৪র্থ পুনঃমুদ্রণ, ২০২৫
প্রেমান্দোলন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রেমান্দোলন |
| Author | নাবিলা ইষ্ক |
| Publisher | নবকথন প্রকাশনী |
| Edition | ৪র্থ পুনঃমুদ্রণ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 176 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.35 Kg |
| ISBN | 9789849683537 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
35 Ratings and 21 Reviews
পাঠকদের মন্তব্য
২১টি
Ahmed Anas , Sep 11, 2026
"product er obostha vhalo"
2.Mehobub Islam , Sep 2, 2026
"Nice"
Israt Jahan Esha , Jul 9, 2026
"it’s really good delivery thik thak time diche"
880****112 , Jun 15, 2026
"১০/১০ অনেক সুন্দর লিখা"
880****454 , Sep 13, 2025
"vhalo chilo kintu amar mone hiy biyee porer kahini o likhle aro vhalo hoto"
Nishu , Jul 31, 2025
"গল্পটা সুন্দর। I love it 🤍"
Masum Rana , Jul 21, 2025
"অনেক ভালো একটি বই, বইয়ের কুয়ালিটি ভালো , ধন্যবাদ।"
aye****com , Jun 8, 2025
"nice , Amar khub valo legeche"
M Rahman Masud , Apr 22, 2025
"তৃষ্ণা ক্যারেক্টারটা কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। পুরো বইটিতে বেলি নামক একটা বাচ্চা মেয়েকে নিয়ে তৃষ্ণারাজ চৌধুরীর ভালোবাসাময় পাগলামি দেখতে পাবেন। Enjoy it..."
Razikul Islam , Oct 20, 2024
"খুবই সুন্দর একটি বই । তৃষ্ণা আর বেশি অসাধারণ জুটি।"
Leeon Haque , Sep 13, 2024
"মোটামুটি মানের।"
Esha Arpa , Jul 29, 2024
"পছন্দের বইয়ের তালিকায় আরেকটি যোগ হলো।।।"
uma****com , Jun 29, 2024
"অনেক সুন্দর উপন্যাস টা একবার পড়ে মনে হয়েছে আরো পড়ি"
Humayra Chowdhury , Mar 31, 2024
"joss akta boiii..... 🥰. premandolon boi ta porar pore alada akta feel aseee......specially ami to trisnarajer premei pore gesiiii.....🤭. nabila isq apu r lekha khubi sundorre😘"
pushpita , Mar 20, 2024
"Amar kache valoilegeche"
Nazmul Islam , Mar 11, 2024
"জঘন্য, অখাদ্য বই। এইসব জঘন্য বইয়ের নাকি আবার এত দাম আর worthless লেখিকার নাকি এত এত follower..."
Marzan Munni , Nov 24, 2023
"♦সারকথাঃ এক চঞ্চল, গম্ভীর যুকব ও শান্ত কিশোরীর মনে গোপনে গড়ে ওঠা ভালোবাসা। সব কিছু ছাপিয়ে কিভাবে নিজের ভালোবাসার মানুষকে নিজের করেছে সেই সব দৃশ্য নিয়েই রচিত "প্রেমান্দোলন"। ♦পাঠপ্রতিক্রিয়াঃ বইটি প্রথম যখন পড়া শুরু করি তখন থেকেই ভালোই লাগতে শুরু করে। অনেক দৃশ্য দেখে বিভিন্ন সম্পর্কের সমীকরণ, সেই সম্পর্কের গভীরতা, ভালোবাসা কতটা হতে পারে তা অনুভব করেছি। কাউকে দূর থেকে এতো গভীর ভাবে ভালোবাসা যায় তা এই বইয়ে দেখেছি। মনের কোণে সুপ্তভাবে গেঁথে থাকবে এভাবেও ভালোবাসা যায়। ♦নামকরণঃ বইয়ের নাম ভালো বা পছন্দ না হলে আমার মতো অনেকেই বই পড়ার দিকে আগ্রহ দেখায় না। বইয়ের পরিচিতির ক্ষেত্রে নাম অনেক বড় ভুমিকা পালন করে। ♦প্লটঃ বইটি নাম অনুযায়ী প্লট টাও সুন্দর। নাম এবং প্লট একদম একে অপরের সাথে পরিপূরক। ♦প্রচ্ছদঃ রং তুলিতে আঁকা চিত্র কখনো কখনো বইয়ের মুগ্ধতা ছড়িতে দেয়। এই বইয়ের নতুন প্রচ্ছদ টা আমার কাছে ভালো লাগে। ♦চরিত্রের নামঃ তৃষ্ণারাজ চৌধুরী, বেলী হাওলাদার, আবুল মিয়া, খাদিজা, নোমান, আবির, আমিদ চৌধুরী, শীলা, চৈতি, শিমুল, আবিদ,আমান, অভি ইত্যাদি। ♦চরিত্র উপস্থাপনঃ এই বইয়ে একাধিক চরিত্র রয়েছে। তবে সবগুলো চরিত্রের উপস্থাপন সুন্দর। চরিত্র গুলো ফুটিয়ে তোলা হয়ে একদম গোছানো। কোনো চরিত্রের সাথে কোনো চরিত্র গুলিয়ে যায় নি বলেই বইটি পড়তে ভালো লেগেছে। ♦অন্যান্য বিষয়ঃ প্রকাশনী: নবকথন প্রকাশনীর ২ বই এটা আমার। তাদের বইগুলোর মান সত্যি দারুণ। বানান: বইয়ে বানানের ভুল দেখা পেলে পাঠকের বইটি পড়তে একটু অসুবিধা হয়। কিন্তু এটা স্বাভাবিক ভাবে টাইপিং মিস্টেক হিসেবেও নেওয়া যায়। এই বইটিতেও বেশ কয়েকটি বানান ভুল পেয়েছি। ♦প্রিয় লাইন ▪️সবকিছু স্যাট, আমি তোদের ড্যাড। বুঝলি? ▪️লোকে বলে আমার হাতে কালোজাদু আছে। যা ছুঁয়ে দেই তাই ধ্বংস হয়, নাহয় আমার হয়। হাত দে বেলী! দেখি তুই ধ্বংস হোস না-কি আমার হোস! ▪️'এই নোমান একটা পানির বোতল আন। আমার ম্যাডামের গলা শুকিয়ে গেছে। ▪️'ভাই, মলম পট্টিও পাঠাই? ভাবী ব্যান্ডেজ কইরা দিবে। দেখেন না কষ্ট পাইতাছে। ♦লেখক/লেখিকা পরিচিতিঃ "নাবিলা ইস্ক" নামটি কাল্পনিক, তবে অনুভূতিগুলো বাস্তবিক ও জীবন্ত। শুধু গল্পের জন্যই এই নামের ব্যবহার ও উৎপত্তি। অনার্সে পড়ুয়া এই লেখিকার স্বপ্ন পাঠকের ভালোবাসায় বহুদূর এগিয়ে যাওয়ার। ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ প্রেমান্দোলন •লেখকঃ নাবিলা ইস্ক •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ নবকথন প্রকাশনী •প্রচ্ছদঃ মারগুবা তাবাসসুম ফারিহা •মুদ্রিত মূল্যঃ ৩৮০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ •প্রকাশকালঃ ডিসেম্বর ২০২২"
ABIR HOSSAIN , Jul 9, 2023
"khub sundor"
Sakib , Feb 8, 2023
"#প্রেমান্দোলন #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ প্রেমান্দোলন •লেখকঃ নাবিলা ইস্ক •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ নবকথন প্রকাশনী •প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ •মুদ্রিত মূল্যঃ ৩৮০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ •প্রকাশকালঃ ডিসেম্বর ২০২২ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ ছোট বাচ্চা উপন্যাসগুলো পড়তে থাকলে নিজের জন্য ভাববার সময় থাকে অনেকখানি । নিজেকে নিয়ে ভাবতে বসার এই সময়টায় আমার মনের পাশ দিয়ে উপন্যাসেরা বয়ে যায় । এই উপন্যাসগুলো বয়ে যেতে যেতে তাদের শব্দগুলো মনে গেঁথে দিতে চায় যেন নিজেরা আলগোছে ছুঁয়ে দিতে চেয়ে । এই উপন্যাসটি পড়ার ইচ্ছা আমার আজকে সকাল থেকেই, কিন্তু ভাবছিলাম ঠিক কখন পড়তে বসবো । সন্ধ্যার আলো যখন বাতির আলোয় চোখেমুখে ধরা দিল, ঠিক তখনই আমার বইটা পড়ার শুরু । ঠিক রাত ৬টায় উপন্যাসটি পড়া ধরেছিলাম, উপন্যাসটি যখন পড়া শেষ হয়েছে তখন সময়টা রাত ৮টা ৩০ মিনিট । ♦নামকরণঃ প্রেমান্দোলন । উপন্যাসের নামকরণটা বেশ সুন্দর । পৃথিবীতে ভালোবাসার পাশাপাশি প্রেম যেন অবধারিত ভাবেই আসে । সেই প্রেমে বাঁধাও আসে । ভালোবাসার জন্যেই প্রেম আর প্রেমের জন্যেই ভালোবাসা দুইটা বিষয়ই প্রায় সমগোত্রীয় হলেও দুইটার মাঝে দূরত্ব যেন অনেকখানি অনেকরকম । পৃথিবীতে ভালোবাসার জন্য প্রেম বেশ আনমনে মুগ্ধতা নিয়ে আসে । সেই ভালোবাসায় ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য প্রেমের আন্দোলন গড়ে ওঠে যেন । ♦ফ্ল্যাপে লেখাঃ বলিষ্ঠ দেহের তৃষ্ণারাজের পেশিবহুল বাহুতে একটি গাঢ়তর ক্ষত । সেখান থেকে চুইয়ে পড়া তরল রক্তে সাদা টিশার্টে দাগ ভেসেছে । দৃশ্যটি বেলীর হৃদয় নাড়িয়ে দিয়েছে । কম্পিত পা জোড়া থমকে দিয়েছে । দৃষ্টি প্রখর, উন্মাদনায় সে দিশাহারা হয়ে পড়েছে । কতটা গাঢ় কেটেছে? অনেকটা নিশ্চয়ই! এভাবে কেন বসে এখনো! ডাক্তার কেন দেখাচ্ছে না! বেলীর চিন্তিত ভেজা দৃষ্টি গিয়ে ঠেকল তৃষ্ণারাজের থমথমে চেহারায় । গম্ভীর মুখে বসে ঠোঁটের ভাঁজে চেপে রেখেছে সিগারেট । তার ধবধবে ফর্সা কপালে রক্তের ছোঁয়া । লম্বাটে নাক লালিত । সূর্যের সংস্পর্শে এসে বিলাতী নয়ন জোড়া জ্বলজ্বল করছে । সেই চাহনি দ্বারা বেলীকেও জ্বালিয়ে দিতে চাচ্ছে যেন । এই দৃষ্টিতে বেলী কখনোই নিজের দৃষ্টি মেলাতে পারে না । বুক কাঁপতে বসে । পা-জোড়ায় শক্তি হারিয়ে ফেলে । মাথা ভনভন করে । দ্রুত দৃষ্টি নামিয়ে ফেলল । বুকে একগাদা বই চেপে দাঁড়িয়ে থাকল । ক্ষণিকের মধ্যে কেঁপে উঠল তৃষ্ণার ভরাট গলার স্বর, ‘কী! দাঁড়ায় আছস কেন, প্রেমপত্র দিবি? না দিলে বাসায় যা ।’ ♦প্রচ্ছদঃ এই বইটা নেয়ার পেছনে সবথেকে মূখ্য যে কারণটি, তা হলো এই বইটির প্রচ্ছদ । এই প্রচ্ছদটা যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে গেঁথে গেল খুব । বারবার মনে হতে লাগলো প্রচ্ছদটা হাতে নিয়ে বুলিয়ে দিতে ভালো লাগবে খুব । ওই যে জিপগাড়িটা প্রচ্ছদজুড়ে দাঁড়িয়ে আছে । তার আবহ যেন পুরোটা প্রচ্ছদ ছাড়িয়ে উপন্যাসেও আবেশ দিয়ে ফুটিয়ে দিল । অসাধারণ রং ধারণ, দারুণ মুগ্ধতা নিয়ে করা প্রচ্ছদটা আমার বেশ প্রিয় হয়ে রইলো । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √উপন্যাসের পটভূমি বেশ সাধারণ । সোজা ধরনের জীবনধারায় পূর্ণ উপন্যাসের কাহিনী তার মতোই পূর্ণতা নিয়ে এগিয়ে গিয়েছে প্রতিটি আবহে । উপন্যাসটির সবথেকে মুগ্ধতা হলো যেভাবে আবহে প্রকৃতির বর্ণনা এসেছে । প্রকৃতির বর্ণনা উপন্যাসে বেশ আবেশ ছড়িয়ে দিয়েছে উপন্যাসে । এই প্রকৃতির বর্ণনার পাশাপাশি উপন্যাসের বিভিন্ন কাহিনী এর ধাঁচের আবহ উপন্যাসে বেশ ভালো ভাবে এসেছে । উপন্যাসের শেষের দিকে মনে হয়েছে উপন্যাসটির গতি হঠাৎ করেই বেড়ে গিয়েছে, যেন ঘটনা শেষের দিকে তাড়াতাড়ি নেয়ার চেষ্টা করা হয়েছে । তবে উপন্যাসের এই পটভূমিতে নাটকীয়তার ছাপ পরিলক্ষিত হয় । এই উপন্যাসের গতি কিংবা উপন্যাসের বিভিন্ন ঘটনাপ্রবাহের মোড়ে নাটকীয়তার ছাপ টের পাওয়া যায় । যা টের পাওয়ার ফলে কিছু কিছু জায়গায় অস্বস্তিতে পড়তে হয় । √একটি উপন্যাসের চরিত্র গঠন এবং তাদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ । যা উপন্যাসের জীবনধারায় উপন্যাসকে ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলে । উপন্যাসের চরিত্র গঠনের জন্য উপন্যাসের প্রথম দিকের আবহ বেশ অন্যরকম ছিল । ভাবাবেগ দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । তবে যত কাহিনী এগিয়েছে শেষের দিকে উপন্যাসের চরিত্র গঠন এবং তাদের উপস্থিতি তুলনায় দুর্বল লেগেছে । ♦প্রকাশনীঃ প্রকাশনী হিসেবে নবকথন প্রকাশনী এর লেখা আমার আগেও পড়া হয়েছে । উপন্যাসের প্রচ্ছদটি তারা বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে । সাথে অসাধারণ ভাবে বইটির বাঁধাই করা হয়েছে । পৃষ্টার ধরনের সাথে শব্দের গঠন বেশ ভালো ছিল । উপন্যাসের প্রথম দিকে টাইপিং মিস্টেক তেমন ছিল না । তবে শেষার্ধে টাইপিং মিস্টেক তুলনায় অনেকগুলো ছিল । যা পড়তে সমস্যায় ফেলেনি, তবে হঠাৎ করে টাইপিং মিস্টেক বেড়ে যাওয়ায় অবাক হয়েছি । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক নাবিলা ইস্ক এর লেখা আমার আগে তেমন একটা পড়া হয়নি খুব একটা । আমার পাঠক জীবন যখন ফেসবুক গল্পে আচ্ছন্ন ছিল । তখনকার সময়ে তার লেখা কিছু ফেসবুক গল্প পড়েছিলাম । ‘প্রেমান্দোলন’ লেখকের লেখা প্রকাশিত হওয়া প্রথম উপন্যাস । এই সরল ধরনের সাদাসিধে ঘটনাপ্রবাহের পটভূমিতে থাকা উপন্যাসটিতে তার লেখার ধরন বেশ ভালো লেগেছে আমার । তার লেখার ধরনের জাদুতেই উপন্যাসটিকে বেশ কিছু কিছু জায়গায় ভালো লাগার মতো লেগেছিল । ভবিষ্যতে তার লেখা আরো সুন্দর হবে আশা করি । ♦রেটিংঃ ৩.৬/৫ ♦উপসংহারঃ যখন উপসংহার লিখতে বসেছি তখন আমার পৃথিবীর চারপাশ জুড়ে বৃষ্টিতে ছেয়ে গিয়েছে । শীতের দিনের এই বৃষ্টি যেন উপন্যাসের প্রতি উপলব্ধিতে মায়া ছড়িয়ে দেয় । মাঝে মাঝে জীবনের গল্পে উপন্যাসে আটকে গেলে কখনও কখনও এই সরল শব্দপ্রয়োগে থাকা নিত্যনৈমিত্তিক গল্পগুলো মনে বেশ দাগ কেটে যাওয়ার মতো অবস্থা হয় ।"
risat ratu , Dec 26, 2022
"মাত্র হাতে পেলাম। বইটি হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ধন্যবাদ নাবিলা আপু। ধন্যবাদ প্রগতি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
10 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
boi ta kon prokasoni r
বইটার প্রচ্ছদ কি এখন যেটা দেখানো হচ্ছে সেটাই পাবো?
boi ti ki akhon available??
বই এর পৃষ্ঠা সংখ্যা কতো .....???
book ta ki akhon paoa jabe
বইটি কবে পাওয়া যাবে?
এই বইটি কী হবে???
order korle ei same cover tai pabo?
Etar online version paoa jabe ki?
boi ta kobe hate pabo?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রেমান্দোলন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: