হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

পথের পাঁচালী

11 Ratings | 5 Reviews
TK. 200 TK. 400 -50% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

পথের পাঁচালী উপন্যাসটি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, যার রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৯ সালে প্রকাশিত এই উপন্যাসটি ভারতের পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনকে কেন্...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

পথের পাঁচালী উপন্যাসটি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, যার রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৯ সালে প্রকাশিত এই উপন্যাসটি ভারতের পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে। এ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title পথের পাঁচালী
Author বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Publisher প্রিমিয়াম পাবলিকেশন্স
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 256
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.39 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.82

11 Ratings and 5 Reviews

★★★★★
9
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Epp Sha

Epp Sha , Sep 29, 2026

★ ★ ★ ★ ★

"“Rollercoaster of emotions” #পথের_পাঁচালী #পাঠ_অনুভূতি এক নজরেঃ উপন্যাসের নামঃ #পথের_পাঁচালী লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধরনঃ চিরায়ত উপন্যাস প্রকাশকঃ জিয়াউল হাসান নিয়াজ প্রকাশনীঃ প্রিমিয়াম পাবলিকেশন প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৬ মলাট মুল্যঃ ৪০০ (সর্বনিম্ন মূল্যে প্রকাশনীর পেইজে পেয়ে যাবেন।) প্রথম প্রকাশঃ অক্টোবর ২০২৪ (১৯২৯) 📜ফ্ল্যাপ: পথের পাঁচালী উপন্যাসটি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, যার রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৯ সালে প্রকাশিত এই উপন্যাসটি ভারতের পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই উপন্যাসের মূল চরিত্র অপু, একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছোট ছেলে, যে তার পরিবার ও গ্রামের জীবনের সংগ্রাম, আনন্দ, দুঃখ, এবং স্বপ্নের মধ্যে বড় হয়। তার বড় বোন দুর্গা, মা সর্বজয়া, এবং বাবা হরিহর এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। অপু ও দুর্গার শৈশবের সরল, আনন্দময় জীবনের পাশাপাশি তাদের পরিবারে দারিদ্র্য ও কঠিন বাস্তবতার ছবিও লেখক অসাধারণভাবে তুলে ধরেছেন। পথের পাঁচালী প্রকৃতির অপার সৌন্দর্য, মানুষের জীবন সংগ্রাম, ও শিশুদের নির্দোষ আনন্দের সংমিশ্রণে এক মর্মস্পর্শী কাহিনি তৈরি করেছে। এই উপন্যাসে মানবজীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতি অত্যন্ত মাধুর্য ও গভীরতার সাথে চিত্রিত হয়েছে, যা বাংলা সাহিত্য এবং সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। 📜প্রচ্ছদ: প্রচ্ছদটা এত্ত চোখ জুড়ানো! একবার চোখ পড়লেই চোখ-মন দুটোই জুড়িয়ে আসে! বারবার চোখের সামনে দুর্গা-অপুর খুনসুটিগুলো ভেসে ওঠে; সেই চলচ্চিত্র ও মনের সেকেলের ভিত্তিতে তৈরি সাদা-কালো দুর্গা-অপু নয়, বাস্তবের রঙিন দুর্গা-অপু। 📜খুচরা সমাচার: এই বই নিয়ে নতুন করে বলার মত মনে হয় না কিছু আছে। তবুও যারা বাংলা সাহিত্যে নতুন কিংবা এই বই এখনো পড়েননি; তাদের জন্য সাধ্যমত কিছু বলি। বইটি আস্ত একখানা অনুভূতির ভাণ্ডার; ইংরেজিতে যাকে বলে “Rollercoaster of Emotions”। পড়তে পড়তে কোথায় হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না। আপনারও মনে হতে শুরু হবে আপনিও সেই দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মূল্যবান একজন সদস্য। তাদের দুঃখে দুঃখি হবেন, তাদের সুখে অজান্তেই ঠোঁটের কিনারায় হাসি আঁকবেন। আর কথা না বাড়াই, তবে এই বই যদি এখনো না পড়ে থাকেন তবে সত্যিই বিরাট কিছু মিস করে ফেলছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর অন্যতম জাদুকে মিস করার দায়ে আপনাকে কারাদণ্ডে দণ্ডিত করা হোক। 📜ব্যক্তিগত প্রতিক্রিয়া: বইটি এইবার দিয়ে খুবই কম সময়ের ব্যবধানে আমার দুইবার পড়া হলো। দুবারই যেন ভিন্ন ভিন্ন সব অনুভূতির কবলে পড়েছি। প্রতিবারই মনে মনে ভিন্ন ভিন্ন পরিস্থিতি এঁকেছি প্রতিটি চরিত্রের জন্য, ইংরজিতে যাকে বলে “What if” বা “My biggest What if”। তবে দুই বারের এই ভিন্ন প্রতিক্রিয়ার মাঝে যা সম্পূর্ণ অভিন্ন ছিলো, তা হলো দুর্গার জন্য লাগা অগাধ মায়া। এই মায়া যেন ফুরোবার নয়। দুর্গাকে পড়তে পড়তে হৃদয়ের অভ্যন্তরীণের কোথায় যেন একটা বৈষম্যের কাঁটা বিঁধেছে। একই পরিবারের দুটি সন্তান, তবে বাবা মায়ের টান, চাওয়া-পাওয়া, আকাঙ্ক্ষা সব বেশির ভাগই যেন অপুকে ঘিরে। যদিও সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা, জানি না অন্যদের কি মনে হয়েছে। তবে আমার কাছে বিষয়টা সত‍্যিই এমন লেগেছে। হতে পারে অপু প্রধান চরিত্র বলে তাকেই বেশি স্পটলাইট দেয়া হয়েছে, কিংবা ১৯২০’দশকের পরিস্থিতি বিবেচনায় পরিবারে ছেলেদের আধিপত্য বিস্তার বেশি দেখানো হয়েছে। এসব কারণ ছাড়া, একই বাবা-মায়ের দুই সন্তানের মাঝে বৈষম্যের কারণ খুঁজে পাই না। দুর্গার জন্য লাগা দুঃখ ব্যতীত, বইটি দুইবার পড়েই বেশ উপভোগ করেছি। 📜প্রকাশনী সমাচার: পড়তে গিয়ে বেশ কিছু ত্রুটি নজরে এসেছে; বানান ও শব্দার্থে। পড়ার মাঝে বার বার বাংলা অভিধান বা Pdf ঘাটতে হচ্ছিলো, পড়ার মাঝে সেসব বেশ বিব্রতকর বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। চিরায়ত উপন্যাসগুলোর ক্ষেত্রে প্রকাশনীর এই সব বিষয়গুলোতে একটু বিশেষ নজর দেয়া উচিত বলে আমার মনে হয়। এছাড়া বইয়ের প্রোডাকশন বেশ ভালো ছিলো, পড়ে ও হাতে নিয়ে বেশ আরাম পেয়েছি। রেটিং: ৫/৫"

Saadi Rafee

Saadi Rafee , Aug 27, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই ভালো বই।"

Joy Kumar

Joy Kumar , Jan 4, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Very good book.I really recommend this to read.It doesn't have that much of suspenses,plots or twist or not that much fast paced.If want a calm joyful reading then it's for you.Whenever you will read the incredible incidents and feel the environmental pleasure a smile will be rise on you glowing face.If you are sad in life then this masterpiece is for me.It is not just a novel except that it is a lifetime lesson."

01981706633

01981706633 , Oct 31, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমি পড়ছিলাম উপন্যাস টি, তবে যখন দেখলাম 15 পরিচ্ছেদ 165 পৃষ্ঠায় বলা হলো ( দুর্গা মারাগেল ম্যালেরিয়া জ্বরে ) এবং মাঝে প্রায় দুর্গার বিয়ে ঠিক হয়ে গিয়েছিলো এবং তখন এই অপূর্নতা দেখে আমার মনে চলে এলো দুঃখ। দুর্গা মারা গেল অথচ তার বাবা তা জানে না ( দুই মাস পর বাড়ি ফিরে সে জানতে পারে তার কন্যা মৃত)। এর পর আমি আর দুই পরিচ্ছেদ পড়েছি বিশ্বাস কর এর পর আমার আর পড়তে ইচ্ছা করছে না যেখানে আসল চরিত্রই নেই সেটা পড়ে আমি আর কি করব সর্বশে আমার কাছে এই উপন্যাসের (255 পৃষ্টার মধ্য) শেষ হল 165 পষ্টায় দুর্গার মৃত্যু😭😭😭"

Gaji Khalid

Gaji Khalid , Oct 9, 2025

★ ★ ★ ★ ★

"বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর এই উপন্যাসটি গ্রাম্য প্রেক্ষাপটে অপু-দুর্গার শৈশব নিয়ে লেখা। বইটি তিনটি অংশে বিভক্ত। ১. বল্লালী-বালাই, ২. আম-আঁটির ভেঁপু, ৩. অত্রুর সংবাদ। উপন্যাসটিতে লেখক গ্রাম্য পরিবেশের নিঁখুত বর্ণনা করেছেন।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

কত পৃষ্ঠার

MD. LAL CHAND MIA • 29 Sep, 2026
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 256। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 29 Sep, 2026
Q

এই বইটা কতদিনের মধ্যে stock এ আসবে?

MD Mahmud Hasan Moon • 25 May, 2026
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 25 May, 2026
Q

এই বইটির মূল হার্ডকভারের উপর কোনো হোল্ডিং কভার বা জ্যাকেট কভার আছে কি ?

Araf Chowdhury • 27 Dec, 2024
A
প্রিয় গ্রাহক, জি, জ্যাকেট কভার থাকবে।
Rafid Ahmed • 27 Dec, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"পথের পাঁচালী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
পথের পাঁচালী পাতা: 1 / 12
পাতা 2
পথের পাঁচালী পাতা: 2 / 12
পাতা 3
পথের পাঁচালী পাতা: 3 / 12
পাতা 4
পথের পাঁচালী পাতা: 4 / 12
পাতা 5
পথের পাঁচালী পাতা: 5 / 12
পাতা 6
পথের পাঁচালী পাতা: 6 / 12
পাতা 7
পথের পাঁচালী পাতা: 7 / 12
পাতা 8
পথের পাঁচালী পাতা: 8 / 12
পাতা 9
পথের পাঁচালী পাতা: 9 / 12
পাতা 10
পথের পাঁচালী পাতা: 10 / 12
পাতা 11
পথের পাঁচালী পাতা: 11 / 12
পাতা 12
পথের পাঁচালী পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।