১ম প্রকাশ, ২০২২
প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ)
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ) |
| Author | ড. হাসসান শামসি পাশা |
| Publisher | রুহামা পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 520 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.7 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
9 Ratings and 9 Reviews
পাঠকদের মন্তব্য
৯টি
Faizul Kabir , Jul 11, 2026
"অনেক সুন্দর বই। জীবনকে সুন্দর করতে বইটির পরামর্শগুলো বাস্তব সম্মত। মহান আল্লাহ সকলের সহায় হোন। সকলকে আদর্শ জীবনসঙ্গী হবার তৌফিক দান করুন।"
haf****com , Jun 28, 2026
"বৈবাহিক সম্পর্কের শান্তি বজায় রাখার উৎস দেওয়া আছে যেন...."
Md. Nazmus Sakib , Jun 25, 2026
"Good!"
মেহাস হালদার , Dec 14, 2025
"আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনকে আরো মধুময় করে উপভোগ ও সকল প্রকারের উটকো জামেলা থেকে দূরে থাকার জন্য। পাঠকের এ বইটি অবশ্যই পড়া উচিৎ।"
Ismail Hossain , Oct 28, 2025
"ভাল"
Abdullah Rj , Mar 17, 2025
"জাযাকুমুল্লাহ , মাত্র দুই দিনের মধ্যে বইটি হাতে পেয়েছি , মানবজাতির খেদমতের জন্য প্রগতি টিমকে আল্লাহ তায়ালা কবুল করুন 💝"
880****951 , Dec 22, 2024
"ধন্যবাদ প্রগতি টিম কে। ৩ দিনের মধ্যেই বই টি হাতে পেয়ে গেলাম 🤍"
MD JAHIDUL ISLAM , Oct 10, 2024
"Nice"
Sazzad Hossain , Mar 25, 2022
"প্রেমময় দাম্পত্য জীবন প্রাককথনঃ দাম্পত্য সম্পর্ক – এটি একমাত্র সম্পর্ক যা জান্নাত থেকে শুরু হয়েছে। পিতা আদম (আ) ও মাতা হাওয়া (আ) এর মধ্য দিয়েই সমগ্র মানবজাতির আগমণ হয়েছে। ভাই, বোন, চাচা, ফুফু – এসব সম্পর্কগুলো দুনিয়াতে আশার পর এসেছে। কিন্তু এগুলোর মূলে ঐ দাম্পত্য সম্পর্ক। সেটা ছাড়া আসলে কোন বৈধ সম্পর্ক নেই। তাই দাম্পত্য সম্পর্কের গুরুত্ব ও ব্যাপ্তি কত – সেটা আর বলার অপেক্ষা রাখে না। সকলের আলাদা আলাদা জান্নাত হলেও স্বামী-স্ত্রীর জান্নাত হবে একই সাথে যদি উভয়েই জান্নাতী হয়। তাই দাম্পত্য জীবনকে সুখী করতে একটু জানাশোনা, একটু পড়ালেখার দরকার আছে। আমরা কোন কাজের আগে, কোথাও যাবার আগে, কারও সাথে সাক্ষাতের আগে যেমন একটু জেনে নেই, তেমনি দাম্পত্য জীবন নিয়েও জানার অপরিসীম গুরুত্ব রয়েছে। আর সেদিক বিবেচনা করে রুহামার এই “প্রেমময় দাম্পত্য জীবন” বইটি আশা করি এক গুরুত্বপূর্ণ ও গুরু দায়িত্ব পালন করবে ইন্ শা আল্লাহ্ । বইয়ের বিষয়বস্তু ও বইটি কেন পড়া দরকারঃ পরিবার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক। মুসলিমদের জন্য পরিবার গুরুত্বের তালিকায় সবচে উপরে। তথাপি, ইদানিংকালে বিবাহ বিচ্ছেদের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। চারদিকে দেখে মনে হতে পারে দাম্পত্য সুখ মনে হয় খুব কঠিন পাওয়া; কিন্তু বিষয়টা তেমন নয়, আবার খুব সহজেই যে তা হরহামেশায় পাওয়া যায় তেমনটাও না। তাই এটিকে একটি শিল্পের সাথে তুলনা করা যায় যা শিখে নিতে হয়। দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি বিষয় কথোপকথনের আকারে তুলে ধরা হয়েছে। লেখক তার বইয়ের অবতরণিকায় বলে দিয়েছেন বা সতর্ক করেছেন যাতে বইয়ে উপস্থাপিত বিষয় কেউ হুবহু প্রয়োগ না করে, অবস্থা বুঝে প্রয়োগ করে। বইয়ের আলোচনায় প্রাসঙ্গিক কোরআন ও হাদীস থেকে আনা রেফারেন্স এই বিষয়ের আলোচনায় এক অনন্য মাত্রা যোগ করেছে। সাধারণত, দাম্পত্য বিষয়ক আলোচনায় শুধু কিছু উপদেশই থাকতে দেখা যায়। স্বামী-স্ত্রীর সম্পর্ক, একে অন্যের প্রতি কেমন আচরণ করবে, কি করবে না, কিভাবে একে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করবে, কিভাবে সমস্যায় সময় মোকাবেলা করবে, প্রাইভেসি রক্ষার দিকে লক্ষ্য রাখা – এসব বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। রাসূল (সাঃ) এর সংসার জীবন থেকে মুক্তামালা নিয়ে আশা হয়েছে আমাদের শেখার জন্য। উপযুক্ত উদাহরণ দিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমনটা ইরেজার দিয়ে লিখা ও মুছে ফেলা, তারপর বারবার মুছে ফেলার পর কাগজের যে অবস্থা হয় তার সাথে দাম্পত্য জীবনের তুলনাটি খুবই চিন্তা করার ও বাস্তববাদী। এতে দাম্পত্য সম্পর্কের এক জটিল মূলনীতি খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে যা যে কারোরই চিন্তার খোরাক না হয়ে পারে না। প্রেমময় দাম্পত্য জীবন গড়তে কিছু উল্লেখযোগ্য নসিহত বই থেকে- • সবকিছুর আগে তোমার স্ত্রীর মন জয় করো । মানুষের মন পেলে তার সবকিছুই তোমার হয়ে যাবে । • তোমার স্ত্রীর ওপর তোমার ব্যক্তিগত সংস্কৃতির গুরুত্বের দিক বা তোমার পেশাগত বিশেষ কিছু চাপিয়ে দিয়ো না । • তোমার স্ত্রীকে অধ্যবসায় ও জ্ঞানার্জনের পেছনে উৎসাহিত করো যতটুকু পারো । • নারীকে বলব, তোমার স্বামীর মা-বাবার প্রতি তার যে ভালোবাসা রয়েছে, সেটাকে আক্রমণ করতে যাবে না । • মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে কথা বলতে বলতে তোমার সময় নষ্ট করে ফেলো না । • পড়ালেখায় তুমি যতই এগিয়ে থাকো না কেন, তোমার যতই মর্যাদা ও মাহাত্ম্য থাকুক না কেন, তুমি তোমার স্বামীর ছায়াতলে আশ্রয় নেবে, তার অনুগতা হয়ে থাকবে । তার সাথে কোনো অভিমতে সংঘর্ষে জড়াবে না । • বিয়ের আগের আগুনময় ভালোবাসার ধারণা, টিভি চ্যানেলের উপচে পড়া প্রেমের গল্প, দিবাস্বপ্ন যেন তোমাকে বাস্তবতা থেকে বিমুখ না করে । কেননা, এসব তো মাত্রাতিরিক্ত কৃত্রিমতায় ভরপুর । আসল জীবন এমন নয় । • দ্বীন পালনে সর্বদা সচেষ্ট থাকো । কখনো সামান্য মুহূর্তের জন্যও অন্য কেউ তোমার শরীরের সামান্য অংশও দেখবে—এমনটা হতে দেবে না । কেননা, তোমাকে নিয়ে তোমার স্বামী গাইরত করে । • যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, তখন পুরুষের মস্তিষ্কে সে নারীর একটা প্রতিচ্ছবি চিত্রিত হয়ে যায় । পুরুষ চায় যেন তার স্ত্রীর ছবি এমনই থাকুক সারাটা জীবন । • তোমার স্বামীকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে জোর করবে না । তোমার সব চাওয়া একসাথে স্তূপ আকারে বলবে না । সম্মান ও সুন্দর আচরণ, পরস্পর ক্ষমা ও সৌহার্দমূলক ব্যবহার, সবর করা – এসবের খুব প্রয়োজন দাম্পত্য সম্পর্কের জন্য। যদিও স্ত্রীদেরকে উপদেশ দিতে লেখক বলেছেন, তথাপি এটা সবার জন্য – স্বামী, স্ত্রী – প্রযোজ্যঃ “স্বামীর কাছে থাকা যথেষ্ট নয়। স্বামীর সাথেও থাকতে হবে”। এই কাছে থাকা মানে যে সাথে থাকা না – এটা অনেকের বোঝে আসে সবকিছু শেষ হয়ে যাবার পর। তাই এটা নিয়ে সতর্ক থাকা দরকার। কারও স্ত্রী তার সাথে আছে না কাছে আছে – সেটা নিয়ে লিটমাস টেস্ট করার ১০টি প্রশ্নোত্তরের লিস্টটি খুবই যথাযথ ও উপকারী। এক কথায় বলতে গেলে – বইটি এই বিষয়ের একটি মাস্টারপিস ও অবশ্যপাঠ্য বই। বইটি কাদের জন্যঃ এক কথায় বলতে গেলে যারা অবিবাহিত, বিবাহিত, সন্তান রয়েছে, সন্তান সম্ভাবনা, কেবল বিয়ে করেছেন বা খুব তাড়াতাড়ি করবেন – এমন সকলের জন্যই অবশ্য পাঠ একটি বই। সন্তান প্রতিপালন বিষয়ে বেশ সবিস্তারিত আলোচনায় উপকৃত হবে পাঠকগণ ইনশাআল্লাহ্। বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি দিকঃ বিস্তারিত দালিলিক ও প্রক্ষাপট উপযুক্ত উদাহরণ সমৃদ্ধ আলোচনা খুব ভাল লেগেছে। বিশেষ করে কথোপকথন আঙ্গিকের উপস্থাপনা লিখা ও বিষয়বস্তুকে সুখপাঠ্য করেছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি কি এখন এভেইলেবল আছে।
বইটি কবে পাওয়া যাবে।
হার্ড কভারের?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: