১ম প্রকাশ, ২০১৮
অন্তরের রোগ -১ম ও ২য় খণ্ড
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | অন্তরের রোগ -১ম ও ২য় খণ্ড |
| Author | শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
| Publisher | রুহামা পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 520 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.6 Kg |
| Translator | হাসান মাসরুর,আব্দুল্লাহ ইউসুফ |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
30 Ratings and 14 Reviews
পাঠকদের মন্তব্য
১৪টি
TAREQ , Mar 3, 2022
"Good"
Sarowar , Jan 1, 2022
"Good"
Kazi Ariful Islam , Nov 17, 2021
"nice"
MD. MOHIUDDIN , Jun 22, 2021
"বইয়ের মূল্যায়ন করে কখনো শেষ করা যায় না"
Atiqur Rahman , Mar 5, 2020
"খুবই চমৎকার একটি বই । আমাদের মতো গাফেলদের জন্য অনেক কাজে দিবে । বিবেক জাগ্রত করার জন্য বইটি পড়া উচিত ।"
Farisa Tahsin Oyshee , Dec 24, 2019
"অন্তরের রোগ হল এমন একটা রোগ, যেটা মানুষের চোখের অগোচরেই থেকে যায়। একজন মানুষ যে কি না একজন প্র্যাক্টিসিং মুসলিম, তিনিও এ রোগে ভুগতে পারেন নিজের অজান্তেই।আসলে ছোট ছোট পাপ করতে করতে মানুষ বড় বড় পাপকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এখন এই ছোট পাপগুলোও আমরা অনেক সময় টের পাইনা যে আসলেও এটা কি পাপ? এটাই অন্তরের রোগের শুরুর কথা, আসলে বইটা আমি এখনো কিনিনি, তবে ইবুক সংস্করণের কিছু পড়ে অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। এ বই পড়ে একজন পাপি ঈমানদার(!?) মানুষ টের পাবে তার ভুলের কথা ইনশাআল্লাহ। বইটা আমার খুব পছন্দ হয়েছে। কিনব ইনশাআল্লাহ। ❤🙂"
Hussain Ahmed , Dec 4, 2019
"ইসলামহাউজ.কমে বইগুলো পাওয়া যায়। ঐগুলো আলাদা আলাদা। তবে এখানে আটটি বিষয়ের উপর লেখা পুস্তিকার সংকলন রয়েছে। সালিহ আল মুনাজ্জিদে এখনকার সব তরুণ আলেমরা ভরসা করেন। এক ইসলামকিউএ তেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। রুহামাকে ধন্যবাদ, তার কাজগুলোকে বাংলায় অনুবাদ করে আমাদের হাতে তুলে দেয়ার জন্য। অন্তরের রোগ আমাদের ভেতর থেকে কুঁড়ে খাচ্ছে। নিফাক, প্রেমরোগ, আসক্তিত, অহংকার, ঝগড়া বিবাদ, গাফলতিতে জর্জরিত আমরা। বইটা আমাদের পরিবর্তনের হাতিয়ার হবে।"
Ashik , Oct 29, 2019
"একটি অসাধারণ বই এটি। শায়খ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ এর বই অসাধারণ হওয়ারই কথা। বইটিতে অন্তরের মরণব্যাধি অবস্থা ও কলবের কু-প্রবৃত্তির নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের দুনিয়াতে অন্তরের রোগ ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে মানুষ এবাদতে সুখ পায়না। বইটি আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বলা যায় এটি একটি সময়োপযোগী বই।"
Md 🆂🅰🅳🅸🅺 , Oct 17, 2019
"Alhamdulillah, best one"
ছদ্রনাম , Oct 9, 2019
"This book iş great❤ Life changing book"
Suvrow Kabir , Oct 8, 2019
"বর্তমানে আমাদের এক অন্যতম প্রধান সমস্যা হলো আমরা ইবাদাতে আনন্দ পাই না, ইবাদাতের স্বাদ থেকে বঞ্চিত থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অন্তরে দানা বেঁধে ওঠা রোগ। প্রশ্ন হচ্ছে শরীরের রোগব্যাধি হলে আমরা যতটা দুশ্চিন্তা করি, ডাক্তারের কাছে ছুটে যাই, তদ্রূপ অন্তরের রোগগুলো সারাবার জন্য কি কোনো পদক্ষেপ নিই? উহাইব ইবনুল ওয়ারদ রহ. কে জিজ্ঞেস করা হয়েছিল, "যে গুনাহ করে সে কি ইবাদাতের স্বাদ পায়?" তিনি বললেন, "না। এমনকি যে গুনাহের ইচ্ছা করে, সেও না।" বিশর ইবনুল হারিছ রহ. বলেন, “তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদাতের স্বাদ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ও তোমার কামনা-বাসনার মাঝে একটি লোহার প্রাচীর দাঁড় না করাবে।” আমাদের অন্তরের এমন বিভিন্ন রোগ আর তার সমাধান নিয়ে আমার অতি প্রিয় শাইখ সালিহ আল-মুনাজ্জিদ কর্তৃক রচিত "সিলসিলাতু মুফসিদাতুল ক্বুলূব" এর অনুবাদ "অন্তরের রোগ" নামে দুই খণ্ডে প্রকাশ করেছে প্রিয় প্রকাশনী রুহামা পাবলিকেশন। বইটি অনুবাদ করেছেন হাসান মাসরুর ও আব্দুল্লাহ ইউসুফ।সম্পাদনা করেছেন মুফতি তারেকুজ্জামান। প্রথম ও দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা যথাক্রমে ২৪২ ও ২৭৮। বইটি পড়ার সময় কেবলই মনে হচ্ছিল এমন বইগুলো যদি কিশোর বয়স থেকেই ছেলেমেয়েরা পড়ে পড়ে বড় হতে পারত, কত উপকৃত হত তারা। বাবা- মা রা যদি তাদের সন্তানদের হাতে এমন কিছু বই কিশোর বয়সেই তুলে দিতেন, ইনশাআল্লাহ পরবর্তীতে তাদের বখে যাবার বা গুনাহতে জড়িয়ে পড়ার প্রবণতা কিছুটা হলেও কম থাকত। এছাড়াও বর্তমান তরুণ প্রজন্মের পর্ন এডিকশন কমাতেও আমার মনে হয় বইদুটো অত্যন্ত উপকারী হবে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বইদুটো এতটাই প্রভাব বিস্তারকারী বলে মনে করি। বইটির প্রথম খণ্ডে আসক্তি, প্রবৃত্তির অনুসরণ, দুনিয়ার মহব্বত, ও নিফাক- অন্তরের এ চারটি রোগ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে- প্রেমাসক্তি, গাফিলতি, ঝগড়া-বিবাদ, অহংকার ও নেতৃত্বের লোভ- এ পাঁচটি বিষয়৷ সময় ও স্থানস্বল্পতার কারণে শুধু প্রথম বইটি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। আসক্তি: হাসান বসরী রহি. বলেছিলেন, "কামনা-বাসনা ও আসক্তির পূজারি হলো একজন দাস, কিন্তু যখন সে তার আসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে সত্যিকার বাদশায় পরিণত হয়।" (রওযাতুল মুহিব্বীন ; অন্তরের রোগ- পৃ: ১৪) বইটির প্রথম অধ্যায় আসক্তি নিয়ে৷ কেন এ আসক্তিকে সৃষ্টি করা হয়েছে? কিভাবে এ আসক্তিকে নিয়ন্ত্রণ করা যায়, কখন এটা ভালো, কখন খারাপ, পূত-পবিত্র লোকদের ঘটনা, এমন সব বিষয় নিয়ে সাজানো হয়েছে অধ্যায়টি। প্রবৃত্তির অনুসরণ: রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "অক্ষম সে ব্যক্তি, যে তার নফসকে তার প্রবৃত্তির অনুসারী বানায়।" (সুনানে ইবনে মাজাহ) তিনি আরো বলেছিলেন, “আমি তোমাদের ওপর যে তিনটি জিনিস অধিক আশঙ্কা করি তা হলো, তোমাদের পেট, লজ্জাস্থান ও গোমরাহ প্রবৃত্তির চাহিদা।” (মুসনাদে আহমাদ) বই এর দ্বিতীয় অধ্যায়টিতে প্রবৃত্তির অনুসরণের কারণ, ক্ষতি, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। উমার ইবনুল খাত্তাব রাযি. বলেছিলেন, "পাপ বর্জন করা পাপ করে তাওবা করার চেয়ে উত্তম।" (পৃ: ৯৮) দুনিয়ার প্রতি মহব্বত: আমরা সবাই কমবেশি এ রোগে আক্রান্ত। আল্লাহ সুবহানু ওয়া তা'আলা বলেছেন, “আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুত, দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।” (সূরা হাদীদ: ২০) দুনিয়া মহব্বতের স্বরূপ, দুনিয়ার ব্যাপারে সাহাবীদের ও তাবেয়ীদের অবস্থান, দুনিয়াপ্রেমের পরিণতি এবং তা দূর করার চিকিৎসা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন শাইখ৷ নিফাক: নিফাক বা মুনাফেকি এমন এক ব্যাধি যার পরিণতি ভয়াবহ। এ রোগ এতটাই ভয়ানক যে আমরা নিজেরাও বুঝতে পারি না যে এ মারাত্মক রোগে আক্রান্ত আমরা। ইবনে আবী মুলাইকা রহ. বলেন, “আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ত্রিশজন সাহাবীকে স্বচক্ষে দেখতে পেয়েছি, তাঁরা প্রত্যেকেই নিজের নফসের ওপর নিফাকের আশঙ্কা করতেন। তাঁদের কেউ এ কথা বলেননি যে, তাঁর ঈমান জিবরীল আল. বা মিকাইল আ. এর ঈমানের মতো মজবুত।” (মাদারিজুস সালেকীন)। বইটির এ অধ্যায়ে আছে মুনাফিকদের বৈশিষ্ট্য, দ্বীনের মধ্যে নিফাকের ধরণ, নিফাক থেকে বাঁচার উপায় ইত্যাদি। পরিশেষে বলব, দুটি বইই আমাদের অন্তরের গভীর কিছু সমস্যা তুলে ধরেছে। শুধু সমস্যা তুলে দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি আছে কুর'আন, সুন্নাহর মাধ্যমে তার প্রতিকার ও চিকিৎসা। এছাড়া, সালাফদের বিভিন্ন ঘটনা ও তাঁদের উক্তির মাধ্যমে আমাদেরকে উৎসাহও দেয়া হয়েছে। অজস্র মণিমাণিক্যতে ভরা বই দুটো। আল্লাহ সুবহানু ওয়া তা'আলা বইদুটোর সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান দিক, আর আমাদেরকে সুস্থ ক্বলবের অধিকারী বান্দা হিসেবে কবুল করে নিক। আমিন।"
Md shourov Mia , Oct 7, 2019
"প্রিয় লেখক শাইখ মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ ❤"
tohidislam , Jun 12, 2019
"Atto shundor boi leken sotti amr life change korte khuby khuby help korce..lekoker jonno ontor teke duwa kri"
Tanzil Ahmed , Mar 23, 2019
"অসাধারণ বই"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অন্তরের রোগ -১ম ও ২য় খণ্ড" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: