৪র্থ মুদ্রণ, ২০১২
প্রিয় ফারজানা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযি
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
মাওলানা আবু যার আব্দুল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রিয় ফারজানা |
| Author | ফারুক চৌধুরী |
| Publisher | মীরা প্রকাশন |
| Edition | ৪র্থ মুদ্রণ, ২০১২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 270 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Biographies, Memories & Interviews |
| Weight | 0.48 Kg |
| ISBN | 9847750173 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Shadin Pranto , Jun 22, 2020
"ভারত এবং ভুটানের পর তৎক্ষণাৎ ইসরাইল বাংলাদেশকে স্বীকৃতিবার্তা পাঠিয়েছিল। কিন্তু তা গ্রহণ করা যায়নি। ভারত কূটনীতিক জে এন দীক্ষিত দাবি করেছেন, বঙ্গবন্ধু ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে সরাতে ইচ্ছুক ছিলেন না। বরং ইন্দিরা গান্ধি চাইছিলেন সেনাবাহিনী বাংলাদেশ ত্যাগ করুক। অথচ আমরা জানি বঙ্গবন্ধুর তাগাদাতেই ভারতীয় সেনাবাহিনী দ্রুততম সময়ে বাংলাদেশ ছেড়ে যায়। তথ্য-প্রমাণাদির ভিত্তি কী বলে। র প্রধান রামনাথ কাউ তার 'র এর ছেলেরা' বইতে দাবি করেছেন বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের কথা র আগেই বঙ্গবন্ধুকে জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী তৎকালীন ভারতীয় হাইকমিশনার সমর সেনের বরাতে জানাচ্ছেন, র এমন কোনো খবর দেয়নি! এমনই কিছু চমকপ্রদ ঘটনা ফারুক চৌধুরী তার কন্যাকে পত্রচ্ছলে জানিয়েছেন। সেইসব পত্রাবলি নব্বইয়ের দশকের মাঝামাঝিতে যায়যায়দিনে প্রকাশিত হয়েছিল। অস্ট্রেলিয়া প্রবাসী কন্যা ফারজানাকে নিজের বর্ণাঢ্য কর্মজীবন এবং বিভিন্ন বিষয়ে মতামত জানিয়ে লেখা পত্রগুলোই ' প্রিয় ফারজানা' বইতে স্থান পেয়েছে। ফারুক চৌধুরী বাংলাদেশের প্রথম প্রটোকল প্রধান ছিলেন। কারামুক্তি পাওয়ার পর লন্ডন থেকে যেক'জন মানুষ বিমানে বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন, তাদের একজন ফারুক চৌধুরী। শেখের আমলে যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার হিসেবে বঙ্গবন্ধু শাসনামলের অনেক ঘটনার সাক্ষী ফারুক চৌধুরী। এরশাদের আমলে পররাষ্ট্রসচিব ছিলেন। '৮৬ সালের প্রহসনের নির্বাচনের আওয়ামী লীগ কয়টি আসন পাবে তা ছিল পূর্বনির্ধারিত। সচিব হিসেবে এরশাদ সেই চক্রান্ত অনেকটা মনের ভুলেই বলে দিয়েছিলেন ফারুক চৌধুরীকে। ভারতে পাঁচবছর বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করলেও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে গভীর বিশ্লেষণের অভাব লক্ষণীয়। অবসরের পর শ্রীলঙ্কা,মালদ্বীপসহ বিভিন্ন দেশের নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন ফারুক চৌধুরী। '৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশের উত্তাল দিনগুলিতে স্মরণ করেছেন দেশের বাইরে দেখে আসা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্মৃতি। ফারুক চৌধুরীর 'জীবনের বালুকাবেলায়', ' দেশ-দেশান্তর' পড়া থাকলে এই বই না পড়লেও চলবে। উল্লিখিত দুইটি বইয়ের চর্বিতচর্বণ হলো ' প্রিয় ফারজানা'৷ বইটি আসলে ভালো-মন্দ দুই ধরনের অনুভূতি দেবে। প্রথমে ভালো লাগবে না৷ তারপর আস্তে আস্তে ভালো লাগার মতো ঘটনাবলির আবির্ভাব হবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রিয় ফারজানা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: