হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অনুবর্তন - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০১৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অনুবর্তন

9 Ratings | 4 Reviews
TK. 258 TK. 300 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ওয়েলেন্সি স্ট্রিটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুলবাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা। ছাত্রের দল ইতিমধ্যে আসিতে শুরু করিয়াছে, বড়লোকের ছেলের...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ওয়েলেন্সি স্ট্রিটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুলবাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা। ছাত্রের দল ইতিমধ্যে আসিতে শুরু করিয়াছে, বড়লোকের ছেলেরা মোটরে, মধ্যবিত্ত ও
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অনুবর্তন
Author বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Publisher মাটিগন্ধা
Edition ১ম সংস্করণ, ২০১৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 160
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.27 Kg
ISBN 9847034304411
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

9 Ratings and 4 Reviews

★★★★★
9
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
rmd****com

rmd****com , Apr 30, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ। বিভূতিভূষণের লেখা উপন্যাসগুলোর মধ্যে আমার ভীষণ পছন্দের উপন্যাস অনুবর্তন।"

Jakaria Ahnaf

Jakaria Ahnaf , Aug 11, 2023

★ ★ ★ ★ ★

"valo"

আসাদুজ্জামান জুয়েল

আসাদুজ্জামান জুয়েল , Aug 11, 2020

★ ★ ★ ★ ★

"স্কুলজীবন নিয়ে সকলেই কিছু না কিছু মধুর স্মৃতি রয়েছে। আর এসব স্মৃতির সাথে জড়িয়ে আছে শিক্ষকেরা। জীবনে যতই সাকসেসফুল মানুষ হউন না কেনো সেই বাল্যকালের শিক্ষকদের ভুলে যাওয়া সম্ভব নয়। পথের পাঁচালি, চাঁদের পাহাড় এর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কয়েকদফায় করেছেন শিক্ষকতা। তার স্মৃতিকথামূলক বইগুলোতে শিক্ষকদের সহযোগীতার কথা, স্কুল পলিটিক্সসহ নানা বিষয়ে আলোকপাত ঘটেছে। যা আমরা দেখতে পাই স্কুল কেন্দ্রিক উপন্যাস "অনুবর্তন" এ। যেখানে রয়েছে ক্লার্কওয়েল সাহেবের মতো নিষ্ঠাবান প্রধান শিক্ষকসহ নিম্নমধ্যবিত্ত শ্রেণীর স্থানীয় শিক্ষকেরা। যাদের প্রায় সকলেরই নুন আনতে পান্তা ফুরানোর দশা। তবু ছুটির পর আড্ডা জমে, সুখ-দুঃখ বাটোয়ারা হয়। এই স্কুল আর শিক্ষকদের ব্যক্তিজীবন নিয়েই চমৎকার এই উপন্যাস। "মর্ডান ইনস্টিটিউশন " । বেশ পুরোনো একটি স্কুল।নানা ধরনের শিক্ষক এখানে। সবচেয়ে পুরোনো নারানবাবু, কিছু পরে যোগ দেওয়া রামেন্দুবাবুর মতো দায়িত্বসচেতন শিক্ষক যেমন আছেন, তেমনই আছেন যদুবাবু, ক্ষেত্রবাবু, থার্ড পন্ডিতের র মতো ফাঁকিবাজ শিক্ষক।  এছাড়া আছেন ১৫ বছর ধরে প্রধান শিক্ষক মি. ক্লার্কওয়েল। দোর্দণ্ডপ্রতাপ, জাঁহাবাজ। ছাত্ররা তো বটেই শিক্ষকেরাও যমের মতো ভয় পায় তাকে। একটু ভুলচুক হলে কিংবা প্রতিবাদের সুরে কিছু বললেই সাহেব বলে উঠেন " না পোষায় তো মাই ডোর ইজ্ ওপন্ "। এছাড়া এসি.হেড মি.আলমের কান ভাঙানি তো আছেই কারণ সাহেবের কান দুটি তার জিম্মায় কিনা! তাই স্বল্প আয়ের শিক্ষকেরা সর্বদাই তটস্থ থাকেন চাকুরি নিয়ে। স্কুল ছুটির পর শিক্ষকেরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। আড্ডা জমে সামনের চায়ের দোকানে। সেখান থেকে যে যার মতো টিউশনি সেরে তারপর ফেরেন বাড়িতে পরদিন আবার গৎবাঁধা সেই জীবন। বেশি ছাত্র ভর্তি না হওয়ায় কখনো আংশিক বেতন কখনো বিনা বেতনে দিন কাটে শিক্ষকদের। সাহেবের কাছে আর্জি যায়," বেতন না পেলে খাবো কি?" পরিবারে অভাব-অনটন, স্কুলে সাহেবের খবরদারিতে শিক্ষকেরা একটা দিন বন্ধ পেলে উল্লাসে মেতে উঠেন। ঘণ্টাকর্ণ পুজো, তালনবমী ইত্যাদির মতো সামান্য পরব সম্পর্কেও ক্লার্কওয়েল সাহেবের কাছে হেডপণ্ডিতকে দিয়ে বলানো হয়, এমন বড় পরব হিন্দুদের আর নাই। এবং সবই ‘নেক্সট টু দুর্গাপূজা।’ ধর্ম বড় স্পর্শকাতর বিষয়। মি.আলম বাগড়া দিতে পারেন না। ক্লার্কওয়েল সাহেবও প্রথমটায় হেডপণ্ডিতের  আবেদন নাকচ করে পরে শেষ ঘণ্টায় সার্কুলার পাঠান ক্লাসে ক্লাসে—‘The school will remain closed…’  কারণ সাহেবের মনে যা আসবে তাই সঠিক। ছুটি পেলেই বা কি স্কুল ছেড়ে, কলকাতা শহর ছেড়ে পাড়াগাঁয়ে মন টেকে না কারো। শহরের অভাবের সংসার আর কারাগার তুল্য স্কুলটিই বড় আপন মনে হয় শিক্ষকদের। এরই মধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানিজদের বোমা আঘাত হানে রেঙ্গুনে।এর হাওয়া লাগে কলকাতায়। কলকাতার মানুষ পিঁপড়ার মতো ছুটছে গ্রামের দিকে। স্কুলবাড়ি ফাঁকা হয়ে যায় একসময়। একসময় যুদ্ধের ডামাডোল শেষ হয়। মর্ডান ইনস্টিটিউশন উঠে যাবো যাবো করেও টিকে যায়। আবার শিক্ষক-ছাত্ররা ফিরতে শুরু করে স্কুলে। অনেকেই ফিরে না পুরোনো কর্মস্থলে যুদ্ধের আগেই নারা বাবু মারা গেছেন, যুদ্ধ চলাকালীন যদুবাবু, কেউবা অভাবের তাড়নায় গ্রামেই থেকে গেছেন। কিন্তু হেডমাস্টার ক্লার্কওয়েল সাহেব আবার শুরু করেছেন "মর্ডান ইনস্টিটিউশন"। শিক্ষকদের কাছে স্কুলটা ছিল কারাগার মতো। লেখক নিজে সে জীবনের অংশীদার ছিলেন বলে মোটেই গুরুগম্ভীর ভাবে উপস্থাপন করেননি গল্প । অসংখ্য রসস্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করেছেন লেখক যেগুলো পাঠককে এক মুহূর্ত উপন্যাসের পাতা থেকে চোখ সরাতে দেয় না। সবচেয়ে পুরোনো শিক্ষক নারান স্যারের মৃত্যু যেমন ছুঁয়ে যায়। তেমনই ভজনরসিক যদুবাবুর নানা ফাঁকিবাজি আর সাহেবের কাছে হেনস্তায় কিছুটা হাস্যরসেরও যোগান দেয়। আবার পর মূহুর্তেই তার আর্থিক দুরবস্থায় মন আর্দ্র হয়ে উঠে পাঠকের। আবার প্রাক্তন শিক্ষক রাখালবাবুর বই বিক্রির আকুতি মিনতিও খুব লাগে মনে। স্কুলের গল্পের পাশাপাশি উঠে আসে স্কুল পার্শ্ববর্তী দালানের স্বামীর অপেক্ষায় কাটানো এক কিশোরীর অনুভূতির কথা। যুদ্ধ পরবর্তী যদুবাবুর মৃত্যুও নাড়া দেয় ভীষণ। "একটা বেলের মধ্যে কত বিচি থাকে, প্রত্যেক বিচিটি থেকে এক হাজার মহীরুহ জন্মাতে পারে।কিন্তু তা জন্মায় না। একটা বেল গাছের ষাট-সত্তর ব্যাপী জীবনে অন্তত দুটি বেলচারা মহীরুহ হয়,আবার বহু বেল ফল দেয় বহু অপচয়ের হিসেব কষেই এই পুষ্টির ইন্জিনিয়ারিং দাঁড় করিয়ে রেখেছেন ভগবান। তার মধ্যেই অপচয়ের সার্থকতা। স্কুলের সব ছাত্র কি মানুষ হয়? একটা স্কুল থেকে ষাট বছরের দুটো-একটা মানুষ বার হলেও স্কুলের অস্তিত্ব সার্থক।" যুগে যুগে এই শিক্ষকেরা সবসময় এসেছেন আমাদের জীবনে নাম-স্থান-কাল পেরিয়ে। আমরা ততটুকুই তাদের মনে রাখে যতটুকু স্কুলে দেখি। কিন্তু দেশের সেবায় সবচেয়ে বড় অর্ঘ্য তাঁরা যোগান- মানুষ। লেখক ১৯৪২ সালে প্রকাশিত এই উপন্যাসের নামই দিয়েছিলেন ‘ক্লার্কওয়েল সাহেবের ইস্কুল’। এ রকম বিদঘুটে নাম বাজারে চলবে না, প্রকাশকদের তরফে গজেন্দ্রকুমার মিত্র এমন যুক্তি দেখিয়ে কৃষ্ণদয়াল বসুকে নিয়ে ‘অনুবর্তন’ নামটি পছন্দ করেছিলেন এবং লেখকের অনুমতি নিয়ে এই নামেই ছাপা হয়েছিল উপন্যাস। কিন্তু পাতায় পাতায় যখন মুগ্ধতা ছড়ানো থাকে তখন নামে আর কি যায় আসে! * বইঃ অনুবর্তন * লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় * প্রকাশনীঃ মাটিগন্ধা * পৃষ্ঠাঃ ১৬০ * মলাট মূল্যঃ ২২০/="

saif bin kamal

saif bin kamal , Mar 17, 2020

★ ★ ★ ★ ★

"অসাধারণ"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অনুবর্তন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অনুবর্তন পাতা: 1 / 11
পাতা 2
অনুবর্তন পাতা: 2 / 11
পাতা 3
অনুবর্তন পাতা: 3 / 11
পাতা 4
অনুবর্তন পাতা: 4 / 11
পাতা 5
অনুবর্তন পাতা: 5 / 11
পাতা 6
অনুবর্তন পাতা: 6 / 11
পাতা 7
অনুবর্তন পাতা: 7 / 11
পাতা 8
অনুবর্তন পাতা: 8 / 11
পাতা 9
অনুবর্তন পাতা: 9 / 11
পাতা 10
অনুবর্তন পাতা: 10 / 11
পাতা 11
অনুবর্তন পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।