হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় - আফসানা আশা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৩য় প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয়

12 Ratings | 6 Reviews
TK. 255 TK. 340 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

নির্জন হােটেলের ছােট্ট কামরায় প্রবল জ্বরে পুড়তে থাকা তিয়াস আমাকে ভীষণভাবে চাইল। ওর স্পর্শে আমার শরীর পুড়ে যেতে লাগল, ওর নিঃশ্বাসে আমি জ্বলতে লাগলাম। ওর ঠোটে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

নির্জন হােটেলের ছােট্ট কামরায় প্রবল জ্বরে পুড়তে থাকা তিয়াস আমাকে ভীষণভাবে চাইল। ওর স্পর্শে আমার শরীর পুড়ে যেতে লাগল, ওর নিঃশ্বাসে আমি জ্বলতে লাগলাম। ওর ঠোটের ছোঁয়া আমার নরম শর
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয়
Author আফসানা আশা
Publisher এশিয়া পাবলিকেশন্স
Edition ৩য় প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 144
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.3 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.83

12 Ratings and 6 Reviews

★★★★★
10
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
mar****com

mar****com , Mar 8, 2024

★ ★ ★ ★ ★

"#অপ্রেমের_রাতগুলো_দীর্ঘ_হয় বই পেয়ে সযত্নে রেখে দিয়েছিলাম। ইনফ্যাক্ট মোড়কও খুলিনি। বইপরী আমাকে বলেছিল, লেখিকা আমাকে চেনে কিনা, আমার জন্য নাকি কিছু লিখেছেন। তারপর থেকে বইয়ের চেয়ে ওই লেখার জন্য আকর্ষণ বেড়ে গেল। ভাবলাম খুললেই তো সব এক্সাইটমেন্ট শেষ। ঢাকা থাক, কৌতুহল বাড়বে। না থাকতে পেরে ঘন্টা দুই পরেই বই খুলে ফেললাম। লেখিকাকে বলেছিলাম আমার জন্য দু'এক লাইন লিখতে, চার লাইন‌‌ লিখেছেন। একটা তো জটিলবাক্যও ছিল! ওটুকু অংশ শুধুই আমার থাক। বইয়ে অনেক প্রশ্নের উত্তর আছে। তবে আমার মনে হল দিয়ার সুইসাইডের ব্যাপারটা বইয়ে প্রথম প্রকাশ করলে আরো ইন্টারেস্টিং হত। পাঠক ভালোই শক পেত, হতভম্ব হয়ে যেত। যে সন্ধ্যায় দিয়ার সুইসাইডের পর্ব পড়ি, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। বই জুড়ে রয়েছে ইমোশনাল আপস অ্যান্ড ডাউন্স। বইটি পড়তে গেলে ভালোলাগা খারাপ লাগা, দুঃখ, খুশি ভর করবেই। আসিফ-বৃষ্টি, আনন্দিতা-ঝিলিক এদের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে লেখিকার কমেন্টে দেওয়া উত্তর থেকে প্রেডিক্ট করতে পেরেছিলাম। তবে পুরোটা পড়ার পর কিছু না পাওয়ার হাহাকার রয়েই যায়। ইশশ! কি গোছানো সবকিছু ওলটপালট হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আমি আহ্লাদীপনা ন্যাকামি সহ্য করতে পারিনা। খানিকটা মারমুখো মনোভাব তো তাই চড়,থাপ্পড় দিয়ে বসতে মন চায়। কিন্তু বইটা পড়ে মনে হল কেন সবাইকে শুরু থেকেই বুঝদার হতে হবে। কেউ ঠেকায় পড়ে শিখে আর তাতেই তার মঙ্গল নিহিত। সমস্ত গল্পে মেসেজ থাকতেই হবে‌ এমন কোন কথা নেই। এই গল্পে মেসেজ আছে। আমার কাছে মনে হল, এই গল্পের মূল মেসেজ জীবনকে ভালোবাসা, সবার আগে নিজেকে ভালোবাসা। কাউকে ভালবাসলেও জীবনের কেন্দ্রবিন্দু যেন সেই না হয়ে যায়। আরেকটা জিনিসের প্রতি আহ্বান করা হয়েছে তা হলো প্রেমকে সুযোগ দেওয়ার, প্রেমে পড়ার 'কাম ফল ইন লাভ'(DDLJ😁)। বলা হয়েছে, সম্পর্ককে গুরুত্ব দিতে যেয়ে নিজেকে না হারিয়ে ফেলতে।প্রিয়জনের মন না-জানা দোষ,যা পারবো না তা বয়ে বেড়ানোর চেষ্টা অমঙ্গল বয়ে আনে- এ কথাটি দৃঢ় ভাবে ফুটে উঠেছে। সম্পর্কের গুরুত্ব , ওয়াদার গুরুত্ব কারো জীবনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট না।বাবা-মার সিদ্ধান্ত সন্তানদের উপর চাপিয়ে দেওয়া কখনোই মঙ্গলজনক না। দিয়া মরে পার পেয়েছে আর আসিফ গুমড়ে। বাস্তবে কত আসিফ-দিয়া এমন সম্পর্কের বোঝা‌ টেনে বেড়ায়। জীবনের না পাওয়া নিয়ে হতাশায় না ডুবে বরং একসেপ্ট করা শিখতে বলা হয়েছে। প্রকৃত ভালোবাসা শত বিপত্তিতেও হাত ছেড়ে যায়না। বৃষ্টি চরিত্রটা বেশ লেগেছে। আনন্দিতার ঘুরে দাঁড়ানোর গল্প সুন্দর ছিল। আসিফ, বৃষ্টি, দিয়া, আনন্দিতা, ঝিলিক, এদের মা সবার জন্যই খারাপ লাগা কাজ করে। মূল আকর্ষণ লেখায়। এ তো আমি আগেও বলেছি। খুব দ্রুত গতিতে পড়তে পারি। কিন্তু...ইনার লেখা পড়তে গেলে পাঁচ মিনিটের জায়গায় আরামসে আধা ঘণ্টার বেশি কাটানো যায়। শব্দগুলো খুব আস্তে আস্তে গ্রহণ করতে হয়, কখনো দুই তিনবার রিপিট করতে হয় যেন কিছু মিস না করে ফেলি, যেন অতৃপ্তি না রয়ে যায়। শেষমেষ, কোন আক্ষেপ নেই। ভালো একটা বই।"

Jolly

Jolly , May 28, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার একটা গল্প। আনন্দিতার সময়ের সাথে পরিবর্তনটা ছিল সবচেয়ে ভালো লাগার। শেষটুকু এর চেয়ে ভালো হওয়া মনে হয় সম্ভব ছিল না। আর উপন্যাসটা এত দারুণভাবে লেখা যে মনে হচ্ছিল যে পুরোটা একবারে পড়ে ফেলতে পারলে ভালো হত। শুভকামনা লেখিকার জন্য।"

Sakib

Sakib , Oct 26, 2021

★ ★ ★ ★ ★

"#অপ্রেমের_রাতগুলো_দীর্ঘ_হয় #রিভিউ ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় •লেখকঃ আফসানা আশা •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ এশিয়া পাবলিকেশনস •প্রচ্ছদঃ সজীব ওয়ার্সী •মুদ্রিত মূল্যঃ ৩৪০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪ •প্রকাশকালঃ বইমেলা ২০২১ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয়! এই বইটা আমি যেদিন হঠাৎ করে আমার সংগ্রহ করতে হবে সেই তালিকায় ঢুকিয়ে ফেললাম সেদিনটা অদ্ভুত ছিল । কারণ আমার মনে হচ্ছিল যে আজকে এই বইটা সংগ্রহে নেয়ার ইচ্ছা জাগার কথা না । কোনোভাবেই না । তাও আমার জাগলো । জাগতে জাগতে দিন পার হতে থাকলো । ফেসবুকে আমি নিউজফিডে এই বইয়ের প্রশংসা দেখি । প্রচুর পাঠ প্রতিক্রিয়া পড়ি, অনেকগুলো রিভিউ পড়ি । কিন্তু সম্পূর্ণ অবেলায় এই বইটা কেনার ইচ্ছাটা আমার জাগিয়ে দিলো । প্রগতিতে এর আগে কোনো বই আমার দুই বার অর্ডার করে তা আবার কেটে দিতে হয়নি ‌। দুইদিন বইটি কেটে দিতে বাধ্য হওয়া আমি যেন আরো বিষণ্ণ হয়ে পড়লাম । তাই এখন যখন পাঠ প্রতিক্রিয়া লিখতে ইচ্ছে হলো, এই সময়টাতে তাই মনে হলো প্রাপ্তি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিষণ্ণতাটুকুকেই না হয় ছড়িয়ে দেই । ♦পারিপার্শ্বিক দিকঃ অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় । পৃষ্ঠা সংখ্যা ১৪৪ । আমার আয়োজন করে উপন্যাস পড়ার অভ্যাসটা বোধহয় কখনো যাবে না । হয়তো মাঝে মাঝে হুটহাট করে পড়তে বসে পড়ি । কিন্তু সেগুলোও রাতেই হয় ‌। যখন বাংলাদেশের সারাটা জায়গা রাতে বিভোর, তখন আমি স্লো ভয়েসে রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে এই উপন্যাসটি পড়ছি । এটা বোধহয় অন্যরকম একটা মুহূর্ত ছিল ‌। রাত ১টায় উপন্যাসটি পড়তে শুরু করা আমি, উপন্যাস পড়া শেষ করে পাঠ প্রতিক্রিয়া লিখতে বসেছি যখন তখন সময় হলো প্রায় ৪টা । ♦নামকরণঃ উপন্যাসের নামটা যখন কেউ দেখবে, তখন তার হয়তো প্রথম নজরেই মনে হবে, এ আবার কেমন নাম । এই নামটা কেনো দিলো । কিন্তু সেই প্রথম পৃষ্ঠা থেকে ‘অপ্রেম’ চলে আসা প্রেমের বিপরীত থেকে অপ্রেমের বিষয়টা যখন যুক্তিসঙ্গত মনে হওয়া শুরু করলো তখন উপন্যাসটি শেষের দিকে । এই ক্ষণ, এই সময়ের যাত্রা যখন অবিরত চলে যাচ্ছে তখন উপন্যাসের নামকরণ আরো যথার্থ মনে হয়েছে । ♦চরিত্র বিশ্লেষণঃ •আনন্দিতাঃ আনন্দিতার জীবনের দুইটি ধাপ আছে । তার প্রথম ধাপে সে যদি সহজে কোনো কিছু বুঝতে না পারা, সহজেই কেঁদে কেটে অস্থির হয়ে যাওয়া, আত্মবিশ্বাসী না হওয়া, আত্মসম্মান একটু দুর্বল হয়ে পড়া থেকে থাকে তাহলে শেষের ধাপে যেন তা পুরোপুরি পরিবর্তন করে দিতেও সে কার্যকরী ছিল । তার এই দুইটা ধাপের মধ্যবর্তী সময়টাতে তাকে আমার মনে হয়েছে সিদ্ধান্তহীনতার অভাবে ভুগছিল হয়তো তা পরিস্থিতি এবং আবেগের কারণেই হয়েছে । •ঝিলিকঃ প্রচণ্ড আত্মবিশ্বাসী একজন মনে হয়েছে । ভালোবাসার জন্য সব করতে পারে বলে মনে হলেও হয়তোবা পরিস্থিতির চাপে পড়েই অন্য রকম কিছু করতে হয়েছে তার । আমি তার দোষ দেখিনি । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অধৈর্য হওয়ার বিষয়টা চোখে পড়েছে ‌। •মেলভিন হোমঃ এত কম উপস্থিতি দিয়ে যে একটা উপন্যাসের একটা প্রান্ত নিজেই ধরে রাখতে পারে তা তাকে না দেখলে বিশ্বাসই করতাম না । তার সবথেকে বড় গুণ রন্ধনশিল্পী । এবং আরেকটি বড় গুণ মানুষকে বিশ্বাস করা । এবং সাহায্য করতে এগিয়ে আসা । •বৃষ্টিঃ বৃষ্টি টমবয়ের মতো । বোধহয় তার এই একটা কারণেই তাকে নিয়ে বিশ্লেষণ করতে বসেছি আমি । তার কাজগুলো এরজন্যেই কিছু কিছু সময়ে ভালো লেগেছে আমার ‌। ♦প্রিয় চরিত্রঃ বলা উচিত নয় তাও মনে হয়েছে, ছোট একটা অংশে এসেও এভাবে প্রিয় চরিত্র হতে গেলে অবশ্যই তার চরিত্রটিতে বিশেষ কিছু করতে হয় । যেটা মেলভিন হোম করেছে । তার চরিত্রের উপস্থিতি এবং মূল্যবোধ তাকেই প্রিয় চরিত্রে পরিণত করেছে । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √লেখক আফসানা আশা আপুর লেখা এই উপন্যাসের নাম যেদিন আমি প্রথম নিউজফিডে দেখলাম, তখন থেকে এখন পর্যন্ত লেখকের ফেসবুকে একটা গল্পই পড়েছি আমি । সেটা সুরঞ্জনা । তারপর এখন বর্তমান গল্পটি পড়ছি । তাও হয়তোবা একদিন পড়ছি, দেখা গেল পরের ২/৩ পর্ব আমার আর পড়া হলো না । ফেসবুকে গল্প পড়ার বিষয়টা যতটা কমিয়ে দিয়েছি ততটাই যেন বই হিসেবে উপন্যাস পড়তে ভালো লাগে । √অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয়! উপন্যাসের প্রথমেই যে বিষয়টা আমার চোখে পড়েছে তা হলো কিছু কিছু নস্টালজিক হয়ে পড়া মুহূর্ত । আমি গ্রামের ছেলে । অল্পতেই স্মৃতিচারণ করে পৃথিবী সমান নস্টালজিয়ায় ভুগতে থাকি । সেক্ষেত্রে এই যে বিভিন্ন গ্রামের নস্টালজিক মুহূর্ত দেখানো হয়েছে এই বিষয়টা আসলেই আমার কাছে ভালো লেগেছে । বিশেষ করে যেমন, হারিকেন তারপর বিভিন্ন রাস্তা, জীবনযাপন এর মুহূর্ত এগুলো প্রশংসার মতো ছিল । √একটা উপন্যাসে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ তা হলো উপন্যাসের জীবনধারা । সেক্ষেত্রে লেখক এখানে উপন্যাসের জীবনধারা যেভাবে সাজিয়েছে তা মুগ্ধকর ছিল । প্রথমে গ্রামের জীবনধারার জন্য যে ধরনের আবহ দরকার ছিল তা খুব সুন্দর করে দেখানো হয়েছে ‌। এবং শহরের ক্ষেত্রেও সেটাই করেছেন । সাধারণত এই বিষয়টা আমি কেনো জানি না, প্রতিটি উপন্যাসে খুব করে খেয়াল করি । মনে হয়, এই বিষয়টাই একটি উপন্যাসে বিশেষত্ব এনে দেয় । যেমন গ্রামের জীবনধারায় তার আবহ পরিবেশ যদি ঐ গ্রামের জীবনধারার সাথে খাপ খাইয়ে সাজানো হয় তাহলে যেমন সেটাকে স্নিগ্ধ মনে হয়, ঠিক সেভাবে শহরের সাথে খাপ খাওয়ানোর জন্য সেখানের আবহটাকে একটু রুক্ষ মনে হয় । এবং লেখক পরবর্তীতে বিদেশের সংস্কৃতিতে তা আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । যা অসাধারণ লেগেছে আমার কাছে । বিশেষ করে সেখানের পরিবেশ অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‌। অর্থাৎ লেখক বিভিন্ন পরিবেশকেই মনোমুগ্ধকর ভাবে সাজিয়ে লিখেছেন তার লেখনীতে ‌। √৩৭-৪০! এটা কি বলুন তো? এটা আসলে বইটির পৃষ্ঠা সংখ্যা । আমি যখন এই পৃষ্ঠাগুলো পড়া শুরু করে ৪০তম পৃষ্ঠাটি পড়া শেষ করে ৪১ পৃষ্ঠায় গেলাম । মনে হলো গত ৪টি পৃষ্ঠা যেন উপন্যাসটির পরিবেশই পরিবর্তন করে অন্যরকম স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে । √উপন্যাসের চরিত্রদের উপস্থিতি আমার কাছে পুরোপুরি যথাযথ মনে হয়েছে । যদিও শেষের দিকে এসে মনে হয়েছে একটা জায়গায় বৃষ্টির কিছু সংলাপ থাকলে বোধহয় বেশ হতো । কিন্তু পুরো উপন্যাসটি জুড়ে আসলে যে জায়গায় যে চরিত্রটির উপস্থিতি দরকার ছিল লেখক তা খুবই সুন্দর করে সাজিয়েছেন । √প্রেমের বিপরীতে অপ্রেম! এই বিষয়টি লেখক এত সুন্দর করে সাজিয়েছেন যে আমার মনে হয়েছে প্রেমের উল্টোপিঠে অপ্রেম সেটাও যেন অন্যরকম ভাবে সুন্দর হয়েই আসতে পারে । যেখানে কিছু অগুনতি মুহূর্ত কেটে গেলে প্রেমই বোধহয় চলে আসে । √এবার উপন্যাসের অন্যান্য কথা বলতে এলেই যেটি আগে বলতে হয় সেটি হলো প্রচ্ছদ । প্রচ্ছদটি অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । প্রেমের বিপরীতে অপ্রেম, এটার বিশ্লেষণ মানেই তো এক ধরনের রাতে একাকী উদাসীন হয়ে বসে থাকা । সেটা যদি দীর্ঘ রাতে হয় তখন যে ছাদে দাঁড়িয়ে থাকা এই বিষয়টা প্রচ্ছদে খুবই সুন্দর করে দেখানো হয়েছে । এই কারণে প্রচ্ছদশিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি । উপন্যাসটির পোস্ট প্রোডাকশন অবশ্যই ভালো হয়েছে । কেননা টাইপিং মিস্টেক আমার তেমন চোখে পড়েনি । যদিও এই বিষয়টা আমি আজকে কেনো জানি না খেয়াল করিনি । এই কারণে এশিয়া পাবলিকেশন্সকেও ধন্যবাদ এত সুন্দর উপন্যাস পাঠকদের দেয়ার জন্য । √লেখক সম্পর্কে বলতে গেলে আমি বলতে পারি, লেখকের লেখনী সম্পর্কে আমি বোধহয় তেমন কিছু জানি না । হয়তো একটা ফেসবুকে গল্প । আর একটা চলমান গল্প । আর অবশেষে এই উপন্যাস । তাও বলবো আমি মুগ্ধতা নিয়ে পড়েছি । আমি এটার বিভিন্ন পাঠ প্রতিক্রিয়া পড়ে যতটা মুগ্ধ হয়েছি ততটাই ভালো লেগেছে এটার কথা জানতে পেরে ‌‌। তার জন্যেই বোধহয় লেখকের প্রকাশিত হওয়া দ্বিতীয় উপন্যাসটিও আমার সংগ্রহ করতে পারার অপেক্ষায় । লেখকের জন্য শুভকামনা একটা কারণে, সেটি হলো প্রত্যেক লেখকের আলাদা একটা ধরন থাকে । যে ধরনটা শুধু একান্তই নিজস্ব । নিজের নিজস্বতা নিয়ে যেন সব লেখকরাই পাঠকদের কাছ থেকে মুগ্ধতা কেড়ে নেয় । লেখকের লেখার অন‌্যরকম একটা ধরন আছে । সেটি হলো জীবনধারার পরিবেশটা সোজা সরল ভাষায় লিখে পাঠকদের মুগ্ধ করা । এই নিজস্বতা যেন লেখককে সারা জীবন জড়িয়ে রাখতে পারে সেই শুভকামনায় ‌রইলাম । ♦উপসংহারঃ আমি এই উপন্যাসটা যখন পড়া শুরু করলাম ঠিক সেই মুহূর্ত থেকে আমি মুগ্ধতা নিয়ে পড়া শুরু করেছিলাম । মনে হচ্ছিল আবেশে আমাকে এই উপন্যাস জড়িয়ে রাখবেই । আরো মনে হচ্ছিল, যখন আমার উপন্যাসটা পড়া প্রায় শেষের দিকে তখন কেনো জানি না মনে হচ্ছিল, এখন বোধহয় সেই সময় না । এখন বোধহয় সেই তারিখ না, যে তারিখে আমি উপন্যাসটি পড়তে শুরু করেছিলাম । জানি না এটা ভাবার কারণ কি ছিল! তবে আমি আন্দাজ করেছি যেটি তা হলো, উপন্যাসের মাঝে নিজেকে জড়িয়ে নেয়া । সুরঞ্জনা পড়ার জন্য আমার অপেক্ষা কম সময়ের হোক বলেই ধারণা আমার । এই উপসংহার শেষ করার আগে দুইটা লাইন লিখতে ইচ্ছে করছে খুব । তারপরই মনে হলো, উপসংহার এত বড় হলে মানায় না । তাও দিতে আমার মনে চাইলো যে! ‘পৃথিবীতে হাজার রঙের হাজার মানুষ হাজার রকম কষ্ট নিয়ে বেঁচে আছে । সবার কাছেই অন্যেরটা অবোধ্য । তবুও মানুষ বাঁচে, হাসে ।’"

Md Mahbubul Karim

Md Mahbubul Karim , Jul 5, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Nice book"

Shama Kabir

Shama Kabir , Apr 4, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"উপন্যাসের নামটা যেমন হৃদয় ছোঁয়া, তেমনি প্রথম থেকে শেষ পর্যন্ত মন ছুঁয়ে যায় এ উপন্যাসের কাহিনি। কখনো পাঠককে হাসানো, কখনো কাঁদানো খুব সহজ কাজ না। "গ্রীক মাইথোলজির নার্সিসাস সম্ভবত পূর্বজনমে আমার খালাতো ভাই ছিল" - এটা পড়ে যেমন পাঠকদের ঠোঁটের কোনে এক চিলতে হাসি দেখা যায়, তেমনি "চোখের পানিতে আমাকে ভিজিয়ে বলল, 'তোকে কি দেব রে আনন্দী - আমার সবই তো তোর', তখন চোখের পানি থামানো থামানো মুশকিল হয়ে যায়। উপন্যাসের শেষে গিয়ে মনে হয় এরকমই হওয়া উচিত ছিল। অপ্রেমের রাতগুলি কেটে গিয়ে আলো আসবেই।"

Syed Arif Rahman

Syed Arif Rahman , Dec 31, 2020

★ ★ ★ ★ ★

"অনেক অনেক দিন পর মন ছুয়ে যাওয়া একটা উপন্যাস। প্রতিটা পাতায় যেন মনের কথা, প্রাণের কথা..."

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 1 / 8
পাতা 2
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 2 / 8
পাতা 3
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 3 / 8
পাতা 4
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 4 / 8
পাতা 5
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 5 / 8
পাতা 6
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 6 / 8
পাতা 7
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 7 / 8
পাতা 8
অপ্রেমের রাতগুলো দীর্ঘ হয় পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।