২০২২
প্রত্যাবর্তিত নক্ষত্র
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রত্যাবর্তিত নক্ষত্র |
| Author | তাওহিদা তাবাসসুম |
| Publisher | আয়ান প্রকাশন |
| Edition | ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.19 Kg |
| Editor | আরিফ মাহমুদ |
| ISBN | 9789849599876 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
12 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টি
Ruponti Shahrin , Jun 16, 2022
"প্রত্যাবর্তিত নক্ষত্র। এ প্রত্যাবর্তন আঁধার থেকে আলোয়। বদ-দীন থেকে দীনে। সরল সঠিক পথ ইসলামের পানে। বিপথগামীতা থেকে সুপথে। শয়তানের পথ থেকে রহমানুর রহীম এর পথে। দীনের গুণে, দীনের আলোয়। পবিত্র, নির্মল, মুক্তির পথে। পাখি যেমন সন্ধ্যা নামলে নীড়ে ফেরে, নক্ষত্র যেমন ফেরে আপন কক্ষপথে, ঠিক তেমনি রবের খুশি কামনায় বান্দার ফিরে আসা উচিত সঠিক গন্তব্যে। প্র্যাক্টিসিং কিংবা নতুন দীনে ফেরা মানুষের জন্য দরকার সঠিক গাইডলাইন। তার চেয়েও বেশি প্রয়োজন দীন পালনের উত্তম সাথী। বইটির শুরুই হয়েছে 'জীবন সুডুকু' নামক গল্পের মাধ্যমে। গল্পটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কারণ ইসলামিক গল্প সংকলনে প্রায় এমন গল্প আমরা পড়ে থাকি। কিন্তু 'আমরা জেরক্স' গল্পটি আগ্রহ জাগায়। কিছুটা অন্যরকম বলা যায়। অনেকগুলো গল্পের শিরোনাম অসাধারণ। আশা করা যায়, শিরোনামের মতো গল্পগুলোও হৃদয়গ্রাহী হবে। পুণ্যময় জীবনের জন্য, সাফল্যমণ্ডিত দীন পালনের জন্য, সমাজের কলুষতা দূর করতে সামান্য প্রচেষ্টা হলেও বইটি উপকারী। বই- প্রত্যাবর্তিত নক্ষত্র (পেপারব্যাক) লেখক- তাওহিদা তাবাসসুম সম্পাদনা-উফতি আরিফ মাহমুদ আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য - ৩০০ টাকা পৃষ্ঠা - ১৬০"
আলমগীর আল হাসান , Jun 16, 2022
"- প্রত্যাবর্তন মানে ফিরে আসা বা খুঁজে পাওয়া। তাই ‘প্রত্যাবর্তন’ শব্দটি শুনতেই যেন আমাদের মধ্যে এক প্রকার প্রাপ্তি কাজ করে। যেমন সন্তান তার মাকে হারিয়ে আবার খুঁজে পাওয়া, পথিক তার পথ ভুলে গিয়ে আবার সঠিক পথের সন্ধান পাওয়া, কোন নেতার নির্বাসন শেষে স্বদেশে ফিরে আসা ইত্যাদি। আর এই ফিরে আসা কিংবা খুঁজে পাওয়া যদি হয় আদর্শ কিংবা অস্তিত্বের তাহলে প্রাপ্তিটাও হয়ে উঠে অফুরন্ত, অনাবিল। - ইসলামের পরিভাষায় ‘প্রত্যাবর্তন’ মানে কেউ তার রব্বের দিকে ফিরে আসাকে বুঝায়। মানুষের একটা স্বভাবসুলভ বৈশিষ্ট্য হচ্ছে নিষিদ্ধ বস্তু-বিষয়ের প্রতি ধাবিত হওয়া। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করে সেই ভুলের উপর স্থির থাকাটা হচ্ছে ভয়াবহ। আমাদের সমাজের বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, মানুষ ভুল করে সেই ভুলের জন্য অনুশোচনা বোধ না করে, বরং আরো কৃতিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে। এই মানুষগুলোর মধ্যে খুবই অল্পসংখ্যক কিছু মানুষ আছে, যারা নিজেদের ভুল বুঝতে পারে। বুঝতে পারে– এভাবে আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর দেয়া বিধি-নিষেধ তোয়াক্কা না করে, উদ্দেশ্যহীন পথিক হয়ে, অশ্লীলতা ও পাপের সাগরে ডুবে থেকে জীবন চলতে পারে না। এই জীবনের একটা লক্ষ্যে আছে। উদ্দেশ্য আছে। সঠিক গন্তব্য আছে। এই লক্ষ্যে, উদ্দেশ্য ও গন্তব্যের পথে ফিরে আসতে হলে তাকে কড়া নাড়তে হবে ‘তাওবাহের’ দরজায়। দৌড়াতে হবে প্রত্যাবর্তনের পথে। - এমনই প্রায় ‘১০’ টি প্রত্যাবর্তিত জীবনের গল্প নিয়ে রচিত হয়েছে “প্রত্যাবর্তিত নক্ষত্র” বইটি। যারা একসময় ডুবে ছিলো আল্লাহর অবাধ্যতায়, অশ্লীলতায়। পাপে জড়জড়িত ছিলো যাদের জীবন। হঠাৎ বিভিন্ন পরিস্থিতির মোকাবিলায় কিংবা দাওয়াহের মাধ্যমে তারা ফিরে পেয়েছে আলোর রেখা। খুঁজে পেয়েছে আপন নীড়। ছুটে চলেছে প্রত্যাবর্তনের পথে। তাই তাদেরকে তুলনা করা হয়েছে অন্ধকারকে বিলীন করা আলোক উজ্জ্বল নক্ষত্রের সাথে। - লেখিকা ‘তাওহিদা তাবাসসুম’ তার লেখার মাধুর্য দিয়ে প্রতিটি গল্পে ফুটিয়ে তুলেছেন– তাওবাহের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মহিমা, আত্মার প্রশান্তি ও পাহাড়সম কৃতজ্ঞতার দৃষ্টান্ত। অন্ধকার থেকে আলোতে ফিরে একটা মানুষের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে, তা তুলে ধরেছেন খুব যত্নের সাথে। বইটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে– আমাদের চালচলনে, স্বাভাবিক কথাবার্তায় কীভাবে বন্ধুদের বা পরিচিত ব্যক্তিদের সুদক্ষভাবে দাওয়াহ দেয়া যায় তার দৃষ্টান্ত রয়েছে। বলা যায়, গল্পে গল্পে বিভিন্ন বিষয়ের শিক্ষা তুলে ধরা হয়েছে বইটিতে। - গল্প পড়তে আমরা সকলেই ভালোবাসি। আর সেই গল্পগুলো যদি হয় আল্লাহর দিকে ধাবিত হবার গল্প। অন্ধকার থেকে আলোতে ফিরে আসার গল্প। জীবনের শিক্ষামণ্ডিত গল্প। তাহলে তার স্বকীয়তা কতটুকু তা সচেতন পাঠকমাত্রই বুঝতে পারবেন। এই বইটি আমাদের গল্পের সাহায্য আত্মার খোরাক জোগাবে। তাওবাহের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাবে। প্রত্যাবর্তনের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনুপ্রেরণা জোগাবে। দাওয়াহের মাধ্যমে নিজের সাথে অন্যকেও প্রত্যাবর্তনের চাদড়ে মোড়ে নেয়ার স্পৃহা জাগাবে 'ইন শা আল্লাহ। চাইলে বইটি সকলের সংগ্রহের লিষ্টে রাখতে পারি 'ইন শা আল্লাহ। • 📚 এক নজরে বই পরিচিতি: –––––––––––––––––– নাম: প্রত্যাবর্তিত নক্ষত্র লেখিকা: তাওহিদা তাবাসসুম সম্পাদনা: আরিফ মাহমুদ প্রকাশনী: আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য: ৩০০৳ পৃষ্ঠা সংখ্যা: ১৬০ ."
রাব্বাতুল বাইত , Jun 15, 2022
"নিস্তব্ধ রাতের পরিবেশ।জগতের সকল প্রাণী ঘুমের ঘোরে আচ্ছন্ন।গুনাহগার এক বান্দা জায়নামাজে বসে অঝোরে চোখের পানি ফেলছে রবের দরবারে আর বলছে,'হে আমার রব,কতই না পাপী আমি,কতোই না নাফরমানী করেছি তোমার।হে জগতের প্রতিপালক,আমাকে তুমি আলোর পথ দেখাও।আমি সব ছেড়ে তোমার নিকট প্রত্যাবর্তন করেছি।তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই।'গুনাহগার এক বান্দার করুণ আকুতি মিনতি রবের দরবারে। অতীতের সকল পাপের অধ্যায়কে মুছে ফেলে রবের নিকট সে প্রত্যাবর্তন করেছে।দুনিয়ার সকল মানুষ যখন নিদ্রায় নিমগ্ন, তখন সে জায়নামাজে বসে রবকে খুঁজতেছে। হে আদমসন্তান,এখনো কি তোমার ফিরবার সময় হয়নি,এখনো কি প্রত্যাবর্তন করবে না তুমি। আর কতো এভাবে চলবে।কাল থেকে ভালো হয়ে যাবো বলে বলে,কতো কাল যে পিছনে ফেলে চলে এসেছো,তার কি কোনো খবর আছে তোমার।আর দেরি না করে এখনই ফিরে আসুন রবের নিকট।মুছে ফেলুন অতীতের সব পাপের অধ্যায়। রবের ভালোবাসায় সিক্ত হন। এটাই তো সময় প্রত্যাবর্তন হওয়ার। চোখের পাতা চিরতরে বন্ধ হয়ে গেলে আর কখনো ফিরতে পারবেন না,তখন শুধু আফসোসই করবেন। মানুষ ভুল-ত্রুটিমুক্ত নয়। যে কোনো কাজেই ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। কাজেই সব সময় ভুল-ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করাই উত্তম।আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবমান হও; যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর ন্যায়। যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকি তথা আল্লাহ ভিরুদের জন্য। যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে এবং যারা রাগ সংবরণকারী আর মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ নেককারদেরকে ভালবাসেন। (সুরা আল-ইমরান : আয়াত ১৩৩-১৩৪) ‘প্রত্যাবর্তিত নক্ষত্র’ বইটি আল্লাহর সাথে ভালোবাসার এক বিস্ময়কর দৃষ্টান্ত। বইটিতে রবের নিকট প্রত্যাবর্তন করার তাগিদ দেওয়া হয়েছে। বইটি পড়ার মাধ্যমে আপনি গুনাহে জর্জরিত জীবন থেকে মুক্তি পেয়ে এক জান্নাতি জীবন লাভ করবেন,ধূসর মরুভূমির বুকে আপনি পানির ফোয়ারা খুঁজে পাবেন,ঘুটঘুটে অন্ধকারে পাবেন আলোর দিশা। তাওহিদা তাবাসসুমের এই অসাধারণ বইটি রবের নিকট প্রত্যাবর্তন করার জন্য সহায় হবে। রবের নিকট প্রত্যাবর্তিত হওয়ারই তাগিদ দেওয়া হয়েছে বইটিতে। আদমসন্তানরা সবাই পাপী,কেউ পাপের উর্ধ্বে নয়।সবচেয়ে উত্তম হলো, আল্লাহট নিকট প্রত্যাবর্তন। তাহলে আর দেরি কিসের, ছিড়ে ফেলুন অতীতের সব পাপের অধ্যায়,ফিরে আসুন রবের ভালোবাসায়।"
Juwairiya Radwan , Jun 14, 2022
"ভুল এবং শুদ্ধ এই দুয়ের মিশ্রণেই জীবন। আর মানুষ মাত্রই ভুল। এমন মানুষ পাওয়া দুষ্কর যার মাঝে এই দুইটি বিষয় একত্রে নেই। সত্য এটায় মানুষ সবসময় ভুল কিংবা শুদ্ধতায় অটল থাকতে পারে না। বাস্তবিকতা হলো মানুষ তার মুলে ফিরে আসে কিংবা আসবে। ভুলে পতিত হওয়া মানুষগুলোর ঘোর যখন কেটে যায় তখন জীবনে এক নতুন রশ্মির দেখা মিলে। বিবেকবোধ, দায়বদ্ধতা এবং পরকালের ভয় যখন তার অন্তরকে দুমড়েমুচড়ে দেয় তখন সে অনুভব করতে পারে নতুন কিছু। আর এই থেকেই সে অনুশোচনায় দগ্ধ হয়। নিজের পূর্ববর্তী কর্মগুলোর জন্য অনুতপ্ত হয়। এই বিষয় এবং ভাবনাগুলো তাকে ভেতর ভেতর অস্থির করে তোলে। সে তখন উম্মাদের মতো আলো খুঁজতে থাকে। সঠিক মতের সন্ধানের জন্য কাতর হয়ে যায়। আর তখনই প্রিয়তম রব তার জন্য জান্নাতের কিছুটা আলোর ব্যবস্থা করেন। এই জান্নাতি আলো দিয়েই সে তার মুলে ফিরে আসে এবং নতুন জীবনের প্রবর্তনা শুরু করে। মানুষ যখন গুনাহ করতে করতে কাতর হয়ে যান তখন আল্লাহ তার দিকে চেয়ে থাকেন। কখন তাঁকে ডেকে বলবে,'ওগো রব আমাকে ক্ষমা করুন।' আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। গুনাহের কারনে দুনিয়া-আখেরাতে প্রত্যেককেই শাস্তি পেতে হবে। তবে তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তিনি ইরশাদ করেন, ‘আর আমি অবশ্যই ক্ষমাকারী তার জন্য, যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে এবং হেদায়েত প্রাপ্ত হয়। ’ (সুরা ত্বহা, আয়াত : ৮২) আয়ান প্রকাশনী কতৃক প্রকাশিত প্রত্যাবর্তিত নক্ষত্র বইটি সাজানো হয়েছে ভুল পথ,বুঝ, হেদায়েত, এবং তাওবার গল্প দিয়ে। বইটিত মোট দশটি গল্প রয়েছে। লেখকের কলমে ফুটে উঠেছে আমাদের কিংবা আমাদের আশেপাশের মানুষদের সাথে মিলে যাওয়া কিছু বাস্তব ঘটনা। বইটি আমাদের অন্তরে খোরাক জোগাবে এবং আমাদের জন্য বাতলে দিবে নতুন এবং সুন্দর পথে। যেপথে রয়েছে মুমিনের মুক্তি। বইঃ প্রত্যাবর্তিত নক্ষত্র লেখিকাঃ তাওহিদা তাবাসসুম প্রকাশনীঃ আয়ান মূল্যঃ ৩০০৳"
Siraajam Binte Kamal , Jun 11, 2022
"◾প্রারম্ভিকা: রাতের আকাশ দেখেছেন কখনো? আকাশজুড়ে তারার হাট বসে। খেয়াল করলে দেখবেন, প্রত্যেকটা তারা মিটিমিটি জ্বলছে। খুব বেশি আলোকিত করতে পারে না তাদের চারপাশ তবে নিজেকে উজ্জ্বল দেখাতে যেটুকু আলো দরকার সেটুকু আলো থাকে। অনেকগুলো জ্বলজ্বলে তারার সমন্বয়ে পুরো আকাশটাই সেজে উঠে। অপূর্ব সুন্দর হয়ে উঠে অন্ধকারে ঢেকে যাওয়া রাতের আকাশ। একটা মানুষকে একটা তারা বা নক্ষত্রের সাথে তুলনা করা যায়। সমাজের নানা কলুষতার মাঝেও যে নিজেকে কলুষমুক্ত রাখে, নিজের মনের জোর দিয়ে, ঈমান দিয়ে, ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে আলোকিত রাখে। আকাশের মিটিমিটি জ্বলা নক্ষত্রের মতোই। নক্ষত্রের মতো জ্বলতে থাকা মানুষগুলোর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সমাজটাও বদলে যায়। ◾বই সম্পর্কে: “প্রত্যাবর্তিত নক্ষত্র” বইয়ের প্রতিটা গল্পের চরিত্রও একেকটা নক্ষত্র। যারা নিজের ঈমান, মনের জোর, ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে আলোকিত রাখতে চেষ্টা করে। চেষ্টা করে তার চারপাশের মানুষজনের কাছেও আলোটুকু যেন ছড়িয়ে পড়ে। বইয়ের লেখিকা তাওহিদস তাবাসসুম। বইটিতে ফুটিয়ে তুলেছেন বন্ধুত্বের অনন্য উপাখ্যান। বইটিতে মোট দশটি গল্প রয়েছে। তিনটি গল্পের সামান্য কিছু অংশ শর্ট পিডিএফে সংযুক্ত করে দেওয়া হয়েছে। গল্পাংশ পড়ে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ! এবার পুরো দেখার পালা। গল্পের শিরোনামগুলো দেখেও ভালো লেগেছে। আসলে বইয়ের শিরোনাম পড়ে ভাবছিলাম বইটি কোন টপিকের হতে পারে! বইটি গল্পের সংকলন এটা আগে ভাবিনি। অন্যকোনো টপিক হবে ভেবেছিলাম। যারা গল্প পড়তে ভালোবাসেন তারা বইটি সংগ্রহ করতে পারেন। গল্পে গল্পে কিছু সময় সুন্দর কেটে যাবে আর জানবেনও প্রয়োজনীয় কিছু কথা। বইয়ে উল্লিখিত লেখিকার কথাটুকুও ভালো লেগেছে। একটি ভালো বই একজন বন্ধুর সমান। আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান। আশা করি, বইয়ের গল্পগুলো আমাদের জন্য শিক্ষণীয় হবে। কারো কারো দ্বীনে ফেরার প্রথম আহ্বানও হতে পারে এই বই। ইন শা আল্লাহ!"
Sabbir Ahammed , Jun 3, 2022
"_______ ঘুটঘুটে অন্ধকার।একা একাই চলছি কোন এক অপরিচিত পথে। যেখানো কোন আলো নেই। মাঝে মাঝে কিছু অদ্ভুত আওয়াজও কানে ভেসে আসছে। সেগুলোও যেন কেমন কেমন মনে হচ্ছে। জনমানবহীন এক অজানা পথে একাকি হেঁটে চলছি, তাও আবার অমাবস্যার রাতে। মনে হচ্ছে, কেউ যদি একটু আলো নিয়ে পাশে দাঁড়াতো এই অন্ধকারাচ্ছন্ন রজনীতে। একাকীর সঙ্গী হয়ে বাকি পথটা সঠিক গন্তব্যের নিরিখে দেখিয়ে দিত কিংবা শেষ সফরের ক্লান্তিলগ্ন পর্যন্ত সঙ্গ দিত- তাহলে কতই না ভালো হত। _______ আমরা মানুষ। আর মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো সে ভুল করবে। তবে শুধু ভুল করে তার ওপর অটল থাকা কোনভাবেই একজন মানুষের বিবেকে সঠিক বলে মনে হওয়া উচিত নয়। কেননা, মানুষ হিসেবে তাকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি। সৃষ্টির সেরা জীব তো আর এমনি এমনি হওয়া যাবে না। নিজেকে পরিবর্তনের সাথে সাথে অন্যকেও পরিবর্তনের পথে চলতে সাহায্য করতে হবে। তবে সেই পরিবর্তন বা প্রর্তাবর্তন হবে আল্লাহর জন্য। শুধু নিজেকে সঠিক পথে পরিচালনার নাম ইসলাম না। নিজেকে যেমন জাহান্নামের সেই লেলিহান শিখার উত্তাপ থেকে বাঁচাতে হবে ঠিক তেমনি নিজের পরিবারসহ অন্যদেরও সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। তবে আমরা প্রতিনিয়ত ভুলের মধ্যে দিয়ে হাঁটছি। এ ভুল থেকে বাঁচতে হলে এমন কিছু বন্ধু দরকার যারা আপনার এ ক্ষতিকর অবস্থা থেকে উত্তরণের পথকে বেছে দিবে এবং সে পথে চলতে সাহায্য করবে। এক্ষেত্রে সত্যিকারের একজন দ্বীনি ভাই বা বন্ধু যেটাই বলেন না কেন, যদি পাশে পান তাহলে তো আপনার ভাগ্য সুপ্রসন্ন। কিন্তু আজকাল এমন বন্ধুর দেখা মেলা খুব একটা সহজ নয়। সেক্ষেত্রে এমন বইকে আপনি বন্ধু বানিয়ে নিতে পারেন যেখানে আপনার পরিবর্তনের ঘনঘটা ঘটতে সাহায্য করবে, সাহায্য করবে প্রর্তাবর্তনের সেই পথে। আর প্রর্তাবর্তনের হৃদয়ছোয়াঁ এমন কিছু গল্প নিয়ে আয়ান প্রকাশনির এবারের আয়োজন, তাওহিদা তাবাসসুমের লেখা 'প্রর্ত্যাবর্তিত নক্ষত্র।' বইটিতে আমাদের সমাজে সাধারণত অনাকাঙ্ক্ষিত সেসব ঘটনা অহরহ ঘটে, সেসব থেকে প্রর্তাবর্তন বা ফিরে আসার বিষয়টা তুলে আনা হয়েছে। আসলে জীবন আমাদের একটা সুডুকুর কোডটার মতোই। একটি পদক্ষেপ ভুল হলে পরবর্তী অনেক কিছুই আমাকে বিসর্জন দিতে হতে পারে। তাই সময় এখনই জীবনকে সত্যিকার আলোয় রাঙাবার। বইটির গল্পগুলো হতে পারে আপনার ফিরে আসার একটা অসীলা। হয়তো তাদের মতো আপনিও সেই প্রর্তাবর্তনের সুযোগটা পেলেন।তাই তৃষ্ণার্ত পাঠকদেরকে বলবো, হৃদয়ের জ্বলন্ত অগ্নিকে একটু ঠান্ডা করতে এমন বই আপনার পড়া দরকার। হয়তো আপনি আজীবনের জন্য সেই জ্বলন্ত অগ্নির দাহ থেকে রক্ষা পেলেন। _______ এ বইটিও হতে পারে কারো প্রর্তাবর্তনের মাধ্যম। আল্লাহ কবুল করুন। আমিন।।"
salma akther , Jun 2, 2022
"" আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য"( সুরা যারিয়াত:-৫৬) আল্লাহ্ তা'য়ালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। কিন্তু আমরা প্রতিনিয়ত তার অবাধ্য হয়ে দিকভ্রান্তের মতো গন্তব্যহীন পথে ছুটছি। শয়তানের ফাঁদে পা দিয়ে পাপ-পঙ্কিলতার আঁধারে হারিয়ে যাচ্ছি। এমন কোন পাপ নেই যা আমাদের দ্বারা সংগঠিত হয় না। আল্লাহর অবাধ্যতা, লোক ঠকানো, হারাম রিলেশন,ফ্রি-মিক্সিং, বিজাতীয় সংস্কৃতি উৎযাপন,বেপর্দা চলা-ফেরা সহ নিষিদ্ধ সব কাজই আমাদের দ্বারা সংগঠিত হয়। কিন্তু যখন আমরা নিজেদের ভুল বুঝতে পারি।তখন এই ভুলের চক্র থেকে বের হয়ে আসতে পারিনা। আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য "আয়ান প্রকাশনের" এবারের আয়োজন "প্রত্যাবর্তিত নক্ষত্র" বইটি। "মানুষ মাত্রই পাপী আর পাপীদের মধ্যে তওবাকারীরাই উত্তম " "প্রত্যাবর্তিত নক্ষত্র" বইটিতে পাপের সাগরে হাবুডুবু খাওয়া বান্দাদের কে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার তথা প্রত্যাবর্তনের আহ্বান জানানো হয়েছে। আর এখানে প্রত্যাবর্তিতদের তথা তাওবাকারীদেরকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। বইটিতে লেখিকা "তাওহিদা তাবাসসুম" গল্পে গল্পে আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন। শর্ট পিডিএফ থেকে তিনটা গল্পের চুম্বুকাংশ এব বাকি ৭টি গল্পের শিরোনাম পড়ে মনে হয়েছে যে অন্ধকারে হাবুডুবু খাওয়া দিকভ্রান্ত পথিকের পথের দিশা হিসেবে কাজ করবে এই বইটি। বই সম্পর্কে👇 বই:-প্রত্যাবর্তিত নক্ষত্র লেখিকা:- তাওহিদা তাবাসসুম সম্পাদনা:- মুফতি আরিফ মাহমুদ প্রকাশনী:- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য:- ৩০০৳ পৃষ্ঠা সংখ্যা:- ১৬০ বাইন্ডিং:- পেপারব্যাক"
Sazzad Hossain , May 31, 2022
"প্রত্যাবর্তিত নক্ষত্র . . প্রত্যাবর্তন – স্বীয় অবস্থানচ্যূত হয়ে পুনরায় ঠিক অবস্থানে ফেরত আশাকে প্রত্যাবর্তন বলে। নক্ষত্র বলতে রূপক অর্থে সম্মানিত করা হয়। “প্রত্যাবর্তিত নক্ষত্র” – বইটি যথার্থই সম্মানের সাথে ঠিক অবস্থানে ফিরে আসার চমৎকার গল্প দিয়ে সাজানো। ইসলামিক বই বা যে বইগুলোতে মূল থিমটা ইসলাম কেন্দ্রিক যেমনটা অর্থনীতির বই বা রসায়নের বই বলা হয়, অনেকটা তেমন অর্থে বললে এই বইটি তেমন গুরুগম্ভীর ধাঁচের নয়। সহজবোধ্য গল্প ও কথোপকথনে বাস্তব জীবনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। ১৬ পৃষ্ঠার সংক্ষিপ্ত পিডিএফ – এ বইয়ের মোট ১০ টি গল্পের ৩টি গল্প বা ঘটনার একাংশ দেয়া হয়েছে। এই তিনটা ঘটনাই আমরা বাস্তব জীবনে অহরহ দেখতে পাই, কিন্তু কিভাবে হিকমার সাথে দাওয়া দিব অনেক সময় বুঝে আসে না। বইটি একটি সাথে উপভোগ্য ও শিক্ষণীয়ও বটে। খুবই চমৎকারভাবে এই দুটি বিপরীত ধর্মী কাজের সমন্ময় করা হয়েছে দক্ষতার সাথে। এটুকু পড়ে বলতে পারি, বইটি এক বসায় শেষ করতে যে কোন আগ্রহী পাঠক-পাঠিকা বাধ্য হবেন। আল্লাহ, আমাদের সবাইকে হেদায়াত নসীব করুন ও সীরাত্বল মুস্তাকিমের উপর বহাল রাখুন; আমীন।"
মুহাম্মদ রুবেল মিয়া , May 31, 2022
"মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই গোনাহের সাগরে ডুবে থাকা কি স্বাভাবিক? অবশ্যই না। গুনাহের সাগরে ডুবে থাকা হলো অবাধ্যতা। শয়তানের অনুসরণ। কারণ, শয়তানই গুনাহের মধ্যে ডুবে থাকে, তাওবাহ করে না। কিন্তু মানুষের সৌন্দর্য তাওবাহর মধ্যে। আদম সন্তানদের মধ্যে তাঁরাই শ্রেষ্ঠ যারা তাওবাহ করে। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "সকল আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তওবাহকারীরা।" -তিরমিজি, ইবনে মাজাহ, দারেমি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণে গুনাহ করে ফেলে। কখনো মনের ভুল সিদ্ধান্তে, কখনো শয়তানের প্ররোচনায়, কখনো বা অজান্তেই! কিন্তু এতো এতো ভুল থেকে ফিরে আসার পথও কিন্তু রয়েছে। আর সে পথের নাম হলো তাওবাহ। আল্লাহ তাআলা তাওবাহকারীদের অত্যন্ত ভালোবাসেন। কারণ, তাঁরা গুনাহ করার পর আল্লাহর ভয়েই তাওবাহ করে। আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।" - সুরা বাকারা, আয়াত: ২২২ এজন্যই আমাদের তাওবাহ এর মহিমা জানতে হবে। তাওবাহ করা শিখতে হবে। তাওবাহ এর লাভ ও উপকারীতা অনুভব করতে হবে। সে লক্ষ্যেই আয়ান প্রকাশন এবার নিয়ে আসছে "প্রত্যাবর্তিত নক্ষত্র" বইটি। বইটিতে যা পাবো : "প্রত্যাবর্তিত নক্ষত্র" বইটি গল্পাকারে রচিত হয়েছে। এতে তাওবাহ এর মহিমা, লাভ, উপকারীতা ইত্যাদি সম্বন্ধীত দশটি গল্প সংকলন করা হয়েছে। গল্পগুলো যেমন আমাদের মনের খোরাক জোগাবে তেমনি আমাদেরকে তাওবাহ করার প্রতিও উৎসাহিত করবে। বইটি পড়েই আমরা বুঝতে পারবো আমাদের মানবজীবনে তাওবাহর গুরুত্ব কতটুকু। তাই অসাধারণ এই বইটি আমাদের সকলের কাছেই রাখা দরকার। এবং মনোযোগ দিয়ে পাঠ করে তার শিক্ষা আমাদের নিজ জীবনেও বাস্তবায়ন করা দরকার। তাহলেই আমরা সফলকাম হবো ইনশাআল্লাহ। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম :প্রত্যাবর্তিত নক্ষত্র লেখক : তাওহিদা তাবাসসুম সম্পাদক : মুফতি আরিফ মাহমুদ প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ১৬০ মুদ্রিত মূল্য : ৩০০ টাকা"
Akash Sagor , May 28, 2022
"◾প্রত্যাবর্তিত নক্ষত্র◾ প্রত্যাবর্তিত মানে হচ্ছে ফিরে আসা। প্রত্যাবর্তিত নক্ষত্র হচ্ছে নক্ষত্রের ফিরে আসা। আর্থাৎ আমাদের সোনালী যুগ প্রত্যাবর্তনের ইঙ্গিত। আমাদের চারপাশে এখন মোটিভেশনাল বক্তা, মোটিভেশান স্পিচ, মোটিভেশনাল বইয়ের অভাব নেই। মোটিভেশান যে একদমই ভালো না, তা না। তবে এসব মোটিভেশানে একটি জিনিস সর্বদা মিসিং থাকে। সেই জিনসটি হচ্ছে ইসলাম। আমাদের মূল ঠিকানা হচ্ছে আখিরাত। কিন্তু কোথাও আখিরাতের পুজি কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে সফল হতে হয় তা পাওয়া যায় না। কিন্তু এ জিনিসটিই কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার। এ দরকার পূরণেই লেখা এ বই প্রত্যাবর্তিত নক্ষত্র। বইটিতে মোট ১০টি পাঠের মাধ্যমে কিছু মোটিভেশান, কিছু গল্পের মাধ্যমে আমাদেরকে মহা মূল্যবান কিছু মেসেজ দেওয়া হয়েছে যা আামাদের অত্যাধিক প্রয়োজন। পাঠগুলোর শিরোনাম পড়লে কিছুটা আচ করা যাবে, - জীবন সুডোকু। - তাকওয়ার বীজে অনবদ্য অবরণ্য । - জোনাকি আলোয় নির্বাসন । - আলো সমাচার । - প্রত্যাবর্তিত নক্ষত্র । - নিষ্প্রভ নিয়ন । - সম্মুখে মৃত্যু-গোপুর । - এবং ফিতনা । - আমরা জেরক্স । - যে পাখি ফিরেছে নীড়ে । শর্ট পিডিএফ পড়ে যা বুঝলাম বইটি আমাদের জন্য এক আলোর দিশার মতো কাজ করবে।"
Umme Aiman , May 22, 2022
"•লেখাঃ উম্মে আয়মান। ••• আমাদের ক্ষুদ্রকায় জীবনের বাঁকে বাঁকে ভুলের সাথে সাক্ষাৎ হয়। ভুলের সমারোহে নিজেকে গুড়িয়ে রেখেও আমরা নিশ্চিন্তে দিন গুজরান করছি।সত্যের ছায়া থেকে আজ সমাজের যুবক-যুবতিরা আধুনিকতার নামে অশ্লীলতা, বেহাপনায় লিপ্ত।মর্ডান হওয়ার প্রচেষ্টায় নিজেকে বিলিয়ে দিচ্ছি ডাস্টবিং এ পড়ে পঁচে নষ্ট হওয়ার মত ময়লা আবর্জনায়। দুর্গন্ধ ছড়িয়ে গোটা সমাজ, সংস্কৃতি করছি দূষিত।যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড হিসাবে আখ্যায়িত।সেই শিক্ষার অপব্যবহার করছি রাস্তা-ঘাটে চাঁদাবাজির মাধ্যমে।এই আধুনিক শিক্ষা শেখানোর পরিবর্তে ভুলিয়ে দিচ্ছে আদর্শ,নম্রতা, শিষ্টাচার। শিখছি, বৃদ্ধদের সম্মানের পরিবর্তে ঝাড়ি-মেজাজ দেখানো।আজ এই সোসাইটির সকল পিতা-মাতা যদি সেই ছোট্ট থেকে প্রতিটা সন্তানকে সু-শিক্ষাই শিক্ষিত করতেন,তাহলে আজ তাদের জীবনের শেষ সময় টুকু বৃদ্ধাশ্রমে কাটাতে হতো না। ••• ভুলে ভুলে ভরে গেছে জীবনের প্রতিটি অংশ।হৃদয় জুড়ে চলছে মরিচিকার রাজত্ব্য।আজ মুসলিম নামধারী মাত্র আমরা। অপরিচিত কেউ দেখলে তাদের আমাকে নিয়ে ভাবতে হয় আমি কি মুসলিম নাকি অন্য ধর্মালম্বী। আফসোস! নিজের জন্য।এই সমাজের জন্য।নারী - পুরুষ সম অধিকার এর নামে চলছে অবৈধ মেলামেশা। নারী-পুরুষ সম অধিকারের নামে চলছে নারীদের সম্মান ভক্ষণ,ধর্ষণ।আজ এই নারী জাতির উপর ধিক্কার সম অধিকার,সম অধিকার বলে চিল্লানো নারী গুলোই হচ্ছে পথে ঘাটে অপমান, অপদস্থ, লাঞ্ছনা। আল্লাহ তোমাদের দিয়েছেন পুরুষের থেকে তিন গুণ বেশি মর্যাদা।অথচ তোমরা ভুল পথে পরিচালিত হচ্ছো আধুনিক সম অধিকারের নামে আজ ধর্ষণের শিকার হচ্ছো প্রতিনিয়ত।“মুক্তদানা বেশি মূল্যবান নাকি উন্মুক্ত পুষ্ফুটিত হওয়া গোলাপ?” নিজেকে প্রশ্ন করো। উত্তর খুঁজে নিও। নিজেকে উন্মুক্ত গোলাপ নয় সমুদ্রের অতলে ঝিনুকের আবরণে ঢাকা মুক্তদানার মত সংরক্ষণ করো।মর্যাদা পাবে উভয় জাহানে। ••• আজ সমাজ যখন অশ্লীলতা,পথ ভ্রষ্টতার দিকে অগ্রসর হচ্ছে এমন মূহুর্তে লেখিকা তাওহিদা তাবাসসুমের ❝প্রত্যাবর্তিত নক্ষত্র ❞ বইটি গাইড লাইন হিসাবে উপকারী।এই বইটি দ্বীনের পথে ফিরে আসার কান্ডারি। আমার, এই বইয়ের সামান্য কিছু অংশ পড়ে মনে হয়েছে সকলের পড়া উচিত এই বইটি। লেখিকার লেখার ধরন, অনূভুতির প্রকাশের মাধ্যমে অতুলনীয়। •••"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রত্যাবর্তিত নক্ষত্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: