হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
প্রণয়নামচা - তৃধা আনিকা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

প্রণয়নামচা

38 Ratings | 22 Reviews
TK. 238 TK. 340 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ভালোবাসায় বিরহ সইতে পারে এমন কজন আছে? কিন্তু না সইলেও যে ভালোবাসা ধরে রাখা যায় না। বিরহে ব্যর্থ হওয়াটা ভালোবাসাকেও নাকি ব্যর্থ করে দেয়। এত যতœ করা ভালোবাসা; ব্য...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ভালোবাসায় বিরহ সইতে পারে এমন কজন আছে? কিন্তু না সইলেও যে ভালোবাসা ধরে রাখা যায় না। বিরহে ব্যর্থ হওয়াটা ভালোবাসাকেও নাকি ব্যর্থ করে দেয়। এত যতœ করা ভালোবাসা; ব্যর্থ হতে দিই কি করে?
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title প্রণয়নামচা
Author তৃধা আনিকা
Publisher ছাপাখানা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 141
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.28 Kg
ISBN 9789849493112
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.50

38 Ratings and 22 Reviews

★★★★★
22
★★★★☆
15
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

২২টি
880****188

880****188 , Mar 30, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সুন্দর 💝💗"

Tasnim Adan

Tasnim Adan , Mar 4, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সুন্দর 🤍"

Mehrab Khadem Jatna

Mehrab Khadem Jatna , Jun 12, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"one of those writers যাদের বই পরতে বোরিং লাগে না।কুন্দনিকা বাদে বাকি বইগুলো পড়া হয়ে গেছে।শীঘ্রই কুন্দনিকা ও পরে ফেলব।আশা রাখি ভবিষ্যৎেও আরও অনেক সুন্দর সুন্দর বই আসবে "তৃধা আনিকা" আপুর।"

Subrina Islam

Subrina Islam , Jun 6, 2021

★ ★ ★ ★ ★

"বইঃপ্রনয়নামচা লেখকঃতৃধা আনিকা প্রকাশনীঃছাপখানা প্রকাশকালঃজুলাই,২০২০ পৃষ্ঠা সংখ্যাঃ১৪০ মুদ্রিত মূল্যঃ৩০০ ভুমিকাঃ দু'জন নরনারীর ভালোবাসাময় যুদ্ধের গল্প।একজন লড়ে গেছে নিজেকে ভালোবাসার মানুষটির জন্য নিজেকে যোগ্য প্রমানিত করতে আরেকজন লড়ে গেছে ভালোবাসা প্রকাশ করতে।আবার বলা যেতে পারে দুজন ভিন্নধর্মী মানুষ,সবদিক থেকে ভিন্ন দুটি মানুষের প্রনয় থেকে পরিনয় কি শেষে হয়? চরিত্র কথনঃ নিবিড়ঃ ক্লাসের সবথেকে বেশী হ্যন্ডসাম,ড্যাশিং,মেধাবী,ফাজিল,গান গায় ভালো এক কথায় বলতে গেলে একের মধ্যে সব গুন আছে নিবিড়ের মধ্যে। নিবিড়ের জীবনে কোনো ঝঞ্ঝাট নেই,খুব সাবলীল আর শান্ত নদীর মতো বয়ে চলে তার জীবন।সোনার চামচ মুখে নিয়ে জন্মায় সে।ভালোবাসার মতো সুন্দর গুনটিও তার মধ্যে ঠেসেঠুসে ভরা।উপন্যাসে তাকে দেখা যায় প্রচুর দুরন্ত আর মাতিয়ে রাখা ছেলে হিসাবে নবাবঃ নবাবের পুরো নাম ফয়েজুন্নেসা কিন্তু তাকে ক্যাম্পসে চিনে সবাই নবাব বলে।একদম চুপচাপ স্বভাবের,কম কথা বলা,লাস্ট বেঞ্চে বসে ক্লাস করা,মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাখা,পড়াশোনায় অনাগ্রহী নাবাব।নিম্নবিত্ত পরিবারের সন্তান নবাব,তার কাছে তিনবেলা ঠিকঠাক খাওয়া মানেই অনেক কিছু।এক কথায় বলতে গেলে নিবিড় এর সম্পূর্ণ বীপরিত চরিত্র। নবাবের ভাইঃ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে নাবাব আর নিবিড় থাকলেও নবাবের ভাই এর ভুমিকা নেহাত কম নয়।উপন্যাসের মধ্যে সবথেকে পছন্দের চরিত্র আমার।বোনের জন্য উজাড় করা ভালোবাসা,বোনকে যে-কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করা,নিজের কষ্টকে তুচ্ছ করে বোনের সুখের কথা ভাবা সবশেষে একজন আদর্শ ভাই হিসাবে পরিচয় পাওয়া যায় উপন্যাসে। কাহিনি সংক্ষেপ ফ্লাপ থেকেঃ ভালোবাসায় বিরহ সইতে পারে এমন ক'জন আছল?কিন্তু না সইলেও যে ভালোবাসা ধরে রাখা যায় না।বিরহে ব্যর্থ হওয়াটা ভালোবাসাকেও নাকি ব্যর্থ করে দেয়।এত যত্ন করা ভালোবাসা; ব্যর্থ হতে দিই কি করে?বিরহ সইবার সকল প্রস্তুতি নিয়েই মন বাঁধলাম "নবাবকে" ছাড়তে আমি দেশ ছাড়বো। নবাবকে ছেড়ে বিদেশে এসে আমি জানলাম,আমি বুকের মাঝে করে এক টুকরো নিজের দেশ নিয়ে এসেছি।সেটা নবাব।সেই আমার নিজের দেশ ছিলো।নিজের বলতে তো টই জীবনে মানুষের এক জিনিসই হয়; হৃদয়।আমার হৃদয় তো সে।সব ছেড়ে দিলেও কি এই হৃদয় ছাড়া যায়? নিজস্ব কথনঃ উপন্যাসের ধারা,ভাষা বর্ননা,কাহিনির প্রবাহ খুব সাবলীল।জটিলতা মুক্ত একটা উপন্যাস।একদম জটিলতা মুক্তও বলা যায় না কারন ভালোবেসে সংগ্রাম করা,ভালোবাসার মানুষের কাছে নিজের ভালোবাসা প্রকাশের জন্য নিজেকে যোগ্য করে তোলা খুব সহজ কাজ নয়।নবাব নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে,যার কাছে ভালোবাসা বিলাসিতা তবুও দারিদ্র্যতার কারনে কি ভালোবাসা থেমে থাকে?এই দারিদ্র্যতাকে কাটিয়ে উঠে নিজেকে নিবিড়ের যোগ্য করার যুদ্ধে নামতে কতটা কণ্টকাকীর্ণ পথ তাঁকে পড়ি দিতে হয় সেই ঘটনা পড়ে পাঠক মুগ্ধ হবে।আর নিবিড়?ক্যাম্পসের সবথেকে দাপুটে ছেলেটাও নবাবকে ভালোবেসে নিরব যুদ্ধে নামে।উপন্যাসের এক পর্যায় দেখা যায় নিবিড় একদম শান্ত হয়ে যায়,ভুল বোঝাবুঝির জন্য দেশের বাইরে পাড়ি জমাই।এদিকে নবাবের তখন রমরমা অবস্থা।নিবিড়ের দেওয়া নবাব নামকে কাজে লাগিয়ে নবাবিয়ানা ফুটিয়ে তুলতে ব্যস্ত।নবাবের এই রমরমা ব্যাবসায় সবথেকে অবদান নবাবের ভাই এর।দু'ভাইবোনে মিলে রাতদিন পরিশ্রম করে নিজেদের যোগ্য স্থানে নিয়ে যায় ।এভাবে চলতে থাকা উপন্যাসে শেষে গিয়ে একটা সুন্দর টুইস্ট এর দেখা মেলে। সমালোচনাঃ উপন্যাসে একটা জায়গায় বর্ননা টা এমন যে,"ক্লাসের শেষের বেঞ্চে একহাত লম্বা ঘোমটা দেওয়া মেয়েকে দেখার সাথে সাথেই নিবিড় প্রেমে পড়ে যায়" এই লাইনটা বা ঘটনা আমার খাপছাড়া লেগেছে।বাস্তব জীবনে দেখা মাত্রই কেউ প্রেমে পড়ে যায় বলে আমার মনে হয় না।দেখা মাত্রোই ভালোলাগে তারপর ভালো-লাগা বাড়তে বাড়তে একসময় ভালোবাসায় পরিনত হয়।এটাই চিরাচরিত নিয়ম বলে আমার বোধ-হয়।উপন্যাসের শেষ টাও খাপছাড়া ছিল।বাকি সব ঠিকঠাক। বানানে তেমন ভুল দেখা যায় না। বইটা কেন পড়বেনঃ একটা মেয়ের শূন্য থেকে পরিপূর্ণ হয়ে উঠা,নিজের পরিচয় তৈরী করার যে সংগ্রাম,প্রতিটা মেয়েরই আত্মপরিচয় থাকার দরকার আছে এমন সব সুন্দর কারনের জন্য বইটি পড়বেন।সবার মাঝে সৃষ্টি কর্তা কিছু না কিছু গুন দিয়ে পাঠান।পড়ালেখার বাইরেও যে কেউ জীবনে সফল হতে পারে এই উদাহরণ ও উপন্যাসে মেলে। আর যারা রোমান্টিক উপন্যাস পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে সুন্দর একটা উপন্যাস। ব্যক্তিগত রেটিংঃ ৮/১০"

Jarif

Jarif , Apr 8, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"💚💚💚💚"

namira

namira , Mar 31, 2021

★ ★ ★ ★ ★

"🖤🖤🖤🖤🖤"

Bonna

Bonna , Feb 28, 2021

★ ★ ★ ★ ★

"খুব সুন্দর একটা গল্প 🥀 নিবিড় & নবাব ভালো থাকুক 💙"

Soumik Chakrabarty

Soumik Chakrabarty , Nov 17, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Valo legeche"

Marjiya

Marjiya , Oct 27, 2020

★ ★ ★ ★ ★

"খুব একটা ভালো লাগে নাই। ফেসবুক এ লেখা "মাতোয়ারা" গল্পের প্লট ধরে লেখা, অনেক বেশি মিল পুরাই একই ধরনের। যারা মাতোয়ারা গল্পটা পড়েছেন এ বইটা না কেনাই ভালো শুধু শুধু টাকা নষ্ট।"

Syeda Naima Islam

Syeda Naima Islam , Sep 26, 2020

★ ★ ★ ★ ★

"এখন পযন্ত যত গুলা লেখা বের হয়েছে লেখিকার তার মধ্যে এইটা বেস্ট"

Nusrat Nadira

Nusrat Nadira , Aug 22, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসম্ভব সুন্দর বই"

রুবী রাহমান

রুবী রাহমান , Aug 15, 2020

★ ★ ★ ★ ★

"#প্রনয়নামচা তৃধা আনিকা এখানে আমি আসলে রিভিউ না আমার মনের কিছু অনুভূতি সেয়ার করছি। প্রনয়নামচা এমন একটা উপন্যাস যেটা পড়ে একবার মনে হল আমি কেঁদে ফেলব কিন্তু এক্টু পড়েই আবার হেসেও ফেলছি।প্রতিটা পৃষ্ঠায় হাসি কান্না মিশ্রিত।একটা মেয়ের হৃদয় নিংড়ানো ভালোবাসা যা না পারছে বলতে আর না পারছে সহ্য করতে আর ছেলে টা তার কথা সেটা বরং বইয়েই থাক। আমাকে এক বসায় শেষ করতে হয়েছে, পড়তে পড়তে কেমন এক ঘোর লেগে যাচ্ছিল,নবাবের কষ্ট মনে হচ্ছে আমার কষ্ট নিবিড়ের টাও সেইম,মানে জাস্ট শ্বাসরুদ্ধকর ছিল,চিন চিনে একটা ব্যাথা সুখ নিয়ে বইটা শেষ করেছি।লেখিকাকে অসংখ্য ধন্যবাদ সাথে অফুরন্ত ভালোবাসা এত সুন্দর একটা বই আমাদের মাঝে নিয়ে আসার জন্য।তৃধা আনিকা একটা ভালবাসা নাম"

Nafia Afrin

Nafia Afrin , Aug 15, 2020

★ ★ ★ ★ ★

"'আমার প্রিয় কথায় নতুন কথা যোগ হলো,"আমার কাছে পৃথিবীর সবথেকে প্রিয় ফোন কল হলো, নিবিড়ের ফোন কল"।'—তৃধা আনিকা,প্রণয়নামচা ♥সারসংক্ষেপঃ --------------------------- এই পৃথিবীতে মানুষ সবকিছুতে ভেদাভেদ করতে পারলেও, অনুভূতি তে কখনও ভেদাভেদ করা যায় না। হাজার চেষ্টা করলে অনুভূতি গুলো কারো বাঁধ মানে না। আর স্বপ্ন? স্বপ্ন গুলো যখন তখন যাকে ইচ্ছা তাকে নিয়ে ই স্বপ্নের দুনিয়ায় বিরাজ করা যায়। কিন্তু কয়জন পারে, নিজের অনুভূতি আর স্বপ্ন গুলো পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করতে? কয়জন পারে সব ভেদাভেদ বদলে দিয়ে ঐ মানুষ টাকে নিজের বানানোর চেষ্টা জুড়ে দিতে? প্রণয়নামচা উপন্যাসটিও কিছুটা এমন ধাচের। উপন্যাসটিতে আছে নিবিড় নামের একজন অনেক হ্যান্ডস্যাম, বন্ধু প্রিয়, বড় ঘরের ছেলে। অতি বড় ঘরের হওয়া স্বত্তেও তার মধ্যে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা পরিলক্ষিত হয়। সে সাথে আছে গানের প্রতি ভালোবাসা। অন্যদিকে আছে নবাব ফয়জুন্নেসা। অতি দরিদ্র ঘরের সাধারণ মেয়ে। যার জীবনে অভাবের কোনো সীমা নেই। অভাবের তাড়ায় শখ বলতে তার কিছুই নেই। কোনো মতে কষ্ট করে জীবন অতিবাহিত করা ই তার সবচেয়ে বড় শখ। তবুও নবাব ছিল স্বপ্নবিলাসী। স্বপ্নবিলাস করেই যেনো সে সবসুখ পেয়ে যায়। উপন্যাসটির শুরু হয় নবাবের ক্লাসরুমে নিবিড়কে দেখে স্বপ্নবিলাসের মাধ্যমে। দূর থেকে দেখাই যেন তার সুখ। তার মতে নিবিড়ের কাছে ভীড় করার যোগ্যতা তার নেই। কিন্তু হুট করে একদিন ক্লাসে নিবিড়ের পাশেই তার সৌভাগ্য হলেও বিভিন্ন ভেদাভেদ এর কারণে একটু আড়ষ্টতা অনুভব হয়। পরে ঠিকই বসতে পারে এবং সেই প্রথম নিবিড়ের সাথে নবাব এর কথা হয়। প্রথম কথাবরৃতায় নিরিড় ই নবাব ফয়জুন্নেসাকে নবাব নামে সবার কাছে পরিচিত করায়। আচ্ছা, নিবিড় আর নবাবের মাঝে যে ভেদাভেদ আছে তা কি নিবিড় ভুলে নবাবের সাথে ভালোবাসার সম্পর্কে জড়াতে পারবে? নিবিড় ও কি নবাবের প্রতি নবাবের মতোই অনুভব করে? তাদের কি মিল আদৌ হবে? জানার জন্য বইটি পড়া জরুরি। ♥পাঠপ্রতিক্রিয়াঃ --------------------------- উপন্যাসের কাহিনীটি অতি সাধারণ। আসলে বাস্তব জীবনে গল্প গুলো হয় ই সাধারণ। আর এই উপন্যাসে বাস্তব সমাজের অনেকগুলো গল্পের মধ্যে একটি নবাব আর নিবিড় এর রূপে উপস্থাপন করা হয়েছে। উপন্যাসটিতে আপু অনেক সুন্দর করে আপু সমাজের একশ্রেণির কাহিনী তুলে ধরেছেন। একটি অভাবী পরিবারের কষ্ট, এডজাস্ট করার প্রবণতা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার কাছে নবাব আর নবাবের ভাই এর মধ্যকার সম্পর্ক টা এতো বেশি ভালো লাগসে, এতো সুন্দর সম্পর্ক ভাই বোন এর মধ্যে হয়,তবুও পড়তে অনেক ভালো লাগল। তখন মনপ হলো আমার একটা বড় ভাই থাকলে মজাই হতো। নিবিড় এর ব্যক্তিত্ব হালকা পাতলা ভালো লাগসে কিন্তু নিবিড়ের পরিবারকে অমায়িক লাগল আমার কাছে। আর নবাবের মধ্যে কেন জানি নিজের প্রতিচ্ছবি পেলাম (রাগ করে যখন তখন :3)। অভারওল সাধারণের মধ্যে অসাধারণ লাগল উপন্যাসটা। ❤ ওহ হ্যাঁ ডায়েরির পার্ট গুলো অসম্ভব সুন্দর লাগসে। ♥ভালো লাগা লাইনঃ ★বাইরের মানুষের বন্ধুত্ব ও তার আরেকটা সমস্যাই তৈরি করবে,স্বস্তি নয়। বন্ধুত্ব ব্যাপারটা শুধু নিশ্চিত মানুষের জন্য। ★আমার দারিদ্র্য, আমার লজ্জা,আমার ব্যর্থতায় এই ডায়েরি আমাকে কিছুই বলতে পারে না। ডায়েরির কাছে আমি চাইলে সত্যিকারের নবাবও সাজতে পারি। এই তো আমার হৃদয়ের শুদ্ধতম স্বস্তির জায়গা। ★আমি তখনি বুঝতে পারলাম অভাবের নিজস্ব একটা প্রবল শক্তি আছে। আর সে শক্তি আত্মসম্মানের শক্তিকে খুব ভালোভাবেই পরাস্ত করতে পারে। ★সৃষ্টিকর্তা ভাগ্যিস আমাদের একটা মন দিয়েছিলো।যে মনের সব করবার অধিকার আছে।ভাগ্যিস!কাউকে না জানিয়ে মনটা সবরকম সুখবিলাস করতে পারে। ★আমরা মানুষেরা খুব লাকি বুঝলে। আমাদের একজন পরম মমতাময় সৃষ্টিকর্তা আছেন। বান্দার মন থেকে চাওয়া সকল জিনিস তিনি অনায়াসে দেন।কোনো বান্দাকেই তাঁর কাছে জীবন বাজি রাখতে হয় না। তাঁর কাছে বাজি রাখতে হয় সততা আর চেষ্টা। ★মানুষের জীবনের বিচিত্রতা ব্যাখ্যার বাইরে। কখনোবা বর্ণনারও বাইরে। কিন্তু আমার জীবনের বিচিত্রতা এটা আমার বোধেরও বাইরে,ভাবনারও বাইরে।মাঝে মাঝে তো মনে হয় এটা জীবন নয়,রোমান্টিক থ্রিলার চলছে। তবে তার প্রতিটা টুইস্টই স্যাড! ★নবাবের প্রেমে পড়া ছিলো আমার জন্য খুব তাড়াতাড়ি। কয়েকদিনের মধ্যে। অল্পসময়ের প্রেম নাকি অল্পতেই হারায়। আমার এই অল্পসময়ের পৃরেম,হারানো তো অনেক দূর বরং দীর্ঘ প্রস্তুতির কাহন নিয়ে সারাজীবনের জন্য জেঁকে বসলো আমার মাথার উপর। আমি শেষ, বিলীন এবং আবারও শেষ।এই গভীর প্রেমের রহস্য খুঁজতে গিয়ে দেখলাম আমার নিজের মনের ভেতরের ভালোবাসাটা ছাড়া বাকি সবকিছুই অস্পষ্ট। ♥রেটিংঃ ⭐⭐⭐⭐🌠 happy reading ❤"

Jara ahamed

Jara ahamed , Aug 15, 2020

★ ★ ★ ★ ★

"ভালোবাসা যে সবসময় মানুষের দুবর্লতা হয় তা নয় কিছু কিছু মানুষের জীবন গড়ার পিছনেও ভালোবাসা থাকে । এরকমই একটা গল্পের বই এটি । কখনো বইটি পড়ে অনেকক্ষণ হেসেছি কখনো মন খারাপ হয়েছে । দুইজন ভালোবাসার মানুষের গল্প নিয়ে তৈরি এই প্রনয়নামচা ❤️"

Sara Ahamed

Sara Ahamed , Aug 15, 2020

★ ★ ★ ★ ★

"কিছু গল্প থাকে যার রেশ সহজে যায় না, গল্প শেষ হলেও গল্পের চরিত্র প্রেক্ষাপট বার বার মনে পরতে থাকে। লেখিকা এই বইটিতে সমাজের দুই শ্রেণীর মানুষের ভালোবাসার গল্প লিখেছেন। দুজনের অবস্থান, পরিস্থিতি, দৃষ্টিভঙ্গি, ভালোবাসার ধরন অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাস শক্তি অনেক না পাওয়াকে পাওয়ায় পরিনত করতে পারে তার গল্পই প্রণয়নামচা 🧡"

Jafna Jahan

Jafna Jahan , Aug 15, 2020

★ ★ ★ ★ ★

"ভালোবাসা কতোটা সুন্দর হতে পারে তার এক অসাধারণ উপস্থাপন এই উপন্যাস। আপনি পড়বেন হাসবেন কাঁদবেন কষ্ট পাবেন কিন্তু সেই কষ্টেও যে ভালোবাসা থাকে তা উপভোগ করবেন।এটা বাস্তব জীবনের খুবই সাধারণ গল্প।কিন্তু একটা সাধারণ গল্পে কীভাবে অসাধারণ কিছু থাকে তা আমাদের চোখে পরে না।প্রণয়নামচা এই অসাধারণ কিছু🖤"

Taslima Tonni

Taslima Tonni , Aug 15, 2020

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটা বই।আমি আবার পড়তে পারবো বইটা এতো ভালো লেগেছে।"

Sarina Rahman

Sarina Rahman , Aug 5, 2020

★ ★ ★ ★ ★

"ভালোবাসা কিংবা প্রেমের যে এতো সুন্দর এবং চমৎকার একটি পজিটিভ দিক থাকতে পারে সেটা এই বইটি না পড়লে জানতে পারতাম না! যতক্ষণ পড়েছি কিছুটা ভালোলাগায়, কিছুটা ভালোবাসায় মন্ত্রমুগ্ধের মতো পড়েছি। প্রণয়নামচা ইজ দ্যা বেস্ট ওয়ান 😍😍"

Novera Ahmed

Novera Ahmed , Aug 5, 2020

★ ★ ★ ★ ★

"অস্থির একটা বই। pre-order এর একদম শুরুর দিকে অর্ডার করা। পেয়েছিও বইটি বেশ জলদি। প্রথমবার পড়ার পর থেকে কতবার যে বইটি উল্টেছি তার কোন হিসেব নেই। বিশেষ বিশেষ লাইন গুলো বারবার পড়তে ভালো লাগে। লেখকের জন্য একরাশ ভালোবাসা ❤️"

Rumana

Rumana , Aug 5, 2020

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে এখনো ঘোর থেকে বের হতে পারিনি। নিঃসন্দেহে লেখিকার বেস্ট বই। সামনে আরো এমন অনেক বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

Fahmida Chowdhury Nafisa

Fahmida Chowdhury Nafisa , Aug 5, 2020

★ ★ ★ ★ ★

"Loving journey of two love birds. Love can change everything. Not every time love destroy or hamper us, sometimes love can made us, can encourage us toward success. Life is full of love. And love mean to be successful in life. Such an excellent book by Tridha Anika! Just loved it! Wish her all the best."

Sidna Chowdhury

Sidna Chowdhury , Aug 4, 2020

★ ★ ★ ★ ★

"একটা বই অনেক বেশি ভালোবাসা নিয়ে পড়তে বসে আরো কয়েকগুণ বেশি ভালোবাসা নিয়ে বই পড়ে শেষ করেছি বোধহয় এই প্রথম। পুরো বইয়ের প্রতিটা সংলাপ, মুহূর্ত, ঘটনা এবং সবশেষে পরিশিষ্ট অংশটুকু পড়ে আমি ভালোবাসার সমুদ্রে ডুবে যাচ্ছিলাম। এতো সুন্দর সবকিছু! একদম আদর আদর। নিঃসন্দেহে 'প্রণয়নামচা' তৃধা আনিকার লিখা বেস্ট বই ♥️"

প্রশ্ন ও উত্তর (Q&A)

4 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

boi ti ase?

Nazmun Nahar • 28 Jul, 2024
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
SG Shamim Ahmed • 28 Jul, 2024
Q

এই প্রচ্ছদে বইটি কি পাওয়া যাবে?

880****45 • 29 Mar, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
Rafid Ahmed • 29 Mar, 2024
Q

এই বইটার প্রচ্ছদ টা কি চেঞ্জ হইছে? আগে ত প্রচ্ছদে হলুদের প্রাধান্য ছিলো🙂

Tasnim Adan • 16 Oct, 2021
A
জি, প্রচ্ছদ পরিবর্তন হয়েছে।
Al Amin Sarker • 16 Oct, 2021
Q

বইটা কতো পৃষ্ঠার??

Marjiya • 07 Oct, 2020
A
১৪১ পেইজ।
Md. Mahmud Alam • 07 Oct, 2020

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"প্রণয়নামচা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
প্রণয়নামচা পাতা: 1 / 9
পাতা 2
প্রণয়নামচা পাতা: 2 / 9
পাতা 3
প্রণয়নামচা পাতা: 3 / 9
পাতা 4
প্রণয়নামচা পাতা: 4 / 9
পাতা 5
প্রণয়নামচা পাতা: 5 / 9
পাতা 6
প্রণয়নামচা পাতা: 6 / 9
পাতা 7
প্রণয়নামচা পাতা: 7 / 9
পাতা 8
প্রণয়নামচা পাতা: 8 / 9
পাতা 9
প্রণয়নামচা পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।