আর কখন অতিরিক্ত রাগ দেখানো দোষের হবে, সেসব খোলাসা করে বলেছেন। সত্যানুসন্ধানী পাঠক বইয়ের আলোচনা বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারলে অবশ্যই সফলকাম হবে। লেখকের পরামর্শ অনুসারে চললে রাগকে সহজে বশে আনা যাবে। . রাগ নিয়ন্ত্রণের কিছু কৌশল জানতে পারা ছিল সবচেয়ে বড় লাভ। এগুলোর মধ্যে আছে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে পড়া। রাগের স্থান ত্যাগ করা, রাগের কারণ না ভেবে কোনো কাজে ব্যস্ত থাকা, পানি দিয়ে ওজু করা ইত্যাদি। এছাড়া অধিকাংশ নারী কেন রাগ প্রকাশ না করে পুষে রাখে, কেন পুরুষের রাগ বুঝতে পারে কম ইত্যাদি মনস্তাত্তিক খুঁটিনাটি বিষয় জানা হয়েছে। . রাগ নিয়ে এমন বাস্তবধর্মী বই এর আগে পড়া হয়নি। প্রতিটি গুরুত্বপূর্ণ আলাপ হাইলাইটার দিয়ে দাগিয়ে পড়েছি। আশরাফ আলি থানভী রহ. এর বই পড়লে সহজে বোঝা যায়, কেন তাকে এই উম্মতের চিকিৎসক বলা হয়। কয়েকজন মনোচিকিৎসক আপনাকে কেবল রাগ কমানোর একাডেমিক আলোচনা জানিয়ে আলোচনার সমাপ্তি টানবে। কিন্তু আশরাফ আলি থানভী রহ. আপনার রাগ আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে গোড়া থেকে নির্মূল করবে। তার প্রতিটি আলাপ আপনাকে ভাবনার সাগরে হাবুডুবু খাওয়াতে বাধ্য করবে। এই বই আরো দশবছর আগে পড়লে এতদিনে রাগ তলানিতে পৌঁছাতো। আমার এই কথাই লেখকের লেখার স্বার্থকথা। . বইটার কাগজের মান খুব দুর্বল পেয়েছি। চুন থেকে পান খসলে পৃষ্ঠা ছিড়ে যাওয়ার মতো অবস্থা। একে তো দুর্বল কাগজ, তার ওপর কাগজ শুকানোর আগে ছাপার কাজ করে ফেলেছে! বই জুড়ে অসংখ্য টাইপ জনিত বানান ভুল পেয়েছি। শারঈ সম্পাদক ছাড়া ইসলামিক বই প্রকাশ বড়সড় অন্যায়। যেখানে হাদিসের নাম থাকলে নাম্বারের উল্লেখ নাই, সেখানে হাদিসের সনদ খোঁজা বোকামি। . ডায়েরি বাইন্ডিং প্রচ্ছদ ভালো লেগেছে। বই হাত নিলে সুখ অনুভব হয়। আলোচনা প্রাসঙ্গিক টীকা সংযোজন বইটার গ্রহণযোগ্যতা বহুলাংশে বাড়িয়েছে। অনুবাদের মান খুব ভালো হয়েছে। প্রতিটি শব্দ, বাক্য বুঝতে কোনোপ্রকার বেগ পেতে হয়নি। সাবলীল, ঝরঝরে অনুবাদ খুব আরাম করে পড়া হয়েছে। লেখকের লেখার হাত কঠিন হিসেবে প্রাণবন্ত অনুবাদের জন্য অনুবাদকের কাছে অনেক কৃতজ্ঞতা নিবেদন করছি। . আলোচনার ইতি টানছি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ও তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্তকারী দুটো কথার মাধ্যমে, . “যারা রাগ দমন করে ও মানুষকে ক্ষমা করে, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। (সূরা ইমরান, আয়াত : ১৩৪) “প্রকৃত বীর সে নয়, যে কুস্ততিতে জিতে যায়; প্রকৃত বীর তিনি, যিনি রাগ দমন করতে জানেন।” ...................................................... অনুবাদক : ওয়ালী উল্লাহ নোমানী সংকলক : মুহাম্মদ জায়েদ মাজাহেরি নদবি প্রকাশনায় : আকীল পাবলিকেশন Review From : Muhammad Ashraful"
Araf johar rafi , Aug 28, 2025
"যাদের রাগ অনেক বেশি। বা মাত্রা অতিরিক্ত তাদের জন্যই বইটি খুবই উপকারী।"
880****757 , Aug 11, 2025
"বলছি অনেক ভালো বইটি সম্পর্কে আমি আগেও অনেক কিছু সম্পর্কে জেনেছি এবং ফেসবুকে পোস্ট দেখেছি অন্যদিকে রাগ একটু আমার বেশি এবং কন্ট্রোল করতে পারি না তাই বইটি অর্ডার করে পড়ে দেখলাম অনেক কিছুই বুঝলাম খারাপ না অনেক ভালো, যাদের রাগ বেশি তারা বইটি নিতে পারেন অনেক কাজে লাগবে, ইনশাআল্লাহ,,"
Md Nayem Hossain , Apr 13, 2025
"Rag amader protinito khoti korche ....tai rag er somporke janar jonno ai boiti khub e vlo ....tobe boitar page quality ta Arekti better hole aro vlo hoto"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রাগ নিয়ন্ত্রণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: