হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৭ম মুদ্রণ, ২০১৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অনন্ত নক্ষত্র বীথি

33 Ratings | 14 Reviews
TK. 138 TK. 160 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"অনন্ত নক্ষত্র বীথি"বইটির প্রথমের কিছু অংশ: অদ্ভুত এক ধরনের শব্দ হচ্ছে। পরিচিত কোনাে শব্দের সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই বলে শব্দটাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"অনন্ত নক্ষত্র বীথি"বইটির প্রথমের কিছু অংশ: অদ্ভুত এক ধরনের শব্দ হচ্ছে। পরিচিত কোনাে শব্দের সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই বলে শব্দটাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না। লক্ষ লক্ষ ঝিঝি পােকা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অনন্ত নক্ষত্র বীথি
Author হুমায়ূন আহমেদ
Publisher কাকলী প্রকাশনী
Edition ৭ম মুদ্রণ, ২০১৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 68
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.18 Kg
ISBN 9847013300284
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.48

33 Ratings and 14 Reviews

★★★★★
21
★★★★☆
9
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

১৪টি
Rubaida Tahira

Rubaida Tahira , Sep 5, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার কাছে কাহিনী বেশি ভালো লাগেনি।"

Ebrahim Rupos

Ebrahim Rupos , Jul 27, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রেকমেন্ড করার মতো একটি বই। প্রথমে কিছু টা বোরিং ফিল আসলেও শেষের দিকে আপনার ব্রেন কে ভাবতে বাধ্য করবে।"

Iftekhar Islam

Iftekhar Islam , Jul 8, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"হুমায়ুন স্যারের অতি সাধারণ একটা ক্যারেক্টারের অসাধারণ প্রতিফলনের চিহ্ন এই বইটাতে আছে। পুরানো পাঠকদের হিসেবে ছোট বই, তবে বেশ সাসপেন্সফুল আর ইমাজিনেটিভ!"

Khan Sumaita Laisha

Khan Sumaita Laisha , Sep 10, 2025

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে দারুণ লেগেছে। এটি এমন এক সায়েন্স ফিকশন যা আপনাকে নিয়ে যাবে, এক সুদূর চিন্তার সমুদ্রে। হুমায়ূন আহমেদ-এর লেখার সহজ ও সাবলীল ভঙ্গি আবারও মুগ্ধ করেছে। কাহিনীর বুনন এতটাই চমৎকার যে একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা যায় না। বইটি পড়ার সময় মনে হয়েছে আমি যেন গল্পের প্রতিটি চরিত্রের সাথেই হেঁটে চলেছি। নতুন যারা হুমায়ূন আহমেদের লেখা শুরু করতে চান, তাদের জন্য এই বইটি একটি আদর্শ পছন্দ হতে পারে।"

Mohammed Tazwar Hasan

Mohammed Tazwar Hasan , Nov 20, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ"

8801862358508

8801862358508 , Jun 2, 2024

★ ★ ★ ★ ★

"সেরাহ। রিকোমেন্ডেড থাকলো।"

Farah Tabira

Farah Tabira , Mar 10, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ v বই - অনন্ত নক্ষত্র বীথি v লেখক – হুমায়ুন আহমেদ v প্রকাশনী – কাকলী প্রকাশনী কাহিনী সংক্ষেপ গল্পের মূল চরিত্র একটি টিভি প্রোগ্রাম অফিসের কর্মচারী। তার কাজ হচ্ছে টিভি প্রোগ্রাম এর দর্শকদের মতামতের উপর ভিত্তি করে রিপোর্ট জমা দেওয়া আর মাস শেষে বেতন তুলে নেওয়া। সে সাধারণ একজন মানুষ। একদম স্বাভাবিক জীবনযাপন করছে। একদিন একটি বিস্ময়কর ঘটনা ঘটলে তাঁর জীবন পালটে গেল। সে জানতে পারলো তাকে একটি স্পেইস এক্সপেডিশনে আরও সাত জনের সাথে পাঠানো হবে। স্পেইস শিপটি হাইপার ডাইভ দিতে পারে। প্রটাগনিস্টকে নেওয়ার কারন হচ্ছে তাঁর এক্সট্রা সেনসরী পারসেপশন ক্ষমতা আছে যা সে অভিযানে ব্যাবহার করতে পারবে। অভিযান শেষে জীবিত ফিরে আসার কোন সম্ভাবনা নেই বললেই চলে। যদিও তারা ফিরে আসতে পারে তত দিনে পৃথিবীর বয়স বেড়ে যাবে অনেক। কারণ একটি হাইপার ডাইভ দিলে পৃথিবীর বয়স ১০০ বছর বেড়ে যেতে পারে। প্রটাগনিস্টের প্রিয় বান্ধবীর সাথে আর কোন দিন দেখা হবে না। তা জেনেও মূল চরিত্র আরও সাত জন সাথে করে নিয়ে মহাবিশ্বে অভিযান শুরু করে। পাঠ প্রতিক্রিয়া হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে আমার সবচাইতে প্রিয় লেখক। ছোটবেলা থেকেই উনার বই আমি অনেক পছন্দ করি। হুমায়ুন আহমেদ এর সায়েন্স ফিকশান নিয়ে আমার উন্মাদনার শেষ হবে না কখনো। আমার মতে উনার বৈজ্ঞানিক কল্পকাহিনী গুলোর কোন তুলনা হয় না। বাংলায় আমি সায়েন্স ফিকশান বলতে গেলে হুমায়ুন আহমেদ আর মুহাম্মাদ জাফর ইকবাল এর বইগুলোই পড়েছি। আমি মনে করি উনাদের সাবলীল আর সহজ লেখনী একজন পাঠককে বইয়ের পাতায় ধরে রাখতে পারে যা অন্য কোন লেখক এর লেখায় আমি মনে করি না আছে। আমি কল্পনা করতে খুব ভালোবাসি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন ভাবতাম কোন এক দিন একটা মহাকাশ যান নিয়ে অনন্ত কালে হারিয়ে যাব। মহাকাশযান দিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রে ঘুরে বেড়াব। এমনকি একটা টাইম মেশিনে করে অনন্তের উদ্দেশে পাড়ি দিব চিন্তা করতাম। সময় পরিভ্রমন ও প্যারালাল ইউনিভার্স আমার অসম্ভব প্রিয় বিষয়গুলোর মধ্যে অন্যতম। এই জন্য টাইম ট্র্যাভেল ও প্যারালাল ইউনিভার্স বিষয়গুলো আমাকে সবসময় বিস্মিত ও রোমাঞ্চিত করে। ভয়েজার স্পেসশীপ আমাকে যদি আজীবন অসীম এর উদ্দেশে নিয়ে যেতে পারত তাহলে অসাধারণ হত। এই সাই–ফাই এ হুমায়ূন আহমেদ তার প্রতিভার সাক্ষর রেখেছেন যথেষ্ট। যদিও তিনি সামাজিক উপন্যাস লিখেই তার ক্যারিয়ার এর বেশির ভাগ সময় কাটিয়েছেন, এটা স্বীকার করতেই হবে যে তাঁর সায়েন্স ফিকশান গুলো বাংলা ভাষায় লেখা সবচেয়ে দুর্দান্ত ও আনন্দদায়ক। সাই-ফাই জনরা তে তাঁর অনেক চমৎকার সৃষ্টি আছে। কিন্তু হুমায়ূন আহমেদ খুব কম সায়েন্স ফিকশান লিখেছেন যে কারনে তাঁর লেখার প্রতি আমার একটা আক্ষেপ আছে। যদিও অনেকে হুমায়ূন আহমেদ কে কমার্শিয়াল লেখক বলেন, তাদের উচিত তাঁর লেখা আরও অনেক বেশী করে পড়া। অনন্ত নক্ষত্র বীথি বইটি হয়তো সবাই পরে ফেলেছেন যারা বাংলা সায়েন্স ফিকশান পড়তে পছন্দ করেন। এই বইটি পড়ে বুঝতে পারবেন কি অসাধারণ আর অসামান্য সায়েন্স ফিকশান লিখে গেছেন শ্রদ্ধেয় লেখক। এই বইয়ের প্লট ভীষণ শক্তিশালী যদিও অনেক ছোট। বইটির কাহিনী ও কনসেপ্ট আমার দারুন লেগেছে। এই বইটা অনেকটা নেটফ্লিক্স সিরিজ ডার্ক এর কথা মনে করিয়ে দেয়। প্যারালাল জগতের নেভার এন্ডিং সাইকেল সম্পর্কে পড়তে খুব মজা পাবে পাঠক। বাক্তিগত আবেগ ও আছে। প্যারালাল ইউনিভার্স নিয়ে অনন্ত নক্ষত্র বীথি বইটি লিখা হয়েছে। এই বিষয়ে এত আবেগঘন গল্প হয়তো কোন লেখকই বাংলায় লিখতে পারেন নি। সেই আবেগ দিয়ে গল্পের মূল চরিত্র বস্তুজগতকে ধ্বংস করেছে বারবার যা থেকে ক্রমাগত সৃষ্টি হয়েছে পরাবাস্তব জগত। সব কিছু মিলিয়ে লেখকের একটি মারাত্মক সাই-ফাই বই। মাত্র ৫৪ পেইজের একটা বই আমাকে বাক্রুদ্ধ করে ফেলবে তা কখনো ভাবতে পারিনি। হুমায়ূন আহমেদ এর সাই-ফাই সবসময়ই ভিন্ন মাত্রার। তার সাই-ফাই বইয়ের সুন্দর উপস্থাপনা আর দুর্দান্ত প্লট যে কোন পাঠকের মনে দাগ কাটবেই নিশ্চিত। হিমু ও মিসির আলীর দাপটে লেখকের অন্য কাজ বিশেষ করে সায়েন্স ফিকশান গুলো যখন কোণঠাসা হয়ে যায় তখন কোন হুমায়ূন ভক্ত যখন এই বইটি পড়বে, তখন বুঝতে পারবে হুমায়ূন আহমেদ এর সাই-ফাই গুলো আসলে কতটা সুনিপুণ। স্পেস ট্রাভেলিং আর প্যারাডক্স এর সাথে মানুষের মনের সীমাবদ্ধতা নিয়ে অসাধারণ একটি কাহিনী ফুটিয়ে তুলেছেন লেখক। যদি আপনার চিরচেনা জগতকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চান, তাহলে এই বইটি আপনার জন্য রেকমেনড করবো। আপনি সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে যাবেন। হাইপার স্পেস, টাইম লুপ ও প্যারালাল ইউনিভার্স কনসেপ্ট গুলো নিয়ে লেখক একটি টপ নচ সাই-ফাই তৈরি করেছেন। আপনি পরাবাস্তব জগতে হারিয়ে যাবেন অনেকক্ষণ এবং শূন্যতায় ডুবে থাকবেন। ক্লাইমাক্স টা অনেক ম্যাজিকাল। নিজেকে প্রটাগনিস্ট এর জায়গায় ভাবতে শুরু করবেন। তার একাকীত্ব অনুভব করতে পারবেন। এমনকি যখন গল্প শেষ হয়ে যাবে তার পর ও কিছুক্ষণ বাক্রুদ্ধ হয়ে থাকবেন। ঘোর কাটবেনা। হুমায়ূন আহমেদ এর বই মানেই ম্যাজিকাল কিছু। তার লেখনশৈলী খুবই সুন্দর, শাবলীল ও সহজ। যদি একাবার পড়া আরম্ভ করেন তাহলে এক টানে পড়ে যেতে পারবেন শেষ না হওয়া পর্যন্ত। বিরক্তি বা ক্লান্তি অনুভব করবেন না। এটাই তার লেখার মূল আকর্ষণ ও বৈশিষ্ট্য। অনন্ত নক্ষত্র বীথি বইটির ক্ষেত্রেও একি অভিজ্ঞতা হবে আপনার। রিডার্স ব্লক যদি কাটাতে চান তাহলে হুমায়ূন আহমেদ এর বই আপনার জন্য সবচেয়ে ভাল সিলেকশন হবে। আমার পছন্দের জনরা হচ্ছে সায়েন্স ফিকশান। তাই এই বইটি আমাকে মাজিকের মত রোমাঞ্চিত করেছে। আসলে হুমায়ূন আহমেদ এর যেকোনো বইই রিডার্স ব্লক কাটানোর জন্য যথেষ্ট। অনন্ত নক্ষত্র বীথি বইটি এক কথায় একটি মাস্টারপিস। ভাবতে পারিনি এটি পড়ার মত সুযোগ আমি কখনো পাব।"

Fahad Anjum

Fahad Anjum , Nov 6, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Alamgir Hossain

Alamgir Hossain , Oct 24, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"outsatnding"

Abdullah Al Noman

Abdullah Al Noman , Oct 16, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"-_-"

Asmaul Hasan

Asmaul Hasan , May 18, 2021

★ ★ ★ ★ ★

"প্রগতি রিভিউঃ বইঃ অনন্ত নক্ষত্রবীথি। লেখকঃ হুমায়ূন আহমেদ। প্রকাশনীঃ কাকলী। মূল্যঃ ১২০ টাকা। পৃষ্ঠাঃ ৬৮। মহাকাশযান অনন্ত নক্ষত্রের পথ পেরিয়ে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে চলছে। এক সময় অদ্ভুত কিছু একটার টানে সমস্ত মহাকাশযান ধ্বংস হয়ে যায়। মহাকাশযানের সব ক্রু চলে যায় এমন এক জগতে যেখানে শুধু মানুষের চেতনা থাকে, কোনো শরীর নেই। তাদের বাঁচিয়ে সেই জগতে নিয়ে এসেছে মহাকাশের পরিব্রাজক, যাদের কাজ মহাবিশ্বে চলতে থাকা। তারা মানুষের ওপর নান রকমের পরীক্ষা করতে থাকে। একসময় নামহীন প্রধান চরিত্র পৃথিবীতে তার বান্ধবীর কাছে ফিরে যেতে চাই। সে কি ফিরে যেতে পারবে? ফিরে যেতে হলে তাকে প্রকৃতির নিয়ন ভঙ্গ করায় বড় মাসুল দিতে হবে। সেটা কী? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে।"

Hridoy Bishwas Akash

Hridoy Bishwas Akash , Aug 5, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইঃ অনন্ত নক্ষত্র বীথি লেখকঃ হুমায়ুন আহমেদ মুদ্রিত মূল্যঃ ১২০৳ পৃষ্ঠা সংখ্যাঃ ৬৮ রেটিংঃ ৭.৫/১০ “I am the owner of the sphere of the seven stars and the solar year” রাতের বিস্তীর্ণ কালো আকাশ। না একেবারে কালো নয়। জ্বলজ্বল করছে অনাবিল সৌন্দর্যের প্রতীক অসংখ্য তারা। মাঠে বসে এরকম আশ্চর্য দৃশ্য উপভোগ আমার রোজকার অভ্যাস। দেখি আর ভাবি এই আশ্চর্য এই জগতে পাড়ি জমাতে পারলে কেমন হতো! “অনন্ত নক্ষত্র বীথি” এমনই এক ধরণের সায়েন্স ফিকশন রচনা। যেখানে রয়েছে USP ক্ষমতা সম্পন্ন নামহীন মূল চরিত্র যে পাড়ি জমিয়েছে অনন্ত নক্ষত্রের পথে। হাইপারডাইভ এর মাধ্যমে প্রথম মানব হিসেবে পাড়ি জমায় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিকে ছাড়িয়ে অন্য এক গ্যালাক্সিতে। কিন্তু শেষ পর্যন্ত পৌছাতে পারে নি।যাত্রাপথে মুখোমুখি হয় অদ্ভুত এক এনার্জির যার খপ্পরে পড়ে যায় মহাকাশযানটি। যান্ত্রিক ভারসাম্যহীন হয়ে হারিয়ে যায় নিকষ অন্ধকারময় জগতে। সেখানে দেহহীন শুধু চেতনার জগতে বেচে থাকে মূল চরিত্রের সেই মানব। টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ ঘটে কোনো এক অসীম ক্ষমতাধর পরিব্রাজকের সাথে। তারা অবিকলভাবে পৃথিবীসহ তৈর করতে পারে মহাবিশ্বের অনেক কিছুই। এমনকি একই বৈশিষ্ট্যসম্পন্ন এক বা একাধিক মানুষ। অবিকল তৈরি করে নায়িকা চরিত্রের নিকিকেও। কিন্তু ভালোবাসার টানে মূল চরিত্রটি চায় আগের নিকিকে,ফিরতে চায় আগের সেই পৃথিবীতে। পরিব্রাজক জানায় যা সম্ভব নয়,যাতে আছে মাত্রাভঙ্গের করুণ শাস্তি। যে শাস্তির শেষ নেই,ফিরে আসে বারবার। বইটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। বলা বাহুল্য এটি আমার প্রথম পঠিত সায়েন্স ফিকশন।বইটি আমাকে নিয়ে যায় এক ঘোরের জগতে। বইটি পাঠককে ভাসিয়ে দিতে পারে অসীম কল্পনার জগতে। পাঠকমনে একই সাথে সৃষ্টি করে কৌতুহল আর বিস্ময়। আছে ভালোবাসার এক অপূ্র্ব বন্ধন। বইটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার পরেও বইটি চমৎকার। শেষ কথায়ঃ “রাত্রি কখনো সূর্যকে পায় না,তাতে ক্ষতি নেই।কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্র বীথি।”"

Amir Ul Islam

Amir Ul Islam , Nov 13, 2019

★ ★ ★ ★ ★

"nice story"

Hasan Jamil

Hasan Jamil , May 13, 2016

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক ভাল"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এটা কি হার্ড কভার?

Sadida Bushra • 12 Aug, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Rafid Ahmed • 12 Aug, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অনন্ত নক্ষত্র বীথি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 1 / 8
পাতা 2
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 2 / 8
পাতা 3
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 3 / 8
পাতা 4
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 4 / 8
পাতা 5
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 5 / 8
পাতা 6
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 6 / 8
পাতা 7
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 7 / 8
পাতা 8
অনন্ত নক্ষত্র বীথি পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।