১ম প্রকাশ ২০২২
অনসূয়া
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | অনসূয়া |
| Author | ফারহানা ইয়াসমিন |
| Publisher | অনুজ প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 176 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.34 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
sub****com , Oct 29, 2024
"বইটা হাতে নিয়েই পড়া শুরু করলাম।কি যে সুন্দর গল্প।☺️শেষটাও সুন্দর। হ্যাপী এন্ডিং আর সব মিলিয়ে অসাধারণ।লিয়া চরিত্রটা আমার পার্সোনালি খুব ভাল লেগেছে। একবার পড়ে দেখতে পারেন।"
Faiza Habib , Apr 30, 2022
"বইঃঅনসূয়া লেখকঃফারহানা ইয়াসমিন প্রচ্ছদঃসজিব ওয়ার্সী প্রকাশনাঃঅনুজ মূদ্রিত মূল্যঃ৩৮০ টাকা মেয়েদের জীবন কি কচুরীপানা? ★দারুণ এক compatible দম্পত্তি,রূপে,গুণে,পারিবারিক ঐতিহ্যে, সব দিক দিয়েই দারুণ মিল তাদের।কিন্তু জীবনে একটি অপূর্ণতা আর এই অপূর্ণতাই তাদের সম্পর্কটাকে যেন ঘুনের ন্যায় ভিতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে।নারী যতই রূপবতী,গুণবতী হোক,ফলহীন ফুলের কোনো দাম নেই।এই ধ্যানধারণা আমাদের পুরুষ তান্ত্রিক সমাজে prevail করে।এই সমস্যাটা যদি নারীর হয় তাহলে তো আর কোনো কথাই নেই ধর তক্তা,মার পেরেকের ন্যায় ঐ বউকে বাসা থেকে তাড়িয়ে নতুন বউ নিয়ে আসা হয় আর না হলে সতীন নিয়েই সংসার করো।এখনকার মর্ডান যুগে যখন IVF(In vitro fertilization), সারোগেসির মতো বিষয়গুলো জলভাত তখন কি বন্ধ্যাত্ব আদৌ সমস্যা? জ্বি আজ ও এ এক বিশাল সমস্যা।বংশ পরিচয়ের ধবজ্জা তুলে, কখনো ধর্মীয় বিশ্বাসের ধোঁয়া তুলে সেই পুরুষতান্ত্রিক সমাজের বংশ রক্ষার দোহাই দিয়ে শুরু হয় এক জীবন্ত জাহান্নামের।যেই মানুষটি বন্ধ্যাত্ব অপবাদ নিয়ে বিদায় হয় সেও নারী,আর যাকে বংশ রক্ষার তাগিদে, নতুন বংশধরের আবির্ভাবের জন্য পেয়ালা করে আনা হয় সেও নারী।কিন্তু দুটি নারীর সাথেই এই অন্যায় করে পুরুষতান্ত্রিক এক সমাজ। ★শ্বেতা, রাওনাফ আর লিয়ার জীবন একটি বাচ্চার আকাঙ্খাকে কেন্দ্র করে জটিল হয়ে উঠেছে।এই গল্পের প্রতিটি চরিত্রকে আমার অসহায় লেগেছে।সন্তান না হবার অপরাধে শ্বেতা নিজে কুন্ঠিত,আপন ঘর আপন আলয় লুটে যাবার ভয়ে সারাদিন তাড়িত সে।রাওনাফ ও একদিকে সুন্দরী স্ত্রীর কষ্ট আর আরেকদিকে বৃদ্ধ বাবা মায়ের স্বাদ আহলাদের কথা চিন্তা করে দ্বিধান্বিত।পিতৃমাতৃহীন লিয়া, নিজ বাড়িতেই পরবাসী।শুধুমাত্র নিরাপত্তার তাগিদে নিজের বাড়িতেই পরগাছা।সমস্ত কাজ করেও সে যেন অপাংক্তেয়। এই তিনটি চরিত্রের টানা-পোড়েন, হাহাকার,পাওয়া না পাওয়া,কষ্ট,দুঃখ নিয়েই গড়ে উঠেছে চমৎকার এই গল্পটি। পাঠ অনুভূতিঃবইটি পড়তে গিয়ে আমি মানব মনের সমস্ত অনুভূতিগুলোর সাথে বারে বারে পরিচিত হয়েছি।একদিকে যেমন ষড়রিপুর বিভিন্ন রিপুর প্রকাশ দেখেছি তেমনি মানব অনুভূতির বিভিন্ন রূপের দেখা ও পেয়েছি।আমি অবাক হয়েছি কেউ কষ্ট সহ্য করতে পারে বলে তার উপর কি এত অবিচার করা সম্ভব? ★বইটি পড়তে গিয়ে মনে হয়েছে লেখিকা খুব চমৎকারভাবে কিছু ব্যাপার ফুটিয়ে তুলেছে।নিচে তা দেয়া হলোঃ ১/আদুরে,বড়লোক পরিবারের বউ শ্বেতার রাওনাফের জীবনে,সংসারে নিজের জায়গা ছেড়ে যাবার ভয় থেকেই যে সিদ্ধান্ত তা অনেকটাই cold calculative risk.আর এই সিদ্ধান্তের জন্যই শুরু কত গল্পের।তবে শ্বেতার যেই অপূর্ণতা থেকে এই ভয়,সেই অপূর্ণতা যখন পূর্ণতা পায় তখনই একটি বিষয়কে কেন্দ্র করে জিদ ও চরম ঔদাসিন্যে বিরক্ত সকলেই।লিয়ার প্রতি তার ব্যবহারই যেন বারংবার প্রমাণ করে সেই উপকারীর প্রতি অকৃতজ্ঞতার গল্পটি।বিপদে যখন দিশেহারা হয়ে সাহায্যের প্রার্থনা করে মানুষ, কেউ সাহায্যের হাত বাড়িয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করলেও, সাহায্যপ্রার্থী মনে মনে কুন্ঠিত হয়।মনস্তাত্ত্বিক জটিলতায় সে তখন সাহায্যকারী ব্যাক্তিকেই নিজের শত্রু ভাবতে শুরু করে,তার ক্ষতির চেষ্টা করে।শ্বেতার মৃত্যুর কারণ গুরুতর হলেও জিদটাকে রাবারের মতো টেনে বড় করার বিষয়টি ছিলো পুরাই অযুক্তিকর। ২/রাওনাফ এক তরল স্বভাবের পুরুষ।নিজের জীবনের প্রয়োজন আর তার প্রেক্ষাপটে পরিবর্তন হয় প্রতিনিয়ত নতুন মানুষের। লিয়ার তার প্রতি নির্লিপ্ততা তার পৌরষ্যে আঘাত হানে।তাই তো সুযোগের সদ্যবহারে পিছুপা হয় না।না কলকাতার সেই একলা রজনীতে না অনেক বছর পর স্বামীত্বের দাবি নিয়ে দাড়াতে।নিজের প্রয়োজন অনুসারেই ব্যাক্তির স্থান পালটে যায় তার জীবনে।চারিত্রিক দৃঢ়তা বিহীন এ রকম চরিত্র বরই অসহ্যকর। ৩/অন্যায় যদি মাথা পেতে নাও সবাই তোমার উপর অন্যায় করার লাইসেন্স পেয়ে যায়।লিয়ার জীবনই যেন যে যেভাবে পারছে বেওয়ারিশ ফুটবলের মতো লাথি দিয়ে যাচ্ছে।আর সেও চুপচাপ লাথি খেয়ে চলেছে। ৪/সাত নড়ির হারের যে উপমা,যে ব্যাখা তা মানবজীবনের সাথে দারুণভাবে মিলে গেছে।এই সাতটি লহরীতে আছে একটি মেয়ের অপারগতা,অপমান,লাঞ্চনা,বঞ্চনার কাহিনী। ৫/তবে লিয়ার জীবনের পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন লিয়া তা যেন ছিলো চমক।চুপচাপ অন্যায় সহে নেয়ার স্থলে নিজের জন্য স্বর উঠাতে দেখে অবাক লাগে।তবে অবাক লাগলেও ভালো লাগে যে রাওনাফ আর শ্বেতার মুখের উপর সত্য বলায়।ভালো লাগে ভালোবাসাকে নতুন সুযোগ দেয়ায়।মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।লিয়ার সেই বিশ্বাস ফিরিয়ে দেয়ার জন্য যে চেষ্টা তা ছিলো দারুণ উপভোগ্য বিষয়। ৬/ছোট ছোট বাচ্চাদের যে আর্তহাহাকার ফুটে উঠেছে তা যেন পাঠক অন্তরকে আলোড়িত করে। ৭/ইন ভিট্রো ফার্টিলাইজেশন এর যে পুরো ভয়ংকর কঠিন সময়টা খুব দারুণভাবে তুলে এসেছে।এর যে complications, এর যে কষ্ট,ইঞ্জেকশনগুলো নেয়ার পর যে শারিরীক যে complication,শারিরীক দূর্বলতা,যে repulsion তৈরী হয়, নারীদেহের ডিম্বানু উৎপন্নের যে কাহিনী বিধৃত হয়েছে তা যেনো পাঠকের মানসপটে ফুটে উঠেছে দারুণভাবে। ★সমালোচনাঃ লেখিকার প্রথম বই তিয়াস পড়ার পর স্বাভাবিকভাবেই এই বইটির যে খন্ডচিত্র তা পাঠক হিসেবে মেনে নেয়া কঠিন ছিলো।তিয়াস যেখানে পরিপূর্ণ সত্তায় বিকশিত সেখানে অনসূয়া যেন আয়নায় এক অস্বচ্ছ আবরণ।কিন্তু আমি ভাবলাম মা বাবার প্রতিটা সন্তান যেমন আলাদা তেমনি প্রতিটা গল্প আলাদা।একের ছায়ায় অপরটি হয়ে যায় কায়াহীন। তাই judgemental না হয়ে অনসূয়া বইটিকে নিরপেক্ষভাবে বিচার করতে বসলাম।বিচার করতে গিয়ে দেখলাম অনসূয়া আপন সত্তায় খুব শক্তিশালী একটা গল্প।কিন্তু তিয়াসের পাঠকের মনন মস্তিষ্কে যে স্থান করে নিয়েছে তার জন্য অনসূয়ার আবেদন হয়তো খানিকটা কম লাগলেও আপন সত্তায় সে শক্তিশালী।তাই এটা লেখার দোষ নয় বরং পাঠকের মনস্তাত্ত্বিক গোলযোগ। ★শেষকথাঃ লিয়ার মতো কন্যারা যেন ফিনিক্স পাখির মতো নিজের ছাই ভষ্ম থেকে নিজেকে পুনরায় আবিষ্কার করতে পারে সেই আশা নিয়েই আজকের এই পাঠ অনুভূতি শেষ করছি।তবে শেষ করতে গিয়ে হঠাৎ মনে হলো অনসূয়ার এ গল্পটি কোনো অচেনা,বৈজ্ঞানিক গল্পগাঁথা নয় বরং আমার তোমার,আমাদেরই গল্প। তাই এই গল্পটি আমাদের সকলেরই পড়া উচিৎ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
Is this a hardcover?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অনসূয়া" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: