হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ও বন্ধু লাল গোলাপি - সোহাইল রহমান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ও বন্ধু লাল গোলাপি

10 Ratings | 6 Reviews
TK. 263 TK. 350 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

গভীর রাতে অনিকের মনে হলো তার বিছানার নিচে কে যেন বসে বসে লুডো খেলছে। লুডোর গুটি ঝাকানোর শব্দ আসছে। গুটি ফেলার শব্দ আসছে। ভয়ে অনিকের বুক শুকিয়ে গেল। আজ বাসায় কেউ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

গভীর রাতে অনিকের মনে হলো তার বিছানার নিচে কে যেন বসে বসে লুডো খেলছে। লুডোর গুটি ঝাকানোর শব্দ আসছে। গুটি ফেলার শব্দ আসছে। ভয়ে অনিকের বুক শুকিয়ে গেল। আজ বাসায় কেউ নেই৷ বাবা মা ওকে রে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ও বন্ধু লাল গোলাপি
Author সোহাইল রহমান
Publisher নয়া উদ্যোগ
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 152
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.29 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.00

10 Ratings and 6 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
3
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৬টি
মাহিন

মাহিন , Oct 4, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মন ভালো করে দেওয়ার মতো বই"

MM Rahman

MM Rahman , Mar 4, 2025

★ ★ ★ ★ ★

"বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোড়ে। আর সোহাইল রহমান ফেসবুকে"

ইয়াসির আল সাইফ

ইয়াসির আল সাইফ , Sep 18, 2024

★ ★ ★ ★ ★

"#Book_Insights 39 'ও বন্ধু লাল গোলাপি' গানটা শুনেছেন নিশ্চই। গানটার লিরিক্স রোম্যান্টিক হলেও, এই গানের কোথাও না কোথাও হাস্যরসের একটা ব্যাপার আছে। বইটাও বোধয় ২৩ টি গল্প দিয়ে নামের সাথে কাজের সে মিলটা রাখতে চেয়েছে। এক্ষেত্রে, সুন্দর সূচনার জন্য প্রথম গল্পটা যথাযথ ছিলো না। দ্বিতীয় গল্পটা পড়ার পর মনোভাব পাল্টালো। রম্য রচনার ফ্লেবারটা পেতে শুরু করলাম। আচ্ছা এভাবে আলাদা আলাদা করে না বলে, একে একে বরং সবগুলো গল্পের প্রতি অনুভূতি, রেটিং পদ্ধতিতে জানিয়ে দেই। ১. একটি তীব্র রোমান্টিক গল্প: ২/৫ ২. পাগল: ৪/৫ ৩. সব ছেলেই এক: ৩/৫ ৪. ইলুমিনাতি: ৪/৫ ৫. রাগী বাবা: ২.৫/৫ ৬. সুপার হিউম্যান: ৩/৫ ৭. সন্দেহ: ৩.৫/৫ ৮. তুলুতুলু প্রেম: ৩/৫ ৯. সুইসাইড নোট: ৫/৫ ১০. ধোকা: ২/৫ ১১. যে প্রেম এসেছিল: ৩.৫/৫ ১২. রহস্যময় চুরি: ৩.৫/৫ ১৩. স্বপ্ন: ৩/৫ ১৪. পৃথিবীর সেরা: ২/৫ ১৫. টোল: ৩/৫ ১৬. শখের ফুলদানি: ৪/৫ ১৭. ভূত হওয়া সহজ নয়: ২/৫ ১৮. প্রেমিকা বদল: ৩/৫ ১৯. ডাল মানুষের প্রধান খাবার: ৩.৫/৫ ২০. এভাবেও ভালোবাসা হয়? : ৩/৫ ২১. রুমকির প্রেমিকেরা: ৩/৫ ২২. এসি: ৩.৫/৫ ২৩. একটি আত্মহত্যার ইতিবৃত্ত: ৪/৫ • অনুভূতি: রম্য গল্পের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, সব ধরনের কৌতুক সবার ভালো লাগবে না। ব্যক্তিবিশেষে এর পার্থক্য ধরা পড়বে। আবার, সব গল্প ছাপানো জরুরি, এমনও না। কিছু গল্প ফেসবুকের ওয়ালেই বরং মানানসই। লেখকের ফেসবুক প্রোফাইলে রম্য গল্প পড়ে অভ্যস্থ আছি, তবে বইয়ের পাতায় এর স্বাদ ছিলো ভিন্ন। তাছাড়া, কিছু প্রেম কেন্দ্রিক গল্প একসাথে সম্পাদিত হওয়ায় শেষে কী আসতে চলেছে তার ইঙ্গিত পেয়ে যাওয়ার কথা পাঠকের। দুয়েকটা গল্পের সূচনায় থ্রিলার কিংবা শিক্ষণীয় কিছু মনে হতে পারে, তবে ধোঁকা খাবেন না। রম্যর ছোঁয়া তাতেও আছে। সব মিলিয়ে মন্দ নয়। সময় নিয়ে গল্পগুলোর একটা দুটো করে পড়লে ভালো লাগা বেশি কাজ করবে; রম্যও উপভোগ করা যাবে। • ব্যক্তিগত রেটিং: ৩.২৫/৫ • বই: ও বন্ধু লাল গোলাপি • লেখক: সোহাইল রহমান • ধরণ: রম্য গল্পগ্রন্থ • প্রকাশনী: নয়া উদ্যোগ প্রকাশনী • প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০২৪ • প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ • পৃষ্ঠা সংখ্যা: ১৫২ ~ ইয়াসির আল সাইফ"

Sanjida Mokarroma

Sanjida Mokarroma , May 5, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা ভালো কিন্তু একটা জিনিস দেখে খুবি খারাপ লেগেছে যে বই এর বেশ কয়েকটা গল্প লেখক আগেই ফেসবুকে দিয়েছেন। আর আমি এই বই প্রি অর্ডারে কিনি। কেনার পরে দেখি বই এর আরও কয়েকটা গল্প লেখক আবার ফেসবুকে দিয়েছেন। তখন সত্যি খুব খারাপ লেগেছে যে এতো কষ্ট করে কেনার কি ছিল তাহলে😔।"

Anika Khan

Anika Khan , Mar 8, 2024

★ ★ ★ ★ ★

"১৷ একটি তীব্র রোমান্টিক গল্পঃ কবিতা আদৌতে কি তা জানার বড্ড ইচ্ছে আমার এক জীবনে হয়েছিল,এই গল্পটা পড়ার পর ইচ্ছে মরে গিয়ে কবরে গিয়ে, কঙ্কালহীন হয়ে গেছে৷ কাজী সাহেবের মুদি দোকানে যেতে চাই, গিয়ে ওনারে একটা পুরস্কার দিতে চাই৷ এত সত্যি কথা এ যুগে কেহ কহে না৷ ২৷ পাগলঃ গল্পে এবার লেখক আমাকে মে** রে ফেলার প্রি- প্লান করেও মারেনি৷ তবে তন্ময় কে মারবে, তবে মা**রবে কিনা শিওর না৷ ৩৷ সব ছেলে একঃ আচ্ছা সব নারী এক না, সব বেডা মানুষ ও এক না৷ এর আগের গল্প এবং এই গল্পটার সমাপ্তি অনেকটা একরকম লাগল৷ কেন লাগল জানি না৷ ৪৷ ইলুমিনতিঃ ইলুমিনতি এ আবার নকল ও হয়৷ মানে মজা করারও একটা লেবেল থাকা উচিত৷ তবে গল্পের নাম শুনে ভাবছি কি না কি 🥹 ৫৷ রাগী বাবাঃ গল্পটা ভালো লাগল তবে আবারও আমার নাম কেন? যদিও এই জীবনে প্রেম করিনাই তাই জানিনা প্রেমের জ্বালা What জিনিস৷ ৬৷ সুপার হিউম্যানঃ দূর আকাশে যাবার মত স্পেশাল ছেলে রিহান ছিল না৷ ৭৷ সন্দেহঃ গল্পটা ভালো লাগল৷ ছোটখাটো থ্রিল বলা চলে৷ লেখার ধরন ভালো লাগছে৷ ৮৷ তুলুতুলু প্রেমঃ এমন প্রেম আমার হোক যদিও আমি এমন না৷ আর বাকি রইল আত্ম**হত্যার কথা৷ এভাবে মরার চেষ্টা না করলে জীবন বৃথা৷ ৯৷ সুইসাইড নোটঃ খু*ন, বেশি না মাত্র ৬ টা খু**ন৷ এসব খুনের পেছনে দায়ী প্রেম৷ অবাক হচ্ছেন? ১০৷ ধোকাঃআসলেই ধোকা৷ আচ্ছা ধোকা কত প্রকার সেটা লেখক কেন লিখলো না? ১১৷ যে প্রেম এসেছিলঃ প্রেম করার চেয়ে প্রেমে পড়ার আগ মুহুর্ত সুন্দর৷ তাই বলে কি প্রেম হবে না? ১২৷ রহস্যময় চুরিঃ চুরি এমন ভাবে করতে হবে যাতে মানুষ অবাক হয়,তারপর হয় কোটিপতি৷ ১৩৷ স্বপ্নঃ এমন স্বপ্ন ভঙ্গ কারো না হোক৷ তবে গল্পটা পড়ে মনে হলো সব একখানেই৷ তবে লেখক আবার আমার নাম ব্যবহার করছে৷ ১৪৷ পৃথিবীর সেরাঃ মুদ্রাদোষ অনেকের মন ভাঙ্গার কারন হতে পারে৷ ১৫৷ টোলঃ টোল কেনা লাগবে, মানে টোল বিক্রি হয়? আচ্ছা এটা কোন টোল৷ অহোরে আমি লেখকের মত কিসব কচ্ছি! ১৬৷ শখের ফুলদানিঃ আরেহহহ আমি হাসব না কাঁদব৷ নো বুঝতাছি৷ কিন্তু একটা মানুষ মরে গেসে🥹 বহুত আলোচনা করলাম৷ সব রকম মিলিয়ে গল্পগুলো৷ আমার কাছে আহামরি কিছু মনে হয়নি৷ তবে কিছু গল্প পড়ে খুব হেসেছি৷ ওহ আপনাদের বলি কার কথা বলছি - বইঃ ও বন্ধু লাল গোলাপি লেখকঃ সোহাইল রহমান প্রকাশনাঃ নয়া উদ্যোগ মূল্যঃ ৩৫০৳ পৃষ্ঠাঃ ১৫২৷"

SAJID ISLAM

SAJID ISLAM , Feb 20, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নয়া উদ্যোগের ২৫২ নং স্টল খুঁজে খুঁজে বের করেছি। স্টলের সামনে গিয়ে আমি তো অবাক! সকাল বিকাল ফেসবুকে ইনিয়েবিনিয়ে যে লেখক স্টলের আসার কথা জানান দেন, অথচ তাঁর প্রকাশিত বইয়ের স্টলের সামনে কোন লোকের ভীড় নেই। এতো হাইপ তোলা লেখক! স্টলের সামনে দুয়েকজন অন্তত তো থাকার কথা। ভাবলাম ভুল স্টলে এসেছি হয়তো। ফেসবুকে ঢুকে লেখকের টাইমলাইন থেকে স্টল নং আর সময় মিলিয়ে নিলাম। নাহ সব ঠিক আছে, স্টল নয়া উদ্যোগ আর সময় তিনটা। আমি যখন স্টলের সামনে দাঁড়িয়ে আছি তখন বাজে ৫টারও বেশি। নিজেকে বুঝ দিলাম এই লেখকের বই বোধহয় আমিই প্রথম কিনতে আসছি তাই হয়তো লোক নেই। এটা না হয় মানা গেল কিন্তু ৩টায় আসার কথা বলে ৫টায় ও আসেনি এটা কেমন কথা! তখনই মাথায় আসছিলো যে লেখকের বইয়ের নাম হয় "মিথ্যা ঘটনা অবলম্বনে" তার ফেসবুক পোস্টে দেয়া সময়ও বোধহয় ছিলো মিথ্যা ঘটনা অবলম্বনে! শেষমেশ স্টলের সামনে সন্ধ্যা ৭টার পর গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। ফেসবুক প্রোফাইলের সাথে বাস্তবে মিলিয়ে কাছে গিয়ে সালাম দিয়া হ্যান্ডশেক করে চলে আসছি৷ যে কথা দিয়ে কথা রাখে না, তার লেখা বই অন্তত আমি কিনবো না। অথচ পাঁমা নিয়ত ছিলো উনার বই কিনবো। পাশ থেকে কথোপকথনে জানতে পারি, লেখক জ্যামে ছিলেন! নিজের মনের রাগের উপর অটল থেকে বই না কিনেই চলে আসি ০৯/০২/২৪ তারিখের মেলা থেকে। বাসায় এসে বারবার মনে হচ্ছিলো লেখকের অন্তত একটা বই আমার কেনা উচিত ছিলো। ইচ্ছে ছিলো কিনবো 'একটা মিথ্যা ঘটনা অবলম্বনে'। কিন্তু প্রগতি থেকে কিনলাম 'ও বন্ধু লাল গোলাপি'।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
একটু পড়ে দেখুন
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সোহাইল রহমান
(60)
TK. 350 -30% OFF
TK. 245
ওগো শুনছো
একটু পড়ে দেখুন
ওগো শুনছো মুহাম্মাদ আতীক উল্লাহ
(7)
TK. 260 -50% OFF
TK. 130
মিসির আলির গল্পমালা
একটু পড়ে দেখুন
মিসির আলির গল্পমালা হুমায়ূন আহমেদ
(10)
TK. 300 -20% OFF
TK. 240
শেষ পরিণতি
একটু পড়ে দেখুন
শেষ পরিণতি প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
(2)
TK. 140 -40% OFF
TK. 84
প্রেমের গল্প
একটু পড়ে দেখুন
প্রেমের গল্প হুমায়ূন আহমেদ
(16)
TK. 300 -20% OFF
TK. 240
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম) মুহাম্মাদ আতীক উল্লাহ
(12)
TK. 240 -50% OFF
TK. 120
অল্প বিদ্যা ভয়ংকর
একটু পড়ে দেখুন
অল্প বিদ্যা ভয়ংকর মাওলানা মুনীরুল ইসলাম
(3)
TK. 280 -47% OFF
TK. 149
শীত ও অন্যান্য গল্প
একটু পড়ে দেখুন
শীত ও অন্যান্য গল্প হুমায়ূন আহমেদ
(13)
TK. 200 -14% OFF
TK. 172

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ও বন্ধু লাল গোলাপি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ও বন্ধু লাল গোলাপি পাতা: 1 / 20
পাতা 2
ও বন্ধু লাল গোলাপি পাতা: 2 / 20
পাতা 3
ও বন্ধু লাল গোলাপি পাতা: 3 / 20
পাতা 4
ও বন্ধু লাল গোলাপি পাতা: 4 / 20
পাতা 5
ও বন্ধু লাল গোলাপি পাতা: 5 / 20
পাতা 6
ও বন্ধু লাল গোলাপি পাতা: 6 / 20
পাতা 7
ও বন্ধু লাল গোলাপি পাতা: 7 / 20
পাতা 8
ও বন্ধু লাল গোলাপি পাতা: 8 / 20
পাতা 9
ও বন্ধু লাল গোলাপি পাতা: 9 / 20
পাতা 10
ও বন্ধু লাল গোলাপি পাতা: 10 / 20
পাতা 11
ও বন্ধু লাল গোলাপি পাতা: 11 / 20
পাতা 12
ও বন্ধু লাল গোলাপি পাতা: 12 / 20
পাতা 13
ও বন্ধু লাল গোলাপি পাতা: 13 / 20
পাতা 14
ও বন্ধু লাল গোলাপি পাতা: 14 / 20
পাতা 15
ও বন্ধু লাল গোলাপি পাতা: 15 / 20
পাতা 16
ও বন্ধু লাল গোলাপি পাতা: 16 / 20
পাতা 17
ও বন্ধু লাল গোলাপি পাতা: 17 / 20
পাতা 18
ও বন্ধু লাল গোলাপি পাতা: 18 / 20
পাতা 19
ও বন্ধু লাল গোলাপি পাতা: 19 / 20
পাতা 20
ও বন্ধু লাল গোলাপি পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।