হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
পুড়িব একাকী - মুস্তাফা জামান আব্বাসী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

পুড়িব একাকী

2 Ratings | 2 Reviews
TK. 439 TK. 500 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"পুড়িব একাকী" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ জীবনের গল্পটি তুলে এনেছি, রঙ চড়াইনি। প্রজাতির পাখা রেঙে উঠেছে মাঝে মাঝে। ফিকশন, ইতিহাস নয়। গল্প আমাদের প্রিয় কবির...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"পুড়িব একাকী" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ জীবনের গল্পটি তুলে এনেছি, রঙ চড়াইনি। প্রজাতির পাখা রেঙে উঠেছে মাঝে মাঝে। ফিকশন, ইতিহাস নয়। গল্প আমাদের প্রিয় কবির। বিদ্রোহ ও স
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title পুড়িব একাকী
Author মুস্তাফা জামান আব্বাসী
Publisher অন্যপ্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০১২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 320
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.505 Kg
ISBN 97898450204005
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Touhidur Rahman

Touhidur Rahman , Mar 11, 2015

★ ★ ★ ★ ★

"প্রকাশক : অন্যপ্রকাশ প্রকাশকাল : একুশে বইমেলা ২০১২ প্রচ্ছদ : মাসুম রহমান মূল্য : ৫০০ টাকা জীবনীমূলক গবেষণা গ্রন্থ লেখা কঠিন এবং শ্রমসাধ্য ব্যাপার। তবে কোনো কবিকে নিয়ে এ জাতীয় কোনো গ্রন্থ নিঃসন্দেহে পাঠকের মধ্যে বিপুল আগ্রহের সৃষ্টি করে। সাধারণ পাঠকও এ ধরনের গ্রন্থ পাঠে আগ্রহী হন। গবেষণালব্ধ এ ধরনের গ্রন্থ পাঠে পাঠক ঘটনা, ব্যক্তিত্ব বা রচিত বিষয়াবলীর আদ্যোপান্ত অবগত হন। আলোচ্য 'পুড়িব একাকী' গবেষণামূলক গ্রন্থটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীনির্ভর। গ্রন্থটির রচয়িতা স্বনামধন্য লেখক ও সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী। বইটির ভূমিকায় তিনি উল্লেখ করেছেন 'জীবনের গল্পটি তুলে এনেছি, রঙ চড়াইনি। প্রজাপতির পাখা রেঙে উঠেছে মাঝে মাঝে। ফিকশন, ইতিহাস নয়। গল্প আমাদের প্রিয় কবির। বিদ্রোহ ও সুন্দরের কারণে হিন্দুরা অনুভব করেছেন, মুসলমানরা অাঁকড়ে ধরতে চাইছেন তাদের একমাত্র নকিব, কমরেডরা খুঁজেছেন বঞ্চিতের জয়গান উদ্গাতাকে।' অজানাকে জানার আগ্রহ মানুষের অন্যতম বৈশিষ্ট্য। সেখানে আমাদের জাতীয় কবি হলে তো কথাই নেই। কি হিন্দু, কি মুসলমান পাঠক মাত্রই কাজী নজরুলে সমানভাবে আকৃষ্ট। হিন্দুরা এখনো তাদের আরাধ্য দেবতা পূজনে কাজী নজরুল ইসলাম রচিত ভক্তি সঙ্গীতের কাছে সমর্পিত। মুসলমানরাও ইসলামী অধ্যাত্মবাদী রচনার জন্য তাকে সমানভাবে শ্রদ্ধা করে। এক কথায় কাজী নজরুল বাঙালির মানসপটে ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়েছেন। তিনি হিন্দু-মুসলমান একই বৃন্তের দুটি ফুল আখ্যা দিয়েছেন। সবচেয়ে বড় কথা তিনি অবিভক্ত ভারতে বাঙালির পরাধীনতাকে মেনে নিতে পারেননি কিছুতেই। যে কারণে দেশমাতৃকার সম্মান রক্ষায়, পরাধীনতার জিঞ্জির ভাঙতে তিনি ছিলেন বদ্ধপরিকর। সুতীক্ষ্ন লেখনীর মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিপরীতে বাঙালিকে জাগ্রত করেছেন। এর জন্য সহ্য করেছেন জেল-জুলুম নির্যাতন। তার লেখনী বাজেয়াপ্ত করেছে শাসক শ্রেণী। তবুও দমে যাওয়ার পাত্র নন তিনি। যা পাঠক মাত্র কম বেশি অবগত। কিন্তু নজরুলের সৃষ্টি কর্মের বাইরে 'ব্যক্তি নজরুল' সম্পর্কে খুব কম মানুষেরই অজানা। নজরুল সম্পর্কে এ যাবত প্রায় পাঁচশত বই লিখিত হয়েছে, যা সম্ভবত কোনো লেখকের ওপর লিখিত সর্বাধিক বই। আলোচ্য গ্রন্থে লেখক নজরুল সম্পর্কিত এসব বই ঘেঁটে নির্যাস তুলে এনেছেন। নজরুল সম্পর্কে সেই সত্য এ গ্রন্থে স্থান পেয়েছে যা অনেক পাঠকেরই অজানা। নজরুল জীবনের জানা-অজানা হাজারো তথ্য সমৃদ্ধ করেছে 'পুড়িব একাকী' গ্রন্থটিকে। পঁয়ত্রিশটি অনুচ্ছেদে লিখিত এ গবেষণামূলক গ্রন্থটি ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার শ্যামল উদ্যান, রমনা উদ্যানে কবি কাজী নজরুল ইসলামের জানাজায় আগত লাখ লাখ মানুষের অংশ নেয়ার ঘটনার বর্ণনা নিয়ে শুরু হয়েছে। এরপর আলোকপাত করা হয়েছে নজরুলের জীবনের নানা অধ্যায়ের ওপর। গ্রন্থটি পাঠে জানা যায়, এদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে নজরুলের যোগাযোগ ও ঘনিষ্ঠতার কাহিনী। বর্ণনা করা হয়েছে 'দুখু মিয়া' নামের এই ছেলেটির বেড়ে ওঠা। অঙ্কিত হয়েছে তার জীবনের ঘাত-প্রতিঘাতের নানা সত্য ঘটনা। ব্যক্তি নজরুল সুখভোগের চেয়ে স্বসৃষ্ট বিরহে পুড়তে ভালোবাসতেন বলে প্রতীয়মান হয়। যে কারণে তিনি কুমিল্লায় নার্গিসকে বিবাহ করা সত্ত্বেও বিয়ের পরপরই বধূকে অশ্রু সাগরে ভাসিয়ে সেখান থেকে নৌকাযোগে বেরিয়ে যান এবং কিছুদিন পরই কলকাতা ফিরে যান। তাদের মাঝে পত্র যোগাযোগ হতো এবং তিনি নার্গিসের অন্যত্র বিবাহে তাকে আশীর্বাদও করেছিলেন। গ্রন্থপাঠে নজরুলের লেখনীর ইতিহাস, শিয়ারশোলে সতীশ কাঞ্জিলালের কাছে সঙ্গীত শিক্ষা থেকে শুরু করে ব্রিটিশ বিদ্রোহী গোপন দল 'যুগান্তর' বৈঠকে যোগ দেয়াসহ নানা ঘটনা জানা যায়। যুগান্তরের ওই গোপন বৈঠকে যোগ দিয়ে কিশোর নজরুল শুনলেন জীবনের জয়গান। বেঠকে নিবারণ চন্দ্র ঘটক উল্লেখ করেছিলেন, ভারতকে স্বাধীন হতে হলে গান্ধীজীর লবণ ও চরকা দিয়ে কিছুই হবে না। 'অস্ত্র হাতে নিতে হবে। ওরা ওই অস্ত্রকেই চিনে... আমাদের মুক্তি একমাত্র অস্ত্রের মাধ্যমে এবং সাফল্য একমাত্র ঐক্যের ভিত্তিতে। এখানে নেই হিন্দু-মুসলমান, নেই কংগ্রেস মুসলিম লীগ। যে স্বাধীন চাও, এস আমার সঙ্গে। প্রাণ দাও স্বাধীন হও।' জানা যায়, এর পর নজরুলের মনে হয়েছিল অস্ত্র চালনা শিখতে হবে। যে কারণে তিনি হাবিলদার পদে যোগ দিয়েছিলেন। নজরুলের 'কুহেলিকা' উপন্যাসটি নিবারণ ঘটকের বাণীরই নির্যাস। গ্রন্থ পাঠে জানা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সখ্যতা। কাজী নজরুলকে তিনি অত্যধিক স্নেহ করতেন, ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'বসন্ত' বইটি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। নজরুল পাঠক জানেন কবির জীবনের অর্থাভাবের করুণ কাহিনী। অর্থাভাব এবং উপেক্ষার কারণে দীর্ঘদিন তিনি চিকিৎসা বঞ্চিত ছিলেন। পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হলে, এ দেশের জাতীয় কবির সম্মান দিয়ে তাকে এদেশে নিয়ে এলে বাংলাদেশের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হন তিনি। 'পুড়িব একাকী' গ্রন্থে নজরুল জীবনের এসব বাস্তবতা লেখক তুলে এনেছেন গভীর পর্যবেক্ষণে। এ গ্রন্থে লেখক পরিশিষ্ট-১ অংশে এ 'ডেড পোয়েটস সোসাইটি' নামে একটি পরিকল্পনা করেছেন। এদেশে নজরুল সাহিত্য বাসর হতে পারত কিন্তু হয়নি বলে আক্ষেপ করেছেন। প্রতীকী এ প্রকল্পে শ্রেষ্ঠত্বের বিচারে বাংলা ও ইংরেজি সাহিত্যের এগারোজন ডেড পোয়েটকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দিনের পাঠকের সঙ্গে নজরুলের পরিচয় করানোর বিশেষ প্রয়োজনেই এই আয়োজন। এ এগারোজন কবি হচ্ছেন, আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ আলী আহসান, আবু হেনা মোস্তফা কামাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী আবদুল ওদুদ, শাহাবুদ্দিন আহমেদ, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সানাউল্লাহ নুরী, বিপিনচন্দ্র পাল ও আনাতোলি ভি কুজৃনেৎসভ্। যারা জীবদ্দশায় নজরুলকে নিয়ে প্রবন্ধ লিখেছিলেন। এ আয়োজনে লেখক প্রত্যেক কবির প্রবন্ধের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছেন। এতে নজরুল সম্পর্কে তাদের অবস্থান ও মূল্যায়ন প্রকাশ পেয়েছে। পরিশিষ্ট-২ এ গান ও কবিতার আসরে কবির প্রিয়জনেরা, পরিশিষ্ট-৩-এ নজরুল-সংশ্লিষ্ট জন এবং পরিশিষ্ট-৪-এ নজরুল-চর্চা শিরোনামে ১৯৪২ সাল থেকে ২০১১ সালের মধ্যে নজরুল কাব্য, সাহিত্য, সঙ্গীত ঘিরে সংস্কৃতিম-ল রচনায় যারা নিজেদের নিয়োজিত করেছেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও বহির্বিশ্বে, তার নির্ঘণ্ট দিয়েছেন। পরিশেষে আশা করা যায়, 'পুড়িব একাকী' গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখিত গবেষণামূলক সাহিত্যকর্ম যা নতুন প্রজন্মের নজরুল গবেষক ও পাঠকদের পাঠতৃষ্ণা মেটাতে সক্ষম হবে। মূল্যবান এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। বইটির বহুল প্রচার প্রত্যাশা করছি। - বীরেন মুখার্জী"

Nashid Kamal

Nashid Kamal , Mar 10, 2015

★ ★ ★ ★ ★

"Excellent book on poet Kazi Nazrul Islam.adds new dimension to his life,through personal narratives from Abbasuddin Ahmed to his son,the author"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
রাসুল (সা.)-এর পদপ্রান্তে
একটু পড়ে দেখুন
রাসুল (সা.)-এর পদপ্রান্তে মুস্তাফা জামান আব্বাসী
(2)
TK. 350 -12% OFF
TK. 309
স্পষ্ট জ্যোতি আল কুরআন (স্পেশাল বোর্ড বাঁধাই)
একটু পড়ে দেখুন
স্পষ্ট জ্যোতি আল কুরআন (স্পেশাল বোর্ড বাঁধাই) মুস্তাফা জামান আব্বাসী
(6)
TK. 550 -20% OFF
TK. 440
বাণী হযরত মুহাম্মদ (স:)
একটু পড়ে দেখুন
বাণী হযরত মুহাম্মদ (স:) মুস্তাফা জামান আব্বাসী
(1)
TK. 200 -14% OFF
TK. 172
রুমির অলৌকিক বাগান
একটু পড়ে দেখুন
রুমির অলৌকিক বাগান মুস্তাফা জামান আব্বাসী
(1)
TK. 480 -14% OFF
TK. 413
ইমামের শুভ দৃষ্টি
একটু পড়ে দেখুন
ইমামের শুভ দৃষ্টি মুস্তাফা জামান আব্বাসী
(2)
TK. 250 -14% OFF
TK. 215
মুহাম্মদের নাম
একটু পড়ে দেখুন
মুহাম্মদের নাম মুস্তাফা জামান আব্বাসী
(6)
TK. 350 -20% OFF
TK. 280
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"পুড়িব একাকী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
পুড়িব একাকী পাতা: 1 / 12
পাতা 2
পুড়িব একাকী পাতা: 2 / 12
পাতা 3
পুড়িব একাকী পাতা: 3 / 12
পাতা 4
পুড়িব একাকী পাতা: 4 / 12
পাতা 5
পুড়িব একাকী পাতা: 5 / 12
পাতা 6
পুড়িব একাকী পাতা: 6 / 12
পাতা 7
পুড়িব একাকী পাতা: 7 / 12
পাতা 8
পুড়িব একাকী পাতা: 8 / 12
পাতা 9
পুড়িব একাকী পাতা: 9 / 12
পাতা 10
পুড়িব একাকী পাতা: 10 / 12
পাতা 11
পুড়িব একাকী পাতা: 11 / 12
পাতা 12
পুড়িব একাকী পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।