হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অভিশঙ্কিত হারমোনিকা - সুজানা আবেদীন সোনালী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অভিশঙ্কিত হারমোনিকা

5 Ratings | 4 Reviews
TK. 112 TK. 160 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমার জীবনে কোনো কিছুই পরিকল্পনা করে হয়নি। এবং বহুদিন পর্যন্ত তার অন্যতম উদাহরণ হয়ে থাকবে এই উপন্যাসিকাটি। যেটা কখনই প্রথম বই হওয়ার কথা ছিল না! ফেসবুকভিত্তিক কোন...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমার জীবনে কোনো কিছুই পরিকল্পনা করে হয়নি। এবং বহুদিন পর্যন্ত তার অন্যতম উদাহরণ হয়ে থাকবে এই উপন্যাসিকাটি। যেটা কখনই প্রথম বই হওয়ার কথা ছিল না! ফেসবুকভিত্তিক কোনো এক গ্রুপের গল্প প্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অভিশঙ্কিত হারমোনিকা
Author সুজানা আবেদীন সোনালী
Publisher ভূমিপ্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.23 Kg
ISBN 9789849301805
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.80

5 Ratings and 4 Reviews

★★★★★
2
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৪টি
sha****com

sha****com , Jan 26, 2025

★ ★ ★ ★ ★

"Masterpiece as the first work of the author. She truly depicted the genre 'Psychological Thriller'."

RASHIKUR RAHMAN RIFAT

RASHIKUR RAHMAN RIFAT , Nov 23, 2019

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম-অভিশঙ্কিত হারমোনিকা লেখক- সুজানা আবেদীন সোনালী প্রকাশনী- ভূমি প্রকাশ পৃষ্ঠা সংখ্যা- ১১২ মুদ্রিত মূল্য- ১৬০টাকা ক্যালিফোর্নিয়ার একটি ছোট শহরে একের পর এক খুন হয়েই যাচ্ছে। যেসকল পুরুষকে খুন করা হচ্ছে তারা সকলেই খুনির চোখে যোগ্য পুরুষ নয়। এবং খুনি ভিক্টিমের পাশে রেখে যাচ্ছে হারমোনিকা। পড়ালেখায় অভ্যস্ত এলি হঠাৎ করেই নজরে পরল খুনির। তার সাদামাটা জীবনে দেখা দিল কুৎসিত সব রঙের ছোঁয়া। প্রিয় গানের দল ভেঙ্গে গেল। খুন হয়ে গেল কাছের এক মানুষ। কালো হুডিতে ঢাকা কেউ ঘুরতে লাগলো তার পিছনে। জেন্টস কিলার কি এবার তার বৃত্ত ভেঙ্গে নারীদের পিছনে পরল? পাঠ পতিক্রিয়া- সিরিয়াল কিলিং নিয়ে ভালোই বইটি। কাহিনীও ভালোই। তবে আমার মনে হয় পুরো বইটাই বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা যেত। ঢাকা বা কোনো মফস্বল শহরকে কেন্দ্র করে লেখলে আরো দারুণ হত। মজা পাওয়া যেত বেশী। এখন কেমন যেন অনুবাদের মত মনে হয়েছে। কারণ পুরোটাই বিদেশি প্রেক্ষাপটে লেখা ও বিদেশি চরিত্র।"

রাফায়েত রহমান রাতুল

রাফায়েত রহমান রাতুল , Nov 3, 2019

★ ★ ★ ★ ★

"সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বইটি আকৃতিতে ছোটো। আবার কাহিনীর তুলনায় কিছুক্ষেত্রে বড়োও মনে হতে পারে। তবে আকৃতির জন্য নয়, বইটি এর কাহিনীর জন্যই এক বসায় পড়ে শেষ করার মতো। বইয়ে ছিলো নিগূড় রহস্যের সূচনা, রহস্যের তদন্ত, রহস্যের উদঘাটন, রহস্যের কারণ এবং রহস্যের পরিসমাপ্তির পুরোটাই। মেদহীন হওয়ায় পাতার পর পত উলটে পড়ে যেতেও বিরক্ত লাগেনি। চরিত্রসমূহ এলিজাবেথ ভিক্টোরিয়া সামান্থা স্মুথ (ওরফে এলি, লিজা, লিজ, বেথ, ভিকি, এনা, রিয়া, বেল, এলিজা, এ, এল, জে ইত্যাদি ইত্যাদি) – মূল চরিত্র। সামান্থা স্মুথ – এলিজার মা। জেনি, আনা, নাথান, মাইক, জেসে, সোফিয়া – এলিজাবেথের বন্ধু-বান্ধব। এছাড়াও আরো বেশ কিছু... এবং হারমোনিকা। বইয়ের সংক্ষিপ্ত কাহিনী গল্পটা সপ্তদশী এলিজাবেথকে ঘিরে। মাকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় বাস তার। তার বাবা নেই, শোনা যায় – ছোটোবেলায়ই নাকি তার বাবা তাদেরকে ফেলে চলে গিয়েছিলো। এরজন্যে বাবার ওপরে বেশ রাগ এলিজাবেথের। শুধু তাইই না এক্সওয়াই ক্রোমোজোমধারী সকলের ওপরই তার একটা ক্ষোভ জমে আছে। যাই হোক, একদিন স্কুলে যাওয়ার আগে টিভিতে একটা অদ্ভুত খবর শুনতে পায় ও। খবরটা ছিলো ক্যালিফোর্নিয়ার ছোটো শহরগুলোতে ঘটা খুনগুলো নিয়ে। কে বা কারা যেন শহরের পুরুষদের খুন করতে শুরু করেছে। খবরটায় বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ও। এর আগ পর্যন্ত সে অনেক প্রকার খুনীর ব্যাপারেই শুনেছে, কিন্তু সিরিয়াল জেন্টসকিলারের কথা আগে কখনো শুনেনি। এটা আদৌ ঘটা সম্ভব কিনা সেটাও তার ধারণায় ছিলো না। যাই হোক, খবরটা বেশ কৌতুহল জাগায় ওর মধ্যে। কৌতুহলের বশবর্তী হয়েই বন্ধুকে সাথে নিয়ে তদন্তে নামে ও। তদন্ত থেকে বেশ চমকপ্রদ তথ্য জানতে পারলো ওরা। খুনি শুধু পুরুষদের খুনই করছে না, তাদের লাশের ওপর ধারালো চাকু দিয়ে ‘অযোগ্য’ শব্দের সিল লাগিয়ে দিচ্ছে, এবং মৃত্যুর সময় খুনি তার শিকারদের হারমোনিকার সুরও শোনায়। কিন্তু কৌতুহলের ফল তো আর সবসময় ভালো হয় না। কৌতুহল দেখাতে গেলে একটা সময় বিপদেই পড়া লাগে। এলিজাবেথের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে বিপদের জালে জড়াতে শুরু করে ও। তার রুটিনবাঁধা জীবনটাও ধীরে ধীরে পালটে যেতে শুরু করে। বন্ধুদের নিয়ে গড়ে তোলা প্রিয় দলটাও ভেঙে যায়। এবং কেউ একজন কালোহুডির আড়ালে থেকে অনুসরণ করতে শুরু করে তাকে। এই ব্যাপারটায় বেশ খটকা লাগলো এলিজার? খুনি তো সিরিয়াল জেন্টসকিলার, তাহলে তার পিছু নিচ্ছে কেন? তার নাক গলানোতে বিরক্ত হয়ে খুনি কি তার ঐতিহ্যই পালটে ফেলেছে? না কি চোখের আড়ালে লুকিয়ে আছে কোনো অদৃশ্য রহস্য? তবে তার থেকেও বড়ো প্রশ্ন হলো খুনি কে? এই কালো হুডিই বা কে? আর খুনগুলোর কারণই বা কী? লেখনীর প্রশংসনীয় দিকসমূহ ১. গল্পটি প্রথম পুরুষে ব্যক্ত করা হয়েছে। এবং সেটা যথেষ্ট ভালোভাবেই করা হয়েছে। একটা পর্যায়ে গিয়ে মনে হতে পারে গল্পটি হয়তো দুটো চরিত্রের পয়েন্ট-অফ-ভিউ থেকে বর্ণনা করা। তবে লেখিকা বেশ দক্ষতার সাথে গল্পের পয়েন্ট-অফ-ভিউ এক চরিত্রের ওপরই জোরালোভাবে স্থির রেখেছেন। ২. লেখায় হিউমর রয়েছে। গল্পে গুরুগম্ভীর ভাবটা ঝেঁকে বসতে পারেনি। টেনশন ব্রেক করতে লেখার এই ছোটোখাটো হিউমরগুলো বেশ কাজের ছিলো। পাঠক হিসেবে বলবো গল্পের আবহ যথার্থই ছিলো। রিলাক্স করে পড়া গেছে। ৩. শুধু হিউমরই নয়, কাহিনীর প্রয়োজনে ইনটেন্স ভাবও ছিলো লেখনীতে। এই ভাবটাও সামঞ্জস্যভাবে ব্যবহার করা হয়েছে। ৪. লেখিকা বাঙালী, তবে কাহিনী ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক। শুধু নামেই ক্যালিফোর্নিয়া নয়, জীবনযাপনের বর্ণনাও ঐ পাশ্চাত্যকেন্দ্রিকই ছিলো। এবং এই কাজটা এতো দক্ষতার সাথে করা হয়েছে – ক্যালিফোর্নিয়ার ভিতর কোথাও বাঙালিয়ানা ফুঁটে উঠেনি। পটভূমি ও স্থানের সাথে সামঞ্জস্যতা রেখে জীবনযাত্রার মান ফুঁটিয়ে তোলার কাজটা অনেক অনেক বড়ো বড়ো লেখকও ভালোভাবে করতে পারে না, সেখানে লেখিকা প্রথম বইয়েই এই কাজটা করে দেখিয়েছে। অনেকেই এটার জন্য ‘লেখায় অনুবাদ অনুবাদ গন্ধ আছে’ বলেছে। তবে আমার মতে, এই মন্তব্যটা লেখিকার লেখার সাফল্যকেই নির্দেশ করছে। সে ঐ জীবনযাত্রা ফুঁটিয়ে তুলতে চেয়েছে এবং পেরেছে, কিন্তু আমরা সেটা হজম করতে পারছি না। সেইক্ষেত্রে ‘অনুবাদ অনুবাদ’ গন্ধ পাওয়ার সমস্যা আমাদের উঁচু নাকের, লেখার না। ৫. লেখায় ডিটেইলিং এবং সেটার সামঞ্জস্যতাটাও ভারসাম্যপূর্ণ ছিলো। অনেক সময় দেখা যায়, গল্পে গান, মুভি বা বইয়ের কথা উল্লেখ করা আছে – কিন্তু দেখা যায়, গল্পটায় যে সময়ের কথা উল্লেখ আছে, গল্পে উল্লেখিত গান, মুভি বা মিডিয়াগুলো এসেছে সেই সময়েরও আরো অনেক পরে। তবে ‘অভিশঙ্কিত হারমোনিকা’ বইটিতে এই ব্যাপারটা ভারসাম্যপূর্ণ রয়েছে। অন্তত আমার চোখে এরকম কোনো সমস্যা ধরা পড়েনি। তো এটাকে প্রশংসনীয় বাণী বলাই যায়। লেখনীর নিন্দনীয় দিকসমূহ নিন্দনীয় দিকের কথা উল্লেখ করলে আবার সেগুলো আমার প্রশংসাগুলোর পরষ্পরবিরোধি হয়ে যেতে পারে। তবুও যা যা চোখে পড়েছে বলছি... ১. হিউমর। হ্যাঁ, আগে বলেছি হিউমরের ব্যবহার ‘যথার্থই’ ছিলো; তবে যথার্থ ছিলো না। সিচ্যুয়েশন অনুযায়ী কিছু হিউমর খুব একটা মানায়নি, বা মাঝেমধ্যে জাস্ট সরাসরি লেমই লেগেছে। আবার একটা অংশে হিউমরের প্রয়োজন ছিলো, অন্তত একবিন্দু হলেও – সেখানে কোনো হিউমর নেই। এতে করে ঐ অংশটাকে বেশি গুরুগম্ভীর লেগেছে। এবং গল্পটাকেও একটু ম্লান মনে হয়েছে। ২. থ্রিলার গল্প, তবে লেখিকার সম্ভবত প্রথম থ্রিলার। তাই কাহিনীর প্রয়োজন অনুযায়ী কিছু সাসপেন্সকে দুর্বল লেগেছে। মনে হয়েছে, ঐ জায়গাটায় সাসপেন্স আরেকটু বেটার হলে – থ্রিলটাকে জোরেশোরে ফিল করতে পারতাম। ৩. শেষদিকটা একটু লম্বা লেগেছে। মনে হয়েছে টেনে লম্বা করা। খুব সম্ভবত সাসপেন্সের তীব্রতা কম থাকায় এমনটা লেগেছে। নয়তো ফাইনাল ক্ল্যাইম্যাক্সটা একটু দ্রুত চলে এসেছিলো। পরিশেষে, লেখিকা মূলত ফ্যান্টাসি বা আধিভৌতিক টাইপ গল্পই বেশি লিখে। থ্রিলার সম্ভবত এটাই প্রথম। প্রথম হিসেবে বইটা বেশ ভালোই লেগেছে। থ্রিলারে আমরা পাঠকরা সাধারণত ‘টুইস্ট’ই বেশি করে আশা করি। লেখিকা টুইস্ট রেখেছেও। একটা-দুটো না, বেশ কয়েকটা। তবে এখানে ভালো দিকটা হলো, লেখিকা অতিরঞ্জিত ধামাকাদার টুইস্ট রাখেনি – রেখেছে সীমার মধ্যে থেকেই। তবে বইয়ের শেষ টুইস্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এটাও ধামাকাদার কিছু না। তবে ঐ টুইস্টটা জানার পর বইয়ের পুরো কাহিনীর টোনই বদলে যাবে। থ্রিলার পাঠক হিসেবে আমি এই টুইস্টগুলোই বেশি পছন্দ করি। এতে করে এক বইয়েই দুই গল্পের অনুভূতি পাওয়া যায়। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। লেখায় যে সমস্যা ছিলো না, তা না। ছিলো, তবে এটা তো লেখিকার কম্ফোর্টজোনও না। লেখিকা স্বাচ্ছন্দ্য পায় ফ্যান্টাসি, আধিভৌতিক বা অতিপ্রাকৃতিক লিখে – সেইখানে এসব থেকে বেরিয়ে ফ্যাক্টস সমৃদ্ধ থ্রিলার লেখা তো খুব একটা সহজ কিছুও না। সেই হিসেবে বইটা বেশ ভালোই ছিলো। যাই হোক, অন্যান্য পাঠকরা ব্যাকস্টোরি জানে না, আমিও যদি নিজেকে ঐ কাতারে ধরে মূল্যায়ন করি, তাহলে-বইটা খুব উঁচু মানেরও না, নিন্মমানেরও না, মাঝারিও বলবো না। আমার দৃষ্টিকোণ থেকে এটা মাঝারির চেয়েও হালকা একটু উঁচুতে আছে। (এই ধরেন ইঞ্চি দুইয়েকের মতো)"

Nayef Ahmed

Nayef Ahmed , May 10, 2019

★ ★ ★ ★ ★

"#প্রগতি_রিভিউ_প্রতিযোগিতা। বইয়ের নামঃঅভিশঙ্কিত হারমোনিকা। লেখকঃসুজানা আবেদীন সোনালী প্রকাশনীঃভূমি প্রকাশ। মুদ্রিত মূল্য:১৬০টাকা প্রচ্ছদ:আবুল ফাতাহ্ ধরণ:থ্রিলার। * মূল কাহিনী:গল্পটি সপ্তদশী এলিজাবেথ'কে নিয়ে।ক্যালিফোর্নিয়া'য় তার মায়ের সঙ্গে থাকে সে।শোনা যায় কোনো এক কারণে ছোটবেলায় তার বাবা তাদের ফেলে রেখে যায় অন্য কোথাও।এজন্য বাবার প্রতি বেশ ক্ষুব্ধ এলিজাবেথ।একদিন স্কুলে যাওয়ার সময় টিভি থেকে ভেসে আসে এক অদ্ভুত খবর।শোনা যায় শহরে নাকি 'জেন্টসকিলার' এর আবির্ভাব হয়েছে।'লেডিকিলার' এর নাম হয়তো শুনেছে এলিজাবেথ।কিন্তু তাই বলে 'জেন্টসকিলার'?এও কি হয়?এও কি সম্ভব?খবরটি শুনে বেশ কৌতুহলবশত ঘটনার তদন্তে নামে এলিজাবেথ ও তার বন্ধুরা।একসময় বেশ অদ্ভুত তথ্য বের করে তারা।খুনী প্রত্যেকটি খুন করার পর তাদের শরীরে লিখে রাখে 'তুমি অযোগ্য'।এবং মৃত্যুকালীন সময় শুনিয়ে দেয় হারমোনিকার করুণ সুর!তবে কৌতুহলের ফল সবসময় ভালো হয় না।কৌতুহল দেখানোর পর একসময় বিপদে পড়তে হয় এলিজাবেথের।তার রুটিন বাধা জীবনে হঠাৎ ফাটল পড়ে যায়।বন্ধুদের গ্রুপ ভেঙ্গে আলাদা হয়ে যায় কেউ কেউ।কালো হুডি পরে তাকে অনুসরণ করতে থাকে কেউ।তাহলে কি সেই 'জেন্টসকিলার' তার ঐতিহ্য বদলে ফেললো?সে তো মেয়ে?তার পেছনেই কেনো ছুটতে যাবে সেই কালো হুডি পরা খুনী? ক্যানোই বা খুন করে যাচ্ছে সে? * পাঠপ্রতিক্রিয়া: বইটি আকারে ছোট।তবে কাহিনীর ক্ষেত্রে বড়ও মনে হতে পারে।বইটি'তে যথেষ্ট হিউমার রয়েছে।তাই কোনো প্রকার অলসতা বা বিরক্তি ছাড়াই এক বসাতে শেষ করা সম্ভব।গল্পে ইনটেন্সও রয়েছে প্রয়োজনানুসারে। তবে আমার কাছে যে জিনিষটি ভালো লেগেছি সেটি হলো-লেখীকা বাংলাদেশী।তবে তিনি ক্যালিফোর্নিয়া'র বর্ণনা খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন।এবং লেখার কোথাও বাঙ্গালিয়ানা ভাব পাই নি।তবে গল্পটি শেষের দিকে হিউমারের অভাবে একটু দীর্ঘায়িত করা হয়েছে।সিচুয়েশন অনুযায়ী হিউমার কিছু কিছু যায়গায় খুব কম ছিলো।এটি তার লিখা প্রথম থ্রিলার।সে হিসেবে তিনি খুব চমৎকার লিখেছেন। রেটিং:৪/৫।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অভিশঙ্কিত হারমোনিকা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 1 / 9
পাতা 2
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 2 / 9
পাতা 3
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 3 / 9
পাতা 4
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 4 / 9
পাতা 5
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 5 / 9
পাতা 6
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 6 / 9
পাতা 7
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 7 / 9
পাতা 8
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 8 / 9
পাতা 9
অভিশঙ্কিত হারমোনিকা পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।