হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অন্দরমহল - সাদাত হোসাইন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অন্দরমহল

31 Ratings | 11 Reviews
TK. 540 TK. 720 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"অন্দরমহল" বইটির ভুমিকা থেকে নেয়াঃ অন্দরমহল বহু পুরনাে আমলের আবহে লেখা একটি উপন্যাস। ফলে উপন্যাসটি পড়তে গিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই পুরনাে আমলের স...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"অন্দরমহল" বইটির ভুমিকা থেকে নেয়াঃ অন্দরমহল বহু পুরনাে আমলের আবহে লেখা একটি উপন্যাস। ফলে উপন্যাসটি পড়তে গিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই পুরনাে আমলের সময়কাল কত? স্থ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অন্দরমহল
Author সাদাত হোসাইন
Publisher অন্যধারা
Edition ১ম সংস্করণ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 355
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.74 Kg
ISBN 9789849540366
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.45

31 Ratings and 11 Reviews

★★★★★
10
★★★★☆
0
★★★☆☆
15
★★☆☆☆
6
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১১টি
Nirjhara

Nirjhara , Feb 17, 2025

★ ★ ★ ★ ★

"বইটি এখনো পড়া শেষ হয়নি । তবে বইটির প্লট আকর্ষণীয় হওয়া সত্ত্বেও এখানে কিছু অপ্রয়োজনীয় অশ্লীল লেখা দেখতে পাওয়া যায়, যা অনেক পাঠকদের বিব্রতবোধ করে তুলতে সক্ষম । তাই উচিৎ ছিল প্রথমেই ম্যাচিউর কন্টেন্ট এর ব্যাপারে সতর্কতা দেওয়া । গল্পে অপ্রয়োজনীয় অশালীন বাক্য ব্যবহার না করা হলে বইটি অনেকের কাছেই আরো আকর্ষনীয় এবং আনন্দদায়ক হয়ে উঠতে পারত ।"

SUPTO

SUPTO , Feb 7, 2023

★ ★ ★ ★ ★

"❤️"

Tanvir Ahmed

Tanvir Ahmed , Oct 1, 2022

★ ★ ★ ★ ★

"নিরাশ হবেন না।অসাধারণ বই"

Fariha Rabita

Fariha Rabita , Sep 29, 2022

★ ★ ★ ★ ★

"it shows us the "Revenge of nature""

Tanvir Hossain

Tanvir Hossain , Sep 21, 2021

★ ★ ★ ★ ★

"অর্ডার করেছি হাতে পাওয়ার অপেক্ষায়"

Shourov Howlader Suvro

Shourov Howlader Suvro , Aug 14, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"It's a very interesting book"

Ahmed Supto

Ahmed Supto , Jun 7, 2021

★ ★ ★ ★ ★

"#book_review #অন্দরমহল ''আমাদের কিছুই নেই ,অথচ সবটা সময় জুড়ে ভাবি, এই বুঝি নিঃস্ব হলাম!'' শাশ্বত অনির্বাণ এক সত্য। আর এই সত্যই প্রতিষ্ঠা পেয়েছে সাদাত হোসাইনের লেখা উপন্যাস 'অন্দরমহল' এর পাতায় পাতায়। পড়া শেষ করলাম 'অন্দরমহল'। যদি কেউ জিজ্ঞাসা করেন কেমন লাগল, আমি জানি না কি উত্তর দেব। ভালো, খুব ভালো ,ভয়ঙ্কর সুন্দর, আকর্ষণীয় ,উত্তম, দুর্ধর্ষ... যে কোন বিশেষণই ফিকে হয়ে যাবে।' অন্দরমহল' এই সব কিছুর অনেক উপরে অনিন্দ্য শাশ্বত সুন্দর। এই উপন্যাসের নায়ক বৈভবের আধার 'গঙ্গামহল'। কখনো গঙ্গামহলের অন্দরের পরিবেশ ,সেই মহলের মানুষ গুলির ভাগ্য নিয়ন্ত্রণ করেছে ।কখনো বা সেই মানুষ গুলির মনের অন্দরে ঘটে চলা চিন্তাভাবনা কার্যকলাপ, গঙ্গামহলের ভাগ্য নির্ধারণ করেছে। ''মানুষ তোর মানস ধন রইল পড়ে, তুই তবু কোন ধন খুঁজিস? সোনা-দানায় কি ধন থাকে, যদি বা তুই মন বুঝিস! যে সুখের খোঁজে তুই ধন কাড়িলি, সেই সুখ খানি তোর কোথা রয়, মনের মাঝেই সুখের বসত, তবু সেই মনখানা তোর আড়াল রয় । জগৎ যে এক ভ্রমের নগর ,সেই নগরে অন্ধ সকল, ইটের ভেতর মহল খোঁজে ,আসল তো মন, অন্দরমহল। '' চরম সত্য....'অন্দরমহল' এই নাম সার্থক । আমি এই উপন্যাস সম্পর্কে খুব সবিস্তারে কিছু বলব না। কারণ আমি চাই ,আমার পাঠক বন্ধুরাও শ্বাসরুদ্ধ হয়ে এই উপন্যাস উপভোগ করুন। আমি চাই তারা বিভুঁইয়ের সাথে কান পেতে শব্দ শুনুক ,হরিহরণের সাথে বারোহাটির গভীর জঙ্গলে অজানা ভয় নিয়ে ঘুরে বেড়াক ,বীণাবালার নৃশংসতায় স্তব্ধ হয়ে যাক ,আড়ালে দাঁড়িয়ে দ্বিজেন্দ্র ও মধুর কথপোকথনে শিউরে উঠুক। আমি চাই গঙ্গাবতীর জলোচ্ছ্বাসে শুধু গঙ্গামহল নয়, পাঠকের অন্দরমহলও ভেঙে তোলপাড় হোক। তবু কিছু কথা না বললেই নয়।উপন্যাসের কিছু জায়গা আমায় খুর নাড়িয়ে দিয়েছে। দীপেন্দ্র আত্মবিশ্লেষণে বলেছেন, তার মধ্যম বা মাঝারি হওয়ার যন্ত্রণার কথা। এই মাঝারি মানুষ গুলোর নিজস্ব কোন অস্তিত্ব সমাজে থাকে না। তারা থাকে উপেক্ষার খাতায়। তারা তখন নিজের একার হয়ে পড়ে। তারা নিজেকে ছাপিয়ে গিয়ে কিছু একটা হতে চায়। আর এই হতে চাওয়া, উপরে উঠতে চাইতে গিয়ে, দীপেন্দ্রকে নামতে হয় অনেকটা নীচে। উপন্যাসের কোথাও অতিরিক্ত কিছুই নাই। যেখানে ঠিক যতটা দরকার, ততটাই উপাদান রয়েছে। হরিহরণ ,রতনকান্তি চরিত্র দুটি অনবদ্য। তাদের ভূমিকা নাটকের মঞ্চের পিছনের কলাকুশলীর মতো। তারা অনেক কিছু জানেন ,অনেক ঘটনার নীরব সাক্ষী। নাটকে যেমন মঞ্চের পিছনে চলে এক বড় প্রস্তুতি পর্ব । মঞ্চে যা ঘটতে চলেছে তা যেমন তাদের জ্ঞাত থাকে , তেমন হরিহরণ রতনকান্তিরও সবই জ্ঞাত ছিল। তারা উপন্যাসের চলনশক্তি। ঠিক যেখানে যতটা আলো ,যতটা শব্দ দানের প্রয়োজন ছিল ঠিক ততটাই করেছে তারা। এটা আমার খুব ভালো লেগেছে। অন্দরমহল নিয়ে কথা বলব ,আর দেবেন্দ্রনারায়ণ, সর্বজয়া, হেমাঙ্গিনী দেবী, বিভুঁইকে নিয়ে কিছু বলব না তা কি হয়! এ সমাজে কিছু মানুষ সত্যিই বুকে নোনা জলের সমুদ্র নিয়ে ঘুরে বেরায়, কিন্তু বাইরে সে বজ্রকঠিন। দেবেন্দ্রনারায়ণও তেমন। সর্বজয়া সত্যই সর্বজয়া। কঠিন পরিস্থিতিকে জয় করে সে এগিয়ে গেছে জীবনে। তবে বাবা মেয়ে দুজনেই এই জয়ের নেশায় খামখেয়ালিপনা, হঠকারিতাও করেছে। কোন কোন ক্ষেত্রে এই হঠকারিতার প্রয়োজন ছিলও। আবার পৃথিবীতে এমন মানুষও থাকে যার জন্ম হয় দুঃখের হাত ধরে আর মৃত্যু হয় সেই দুঃখের কোলে মাথা রেখেই। হেমাঙ্গিনী দেবীও এমনই এক মানুষ। যে কেবল দুঃখ পেতে পেতেই মারা গেছে। মৃত্যুর কথা বলতে মনে পড়ে গেল ,লেখক সর্বজয়ার মুখে পৃথিবীর সবচেয়ে গরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন ,''কে বেশি বড় মায়া, না মৃত্যু ?''এই অংশটি পড়তে গিয়ে আমার বঙ্কিমচন্দ্রের 'আনন্দ মঠ' উপন্যাসের একটি লাইন মনে পড়ে গেল....''মায়া কাটাইতে পারে কে ?যে বলে আমি মায়া কাটাইয়াছি ,হয় তার মায়া কখনো ছিল না ,বা সে মিছা বড়াই করে।'' এই সত্যপোলব্ধি আরো একবার এই উপন্যাসে পেলাম। যে সকল মানুষদের জাগতিক চোখ দুটি থাকে না ,তারা মনের চোখে কিছু বেশিই দেখে। ছোট্ট বিভুঁই এর ব্যাতিক্রম নয়। তার সামনে দাঁড়ালে ,যেকোন মানুষের মনের দুর্ভেদ্যতা রিক্ত হয়ে যায়। সারল্যের জোড় বুঝি এতখানিই হয়। অর্থ বৈভরের প্রতি লোভের শিকার হয় ভুজঙ্গ ,মধু, সনাতন, দ্বিজেন্দ্র ,বীণাবালা, কমলামাসি। প্রকৃতি তার বিচার জানায় সত্যের দিকে, লোভহীনতার দিকে । আর সেই বিচারে ঘটনার আবর্তে টিকে থাকার লড়াইয়ে শেষ অব্দি সত্য সরল বিভুঁই এগিয়ে থাকে। বাংলা সাহিত্যে বর্তমানে ভালো লেখার অভাব নেই। কিন্তু পাঠক মন কালজয়ী লেখা পড়তে চায়। আমার মতে বর্তমানে কলোত্তীর্ণ লেখার বড় অভাব। রবীন্দ্রনাথ ,বঙ্কিম চন্দ্র, শরৎ চন্দ্র, মহাশ্বেতা দেবী ,প্রফুল্ল রায়ের মতো কিছু নাম ছাড়া ,আর বেশি কিছু মনে পড়ে না। আমার মাঝে মাঝে মনে হতো, আর কি কখনও কলোত্তীর্ণ লেখা তৈরী হবে না!! হবে। এই উপন্যাস তার প্রমাণ । আজ থেকে বহু বছর বাদেও এই উপন্যাস পাঠককে সমান রোমাঞ্চিত করবে। হ্যাঁ, আমি একে কালজয়ী উপন্যাস বলছি। অনেকের একথা অত্যুক্তি মনে হতেই পারে। তাদেরকে লেখাটি পড়ে দেখার অনুরোধ জানালাম। মানুষ বিশেষে অনুভূতির পার্থক্য থাকবে হয়তো। কিন্তু একথা অস্বীকার করার অবকাশ দেয়নি এই ধারালো লেখনী। এই যে এত্ত কিছু বললাম ,এ শুধু কণিকা মাত্র। উপন্যাসের ব্যাপ্তি আরো অনেক গভীর । সাদাত হোসাইনের হাত ধরে বাংলা সাহিত্য এক সমৃদ্ধ লেখনী পেল।তাকে ধন্যবাদ । এমন আরো অনেক লেখা পড়ার অপেক্ষায় রইলাম। আমি চাই না কাঁটাতার কোন ভাবে অন্তরায় হোক। নিরবিচ্ছিন্ন থাকুক সাহিত্য পাঠের এই আনন্দটুকু।"

Sajol Ahmed

Sajol Ahmed , May 3, 2021

★ ★ ★ ★ ★

"আমার পড়া সাদাত হোসাইনের একমাত্র ভালো লাগা বই এটা। এটা ছাড়া তার আর কোন উপন্যাসই তেমন ভালো লাগেনি।"

Syed Ridwan Ahmed

Syed Ridwan Ahmed , Mar 30, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সাদাত হোসাইনের বাকি বড় উপন্যাসগুলো পড়ার পর আমি স্মৃতিগুন্ধা , আরশিনগর, অর্ধবৃত্ত , নির্বাসন পড়ার পর আমি অন্দরমহল পড়েছি। আমার কাছে মনে হয়, এই উপন্যাসটি তার সেরা কাজ। বইটি পড়তে পড়তে ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই জমিদারদের আমলে। বীণাবালার অবয়ব যেন ফুটে উঠেছে আমার মনে। যাই হোক, দেবেন্দ্রনারায়ণ , অবনীন্দ্রনারায়ণ,যোগেন্দ্র নারায়ণ তিন ভাই। তন্মধ্যে অবনীন্দ্রনারায়ণ জ্যেষ্ঠ ভাই । উত্তরাধিকার সূত্রে তারই জমিদারত্ব পাওয়ার কথা । কিন্তু কবি মানসিকতার এই মানুষটি এসব থেকে দূরে থাকতে পছন্দ করতেন। ফলে দেবেন্দ্রনারায়ণ জমিদারির উত্তরাধিকারতা পান। কিন্তু অবনীন্দ্রনারায়ণের স্ত্রী বীণাবালা তা মেনে নিতে পারেননি। তাই তিনি নানা চাল চালতে থাকেন। কখনো ধর্ষণ , কখনো খুন বা কখনো অভিনয় সব মিলিয়েই যেন এই অন্দরমহল।হয়তো লেখক সুখের সংজ্ঞায়ন করতে চেয়েছেন। বীণাবালার পরকীয়া, নিজের বউ হাকতেও নর্তকী হেমাঙ্গীনি দেবীকে ভালোবাসার চিত্র ফুটে ওঠেছে বার বার। অন্যদিকে এসব ভোগ আর সম্পত্তির মায়াজাল থেকে বের হওয়া অবনীন্দ্রনারায়ণই ছিলেন সুখি। কারণ তার দ্বিতীয় অন্দরমহল ছিল সমৃদ্ধশালী । দ্বিতীয় অন্দরমহল কি? পৃথিবীতে মানুষের দুই রকমের অন্দরমহল থাকে। একখানা আসল, আরেকখানা নকল। আসলখানা ইট-পাথরের মহল নয়। সেটা থাকে বুকের ভেতরের মহল।আর এটিই দ্বিতীয় অন্দরমহল। অন্তঃকরণে বিরাজে যে জন ,সেজন হেরিল বাঁচা। একদিন পুরো অন্দরমহলের আকাশে ঘন মেঘ ঘনিয়ে আসল। ঝড়ের কবলে কি শেষ হয়ে যাবে এই অভিশপ্ত অন্দরমহল! কে জানে ! “জগতের রহস্য শেষ হবার নয়। কারণ রহস্য অনন্ত, কিন্তু জীবণ অনন্ত নয়।“ **** অন্যধারার এই বইটি অনেক প্রিমিয়াম বাইন্ডিং এর বই।"

Mahin Taraji

Mahin Taraji , Mar 4, 2021

★ ★ ★ ★ ★

"বইটার দাম যেমন বেশি ঠিক তেমনি ভাবে বই টার মান হবে খুব ভালো, ইনশাল্লাহ। এই বইটি পূর্বে প্রকাশিত হয়েছে, কিন্তু এইবার আরো যত্নসহকারে বইটিকে প্রকাশ করা হবে। গল্প একই থাকবে কিন্তু পাল্টে যাবে বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের কোয়ালিটি। বইয়ের কোয়ালিটি আরো উন্নত হবে।"

আরিফুল ইসলাম

আরিফুল ইসলাম , Feb 19, 2021

★ ★ ★ ★ ★

"বইটার দাম খুইইইব কম! দাম দেইখাই ঘুম আসতাছে.... থাক, কিনোনের চিন্তা অহন করমু না! টিহা বেশি অইলে তোই কিনমু! এহনো বাপের টিহাই চলি!🤔"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটি কত পৃষ্ঠার

MD SRABON KHAN • 03 Jan, 2025
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৫৫। ধন্যবাদ।
Rafid Ahmed • 03 Jan, 2025

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অন্দরমহল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অন্দরমহল পাতা: 1 / 6
পাতা 2
অন্দরমহল পাতা: 2 / 6
পাতা 3
অন্দরমহল পাতা: 3 / 6
পাতা 4
অন্দরমহল পাতা: 4 / 6
পাতা 5
অন্দরমহল পাতা: 5 / 6
পাতা 6
অন্দরমহল পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।