হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অগ্রজের সঙ্গে একদিন -১ - কামাল লোহানী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অগ্রজের সঙ্গে একদিন -১

1 Ratings | 1 Reviews
TK. 60 TK. 60 -0% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title অগ্রজের সঙ্গে একদিন -১
Author কামাল লোহানী
Publisher প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)
Edition ১ম প্রকাশ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 95
Country বাংলাদেশ
Language বাংলা
Category Biographies, Memories & Interviews
Weight 0.23 Kg
ISBN 9789847320120
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.00

1 Ratings and 1 Reviews

★★★★★
0
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Shadin Pranto

Shadin Pranto , Oct 13, 2019

★ ★ ★ ★ ★

"২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সালে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে (পিআইবি) হাজির হন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। সেদিন এই অগ্রজ তাঁর সাংবাদিকতা আর সংস্কৃতি চর্চার নানাকথা বলেন উপস্থিত সাংবাদিকদের সাথে,উত্তর দেন তাদের বেশকিছু প্রশ্নের।সেই আলাপচারীতাকেই বই আকারে প্রকাশ করেছে পিআইবি। কামাল লোহানী ছয়দশক পার করেছেন সাংবাদিকতায়। এই সুদীর্ঘ পথচলার শুরু- "ঢাকায় এসে তিনি তাঁর চাচাতো ভাই ফজলে লোহানীর সহযোগিতায় ১৯৫৫ সালের আগস্ট মাসে 'দৈনিক মিল্লাত ' পত্রিকায় মাসিক আশিটাকা বেতনে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন।" সেকালে সাংবাদিকতা জীবন আজকের চাইতে কতোবেশি চ্যালেঞ্জিং ছিলো তার স্মৃতিচারণ বারবার করছিলেন এই অগ্রজ। তিনি এ প্রসঙ্গে বলেন, "রাতে আমরা যে গভীর রাত অব্দি ডিউটি করতাম, এখন যারা রাতে কাজ করেন তারা সেটা ভাবতেও পারবেন না।আমরা ডিউটি করতাম প্রায় আড়াইটা, তিনটা, সাড়ে তিনটা পর্যন্ত। তখন লাস্ট নিউজ বলে কোনে জিনিস ছিল না।" সাংবাদিকতা অন্যসব পেশার চাইতে ভিন্নতর। পেশাগত চিন্তাধারায় গতানুগতিকতা থাকলে সাংবাদিক না হবার চেষ্টা করাই ভালো। এখানে আগ্রহ না থাকলে সাফল্য রবীন্দ্রনাথের সোনার হরিণের মতো অধরাই থেকে যাবে এই ইঙ্গিত ছিল উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে। নিজে ব্যক্তিগতভাবে বামপন্থায় বিশ্বাসী হওয়ার কারণে পাকিস্তান আমলে বেশ ভুগতে হয়েছে।জানিয়েছেন চাকরি চলে যেত অনেকের আর তাতে বেশ কষ্টে পড়ে যেতেন সংবাদকর্মীরা। আবার চাকরি পাওয়ার সুখকর অভিজ্ঞতাও জানিয়েছেন।রাজনৈতিক কারণে জেলে গিয়েছেন, সেই লৌহকপাটের আড়ালে সান্নিধ্য পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, আবুল মনসুর আহমদ, তাজউদ্দিন কিংবা মানিক মিয়ার মতোর মানুষদের। সংবাদকর্মী হিসেবে কাজ করতে গিয়ে সেসময়কার ঘটে যাওয়া ঘটন-অঘটনের স্মৃতি শোনাতে ভোলেন নি। সেসব স্মৃতি তো শুধু স্মৃতিমাত্র নয় তা আজ ইতিহাস। অনেক ঘটনার আড়ালের ঘটনা প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছেন,রোমাঞ্চিত হয়েছেন। কীভাবে শেখেন একজন সংবাদকর্মী? কামাল লোহানীর ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিতে সাফ জবাব, "বুঝলাম,আমাকে ঠেকে শিখতে হবে। আরো নিষ্ঠার সাথে চেষ্টা করে রপ্ত করতে হবে।" 'প্রথম আলো'র সোহরাব হাসান জানতে চাইলেন পাকিস্তান আমলে সম্পাদকের দায়িত্বে থাকার অভিজ্ঞতা নিয়ে। কামাল লোহানী বলেই বসলেন, "সাংবাদিকরাই সিদ্ধান্ত নিতো......... কোন নিউজটা কীভাবে যাবে,যাবে না।" নিউজ এডিটরদের ক্ষমতার প্রয়োগের কথা কিংবা নবিশ সাংবাদিক হিসেবে কীভাবে কাটিয়েছিলেন কর্মজীবনের শুরুটা তার সবই বললেন কামাল লোহানী-অবশ্য তাতে উপস্থিত সাংবাদিকদের সায় ছিল। বিজ্ঞাপন ও সংবাদের ভারসাম্য নিয়ে চমৎকার বলেছেন এই প্রবীণ সাংবাদিক। আইয়ুবের আমলের সেন্সরশিপ থাকা সত্ত্বেয় সত্যপ্রকাশে সংবাদকর্মীদের প্রচেষ্টা আর স্বাধীন বাংলা বেতারে কাজের অভিজ্ঞতা বইকে সমৃদ্ধ করেছে তা বলতেই হবে। বাকশালে যোগ দেননি তৎকালীন সাংবাদিক নেতা কামাল লোহানী । কেন যোগ দিলেন না? বাকশাল নিয়ে একান্তই নিজের মতামত দিয়েছেন কিছুটা বিস্তারিতভভাবে। ছয় দশক সংবাদ নিয়ে ঘাটাঘাটি করা কামাল লোহানী সংবাদকর্মীদের রাজনীতি করা নিয়ে নিজের বক্তব্যের শেষাংশে বলেন, "যিনি বলেন যে,রাজনীতি করেন না তিনি সত্য বলেন না। জেনেশুনে বলেন, নাকি না জেনে বলেন আমি জানি না। " কামাল লোহানীর এই স্মৃতিচারণ আরো দীর্ঘ হলে হয়তো তিনি আরো স্বাচ্ছন্দ্য কথা বলতে পারতেন আর পাঠকও জানতে পারতো এক ভূয়োদর্শী প্রবীণের কতোশতো স্মৃতি।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা) হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 200 -10% OFF
TK. 180
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
(1)
TK. 1,100 -44% OFF
TK. 619
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 170 -24% OFF
TK. 129
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 400 -45% OFF
TK. 220
শামায়েলে তিরমিযি
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযি ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কোনো রেটিং নেই
TK. 800 -40% OFF
TK. 480
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
একটু পড়ে দেখুন
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা মাওলানা আবু যার আব্দুল্লাহ
কোনো রেটিং নেই
TK. 120 -50% OFF
TK. 60
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 280 -45% OFF
TK. 154
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ
কোনো রেটিং নেই
TK. 80 -0% OFF
TK. 80

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অগ্রজের সঙ্গে একদিন -১" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 1 / 8
পাতা 2
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 2 / 8
পাতা 3
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 3 / 8
পাতা 4
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 4 / 8
পাতা 5
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 5 / 8
পাতা 6
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 6 / 8
পাতা 7
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 7 / 8
পাতা 8
অগ্রজের সঙ্গে একদিন -১ পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।