হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
পৃথিবী কি গোল? - অরুণ সোম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

পৃথিবী কি গোল?

2 Ratings | 2 Reviews
TK. 309 TK. 350 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title পৃথিবী কি গোল?
Author অরুণ সোম
Publisher আলোঘর প্রকাশনা
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 88
Country বাংলাদেশ
Language বাংলা
Category শিশু কিশোর বই
Weight 0.39 Kg
Translator অরুণ সোম
Editor আসিফ.
ISBN 9789849325796
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Qazi Akash

Qazi Akash , Nov 28, 2020

★ ★ ★ ★ ★

"পৃথিবী গোল নাকি চ্যাপ্টা? ইতিহাসের শুরু থেকে এই প্রশ্ন নিয়ে ছিল মতভেদ। তবে আধুনিক এই যুগে স্কুল পড়ুয়া বাচ্চাটিও জানে পৃথিবী গোল (অবশ্য পুরোপুরি গোল নয়)। তবে অতীতে এই প্রশ্নের ভিন্ন ভিন্ন যুক্তি দেখিয়েছেন বিভিন্ন পণ্ডিতেরা। কারো মতে পৃথিবী থালার মতো। সেই থালাটা বসানো আছে কচ্ছোপের পিঠে। কচ্ছোপটি আবার দাঁড়িয়ে আছে চার চারটি বিশালাকার হাতির পিঠে। হাতি কিসের ওপরে দাঁড়িয়ে ছিল সে প্রশ্ন কারো মাথাতে আসেনি তখন। তবু ধন্যবাদ দিতে হয় সেই সকল মানুষদের যারা অন্তত পৃথিবীর আকৃতি নিয়ে কল্পনা করেছেন। হোক সেই কল্পনা ভূল। তাঁদের হাত ধরেই আজ আমরা জানতে পেরেছি পৃথিবীর আসল আঁকার। প্রাচীন কালে পৃথিবী নিয়ে মানুষের কল্পনা কেমন ছিল? আধুনিক কালেই বা মানুষ কিভাবে জানতে পারলো পৃথিবীটা কমলালেবুর মত? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইয়ে। লেখক গল্পের ছলে বইটি উপস্থাপন করেছেন। তাই ১২-৮০ বছরের সবারই বইটি ভালো লাগবে। আরো মজার ব্যাপার, লেখক বইটি যেমন লিখেছেন গল্পের ঢঙ্গে তেমনি সেই গল্পের ছবিও দেওয়া আছে। চলুন তাহলে বইটির গভীরে কি আছে জেনে আসি। [আরেকটি কথা। আমি এখানে বই রিভিউ করবোনা। বই নিয়ে আলোচনা করবো। সেখানে আমার ভালো লাগা বা মন্দ লাগার বিষয় গুলো থাকতে পারে। তবে এই আলোচনায় কোন টুইস্ট থাকবেনা। সাধারণত প্রতিটি বইয়ের অধ্যায় ভিত্তিক কিছু আলোচনা করবো শুধু। যাতে বইটির প্রতিটি অধ্যায়ের ব্যাপারে পাঠক মোটামুটি ধারণা পায়। গল্পের বা সায়েন্স ফিকশন হলে গল্পের মূল কাহিনী কি তা বর্ণনা করা হবে। আশাকরি বই আলোচনা থেকে পাঠক বই সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।] পৃথিবী কি গোল? প্রথম পরিচ্ছদে চারটি অধ্যায়। আমার এলাকাটাই আমার পৃথিবী নামে প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, প্রাচীন কালের মানুষের চিন্তা-ভাবনাকে। তাঁরা সব সময় কিছু অঞ্চলজুড়ে বসবাস করতো। নির্দিষ্ট গণ্ডির বাইরে তাঁরা যেত না। ঐ গণ্ডিকেই তাঁদের পৃথিবী মনে করতো। পরের অধ্যায়ে বলা হয়েছে, কিভাবে মানুষ তাঁদের গন্ডি পেড়িয়ে বিভিন্ন মহাদেশে যেতে শুরু করলো। মানুষ কিভাবে একসাথে বসবাস করতে শিখলো। কেন মানুষ একত্রে থাকার চিন্তা ভাবনা করলো। মানুষের গ্রীষ্ম ও শীতে আলাদা আলাদা এলাকায় বসবাস করতে শিখেছিল। এই সমস্ত ব্যাপারে আলোচনা করা হয়েছে প্রথম পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে পৃথিবী চ্যাপ্টা কিনা, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রাচীনকালে চীন দেশের পণ্ডিতেরা মনে করতেন পৃথিবী চ্যাপ্টা। কেন তাঁরা চ্যাপ্টা মনে করতেন? সেই সব কথা আছে এই অধ্যায়ে। এরপর ভারতবর্ষের পন্ডিতদের চিন্তাচেতনার কথা উল্লেখ আছে। তারাও মনে করতো পৃথিবী চ্যাপ্টা। তবে কেউ কেউ পৃথবীকে থালার মতোও কল্পনা করতেন। তাহলে পৃথিবী গোল এই ধারণা প্রথমে কারা দিলেন? এই প্রশ্নের উত্তর আজ অজানা। কারো মতে গ্রীসের পণ্ডিতেরা প্রথম পৃথিবীকে গোলাকার কল্পনা করেছিলেন। এরিস্টটল পৃথিবী গোল হওয়ার ব্যাপারে ব্যখ্যাও দিয়েছিলেন। তবে পৃথিবী গোল হলে মানুষ কেন পড়ে যায়না? বা সকল পানিই কেন গড়িয়ে পড়ে না? এই প্রশ্নের উত্তর দিতে পারেন নি এরিস্টটল। দিবেন কিভাবে? তিনিতো আর মহাকর্ষ জানতেন না। তৃতীয় পরিচ্ছদে পৃথিবী পরিমাপের কাহিনী বর্ণনা করা হয়েছে। এরোটেস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্নয় করেছিলেন সেই সম্পর্কে জানা যাবে। তবে এরোটোস্থেনিসের কথা সেই সময় সবাই কানে তোলেননি। তাই পিছিয়ে পড়েছে কয়েক শত বছর। পিছিয়ে পড়ার কাহিনী যায়গা পেয়েছে তৃতীয় পরিচ্ছদের দ্বিতীয় অধ্যায়ে। চতুর্থ পরিচ্ছেদে প্রথম মানচিত্র তৈরির কথা বর্ণনা করা হয়েছে। সে সময় ভ্রমণকারীরা জাহাজ নিয়ে বেড়িয়ে পড়তেন দূরদূরান্তে। যা কিছু দেখতেন সেগুলো মানচিত্রে যায়গা পেত। তবে যা দেখতেন না সেখানে নিজের কল্পনামিশ্রিত কথা লিখে রাখতেন। এরপর আছে আরবদের রুপার তৈরির মানচিত্রের কাহিনী। কিভাবে রুপার মানচিত বানানো হলো। কেনই বা তা ধ্বংস হয়ে গেল জানা যাবে এই অধ্যায়ে। কিছু কিছু মানচিত্রকর জানতেন তেমন কিছুই। কিন্তু তারপরেও তাঁরা মানচিত্র তৈরি করতো। পুরুটাই নিজেদের কল্পনা দিয়ে। তাইতো ভারতবর্ষের কথা লিখতে গিয়ে লিখেছেন, সেখানকার মানুষের মাথা নেই। চোখ ও মুখ আছে পেটে। কারো মাথা ঘোড়ার এবং পা কুঁকড়ের। আন্দাজে লিখলে যা হয় আরকি। এরপর ধীরেধীরে মানুষ দূর যাত্রার ভ্রমণ করতে লাগলেন। চ্যাপ্টা পৃথিবীর ধারণা কমতে লাগলো। শুরু হলো পৃথিবীর আঁকার নিয়ে আবার গবেষণা। পৃথিবীতে আসলেন নিউটন। উদ্ভাবন করলেন মহাকর্ষ। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপণ করলেন। পাল্লা দিয়ে কৃত্তিম উপগ্রহ পাঠানো শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রও। আমরা জানতে পারলাম পৃথিবীর আসল আকৃতি। বইটি কারোই খারাপ লাগার কথা না। আমি একটানা পড়ে গেছি। অনুবাদক অরুণ সোমও ভালোই মুন্সিয়ানা দেখিয়েছেন। কিছুকিছু যায়গা আরেকটু ভাষার উন্নতি হতে পারতো বলে আমার মনে হয়। বইয়ের ছবিগুলো বইটিকে আরো জীবন্ত করেছে। আশাকরি সবার ভালো লাগবে। হ্যাপি রিডিং।"

Hridoy Hoque

Hridoy Hoque , Dec 19, 2019

★ ★ ★ ★ ★

"খুব ভালো মানের একটি বই। আদি থেকে এ পর্যন্ত পৃথিবীর আকার নির্ণয়ের সমগ্র ইতিহাস খুবই সুন্দর ও সাবলীল ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ সোভিয়েত বইতে। ইতিহাসের সাথে রয়েছে অসাধারণ ইলাস্ট্রেশন যা কল্পনায় অসম্ভব সাহায্য করেছে। আর অনুবাদ ও খুব সহজ এতে অর্থেও কোনো ব্যাঘাত ঘটেনি। ছোট বড় সকলের জন্যই এ বই পড়া উচিত। আর, যারা ফ্ল্যাট আর্থ বা সমতল পৃথিবীতে বিশ্বাস করে তাদের জন্য এ বই একটি ওষুধ স্বরূপ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
My First Padded Board Books of Nursery Rhymes
একটু পড়ে দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes ওয়ান্ডার হাউজ বুকস
কোনো রেটিং নেই
TK. 598 -35% OFF
TK. 389
My First Padded Board Books of Times Table
একটু পড়ে দেখুন
My First Padded Board Books of Times Table ওয়ান্ডার হাউজ বুকস
কোনো রেটিং নেই
TK. 598 -0% OFF
TK. 598
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
একটু পড়ে দেখুন
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি) হাসান রাউফুন
(5)
TK. 100 -21% OFF
TK. 79
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
একটু পড়ে দেখুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান) হাসান রাউফুন
(2)
TK. 100 -21% OFF
TK. 79
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
একটু পড়ে দেখুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭) সিসিমপুর
(4)
TK. 280 -11% OFF
TK. 249
আদর্শ গণিত প্রথম শ্রেণী
একটু পড়ে দেখুন
আদর্শ গণিত প্রথম শ্রেণী মোঃ আঃ জব্বার
কোনো রেটিং নেই
TK. 110 -32% OFF
TK. 75
বর্ণপাঠ - ২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
একটু পড়ে দেখুন
বর্ণপাঠ - ২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান) হাসান রাউফুন
(2)
TK. 120 -26% OFF
TK. 89
আদর্শ ধারাপাত ও অংক শিক্ষা
একটু পড়ে দেখুন
আদর্শ ধারাপাত ও অংক শিক্ষা আনিকা তাসনুভা
(2)
TK. 100 -31% OFF
TK. 69

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"পৃথিবী কি গোল?" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
পৃথিবী কি গোল? পাতা: 1 / 11
পাতা 2
পৃথিবী কি গোল? পাতা: 2 / 11
পাতা 3
পৃথিবী কি গোল? পাতা: 3 / 11
পাতা 4
পৃথিবী কি গোল? পাতা: 4 / 11
পাতা 5
পৃথিবী কি গোল? পাতা: 5 / 11
পাতা 6
পৃথিবী কি গোল? পাতা: 6 / 11
পাতা 7
পৃথিবী কি গোল? পাতা: 7 / 11
পাতা 8
পৃথিবী কি গোল? পাতা: 8 / 11
পাতা 9
পৃথিবী কি গোল? পাতা: 9 / 11
পাতা 10
পৃথিবী কি গোল? পাতা: 10 / 11
পাতা 11
পৃথিবী কি গোল? পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।