১ম প্রকাশ, ২০২২
পরম্পরা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | পরম্পরা |
| Author | মোহাইমিন আরেফিন |
| Publisher | ঈহা প্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 288 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.5 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিনাবিহা নুপুর , Sep 20, 2025
"খুব কম বই আছে যেগুলো পড়ে আমার আফসোস লাগে যে আমি কেন এরকম লিখতে পারছি না। “পরম্পরা” বইটা আমার সেই ক্ষুদ্র আফসোস লিস্টের শীর্ষের দিকে যুক্ত হলো। বইটি লিখেছেন Mohaimin Arefin ভাই। এই ভদ্রলোককে এখন আমার রীতিমতো ঈর্ষা হচ্ছে (তবে ভালো ঈর্ষা হা হা)। ঈর্ষার চেয়ে আরও বেশি যেটা বোধ হচ্ছে‚ সেটা হলো শ্রদ্ধা-ভক্তি। বইটা পড়ে কারোই ধরার ক্ষমতা নেই যে‚ এটা লেখকের প্রথম বই। আমিও যখন শুনলাম প্রথম বই‚ তখন ভাবলাম হয়তো লেখক এটায় বেশি গভীরে যাননি। ভাসা-ভাসা লিখে হয়তো উতরিয়ে দিয়েছেন। কিন্তু কয়েক পাতা পড়ার পরই বুঝলাম‚ গল্পের জাল উনি মোটেও ভাসিয়ে রেখে দায় সারেননি‚ পুরোদস্তুর আদাজল খেয়ে লেগেছেন। গল্পের প্লট এতোই জটিল যে মাঝে-মাঝেই থেমে নিয়ে নিজের মনে চিন্তা করতে হয়‚ চিন্তা করে হিসাব মিলিয়ে নিতে হয়, আগে কী দেখেছি/শুনেছি/কে কী বলেছে? সব স্মৃতি পুনরায় মনে করে নিতে হয়। এটা অতীব জরুরি একটা প্রসেস‚ স্পেশালি মোহাইমিন ভাইয়ের লেখার ক্ষেত্রে আমি বলবো এটা মাস্ট। উনি সম্ভবত চারটি বই লিখেছেন এখন পর্যন্ত। তার মধ্যে আমি দুটো (এটা সহ) পড়েছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি‚ ওনার লেখা কেউ পড়া শুরু করলে প্রসেসটা ফলো করে নেবেন‚ তাতে প্যাচগুলো কিছুটা হলেও বোধগম্য হবে। আমি সচারাচর খুব স্পিডে বই পড়ি। কিন্তু মোহাইমিন ভাইয়ের বই স্পিডে পড়ার উপায় নাই। একে তো জটিল প্যাচ বুঝতে হয়‚ তারপর আবার প্রচন্ড ক্যাচি আর ইন্টারেস্টিং হয় পুরোটা জার্নি‚ যে কারণে গল্পে একদম ডুবে যাওয়ার মতো হয়। সেজন্যই আমার মতন লাফিয়ে চলা পাঠকও এখানে কাবু। তবে ওনার লেখায় এমনিতেই গতি থাকে ভালো, তাই আলাদাভাবে গতি যোগ করার প্রয়োজন হয় না। এটা অবশ্য আমার মতো পাঠকদের (যারা স্লো বার্ণ টাইপ বই পছন্দ করে না) জন্য ভালো। আরেকটা ভালো ব্যাপার হলো‚ এতো জটিল প্লট হওয়ার পরও “পরম্পরার” কোথাও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো প্লটহোল নেই। সচারাচর দেখা যায় এ ধরনের জটিল আর মোটামুটি বড়সড় আকারের বইগুলোতে লেখকেরা মাঝখানে কিংবা ক্লাইম্যাক্সে গিয়ে তালগোল পাকিয়ে দেন‚ পরম্পরার ক্ষেত্রে সেটা হয়নি। লেখক একদম পাকা হাতে সবটা সামলে নিয়েছেন। প্লট: পরম্পরার প্লটটা মূলত জ্বিন‚ জ্বিন চিকিৎসা‚ রুকইয়াহ‚ জাদুবিদ্যা‚ স্যাটানিজম‚ বংশ পরম্পরা ধরে চলে আসা কিছু বিধিনিষেধ এবং প্যারানরমাল ইনভেস্টিগেশন নিয়ে। শুরুটা সহজভাবে হলেও‚ যতটা এগোনো যায় গল্প ততই জটিল হতে থাকে। জটিল হওয়ার সাথে-সাথে জ্বিন-জাদু এবং রুকইয়াহ নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। রুকইয়াহ-র পদ্ধতিগুলো খুব একটা জটিল না হলেও‚ লেখক খুব দক্ষতার সাথে ব্যাপারগুলোকে ইন্টারেস্টিং করেছেন। শেষ পর্যন্ত যেতে-যেতে গল্পের জটিলতায় হা হয়ে যেতে হয়। তবে লেখক কোথাও খেই হারিয়ে ফেলেননি। তথ্য: জ্বিন-জাদু এবং রুকইয়াহ নিয়ে জানার আগ্রহ থাকে পরম্পরা অবশ্যই মাস্ট রিড একটা বই। এসব নিয়ে মোটামুটি জ্ঞান আমার আগে থেকেই ছিল‚ এটা পড়ার পরও বলাবাহুল্য জ্ঞান আরও বেড়েছে। কত শত তথ্যই যে লেখক এই কাগজের মলাটের মধ্যে ঠেসে দিয়েছেন‚ সেটা লিখতে বসলে ছোটখাটো একটা গল্পের সমান হয়ে যাবে। নিশ্চয়ই লেখককে অনেক পরিশ্রম করতে হয়েছে এতো এতো তথ্যগুলোকে ঠিকভাবে ব্যবহার করে গল্পের উপযোগী বানাতে। তথ্যগত দিক দিয়ে বইটা একদম একশোতে একশো পাওয়ার মতো। এছাড়া লেখকের ভাষাজ্ঞান নিয়ে কিছু কথা না বললেই নয়। পরম্পরায় উনি প্রাচীন কিছু ভাষা খুব ভালোভাবে ব্যবহার করেছেন‚ তাও আবার ডায়লগ আকারে। কোনো কোনো জায়গায় আবার ধাঁধা আকারে। সেই প্রাচীন ভাষার ধাঁধাগুলোই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে। আরেকটা ডিসক্লেইমার বোধ হয় দিয়ে দেওয়া উচিত। ডিসক্লেইমার: পরম্পরা একা বাসায় থাকা অবস্থায় কিংবা রাতে জেগে পড়বেন না। এতে নিজের আশেপাশে জ্বিনের (ভ্রম-ভয়) উপস্থিতি টের পেতে শুরু করবেন। মনে হবে এই একটা কালো ছায়া পাশ কাটিয়ে গেল‚ আবার মনে হবে কে যেন লুকিয়ে দেখছে। ক্ষেত্রবিশেষে ঘাড়ের কাছে শিরশিরানিও হতে পারে। সবশেষে বলবো‚ পরম্পরা হরর প্রেমী পাঠকদের জন্য মাস্ট রিড বই। বইটার সিকুয়েলের জন্য মুখিয়ে আছি। লেখক দ্রুত সিকুয়েল না আনলে‚ তাকে অনতিবিলম্বে চরম মূল্য দিতে। হয়তো রিমান্ডেও নিতে হতে পারে। ব্যক্তিগত রেটিং: ৪.৮/৫ ★★★★★"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পরম্পরা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: