১ম প্রকাশ, ২০২৫
অনামিকা চুপ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | অনামিকা চুপ |
| Author | তানজীম রহমান |
| Publisher | বুক স্ট্রিট |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.29 Kg |
| ISBN | 9789849936343 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টিZamsedur Rahman , May 7, 2026
"নিয়ে এলাম আরেকটি ‘নট আ রিভিউ’! এবারের বই তানজীম রহমানের অতিপ্রাকৃত বা ভৌতিক উপন্যাস “অনামিকা চুপ”। যেহেতু বেশ আগে পড়া হয়েছে, বিস্তারিত অনেক তথ্যই স্মরণে নেই। তবে বইটি কী নিয়ে এবং আমার পাঠ অনুভূতিটি যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করব। কাহিনি আবর্তিত হয়েছে এক পরিবারকে ঘিরে। পরিবারে তিনজন সদস্য- স্বামী, স্ত্রী এবং তাদের ১২ বছর বয়সী পুত্র সন্তান। পুরো গল্প আবার বর্ণনা করা হয়েছে উত্তম পুরুষে। গল্পকথক বা স্বামীর বর্ণনায় কাহিনি এগিয়ে যায়। আলাপ শুরু হয় ঢাকা শহরের শব্দ দূষণ সমস্যাটি নিয়ে। আর এই আলাপ শেষ হতে না হতেই আরেক সমস্যার উদ্রেক ঘটে, বাসা পরিবর্তন। যদিও কলিগের সহযোগিতায় নতুন বাসা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হয় না। তবে সমস্যা আছে আরও। নতুন বাসায় রয়েছে অদ্ভুতুড়ে পরিবেশ। যেখানে শব্দের মাত্রা ষাট ডেসিবলের বেশি হলেই অশরীরী ঘটনার আবির্ভাব ঘটে। ফলে জোরে কথা বলা বা শব্দ করা একেবারে নিষেধ। কিন্তু নিষেধে কি আর সমাধান মেলে? সময় পরিক্রমায় গোটা পরিবারের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ে। গোটা গল্প-ঘটনার বর্ণনায় পাঠকেরা হারিয়ে যাবেন গা ছমছম করা এক আতঙ্কের দুনিয়ায়। বইটির পাঠ অনুভূতি প্রকাশের পূর্বে কিছু কথা বলে নেওয়া জরুরি। এটা নিছক কোনো ভূতের গল্প নয়। বরং যাপিত জীবনের চেনা পরিচিত ঘটনাপ্রবাহের সঙ্গে মনস্তাত্ত্বিক ও অস্তিত্ববাদী দর্শনের মেলবন্ধনে কাল্পনিক এক জগৎ সৃষ্টি করা হয়েছে। যেখানে অলৌকিক ও অশরীরী ঘটনা প্রকট রূপ ধারণ করে। সংকটাপন্ন অবস্থা তৈরি হয়। বাস্তবতা ও কল্পনার মধ্যকার দূরত্ব ক্রমশ সংকুচিত হয়ে আসে। শুধু ভয় পাবার জন্য পড়ে গেলে আপনি এখানে কিছুই পাবেন না। কিন্তু যদি লেখকের বর্ণনার সঙ্গে কল্পনা করতে পারেন, তাহলে একের অধিক চমক আপনার জন্য অপেক্ষা করছে। প্রযুক্তির ক্রমবিকাশে এখন প্রায় সকলের হাতেই মুঠোফোন রয়েছে। চাইলেই সিনেমা-সিরিজ যে কারও হরর চাহিদা মেটাতে সক্ষম। এমনকি ১০-২০ সেকেন্ডের রিলসে থাকা দৃশ্যমান চিত্র-শব্দও পিলে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। বইয়ের ক্ষেত্রে এ ধরনের তাৎক্ষণিক ফলাফল আশা করা বৃথা। ধীর গতিতে চরিত্র-ঘটনার সংঘাত তৈরিতে সময় লাগে। আর এখানেই লেখক তার মুন্সিয়ানা দেখিয়েছেন। যেমন অসাধারণ গল্পশৈলী, তেমন অসাধারণ দৃশ্যায়ন। সীমিত সংলাপের সঙ্গে প্রতিটি দৃশ্যের বিস্তারিত বর্ণনা পুরোটা সময় মোহাচ্ছন্ন করে রাখে। সেইসাথে রূপকের ব্যবহার, ব্যক্তিগত দর্শন, পাশ্চাত্যের শিল্পকর্মের উল্লেখ, লেখকের চমৎকার রসবোধ গল্প-কাহিনিকে ভিন্নমাত্রা এনে দিয়েছে। গল্পের প্রয়োজনেই বেশকিছু জায়গায় অস্বাভাবিক অঙ্গভঙ্গির বর্ণনা, বীভৎসতা, অঙ্গচ্ছেদের মতোন দৃশ্যের উপস্থিতি মিলবে, যা পাঠকের হৃদয় কাঁপিয়ে দেবে নিশ্চিত। বর্তমান সময়ে অতিপ্রাকৃত বা ভৌতিক জনরায় যে ধরনের বই প্রকাশিত হয়, তাতে নতুনত্ব খুঁজে পাওয়া মুশকিল। সেক্ষেত্রে “অনামিকা চুপ” নিঃসন্দেহে ব্যতিক্রম এবং দুর্দান্ত একটি উপন্যাস। যারা হরর-প্রেমী আছেন, তাদের জন্য মাস্ট রিড। . বই: অনামিকা চুপ লেখক: তানজীম রহমান প্রচ্ছদ: নসিব পঞ্চম জিহাদী প্রকাশনী: বুক স্ট্রিট মুদ্রিত মূল্য: ৪০০"
Ata E Rabby , Jul 19, 2025
"বইটা খুব উপভোগ করেছি। তবে বইটার পরিধি আরো কিছুটা বড় হলে ভালো লাগতো।"
Anowar Hossain , May 24, 2025
"খুব উপভোগ্য একটা বই ছিল. ৪.২-৫"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অনামিকা চুপ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: