১ম প্রকাশ, ২০১৮
প্রায়শ্চিত্ত প্রকল্প
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রায়শ্চিত্ত প্রকল্প |
| Author | জুবায়ের আলম |
| Publisher | বুক স্ট্রিট |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 320 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.48 Kg |
| ISBN | 9789848729571 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
রায়হান রিফাত , Jul 24, 2021
"প্রায়শ্চিত্ত প্রকল্প -জুবায়ের আলম কেমন হয় যদি আমরা সীমানাবিহীন একটা পৃথিবী পেতাম? কেমন হত যদি সমাজে রাজনৈতিক নেতারা যদি নিজের আখের গোছানো বাদ দিয়ে সমাজের কথা ভাবতেন? কজন ই বা আর প্রকৃত রাজনীতি করেন? সেই ঘুরে ফিরে সবাই এক নৌকার মাঝি!! কিন্তু এমন মানুষ ও থাকে যারা সমাজের এই ব্যবস্থা পাল্টাতে চাই কিন্তু যদি তারা ভুল পথ গ্রহণ করে? তবে কি হবে? কি হবে সেটা নিয়েই এই গল্প!! একজন আর্মি কর্মকর্তা যিনি কিনা চাইলেই দেশের বাইরে ভাল একটা দেশে থেকে ভাল একটা ফিউচার করতে পারতেন সেসব বাদ দিয়ে তিনি নতুন কিছু করার আশায় দেশে ফিরে আসলেন| কিন্তু তিনি যে পদ্ধতি ব্যবহার করছিলেন তা নিষিদ্ধ , জানাজানি হলে তার চাকরি ও চলে যেতে পারে!! কিন্তু সমাজ পরিবর্তনের নেশায় ভুল মানুষ কে বিশ্বাস করে ফেললেন! তার ভুলের পরিণতি এই গল্প!!! শব্দযাত্রা লেখক সংঘ পড়ে আমি উনাকে সিডনি শেলডনের সাথে তুলনা করেছিলাম, এই তুলনা আমি এখন ও করবো!! প্রতি পর্যায়ে তিনি যেন টুইস্ট আর থ্রিলের পারদ চড়িয়ে দিয়েছেন, হাসপাতালে অলস সময়ে এই বই আমাকে পরিপূর্ণ আনন্দ দিলো :3 (হালকা স্পয়লার আছে কিন্তু ক্ষতি হবেনা কোনো) তবে একেবারে ফিনিশিং এ অনেক প্রশ্নের উত্তর না দিয়ে জোর করে শেষ করে দিয়েছেন লেখক, খাইরুল সাহেব আর মেরিলিনার খোজ না দিয়েই শেষ করে দিলেন :3 বই টা গুড রিডসে নেই,কেও এড করে দিবেন??? রেটিং: 8/10"
Tonmoy Das , Sep 16, 2020
"Actually my rating was 3.8, I have rounded it to a 4. In my opinion, this book could be recommended to anyone who is a thriller and mystery lover. Set on a alternative universe on a town named Baharampur, it shows the fate of multiple character centered the initial stage and consequences of a Military research project. The world was massive and the author done a laudable job not amalgamating the characters or the plot in a byzantine way. I have finished the novel on a straight 4 hour read. The character development was great. The plot was also good. However, the initial plot setting will test the patience of the reader (I actually found it quite stretchy). But, if we think about the nice characterization author created- it turns into a requirement. The plot was primarily focused on only one city, how much big it is, I think for variation some trivial storyline was possible to be transferred on different cities. Finally, প্রায়শ্চিত্ত প্রকল্প (The Atonement Project?) is definitely a remarkable addition in the Mystery/Thriller section of Bangle Literature. Hope in future we would get more such fresh and innovative stories from the author."
Shuvagoto Dip , Nov 14, 2018
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ_নভেম্বর || রিভিউ || বইঃ প্রায়শ্চিত্ত প্রকল্প লেখকঃ জুবায়ের আলম প্রকাশকঃ বুক স্ট্রিট প্রকাশকালঃ আগস্ট, ২০১৮ ঘরানাঃ এসপিওনাজ/থ্রিলার/পলিটিক্যাল প্রচ্ছদঃ বুক স্ট্রিট পৃষ্ঠাঃ ৩২০ মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা ধরণঃ হার্ডকাভার কাহিনি সংক্ষেপঃ মেজর জেনারেল মহিউদ্দীন হক ফিরোজ ও ড. বশির জামান প্রায়শ্চিত্ত প্রকল্প নামে অতি গোপনীয় এক প্রজেক্ট হাতে নিলেন। যার উদ্দেশ্য হলো ভয়াবহ অপরাধীদের ওপর গবেষণা ও তাদের পুনর্বাসন। কিন্তু অদ্ভুতভাবে ব্যর্থ হলো তাদের এই প্রজেক্ট। প্রচুর রক্তপাত হলো। নরক গুলজার হয়ে গেলো তাকিয়া মহল নামের বাড়িটাতে, যেটা আসলে প্রায়শ্চিত্ত প্রকল্পের ল্যাব হিসেবে ব্যবহৃত হতো। শুধু তাই না, একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন ড. বশির জামান। মহা গ্যাঁড়াকলে পড়ে গেলেন মেজর জেনারেল ফিরোজ। নিজের এজেন্সি MRAU এর দক্ষ কয়েকজন এজেন্টকে সাথে নিয়ে ড. বশির রায়হানের খোঁজে নেমে পড়লেন তিনি। বাবাকে খুঁজতে ইতালি থেকে বাংলাদেশে এসেছে মেরিলিনা নামের এক তরুণী। ঢাকার অদূরে অবস্থিত বহরমপুরে পা রাখতেই সে হারিয়ে ফেললো তার লাগেজ। যার ভেতরে ছিলো তার বাবার শেষ স্মৃতিচিহ্ন - এক গোছা চাবি। যে চাবি নির্দেশ করে নির্দিষ্ট একটা ঠিকানা। মেরিলিনা বিশ্বাস করে সেখানে পৌঁছাতে পারলেই সে জানতে পারবে তার বাবার সাথে কি হয়েছে। চাবির গোছাটা হারিয়ে ফেলে দিশেহারা হয়ে পড়লো মেয়েটা। তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন বহরমপুর থানার ওসি খাইরুল সাহেব। যে মানুষটার বুকে জ্বলছে এক অন্যরকম আগুন। যে আগুনের সূত্রপাত পাঁচ বছর আগে এক জেলখানায় তাঁর একমাত্র বোনের রহস্যময় মৃত্যুর সময় থেকে। শংকর সাহা একজন জেল সুপার। মিথ্যে এক অভিযোগের বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁকে। এদিকে তাঁর একমাত্র মেয়ে সুতপা ও স্ত্রী সুলেখাও নিখোঁজ। শংকর ঠিক করলেন, এর শেষ তিনি দেখেই ছাড়বেন। আর তার জন্য মেজর জেনারেল ফিরোজ পর্যন্ত পৌঁছাতে হবে তাঁকে। শুরু হলো এক অদ্ভুত পথচলা। যা একই সাথে অনিশ্চিত ও বিপদশঙ্কুল। উন্মাদ এক জেনারেল এসব বিশৃঙ্খলার মাঝেই দেশের সর্বময় ক্ষমতা দখলের সুখস্বপ্নে বিভোর হয়ে আছেন। তাঁরই অঙ্গুলিহেলনে দেশের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছে বহু পুরোনো ও কুখ্যাত এক অপরাধী সংগঠন কংসচক্র। এই সংগঠনের সদস্যরা সুযোগ পেয়েই অস্থিতিশীলতার সৃষ্টি করতে লাগলো দেশের পুরো সিস্টেম জুড়ে। কংসচক্রকে থামানো না গেলে আবারো অন্ধকারে নিমজ্জিত হবে পুরো দেশ। অদ্ভুত সব দেয়াল লিখনে ভরে উঠলো পুরো শহর। প্রায়শ্চিত্ত প্রকল্প আর তাকিয়া মহলের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইলোনা। ছড়িয়ে পড়লো সর্বত্র। পাওয়া যেতে লাগলো একের পর এক রাজনীতিবিদদের ক্ষতবিক্ষত লাশ। আর লাশগুলোর পাশে পাওয়া প্ল্যাকার্ডে লেখা "নিজের পাপের কারণ বিনাশ করাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত।" তবে কি পাঁচ বছর আগে সত্যি সত্যিই প্রায়শ্চিত্ত প্রকল্পের নামে ভয়াবহ এক ফ্রাঙ্কেনস্টাইনকে জাগিয়ে তুলেছিলেন মেজর জেনারেল ফিরোজ ও ড. বশির জামান! যদি তাই হয় তবে এই পাপের প্রায়শ্চিত্ত করবে কে! শুধুমাত্র এক প্রায়শ্চিত্ত প্রকল্পকে ঘিরেই ঘটতে লাগলো একের পর এক অনাকাঙ্খিত ঘটনা। বাড়তে লাগলো লাশের সংখ্যা। এই প্রকল্পের ব্যর্থতায় যেন গল্প শেষ হলোনা। বরং গল্পটা শুরু হলো এক নতুন আঙ্গিকে। পাঠ প্রতিক্রিয়াঃ আমি এর আগে কখনো জুবায়ের আলমের লেখার সাথে পরিচিত ছিলামনা। 'প্রায়শ্চিত্ত প্রকল্প' এই লেখকের প্রথম বই। যদিও দৈনিক প্রথম আলোয় বেশ কিছু ছোট গল্প প্রকাশিত হয়েছে এই লেখকের। জুবায়ের আলমের পুরস্কারপ্রাপ্ত তিনটা ছোটগল্প হলো পাপ, ইন্টারভিউ ও মেহমান (বইয়ের ফ্ল্যাপ দ্রষ্টব্য)। লেখকের এই বইটা প্রকাশের আগে থেকেই পড়ার প্রতি একটা অন্যরকম আগ্রহ কাজ করছিলো আমার মধ্যে। যাই হোক, দেশীয় পটভূমিতে দারুন একটা থ্রিলার উপন্যাস লিখে ফেলেছেন জুবায়ের আলম। বিস্তৃত প্লটের এই উপন্যাসে একই সাথে স্থান পেয়েছে বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ব্যবস্থা ও অবিশ্বাস্য প্রায়শ্চিত্ত প্রকল্পের কথা। বিশাল কলেবরের এই কাহিনির প্রত্যেকটা চরিত্রকেই দারুন শক্তিশালী মনে হয়েছে আমার কাছে। মেজর জেনারেল ফিরোজ, ড. বশির জামান, ওসি খাইরুল, জেল সুপার শংকর সাহা, রহস্যময় ঈশ্বর বাগচী সহ প্রত্যেকটা চরিত্রই একরকম আনপ্রেডিক্টেবল ছিলো। কোনমতেই আন্দাজ করা যাচ্ছিলোনা এর পর আসলে কি হতে চলেছে। জুবায়ের আলম দারুনভাবে 'প্রায়শ্চিত্ত প্রকল্প'-এর প্লটটাকে ডেভেলপ করেছেন, তা বলাই বাহুল্য। লেখকের গল্প বলার ভঙ্গিতে দারুন এক সাবলীলতা ছিলো। বেশ সহজ ভাষায় তিনি বর্ণনা দিয়ে গেছেন। ভালো লেগেছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে শিরোনাম দেয়ার ব্যাপারটা। বেশ কিছু শিরোনাম তো যথেষ্ট কাব্যিকও মনে হয়েছে আমার কাছে। ছোটখাটো কিছু টাইপিং মিসটেক ছিলো। বইটার বাঁধাই চমৎকার লেগেছে আমার কাছে। লেখকের পরবর্তী প্রজেক্টের জন্য রইলো শুভকামনা। আগ্রহীরা চাইলে পড়ে ফেলতে পারেন 'প্রায়শ্চিত্ত প্রকল্প'। ব্যক্তিগত রেটিংঃ ৪/৫ গুডরিডস রেটিংঃ ৪.১২/৫ © শুভাগত দীপ"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রায়শ্চিত্ত প্রকল্প" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: