হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
পিএইচডির গল্প - আসিফ নজরুল এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৫ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

পিএইচডির গল্প

97 Ratings | 30 Reviews
TK. 269 TK. 300 -10% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"পিএইচডির গল্প" বইটির ফ্ল্যাপ থেকে নেয়াঃ ‘আমার ছাত্রের নাম ড্যারেল গফ। বাংলাদেশে সে যাচ্ছে ব্রিটিশ দূতাবাসে ভিসা অফিসার হিসেবে। আমার বাংলা শেখানােতে মুগ্ধ হলাে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"পিএইচডির গল্প" বইটির ফ্ল্যাপ থেকে নেয়াঃ ‘আমার ছাত্রের নাম ড্যারেল গফ। বাংলাদেশে সে যাচ্ছে ব্রিটিশ দূতাবাসে ভিসা অফিসার হিসেবে। আমার বাংলা শেখানােতে মুগ্ধ হলাে সে। কোর্স যখন শেষ ত
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title পিএইচডির গল্প
Author আসিফ নজরুল
Publisher বাতিঘর
Edition ৫ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 120
Country বাংলাদেশ
Language বাংলা
Category Biographies, Memories & Interviews
Weight 0.28 Kg
ISBN 9789849489696
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.51

97 Ratings and 30 Reviews

★★★★★
51
★★★★☆
44
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
880****513

880****513 , Sep 28, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রথমে ভেবেছিলাম এটা কীভাবে সবার গল্প হয় ? কিন্তু বইটা পড়ার পড়ে বুঝলাম এটা আমার জীবনেরই একটা গল্প।"

Tabid Tarafdar

Tabid Tarafdar , Mar 1, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"darun"

Shohag

Shohag , Jan 8, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"I like the book. It’s really enjoyable. Happy reading!"

Md Nobi Hossain

Md Nobi Hossain , Jan 13, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটা বই।একদিনেই পড়ে শেষ করলাম।ধন‍্যবাদ প্রগতি।"

Ishfak

Ishfak , Aug 26, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Dr. Asif Nazrul-এর লেখা 'পিএইচডির গল্প' বইটা শেষ করলাম। খুব অল্প কথায় যদি বলি বইটা উনার আত্মজীবনীমূলক একটা বই এবং এই ক্যাটাগরিতে আমার পড়া অন্যতম সেরা একটা বই। মানুষের জীবন যে কত উত্থান-পতনের মধ্য দিয়ে পার হয় সেটা খুব ভালোভাবে বোঝা যায় বইটা পড়লে। বইটার শুরুর অংশ এবং শেষের অংশ এক কথায় অনবদ্য। পার্সোনাল রেটিং- ৯/১০"

880****999

880****999 , Aug 12, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"An extraordinary self reflection from an extraordinary man! Exemplary work 💯"

shonali

shonali , Apr 13, 2024

★ ★ ★ ★ ★

"বইটির প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে তিলে তিলে নিজেকে তৈরি করার গল্প।রয়েছে দৃষ্টিকে গভীর এবং দূরদর্শী করার শিক্ষা।"

MAHEDI MORSHED DHRUBO

MAHEDI MORSHED DHRUBO , Dec 3, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রত্যেকেরই তো জীবনের গল্প থাকে। এই বইয়ে আসিফ নজরুলের গল্প আছে। উনি যে এত মেধাবী ছাত্র ছিলেন তা আমার জানা ছিলো না এবং এতশত নামকরা মানুষের সাথে যে উনার পরিচয় তা জেনেও অবাক হয়েছি। তিনি জীবনের দৌড়ে যতবার ভালোবাসার সম্মুখীন হয়েছেন সেটাও এ বইয়ে অবলীলায় ব্যক্ত করেছেন সাথে পি.এইচ.ডি সংগ্রাম! সবমিলিয়ে বলবো যদি আপনি ব্যক্তি আসিফ নজরুল কে পছন্দ করে থাকেন তবে অবশ্যই এই বইটিও ভালোই লাগবে..."

Muhammad Kefayet Ullah

Muhammad Kefayet Ullah , Mar 11, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি আত্মজীবনীমূলক বই। বেশ প্রাঞ্জল ও রম্য রসাত্মক লেখনীর মাধ্যমে স্যার তাঁর পিএইচডি জার্নি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এই বইতে।"

মোঃআতিকুজ্জামান সিদ্দিকী

মোঃআতিকুজ্জামান সিদ্দিকী , Mar 9, 2023

★ ★ ★ ★ ★

"কি সাবলীল আর প্রাণবন্ত একজন আসিফ নজরুল কে দেখতে পাই আমরা পিএইচডির গল্পে ! টকশো কিংবা পত্রিকার কলামের আসিফ নন এ যেন অন্য কেউ ! আর ছোটবেলা,বেড়ে ওঠা ,হোঁচট খাবার গল্প এই পিএইচডির গল্প । কিছু কিছু জায়গায় সচেতন পাঠকের মনে হতে পারে আরে এতো আমার গল্প, আমাদের গল্প ! প্রচন্ড রকমের ভালো লাগা কাজ করে পড়তে পড়তে যেন ,হাহাকার বোধ হয়, শূন্য লাগে পাঠশেষে । সবাইকে পরার অনুরোধ জানাই নিরাশ হবেন না ।"

TARIQUL ISLAM

TARIQUL ISLAM , Sep 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"I liked this book. The book could be bigger, Thanks"

Sammo Preonty

Sammo Preonty , Aug 26, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Masterpiece 💖"

Md. Abdul Kadir

Md. Abdul Kadir , Aug 6, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার লেখা। ভালো লেগেছে।"

Md. Hassan Shahriar

Md. Hassan Shahriar , Aug 3, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Pijus Ch Dey Dipu

Pijus Ch Dey Dipu , Aug 3, 2022

★ ★ ★ ★ ★

"আমি পিএইচডি শিক্ষার্থী নই। কিন্তু কৌতূহলী পাঠক। তাই পড়ে ফেললাম আসিফ নজরুল স্যারের পিএইচডি'র গল্প। ভালোই লাগলো। মনে হ'লো এক সাদামাটা কিশোরকে যেনো চোখের সামনে এক চিলতে আসিফ নজরুল হয়ে উঠতে দেখলাম। সরকারি চাকুরীজীবী বাবার সংসারের টানাপোড়েন, বাবা মায়ের বিদ্যাশিক্ষার প্রতি দারুণ টান, তুলনামূলক অনাদরে বেড়ে ওঠা এক মুখচোরা কিশোরের এসএসসি পরীক্ষায় দেশসেরা (স্ট্যান্ড করা) ফলাফল করেও উচ্ছ্বাস প্রকাশের সংকোচ আর পারিবারিকভাবে উদযাপনের ঔদাসিন্যের পাশাপাশি পরের বছর ধনী পরিবারের মামাতো ভাইয়ের প্রথম বিভাগ অর্জনে উদযাপনের আতিশয্য, কিশোর মনের নানাবিধ অভিব্যক্তি - সব মিলিয়ে যেনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের নিত্যদিনের সংকটের প্রতিচ্ছবি। এছাড়াও প্রবল আত্মবিশ্বাসে বলীয়ান একজন লেখক ও বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় তরুণ শিক্ষকের বিলেতে পিএইচডি প্রোগ্রামে গিয়ে খাবি খাওয়ার বিভিন্ন টুকরো ঘটনা পাঠককে নিশ্চয়ই কিছুটা মজা দিবে। নতুন দেশ, নতুন পরিবেশ, অচেনা মানুষের ভীড়ে চেনা কিছু মানুষের অচেনা রূপ, চেনা ও অচেনা মানুষের অযাচিত ভালোবাসা সব মিলিয়েই ছোট্ট আয়তনের এই গল্প লেখকের স্মৃতিচারণেরই মলাটবদ্ধ সংস্করণ। জীবন বহতা নদীর মতো। তাইতো এতসব সঙ্কটের মধ্যেও লেখক হঠাৎ করেই বিয়ে করেন তাঁর প্রিয় একজন ছাত্রীকে। যদিওবা নানান সংকটে তা বেশিদিন টেকেনি। কিন্তু শেষ অবধি এমনকি পারস্পরিক বিচ্ছেদের পরেও তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও অনুভূতির প্রাবল্য নিঃসন্দেহে আমাদেরকে প্রতিটি সম্পর্কের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাবোধের শিক্ষাই দেয়। লন্ডনে থাকাকালীন লেখকের বিচিত্র সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা সেখানকার জীবনযাপনের একটি খেরোচিত্র পাই। সবচেয়ে ভালো লেগেছে, বুয়েটের অধ্যাপক ড. আইনুন নিশাত স্যারের রেফারেন্সে পিএইচডি'র ৬ রকম প্রকারভেদঃ ১. জালিয়াতি ২. তেজারতি ৩. খয়রাতি ৪. মারফতি ৫. মেহনতি ও ৬. তেলেসমাতি; এবং এই প্রত্যেক ধরনের পিএইচডি সম্পর্কে বেশ মজাদার বিশ্লেষণ যা একইসাথে রসব্যঞ্জক, বাস্তবধর্মী ও কিছুটা শ্লেষাত্মক। এর বাইরে বাংলার অন্যতম দিকপাল লেখক হুমায়ুন আহমেদ স্যারের সাথেও তাঁর সম্পর্কের এক ঝলক এই লেখায় দৃশ্যমান হয়। তবে লেখাটি আরও একটু গোছানো হতে পারতো। পিএইচডি'র গল্পে জীবনের অন্যান্য গল্প বেশ কিছু জায়গা নিলেও তা খুব বেশি অপ্রাসঙ্গিক মনে হয়নি। এসব গল্পের ভীড়ে নিজের লেখকসত্তার ছোট্ট কিছু বিজ্ঞাপন, বিচিত্রার কল্যাণে তাঁর ব্যক্তিগত পরিচিতি ও প্রভাব, বিনা আয়াসে সিভিল সার্ভিস তথা প্রশাসন ক্যাডারে চাকুরি লাভ ও যৎসামান্য কারনে কোনপ্রকার অবলম্বন ব্যতীত তা পরিত্যাগের উল্লেখ, সমকালীন অনেক গণ্যমান্য'র প্রতি তাঁর ঈষৎ ক্ষোভ তথা তাচ্ছিল্যবোধ ইত্যাদি গল্পের কলেবর বাড়ালেও কিছুটা ধারাবাহিকতা নষ্ট করেছে এবং এসব উপস্থাপনার ধরন লেখকের ব্যক্তিত্বের মহিমাকেই বেশ খানিকটা খর্ব করেছে বলে পাঠক হিসাবে আমার মনে হয়েছে। অবশেষে নানারকমের বাঁধা বিপত্তি কাটিয়ে উদয়াস্ত পরিশ্রমের দামে বহু আকাঙ্ক্ষিত পিএইচডি ডিগ্রি লেখক অর্জন করেন। আর তাঁর এই অর্জনের গল্প পড়ে আমরা সাধারণ পাঠক পিএইচডি'র শানে নজুল সম্পর্কে খুব বিস্তারিত কোন ধারণা না পেলেও ব্যক্তি আসিফ নজরুলের বেড়ে ওঠা ও বড় হয়ে ওঠা সম্পর্কে একটা স্থুল ধারণা পাই। ২০২১ এর ফেব্রুয়ারিতে বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা বাতিঘর। সব্যসাচী হাজরা'র প্রচ্ছদে ১২০ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।"

Muhammad Mahbubur Rahman

Muhammad Mahbubur Rahman , Jun 5, 2022

★ ★ ★ ★ ★

"পিএইচডির গল্প ব‌ই ________________ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আইন অনুষদের প্রিয় শিক্ষক আসিফ নজরুল স্যারের লেখা পিএইচডির গল্প পড়ে শেষ করলাম। আমার চেনা-জানা যে কয়জন বেঁচে থাকা বুদ্ধিজীবী সুসাহিত্যিকের লেখা পারতপক্ষে দৃষ্টি এড়ায় না তাদের একজন আসিফ নজরুল স্যার। স্যারের কেতাদুরস্ত চেহারা দেখে আন্দাজ করার জো নেই এই মানুষের জীবনে এত সংগ্রাম এত সাধনা এত ত্যাগ। স্যারের ব‌ইয়ের শিরোনাম পিএইচডির গল্প হলেও একটি মধ্যবিত্ত পরিবারের অবহেলিত সন্তানের মেধার জোরে লড়াই করে দেশের শীর্ষস্থানীয় বরেণ্য ব্যক্তিদের কাতারে উঠে আসার গল্প এটি সুখপাঠ্য কাহিনী। এই ব‌ইয়ের কিছু কিছু ঘটনা পরাবাস্তব অতিমানবীয় বিষয়কেও হার মানায়। এই যেমন লেখকের ডিপার্টমেন্টের মেধাবী চৌকস মুখ শেরীর প্রেমে উন্মত্ত উতালা হ‌ওয়া একপর্যায়ে সেই শেরীর অকালে পরিবারসহ গাড়ি দুর্ঘটনায় নিহত হ‌ওয়ার ঘটনা যেভাবে শেলের আঘাতে লেখককে বিধ্বস্ত করেছে নিঃসন্দেহে তা পাঠককেও ভারাক্রান্ত করে। ভালো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হ‌ওয়া কঠিন তা যদি হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলোর একটি থেকে তা যে কত দুরূহ ব্যাপার সেটি এই ব‌ইয়ের পরতে পরতে ছবির মতো আঁকা রয়েছে। ব‌ইয়ের ১০৭ পৃষ্ঠার শুরুতে লেখা: "পড়তে পড়তে প্রায় পাগলের দশা হলো আমার এরপর। সপ্তার পর সপ্তা ঘরে থাকতাম বন্দি হয়ে। খাওয়ার কথা ভুলে যেতাম কখনো কখনো। বড় ভাবি এসে মনে করিয়ে দিতেন। হঠাৎ হঠাৎ এসে জিজ্ঞেস করতেন, বাত খাইসোনি। আমি বিমূঢ় মুখভঙ্গি করে মনে করার চেষ্টা করতাম। তিনি হেসে গড়িয়ে পড়তেন। মাতাত দুষনি তোমার? আমাকে বহুদিন ধরে তিনি এ প্রশ্ন করেছেন। প্রতিবার আমি খুশি মনে বলেছি জি ভাবি, মাতাত দোষ! এই দুর্দিনেও তাই করি। তিনি আরও খুশি হন। আমাকে প্রায় ধমকে নিয়ে যান খেতে।" থিসিস ভালো করার জন্য লেখকের চেষ্টার অন্ত ছিল না। সেটা ছিল অক্ষর বাই অক্ষর। যেমন লেখক বলেন, "সেই চেষ্টা করেছি এপ্রিলের ১৮ তারিখ থিসিস জমা দেয়ার আগ পর্যন্ত। আমি জানি না, এটা কোন বিশ্বাসযোগ্য তথ্য কিনা, তবু সত্যি যে শেষ তিনটা মাস গড়ে প্রায় ২০ ঘন্টা করে পড়েছি। একটা একটা লাইন, একটা একটা শব্দ ধরে ধরে নিজের থিসিস পড়তাম। একশ পার্সেন্ট সন্তুষ্ট না হ‌ওয়া পর্যন্ত বারবার এডিট করতাম একেকটা চ্যাপ্টার।" এতে মজা করে লেখক আরেক গবেষক আইনুন নিশাতের জবানীতে পিএইচডি জগতের অন্ধকার দিকের রকমফের ফাঁক ফোকরের কথাও বলেছেন অনায়াসে। আইনুন নিশাত স্যারের মতে পিএইচডি ছয় প্রকার: ১. জালিয়াতি ২. তেজারতি ৩. খয়রাতি ৪. মারফতি ৫. মেহনতি ও ৬. তেলেসমাতি। এগুলোর একটা রসালো ব্যাখ্যা করা আছে স্যারের ব‌ইতে। ব‌ইয়ের অনেক জায়গায় মুমিনের শেষ আশ্রয় হিসেবে তাঁর বিপদে আপদে সঙ্কটে এমনকি বাঁধভাঙা উচ্ছ্বাসে খোদার দরবারে হাজিরা দিতে কিংবা সেজদায় লুটিয়ে পড়তে কসুর করেননি। তাই তাঁর জীবনে আল্লাহর সাহায্য ছিল অশেষ অবারিত। মায়ের দোয়া আর আল্লাহর রহমতে তিনি সফলভাবেই উতরে গেছেন সকল পরীক্ষায়। ব‌ইয়ের ১০৯ পৃষ্ঠায় লেখক তাঁর প্রভুভক্তি এভাবে প্রকাশ করেন: "মাঝে মাঝে মন ভেঙ্গে যেত। ভয়‌ও পেতাম। আমার ঘরের মেঝেতে ২৪ ঘন্টা পাতা থাকতো জায়নামাজ। কতবার যে সেজদায় গিয়ে নিঃসাড় পড়ে থাকতাম। আল্লাহ ডোন্ট লিভ মি। রহম করো প্রভু। এই দুই বাক্যেই তাঁর কাছে ছিল সকল প্রার্থনা আমার।" তার ব‌ইটি পিএইচডির গল্প হলেও প্রেম, ভালোবাসা, বিরহ, সংগ্রাম, সাধনা, ত্যাগ কি নেই। সর্বোপরি প্রবাস জীবনের নানান কষ্ট আর দুর্গতির সাথে মানুষের ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আছে। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবন যে একটা যুদ্ধ, আর এ যুদ্ধে জিততে হলে নিশ্চিত ভাবে আসিফ নজরুল স্যারের মতো ইস্পাত কঠিন একটা মন, সুদৃঢ় পণ আর অবারিত কষ্ট করার সুদৃঢ় ইচ্ছা শক্তির প্রয়োজন। জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বিজয় কি করে ছিনিয়ে আনতে হয়, এই ব‌ই তার অত্যন্ত নাতিদীর্ঘ অথচ পরিপূর্ণ জীবন্ত দলিল। এ পথের পথিক যারা, তাদের জন্য এটি টনিকের মতো কাজ করবে। দীর্ঘ সাধনার বন্ধুর পথ শেষে স্যারের পিএইচডি সুপার ভাইজার ফিলিপ স্যারকে জড়িয়ে ধরে বলেন, "ইউ হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল। আই অ্যাম ভেরি প্রাউড অব ইউ।""

শাহ্ ফখরুল ইসলাম আলোক

শাহ্ ফখরুল ইসলাম আলোক , Apr 23, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"লেখক কতটা প্রতিকূলতার মাঝে পি.এইচ.ডি অর্জন করেছিলেন, তার বিশদ বর্ণনা রয়েছে বইটিতে। খুব ভালো লাগেনি।"

Fahmida Lubna

Fahmida Lubna , Mar 26, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"পড়তে শুরু করার পর থেকেই আসিফ নজরুল স্যারের লেখা পছন্দ করতাম। তবে বেশিরভাগই খুচরো লেখা পড়া হয়েছে। আমার মনে হয় 'পিএইচডির গল্প' স্যারের সব লেখাকে ছাপিয়ে গিয়েছে। সাধারণ পরিবারের অতি সাধারণ এক তরুণ নজরুল ইসলামের Asif Nazrul হয়ে উঠার গল্পটা সত্যিই অসাধারণ। টকশোতে, সংবাদপত্রের কলামে আমরা যে বলিষ্ঠ ব্যক্তিত্ব দেখি, তিনিও যে জীবনের কোন এক সময় হতাশ হয়েছেন, হোঁচট খেয়েছেন, দুঃখে আকুল হয়ে কেঁদেছেন তা এই বই না পড়লে হয়তো বিশ্বাসই করতাম না। নামের আগে ডক্টর যোগ করতে ঠিক কতখানি ত্যাগ, পরিশ্রম, আত্মবিশ্বাসের দরকার তার হিসেব কেই বা রাখতে যায়। ঢাকার লালবাগ থেকে লন্ডন হাউজ, আইন বিভাগের বারান্দা থেকে সোয়াস; এত ছোট পরিসরে এত সাবলীল পিএইচডির গল্প, মুহুর্তগুলোকে চোখের সামনে নিয়ে আসছিলো। আমাদের আমুদে বোরহান স্যারকে মফস্বলের ছেলে রানারূপে দেখাও ছিলো একটা বোনাস। আমি নিজে আত্মজৈবনিক লেখার ভক্ত। কারণ আমার কাছে মনে হয়, আত্মজৈবনিক বইয়ের মাধ্যমে মানুষের আত্মার সাথে পরিচয় ঘটে। এই বই পড়ে মনে হয়েছে এটা হয়তো আমাদের আশেপাশের আর দশটা মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরই গল্প। স্যার এরকম বই আরো লিখবেন এই প্রত্যাশাই রাখি।"

Kaniz Suchona

Kaniz Suchona , Mar 17, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ লেগেছে বইটা। শেষ হয়ে যাওয়ায় আফসোস হচ্ছে এত তাড়াতাড়ি কেনো শেষ হয়ে গেলো....."

Monir Ahmed

Monir Ahmed , Mar 14, 2022

★ ★ ★ ★ ★

"অসাধারণ!❣️"

Foysal Hossain

Foysal Hossain , Mar 9, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Well written!"

Somoy Farhan

Somoy Farhan , Mar 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"It’s really a inspiring story.I really enjoyed it.It’s a very relatable story for middle class family students.I think Asif Nazrul is a must read writer."

Mohammad Abdul Momin

Mohammad Abdul Momin , Feb 19, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Ishaque Kader Zedan

Ishaque Kader Zedan , Feb 13, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই। মুক্তঝরা লেখনী"

Sabbir

Sabbir , Jan 28, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গ্রন্থটি শুধুমাত্র পিএইচডি নিয়ে না, যেমনটা আমি ভেবেছিলাম। এটা আসলে তার আত্মজীবনী তার পিএইচডি লাইফের। কিভাবে তিনি বেড়ে উঠেছেন, কেনই বা গেলেন লন্ডনে পিএইচডি করতে, আর সেটা করতে গিয়ে কিভাবে তার জীবন পরিবর্তিত , আবর্তিত হয়েছে তার সাহিত্যক বর্ণনাই এই গ্রন্থ। কেও শুধু পিএইচডি ডিগ্রির আদ্যোপান্ত জানার জন্য গ্রন্থটি ক্রয় করলে হতাশ হবেন হয়তো। তবে আমার কাছে আসিফ নজরুল এর ব্যক্তি জীবনও অনেক কৌতুহলোদ্দীপক লেগেছে। যারা তাকে আরেকটু গভীরে জানতে চান তাদের জন্য এটি তার একটি অকপট জীবণবিবরণী।"

Md. Ibrahim Hossain

Md. Ibrahim Hossain , Jan 21, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"❤️❤️❤️"

Mohammad shah hafez kabir

Mohammad shah hafez kabir , Jan 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আত্মজৈবনিক লেখা পড়া হয়েছে অনেক। কিন্তু পিএইচডি সময়কালীন ও গবেষণার কাহিনী পড়েছি কেবল হুমায়ূন আহমেদ এবং জেমস ডি. ওয়াটসনের লেখায়। হুমায়ূন আহমেদের হোটেল গ্রেভার ইন খুবই সুখপাঠ্য একটা বই। আর জেমস ডি. ওয়াটসনের ডাবল হেলিক্স তো পৃথিবী জোড়া বিখ্যাত। কিন্তু ডা. আসিফ নজরুলের ‘পিএইচডির গল্প’ কিছুটা ভিন্ন এই কারণে, লেখক পিএইচডি করার সময় কি কি সমস্যাই পরেছিল, তাই বর্ণনা করেছেন। কঠোর পরিশ্রম ও ধীরতার মাধ্যমেই পিএইচডি ডিগ্রি তিনি শেষ করতে পেরেছিলেন, যেখানে ফাইনাল ডিফেন্স দেয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন অনিশ্চিত! তার এই গল্প কেবলমাত্র পিএইচডি শেষ করা একজন ডক্টরেটের না, বরং পিএইচডি শুরু করা প্রতিটা মানুষের গল্প। বইয়ের শুরুটা হয় লেখকের ছোটবেলা থেকে। অবহেলার নানা বর্ণনা ছিল সেখানে, ছিল ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট বোনের হৃদ রোগে মৃত্যুর কথা। পুরো বই জুড়ে বিচিত্রার কথা এসেছে বারবার। এই থেকে বুঝা যায়, সেই সময়ে বিচিত্রা ম্যাগাজিনের জনপ্রিয়তা। তারপর একসময় তিনি বিভিন্ন পেশার পর হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং সেখান থেকেই আসে ইংল্যান্ডে পিএইচডি করতে যাওয়ার সুযোগ। ইংল্যান্ডে পৌছনোর পর লেখক তার অভিজ্ঞতার যে বিবরণ দিয়েছেন, তা মিলে যায় বিদেশে এমএস কিংবা পিএইচডি করতে আশা অনেকের সাথে। যেমন, দাওয়াতের কথা, চেনা মানুষের আন্তরিকতা/তাচ্ছিলতা, ভিনদেশী মানুষের সাথে আলাপচারিতা কিংবা সখ্যতার নানা বিবরণ। কিন্তু বইয়ের শেষ ভাগে শুধু পিএইচডি ডিগ্রি পাওয়ার আকুলতা ও সংগ্রামের কথা এসেছে বারবার। অবশেষে যখন তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, পাঠক নিজেও তার সাথে সাথে রোমাঞ্চিত হয়ে পরবেন। পিএইচডি করার সময় নানা মানুষের সাহায্যের কথা লেখক স্বীকার করেছেন অকপটে। আত্মজৈবনিক লেখায় অনেক ক্ষেত্রে অন্য মানুষের ব্যক্তিগত বিষয় উঠে আসে, সেক্ষেত্রে বেশিরভাগ সময় শুধু একপেশে গল্প জানা যায়। সেক্ষেত্রে সঠিক ভাবে বিষয়টা বোঝা যায় না। কিন্তু লেখক এখানে বেশ দক্ষতার সাথে এইসব বিষয় এড়িয়ে গেছেন। আমার কাছে এই বইটি বিশেষভাবে অনুসরণীয়, যেহেতু আমি নিজেই পিএইচডি করছি এবং অনেক বিষয় লেখকের সাথে আমার মিলে যায়।"

obaidul

obaidul , Dec 27, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Lovely"

MD. FARUK HOSSAIN

MD. FARUK HOSSAIN , Dec 13, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Captivating 💖"

Sakib Al Hasan

Sakib Al Hasan , Dec 6, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আসিফ নজরুল স্যার ছোট বেলায় বোকা ছিলেন ওনাকে দেখলে বুঝাই যয় না, ওনার পিএইচডির গল্পটা সত্যিই রোমাঞ্চকর আর সবচেয়ে মজার বেপার হলো ওনার মাথার চুল কমে যায় পিএইচডি করতে গিয়ে, ওনি যে বিসিএস দিয়ে ম্যাজিট্রেট হয়েছিলেন যা আমার অজানা ছিল, এমন আরো অনেক কিছু জানতে পারবেন এই বইটি পরলে। এই বইটি শুধু পিএইচডির গল্পই বলবে না ওনার জীবনের চড়াই উৎড়াইয়ের গল্পও বলবে। সবমিলিয়ে খুবই ভালো লেগেছে বইটি পড়ে, বইয়ের সাথে হোক জীবনের পথচলা।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটি কি স্টকে নাই?

mst****com • 05 Feb, 2024
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Rafid Ahmed • 05 Feb, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা) হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 200 -10% OFF
TK. 180
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
(1)
TK. 1,100 -44% OFF
TK. 619
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 170 -24% OFF
TK. 129
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 400 -45% OFF
TK. 220
শামায়েলে তিরমিযি
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযি ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কোনো রেটিং নেই
TK. 800 -40% OFF
TK. 480
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
একটু পড়ে দেখুন
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা মাওলানা আবু যার আব্দুল্লাহ
কোনো রেটিং নেই
TK. 120 -50% OFF
TK. 60
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 280 -45% OFF
TK. 154
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ
কোনো রেটিং নেই
TK. 80 -0% OFF
TK. 80

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"পিএইচডির গল্প" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
পিএইচডির গল্প পাতা: 1 / 12
পাতা 2
পিএইচডির গল্প পাতা: 2 / 12
পাতা 3
পিএইচডির গল্প পাতা: 3 / 12
পাতা 4
পিএইচডির গল্প পাতা: 4 / 12
পাতা 5
পিএইচডির গল্প পাতা: 5 / 12
পাতা 6
পিএইচডির গল্প পাতা: 6 / 12
পাতা 7
পিএইচডির গল্প পাতা: 7 / 12
পাতা 8
পিএইচডির গল্প পাতা: 8 / 12
পাতা 9
পিএইচডির গল্প পাতা: 9 / 12
পাতা 10
পিএইচডির গল্প পাতা: 10 / 12
পাতা 11
পিএইচডির গল্প পাতা: 11 / 12
পাতা 12
পিএইচডির গল্প পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।