১৮শ সংস্করণ, ২০১৫
পথে প্রবাসে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি
ডাঃ অজিত কুমার ভুঁইয়া
অত্যাধুনিক ফিজিওলজী শিক্ষা (হিউম্যান ফিজিওলজী)
এ. কে. চাকলাদার
All in One English Core Class 12
পারনীত কৌর
Santiago Calatrava: Complete Works, Expanded Edition
অ্যালেক্সান্ডের জোনেস
ভাষা বিচিত্রা
ড. দেবেশ কুমার আচার্য্য
জল-সরবরাহ প্রযুক্তি-বিদ্যা: গ্রামীণ জল-সরবরাহ ব্যবস্থাসহ
নীহার কান্তি সামন্ত
বইটির বিস্তারিত দেখুন
| Title | পথে প্রবাসে |
| Author | অন্নদাশঙ্কর রায় |
| Publisher | মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত) |
| Edition | ১৮শ সংস্করণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | ভারত |
| Language | বাংলা |
| Category | পশ্চিমবঙ্গের বই |
| Weight | 0.24 Kg |
| ISBN | 8172931581 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
39 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টিSUMON SHEIKH , Mar 2, 2023
"যায় এই বইটি পড়বেন তারা সবাই ফেসবুকে "অন্নদাশঙ্কর রায়" নামের পেজটি ফলো করবেন।"
mehrab masayeed habib , Jun 9, 2021
"ছোটবেলায় কয়েকটা অধ্যায় পড়েছিলাম। ভালো লেগেছিল খুব। আশা করি এই বইটা ভালো লাগবে"
Md. Jakaria , Feb 17, 2020
"লেখক অন্নদাশঙ্কর রায় এর লেখা বই পথে প্রবাসে। বইটা মূলত লেখকের ইউরোপ ভ্রমণের ডায়েরি। তিনি লন্ডন,ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ ইউরোপ ভ্রমণের চমকপ্রদ সব বর্ণনা পাওয়া যায় এই বইটিতে। ভ্রমণকাহিনী হলো একটি স্থান দেখা, সেখানকার মানুষ, ইতিহাস, সংস্কৃতি, শিল্প-সাহিত্যকে দেখা ও বর্ণনা করা। প্রতিদিনই হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করলেও এবং প্রতিবছর অনেক বই প্রকাশিত হলেও কালোত্তীর্ণ হয় মাত্র দু-চারটা বই।এরূপ কালোত্তীর্ণ ভ্রমণকাহিনী রূপে স্থান পায় অন্নদাশঙ্কর রায়ের ‘পথে প্রবাসে' বইটি ।"
MD. Shoriful Islam , Jan 3, 2020
"পথে প্রবাসের রচনাকাল ১৯২৭-১৯২৯। ইণ্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে শিক্ষানবিশির জন্য তখন তাঁর এই দুবছরের বিলাতবাস। বয়স তখন তাঁর তেইশ-চব্বিশ। ছুটির সময়ে লণ্ডনের বাইরের ইংলণ্ড ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে দেখেছেন; তাঁর ভাষায় 'আমার চোখজোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ভূপ্রদক্ষিণে বেরিয়েছে।' অন্নদাশঙ্কর দেখেছেন চোখ চেয়ে, অনুভব করেছেন, বিশ্লেষণ করেছেন আর অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। প্রমথ চৌধুরী লিখছেন : 'তাঁর ভ্রমণবৃত্তান্ত যথার্থ সাহিত্য হয়েছে। ... আর এ লেখকের মতামতের পিছনে যে একটি সজীব মনের স্পষ্ট পরিচয় পাওয়া যায়, সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই।' প্রবাসের অভিজ্ঞতার সিংহভাগই স্বাভাবিক কারণেই লণ্ডন এবং ইংলণ্ডকে ঘিরে। আর রয়েছে সুইজারল্যাণ্ডের লেজাঁ, ফ্রান্সের পারী, অস্ট্রিয়ার ভিয়েনা, জার্মানি ও ইতালির কয়েকটি শহরে স্বল্পমেয়াদী ভ্রমণের অভিজ্ঞতা। এইসব জায়গার চারিত্রিক ভিন্নতার ছবি তাঁর সজীব বর্ণনায় যেমন স্পষ্ট, সেইসব দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের বিশ্লেষণও তেমনই অনুপুঙ্খ।"
Shadin Pranto , Oct 21, 2019
"অন্নদাশঙ্কর রায় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন। ট্রেনিং নিতে গেলেন ইংল্যান্ড। দু'বছরের জন্য। ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে বেরিয়েছেন লন্ডন আর ব্রিটেন। গিয়েছেন জার্মানি, ইটালি, অস্ট্রিয়া এবং 'অর্ধেক নগরী, অর্ধেক কল্পনা'র প্যারিস। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকথা 'পথে প্রবাসে'। দু'নয়ন ভরে দেখেছেন ইউরোপকে, লিখেছেন অন্তর দিয়ে।"
md.ali lingkon , Sep 14, 2019
"বড় হবো কিন্ত বুড়ো হব না.... এই লাইনটি ছোট বেলায় বোর্ডের বাংলা বইতে পড়েছিলাম। বড় হয়ে প্রগতি.কম এ ভ্রমণের বই খুজতে গিয়ে বইটি সামনে এসে পড়লো। দেখলাম, কিনলাম, পড়ে ফেললাম। লেখক এলেন, পাঠককে দেখলেন এবং পুনরায় জয় করলেন। ইউরোপকে লেখক দেখেছেন একজন সদ্যোজাত শিশুর চোখ দিয়ে আর বিশ্লেষণ করেছেন একজন দার্শনিকের মতো করে। এটি একটি ভ্রমণের বই। এটি একটি দর্শনের বই। আপনি লেখকের সাথে ইউরোপ জুড়ে ঘুরে বেড়াবেন, তাদের সংস্কৃতির সাথে পরিচিত হবেন।"
Mushfiqur Rahman Sadi , Apr 8, 2019
"বাংলা সাহিত্যে অন্নদাশঙ্কর রায়ের "পথে প্রবাসে" বইটি অন্যতম এবং স্বার্থক ভ্রমণকাহিনী। শুরু হতে শেষ অব্দি পড়তে গিয়ে কখনও একটুও বিরক্ত বা আনমনা হইনি। অনেক দেশ ও দেশের সংস্কৃতি সম্বন্ধে প্রচুর ধারণা পাওয়া যাবে বইটি পড়ে। লেখকের লেখার ধরণ এককথায় অনবদ্য।"
Shahrear , Feb 3, 2019
"অসাধারণ লেখা।"
Dulal Hossin Emon , Jul 7, 2018
"ভ্রমণ প্রিয় মানুষ দের জন্য ভাল একটা বই"
murad , Nov 9, 2017
"পথে প্রবাসে বই আকারে প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩১ সালে। তারপর এর অনেকগুলি সংস্করণ হয়েছে, যা পাঠকবর্গের সমাদরের নিদর্শন। বস্তুতপক্ষে অন্নদাশঙ্করের এক সময়ের বহুচর্চিত উপন্যাস পুতুল নিয়ে খেলা, রত্ন ও শ্রীমতী কিংবা মননশীল প্রবন্ধাবলী এখন বিস্মৃতপ্রায়। কিন্তু আধুনিক যুগের পাঠকের কাছে তাঁর রচিত ছড়াগুলির আকর্ষণ অপ্রতিরোধ্য, এবং এই ভ্রমণ সাহিত্য পথে প্রবাসেরও। পথে প্রবাসের রচনাকাল ১৯২৭-১৯২৯। ইণ্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে শিক্ষানবিশির জন্য তখন তাঁর এই দুবছরের বিলাতবাস। বয়স তখন তাঁর তেইশ-চব্বিশ। ছুটির সময়ে লণ্ডনের বাইরের ইংলণ্ড ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে দেখেছেন; তাঁর ভাষায় 'আমার চোখজোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ভূপ্রদক্ষিণে বেরিয়েছে।' অন্নদাশঙ্কর দেখেছেন চোখ চেয়ে, অনুভব করেছেন, বিশ্লেষণ করেছেন আর অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। প্রমথ চৌধুরী লিখছেন : 'তাঁর ভ্রমণবৃত্তান্ত যথার্থ সাহিত্য হয়েছে। ... আর এ লেখকের মতামতের পিছনে যে একটি সজীব মনের স্পষ্ট পরিচয় পাওয়া যায়, সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই।'প্রবাসের অভিজ্ঞতার সিংহভাগই স্বাভাবিক কারণেই লণ্ডন এবং ইংলণ্ডকে ঘিরে। আর রয়েছে সুইজারল্যাণ্ডের লেজাঁ, ফ্রান্সের পারী, অস্ট্রিয়ার ভিয়েনা, জার্মানি ও ইতালির কয়েকটি শহরে স্বল্পমেয়াদী ভ্রমণের অভিজ্ঞতা। এইসব জায়গার চারিত্রিক ভিন্নতার ছবি তাঁর সজীব বর্ণনায় যেমন স্পষ্ট, সেইসব দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের বিশ্লেষণও তেমনই অনুপুঙ্খ। লণ্ডন শহর তাঁর চোখে দক্ষিণ কলকাতার একটা বড়ো সংস্করণ, কিন্তু প্রভেদ তার পরিচ্ছন্নতা, ভিড়ের মধ্যেও শৃঙ্খলা, সাধারণ মানুষের কলরোলবর্জিত কর্মতৎপরতায়। ইংরেজ চরিত্রকে তিনি নানাভাবে বিশ্লেষণ করেছেন। ইংরেজ উন্নাসিক, আলাপচারিতায় অপটু, কিন্তু শালীনতাবোধ তার প্রখর। তার কারণ হিসাবে তিনি বলেছেন : 'ইংলণ্ডের আশ্চর্য একতার কারণ ইংলণ্ড দেশটা দৈর্ঘ্যে প্রস্থে ও উচ্চতায় অত্যন্ত আঁটসাট ও ছোট। .... খাঁটি প্রাদেশিকতা যাকে বলে তা দ্বীপবাসীতেই সম্ভব এবং আকাশহীন দ্বীপবাসীতে। কোনো একটা আন্তর্জাতিক আন্দোলন ইংলণ্ডে টিকবে না, খ্রীস্টধর্ম টিকল না, সোশ্যালিজ্ম্ টিকছে না। একদিন যেমন চার্চ অব ইংলণ্ড নিজস্ব খ্রীস্টধর্ম সৃষ্টি করল আজ তেমনি লেবার-পার্টি নিজস্ব সোশ্যালিজ্ম্ সৃষ্টি করছে। নির্জলা ন্যাশনালিজ্ম্ ইংলণ্ডেই প্রথম সম্ভব হয়, ইংলণ্ডেই শেষ পর্যন্ত স্থায়ী হবে। এর কারণ নৈসর্গিক।'"
Aam somik , Aug 11, 2016
"“পথে প্রবাসে” অন্নদাশঙ্কর রায় এর প্রথম বই।অসাধারন একটি ভ্রমনকাহিনী নির্ভর বই এটি।প্রথম বই হলে কি হবে লেখক তার অসামান্য পর্যবেক্ষণ শক্তির সঙ্গে গাটছাড়া বেধেছে ত্র অনুপম ভাষা শৈলী যা তার মনের কথা কে অবিকলভাবে ছেপেছেন তার লেখনীতে।এই বইটিতে তিনি ইউরোপকে দেখেছেন আজন্ম তিয়াসী এক তরুনের মুগ্ধ চোখে, অন্তর দিয়ে অনুভব করেছেন ইউরোপীয় মানবসমাজ আর সংস্কৃতির হৃদস্পন্দন।ইউরোপ ভ্রমন আর ইউরপ জানার তীব্র ইচ্ছা সত্বেও লেখক যে একজন মনে প্রানে ভারতিয় ছিল তার এই বইটিতে অনেকটা বুঝতে পারা যায়।“পথে প্রবাসে” বইটির প্রতিটি ছত্রে লেখক বর্ণনা করেছেছেন ইউরোপের দুর্বার গতিসম্পন্ন জীবন আর ঋতু বদলের সাথে সাথে প্রকৃতির নিত্য বেসাতি।সত্যিই অসাধারন লাগে।বইতিতে প্রথমে লন্ডন দেখা নিয়ে লেখেছেন অনেক কথা,ইংল্যান্ডের মানুষের সময় ও নিয়ম-অনুবর্তিতা কর্তব্যনিষ্ঠা লড়াই করার মানুষিকতাসহ তাদের জীবন যাত্রার ছবি এই বইটিতে একেছেন বেশ ভাল করে।ফ্রান্সের রাজধানী প্যারিস কে ত তিনি বলেছেন “অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা”।ফ্রান্সের অসম্ভব সৌন্দর্য অনেক সুন্দর করে তিনি বইটিতে তুলে ধরেছেন।তিনি জার্মানির অনেকগুলো শহরের বেশ ভাল বর্ণনা করেছেন।সাথে প্রশংসা করেছেন জার্মানির যন্ত্রশিল্পের।এককথায় বলতে গেলে লেখক মনে প্রানে চেয়েছেন ইউরোপের সভ্যতা,সৌন্দর্,স্থাপত্যকলা বেশ ভাল করেই তুলে ধরতে।এই বইটি এক অনন্য সংস্কৃতির আলেখ্য কারন সংস্কৃত শব্দটিই মানব ও জীবনের সম্পূর্ণতম ব্যাখ্যা দিতে সক্ষম।ভাল লেছে পড়তে যারা পড়েবেন তাদের কাছেও অনেক ভাল লাগবে।তাই বলব মিস করবেন না পড়তে বইটি।ইউরোপ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন বইটি পড়ে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পথে প্রবাসে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: