১ম প্রকাশ, ২০১৯
পুতুল নাচের ইতিকথা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | পুতুল নাচের ইতিকথা |
| Author | মানিক বন্দ্যোপাধ্যায় |
| Publisher | শিকড় |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 176 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.38 Kg |
| Editor | মুসাফির নজরুল |
| ISBN | 9789847602752 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Shuvosree Roy , May 29, 2023
"বইয়ের নাম: পুতুলনাচের ইতিকথা লেখক: মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় রচিত 'পুতুলনাচের ইতিকথা' বাংলায় কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে অন্যতম একটি উপন্যাস। পূর্বে বাংলার বিভিন্ন পার্বণে পুতুল নাচ দেখানোর প্রচলন ছিলো।বিভিন্ন কাহিনীর আলোকে নাচ বা সংলাপের মাধ্যমে সূক্ষ্ম সুতার সাহায্যে অসাধারণ নৈপুন্যতার সাথে পুতুল নাচাতো শিল্পীরা। আমাদের মানুষের জীবনটাও ঠিক এই পুতুল নাচের মতো। দিনের পর দিন অসংখ্য ঘটনার মাধ্যমে আমরা মানুষেরাও পুতুলের মতোই নেচে চলেছি প্রতিসময়। আর সেই সূক্ষ্ম সুতোর সাহায্যে আমাদের নাচিয়ে বেড়াচ্ছে আমাদের নিজেদেরই মন।যে মনকে চাইলেও বশ করা কঠিন। এমনই কিছু মানুষকে নিয়ে এই উপন্যাসের কাহিনী। গ্রামের নাম 'গাওদিয়া'। এই গ্রামেরই ছেলে ডাক্তার শশী, যে গাওদিয়ার মানুষের সুখ-দু:খের সংগে ওতোপ্রোতোভাবে জড়িয়ে নিজের জীবনে যে দু:খ-কষ্ট বা নি:সংগতার সাথে জড়িয়ে ফেলেছে এই গল্প তারই। একইসাথে মতি এবং কুসুমকে ভালোবাসে শশী। মতি, যে কখনোই শশীর ভালোবাসা বুঝতে সক্ষম হয় নি বরং পরবর্তীতে শশীরই বন্ধু বিনোদিনী অপেরা পার্টির কুমুদকে মন দিয়ে বসে সে। আর অন্যদিকে কুসুম, যে কি না বিবাহিত।যাকে কামনা করাও সমাজের চোখে, নিজের মনের কাছে পাপ। এই দুইটি দৃশ্যই পর্যালোচনা করলে বুঝা যায়, মানুষ নিজের মনের উপর সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। কখন মন কি চায় তা যেমন বোঝা দায় আবার চাইলেও সবসময় সব ইচ্ছা পূর্ণতা পায় না। এ যেন ঠিক পুতুলনাচ। মানুষের মনকে নিয়ে সবসময়ই কে যেন পুতুল নাচের মতো নাচিয়েই চলেছে যা মানুষের নিজের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে সে নিজেই মানুষরূপী পুতুল। এছাড়াও, এই উপন্যাসের আরো চরিত্রের মধ্যে রয়েছে গোপাল, সেনদিদি,যাদব, পাগলদিদি,পরান, জয়া প্রভৃতি যাদের জীবনের সাথে পুতুল নাচের বন্ধন বহু পুরোনো।প্রতিটি চরিত্রের আলাদা আলাদা গল্প রয়েছে যা নিজেকে বারবার ভাবতে বাধ্য করে। এই উপন্যাসের বেশকিছু উল্লেখযোগ্য উক্তি রয়েছে। যেমন: ১.হারুঘোষ যখন বজ্রপাতে মারা যায়, তখন এই বজ্রপাতের বিষয়টি লেখক রূপক অর্থে এভাবে তুলে ধরেছিলেন যে, ' খালের ধারে প্রকান্ড বটগাছটার খুঁড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন।' ২.'মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে।' ৩.'মেয়েমানুষ এরকম হয়, ওরকম হয়, সবরকম হয়, শুধু মনের মতো হয় না।' প্রতিটি মানুষের জীবনযাত্রা, জীবনবোধ, জীবনকে দেখা বা পর্যালোচনা করার দৃষ্টি বা ক্ষমতা সম্পূর্ণভাবে আলাদা।এই সূক্ষ্ম জীবনবোধের আলোকেই রচিত কালজয়ী উপন্যাস, 'পুতুলনাচের ইতিকথা'।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পুতুল নাচের ইতিকথা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: