২য় মুদ্রণ, জুন ২০২৩
পিনবল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | পিনবল |
| Author | এম. জে. বাবু |
| Publisher | গ্রন্থরাজ্য |
| Edition | ২য় মুদ্রণ, জুন ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 197 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.38 Kg |
| ISBN | 978 984 96399 8 5 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
17 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Mahbubur Rahman , Jun 14, 2026
"It was interesting until the climax. The climax was so poor that it felt like I wasted my time reading this book."
880****420 , Mar 17, 2026
"Onk interesting chilo"
MD WOH乇D , Nov 11, 2024
"onk valo chilo boi ta story ta onk valo mane kharap nah apnara chaile nite paren"
Saqib Hassan , Sep 5, 2024
"সবচেয়ে ওভাররেটেড লেখকদের একজন। লেখার মান একেবারে পুওর। উপন্যাস লিখতে গেলে যে চিন্তা করতে হয় প্রচুর, সেই জিনিসটির অভাব ব্যাপকভাবে দেখা যায় লেখকের লেখায়।"
Israt Maria , Jul 8, 2024
"আমরা অনেকেই শয়তানের উপাসনা নিয়ে অনেক গল্প পড়েছি বা মুভি দেখেছি। পিনবল বইয়ের প্রচ্ছদ দেখেই বোঝা যায় এটা তেমন একটা গল্প। শয়তানকে উপাসনার জন্য একসাথে ৭ জনকে বলি দেওয়া হয় উইন্ডেন নামে এক শহরে। শুধু মেরেই ক্ষান্ত হইনি খুনি, প্রত্যেকের মাথায় লাগিয়ে দিয়েছে ৬ টি করে পিন, চোখগুলো খুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের মুখে, আর শরীরের কথা তো বলাই বাহুল্য, রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে মাংসের দলা, কার হাত কার দেহ আলাদা করে বোঝার কোন ক্ষমতা নেই কারো। এই বিভৎস হত্যাকান্ডের পিছনে কারা আছে তাদের খুজতে খুজতে এক বিশাল গোলকধাঁধায় আটকে গেছে ডিটেকটিভ উইলিয়াম টুরক আর আলফ্রেড হামিল্টন, তাদের সাথে আছে ড. নিউট। তদন্ত যতই গভীর হচ্ছে ততই তাদের মনে হচ্ছে স্বয়ং শয়তান তাদের সাথে খেলছে প্রাচীন মিথ, ইতিহাস ও সিম্বলিজম নিয়ে। কিন্তু কাহিনির নতুন মোড় নেয় তদন্তের শেষে। আপাতদৃষ্টিতে কাহিনী শেষ হলেও এই মৃত্যুর আসল কারণ কখনো কেউ জানবে না। #পিনবল #M.J.Babu"
ইয়াসির আল সাইফ , May 29, 2024
"শুরুতে শহরের নাম 'উইন্ডেন' দেখে কিছুটা নস্টালজিক হয়ে গিয়েছিলাম। যারা 'ডার্ক' দেখেছেন, তারা হয়তো বুঝতে পারবেন। না, 'ডার্ক' এর সাথে এই উপন্যাসের কোনো যোগসূত্র নেই। তবে এখানেও আছে রহস্য ও অস্বাভাবিক ঘটনার ছড়াছড়ি। উপন্যাসের গল্পটা মিথ, ইতিহাস ও কঠিন বাস্তব জগতের মিশেলে তৈরি। পড়া যখন শুরু করেছি তখন গল্পটা এভাবে টার্ন নেবে বুঝতে পারিনি। ত্রিশটা অধ্যায় আছে উপন্যাসে। যার প্রথম অধ্যায় পড়ে মনে হয়েছিলো, না থাক পড়বোনা, রেখে দেই। প্রথম অধ্যায়ের লেখার ধরণ কেমন এলোমেলো লাগছিলো। পরবর্তীতে গল্পকথক-চরিত্রের অবস্থার বিবেচনায় বুঝলাম, লেখা ঠিকই আছে। তারপর একদম অধ্যায় দুই থেকে অধ্যায় উনত্রিশ পর্যন্ত একটা নন-স্টপ জার্নি। রহস্য, ভয়, নৃশংসতা যেখানে যতোটা দরকার লেখক উল্লেখ করে গেছেন। হত্যার সমাধান খুঁজতে গিয়ে ডিটেকটিভ উইলের জার্নিটা টানটান উত্তেজনায় রাখা হয়েছে। উপন্যাসের যে পর্যায়ে মনে হয়েছে, এখনই হয়তো বিষয়টা একঘেয়ে হয়ে উঠবে, তখনই লেখক মিথ ও ইতিহাসকে রেফারেন্স হিসেবে টেনেছেন পাঠকের মনোযোগ ধরে রাখার জন্য। টুইস্ট আর সমাপ্তি যা পেলাম, আমাকে অবাক করলেও আমার কাছে সেটা পুরোপুরি গ্রাহ্য হয়েছে এমন না। একবার মনে হলো, পাঠককে অবাক করানোর জন্যে গল্পে এর চেয়েও বড় কিছু দেয়া যেতো। লেখক দিলেন, আমরা যেটাকে বলি 'টুইস্টের উপর টুইস্ট'। মূল টুইস্ট-টার্নের আগে ও পরে এই একই গল্প কিন্তু দুটি ভিন্ন জনরায় যুক্ত করা যাবে, এবং এই দুই ক্ষেত্রেই লেখক উপন্যাসের জগতটাকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করেছেন। বলতে পারেন, লেখার আয়োজনটাকে বিশাল করতে পেরেছেন। এর জন্য অবশ্যই লেখকের লেখনশৈলীর প্রশংসা করতে হয়। • ইতিবাচক দিক: • বানান শুদ্ধিকরণের জন্য বইটির দ্বিতীয় সংস্করণ করা হলেও, এই সংস্করণেও কিছু শব্দের বানান ভুল আছে। ভুলগুলো তুচ্ছ, তবে চোখে পড়েছে বলে বলা। • (হাল্কা স্পয়লার) উইলের পাশাপাশি তার সহযোগী অফিসার হ্যামলক ও নিউটের পারিবারিক দিকটা হয়তো আরেকটু উল্লেখ করা যেতো। হ্যামলকের পরিবার নিয়ে যদিও কথা আছে এবং কেসের সাথে সম্পৃক্ত বিষয়টার একবার উল্লেখ আছে, নিউটের ক্ষেত্রে সেটা নেই। হয়তো লেখক ইচ্ছে করেই বিষয়টা রাখেননি, তবে কৌশল করেও ইঙ্গিত যুক্ত করা যেতো। সত্যি বলতে উপন্যাসটা বেশ উপভোগ করেছি। সমাপ্তি অংশে লেখক এক প্রকার 'ক্লিফ-হ্যাঙ্গার' রেখেছেন, অর্থাৎ এই গল্পের সমাপ্তি থেকে নতুন গল্পের সূচনা হতে পারে। হবে কি হবে না, সেটা লেখকের উপর নির্ভর করছে। তবে ডিটেকটিভ উইল ও হ্যামলককে আমি লেখকের অন্য কোনো বইয়ে (সিক্যুয়েল বা প্রিকুয়েল হিসেবে) অবশ্যই দেখতে চাইবো। • ব্যাক্তিগত রেটিং: ৭.৫/১০ (গ্রন্থরাজ্যের এর আগে 'ভ্রম' পড়েছিলাম, সেটা ছিলো পেপারব্যাক। তাদের হার্ডকভার এই প্রথম পড়লাম। বাইন্ডিং ও কাগজের মান বেশ ভালো। তাছাড়া, প্রচ্ছদটাও বেশ সুন্দর আর ডিটেইলস্ যুক্ত।)"
Hasibur Rahman , Dec 31, 2022
"প্রথমে ভেবেছিলাম যে অনুবাদ বই কিন্তু পরে দেখি যে লেখকের নিজের লেখা। গল্পে বেশ ভালো কিছু টুইস্ট আছে। যদি থ্রিলার এবং হরর পছন্দ করে কেউ একসাথে তবে রিকোমেন্ডেড বই একটা।"
Wasib Hossain , Oct 12, 2022
"বইটা কোন বিদেশি বইয়ের অনুবাদ না। গল্পটা একদম খাঁটি। গল্পের দৃশ্যপট বিদেশে হলেও এই গল্প যে বড় বড় থ্রিলার লেখা কে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে তা স্বীকার করতেই হবে। আপনি যদি ক্রাইম, মিস্ট্রি এইসব ধরনের গল্পের বিশেষ ভক্ত হয়ে থাকেন তাহলে বইটা আপনার পছন্দ হবেই। বইয়ের শেষ অংশে না আসা পর্যন্ত গল্পের আসল উদ্দেশ্য কি ছিল তা কল্পণাও করতে পারবেন না।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটিতে কতটি পৃষ্ঠা আছে?
এইটা কি হার্ড কাবার
বইটি কি এখনও আছে?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পিনবল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: