১ম প্রকাশ, ২০১৮
প্লাবন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্লাবন |
| Author | মহিউদ্দিন কাউসার |
| Publisher | বর্ষাদুপুর |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 78 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.22 Kg |
| ISBN | 9789849346999 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Nasim , Feb 25, 2019
"♥️♥️প্লাবন.....মহিউদ্দিন কাউসার❤❤ প্রকাশনা....বর্ষাদুপুর। বইটি একবার পড়ে রিভিউ দিচ্ছি না, বেশ কয়েকবার পড়ে রিভিউ দিচ্ছি। অসাধারণ মানুষের অসাধারণ লেখা, কেউ মনে হয় এমন করে আমাদের দেশের মেডিকেলে পড়া স্টুডেন্টস এর জীবন নিয়ে লিখতে পারবেন না। লেখক সম্পর্কে শুধু এতটুকু বলব এমন মানুষ খুব জন্মায়। কারণ এরকম একটি লেখা লেখার জন্য যেমন চিন্তা ক্ষমতা দরকার তা সবার মধ্যে নেই। এতদূর চিন্তা করা মানুষ আমি কমই দেখেছি। সমস্যা,দু:খ,বেদনাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে, যে কারো ভাল লাগবে। যারা মেডিকেল এ পড়েন তাদের জন্য এটি একটি অনবদ্য সৃষ্টি। যারা ভাষার যথাযথ ব্যবহার করতে চান তাদের জন্য গ্রেট ক্রিয়েশন। প্রেম সম্পর্কে যেভাবে বলা হয়েছে আমার মনে হয় এরপর আর কিছু নেই। এই বইটি আমি সবসময় মাথার কাছে রাখি যেন একটু অবসর পেলেই পড়তে পারি। যারা এখনো প্লাবন বইটি পড়েননি তাদের কে পড়ার জন্য আমন্ত্রণ দিয়ে রাখলাম। সবশেষে শুধু এতটুকু বলব,প্লাবন বইটি না পড়লে আমি অপরাধ বোধে ভুগতাম।"
maruf morshed , Mar 6, 2018
"মহিউদ্দিন কাউসার এবার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললেন। তিনি তার ডাক্তার পরিচয়ের, ডাক্তার স্বরুপের, ডাক্তারদের নিয়ে একটা বই লিখে ফেললেন। না হয় প্রেমের কাহিনী লিখতেন, লিখতেন দুর্ধর্ষ থ্রিলার। নাহ। অথচ বইমেলায় কয়জন ডাক্তার বই কিনেন? দেশের সাধারন জনগনকে অপরাধী বানিয়ে এই বই পড়লে, কেউ কী দ্বিতীয়বার আপনার বই কিনবে? প্রসংগ ডাক্তার রা কতটুকু এই বই কিনবে? আপনি এই বইতে ডাক্তার বা ইন্টার্ন দের নিয়ে যে কথা বলেছেন, তা কমবেশি আমরা জানি। সাধারন মানুষ জানেনা, মনে হয় জানতে চায় ও না। তোমাদের এত কষ্ট, ঠিকাছে, আমি ইন্ডিয়ায় যাচ্ছি। যে হতাশার কথা, যে অবিচারের সুবিচারের কথা লিখেছেন-তা প্রতিনিয়ত ফেসবুকে গ্রুপে চর্বিত চর্বন হচ্ছে। যাই হোক আপনি মনের ভাব প্রকাশ করেছেন, দুইটা মানুষ তো আপনার নামের জন্য হলেও বইটা কিনে কিছু বুঝবে। ডায়েরী স্টাইলে লিখে আরো কিছু সত্য বলার ও সুযোগ মিলেছে বৈকি। এবার নিজের কথা, আমি যে উপজেলায় কাজ করি, সেখানে গতবছরেও ডাক্তার শ্যামল ভাই ছিলেন, এলাকার স্থানীয়। এবং নরম মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমনকি রোগীদের কথা চিন্তা করে তিনি চেম্বার ও লকরতেন না। কেননা ভিজিট নিবেন কার কাছ থেকে? তা, তার ভাগ্যে কি জুটল। দুই দুই বার হাসপাতালে অপমান ও মাইর। একজন নেতা আবার আমাকে গর্ব করে গল্প শোনান, যে তার মা হাসপাতালে পরের দিন কাদতে কাদতে এসে বলেছেন, তোমরা আমার ছেলেকে কি ফুটবল পাইছো, যে ইচ্ছা লাথি মারবা। আমিও স্থানীয়, আমিও লোকাল। কিন্তু আমি আগের থেকে শিক্ষা নিয়ে চলা ডাক্তার। আমাকে জয়েনিং এর আগের দিন হাসপাতালের লোকজন অভিনন্দন জানায় এভাবে, আপনার আগের লোকাল কিন্তু দুইবার মাইর খাইছে। বুঝেন অবস্থা। অবস্থা পরিস্থিতিতে উপজেলায় সরকারি মেডিকেল অফিসার আমি একাই এখন। বাকিরা সব অপমানিত হয়েছেন, বা অপমানের ভয়ে মান সম্মান নিয়ে পালিয়েছেন। দুই একজন নেতাদের সাথে ভাব রেখে সম্মানের সাথে গিয়েছেন। আমি তাই চেম্বার করি, রোগীর লোকদের আগেই শাসিয়ে রাখি। দুর্ভাগ্যবশত আমাকেও ডাক্তার রুমে হকি স্টিক, দা রাখার মনোভাব পোষন করতে হয় আর কি। উপন্যাসের শেষটা প্রসঙ্গে বলি, নেতারা সবসময়ই ঠিক। তারা যদি কাউকে প্রহার করেন, কোন দিক থেকে না থেকে তার কারন ও বের হবে। ৩৩ তম বিসি এসে যখন অনেক ডাক্তার তখন স্বাস্থ্যমন্ত্রী বললেন এলাকার ডাক্তারদের দ্বায়িত্ব নিজ এলাকার এমপিদের হাতে তুলে দিলাম। এমপি রাই তাদের দেখভাল করবেন, তাদের ট্রান্সফার করবেন। হুমকি ধামকি দিবেন। ডাক্তার সংকট। আমি আমার এমপি র কর্নপ্রহরে তা প্রবেশ করালাম। এমপি আকাশে তাকালেন। আসিতেছে ১০ হাজার ডাক্তারের নিয়োগ। তখন আমি ডাক্তার লইয়া আসিব। আপাতত আমি চাতক পাখির ন্যায় চেয়ে থাকি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্লাবন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: