হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
অদ্ভুত - আহনাফ তাহমিদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

অদ্ভুত

3 Ratings | 2 Reviews
TK. 319 TK. 400 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

-> ড্রাগনফল প্রাইভেট টিউটর সিফাতের শখ থাকলেও সাধ্য নেই পছন্দের ফলটা কিনে খাবার। অযাচিতভাবেই শখটা একদিন পূরণ করলো অচেনা ফলবিক্রেতা। বাড়ি পৌঁছে অবাক হয়ে সিফাত খে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

-> ড্রাগনফল প্রাইভেট টিউটর সিফাতের শখ থাকলেও সাধ্য নেই পছন্দের ফলটা কিনে খাবার। অযাচিতভাবেই শখটা একদিন পূরণ করলো অচেনা ফলবিক্রেতা। বাড়ি পৌঁছে অবাক হয়ে সিফাত খেয়াল করলো, ডিমের খোসা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title অদ্ভুত
Author আহনাফ তাহমিদ
Publisher বুক স্ট্রিট
Edition ১ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 172
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.31 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.67

3 Ratings and 2 Reviews

★★★★★
0
★★★★☆
2
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
mahbubul islam

mahbubul islam , Feb 2, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ছোটগল্প আছে বইটাতে তবে নতুন মৌলিক লেখক হিসেবে সে ভালোই লিখেছে।"

Rafia Rahman

Rafia Rahman , Nov 23, 2023

★ ★ ★ ★ ★

"বই: অদ্ভুত লেখক: আহনাফ তাহমিদ জনরা: আরবান ফ্যান্টাসি প্রচ্ছদ: আবুল ফাতাহ প্রকাশনী: বুক স্ট্রিট প্রথম প্রকাশ: অক্টোবর ২০২৩ পৃষ্ঠা সংখ্যা: ১৭৪ ফ্যান্টাসি জনরা নিয়ে কমবেশি আমরা সবাই জানি কিন্তু সাবজনরা? আরবান ফ্যান্টাসি নিয়ে আমার জানাশোনা অল্পই ছিল। বইয়ের সুবাদে আরও খোঁজখবর নিয়ে ধারণা মোটামুটি স্পষ্ট হয়েছে। তাই বইয়ের প্রতিক্রিয়া শুরুর আগে সাবজনরা নিয়ে একটু বলি তবে যদি আপনি জেনেই থাকেন তো এই অংশটা স্কিপ করতে পারেন। আমাদের চিরচেনা জগতের ভিতরে লুকায়িত রহস্যময় জাদুর জগৎকে আরবান ফ্যান্টাসি বলা যায়। আরও যদি পরিষ্কার করে বলি তো, শহর বা নির্দিষ্ট কোনো অঞ্চলে অতিসাধারণ মানুষদের আড়ালে গা ঢাকা দিয়ে আছে এমন কিছু মানুষ যাদের আছে বিশেষ কিছু ক্ষমতা। তবে এই ক্ষমতা পাওয়ার জন্য তাদের বেশ কিছু পথ চলতে হয়। আর এই পথচলা বিভিন্ন লেখক বিভিন্নভাবে তুলে ধরেছেন। এককথায়, ❝শহুরে প্রেক্ষাপটে রচিত ফ্যান্টাসিকেই আরবান ফ্যান্টাসি বলে❞। ১৭৪ পেইজের বইয়ে আছে দুটি নভেলা। প্রথম নভেলা শেষ করে প্রথমে আমি বুঝিই নাই যে শেষ হয়ে গেছে! ভেবেছিলাম ইন্টারকানেক্টেড হবে। কিন্তু না, সম্পূর্ণ আলাদা কনসেপ্টের দুটি প্লট। প্রথম নভেলা বাংলার এক কিংবদন্তি নিয়ে, অন্যটি লেখকের নিজস্ব সৃষ্টি। ড্রাগন ফল: লাল, মেজেন্টা, বেগুনি, সবুজ রঙের মিশেলে অদ্ভুত দেখতে একটা ফল হলো ড্রাগন ফল। সম্প্রতি সময়ে ভালোই জনপ্রিয়তা দেখা যাচ্ছে দেশে, খাদ্য গুণেই হোক বা দর্শনগুনে ক্রেতাদের বেশ আকৃষ্ট করছে। পরিবারপরিজনহীন, চাকরির সন্ধানে ঘুরতে থাকা এক যুবকের কাছে এই দামী ফল বিলাসিতা ছাড়া আর কিছুই না। তবে বেশ কিছুদিন ধরে সিফাতের ড্রাগন ফল খেতে ইচ্ছে করছে। বাসার সামনের ফল বিক্রেতা মামার ফলের ঝাকার দিকে প্রতিদিন কিছুসময় তাকিয়ে থাকে তবে কেনা আর হয়ে ওঠে না। জন্মদিনে হঠাৎই উপহার পেয়ে যায় সিফাত, তাও ❝ড্রাগন ফল❞! কিন্তু... রুমে এনে যেয়ই না রাখা তখনই ডিমের মতো ফেটে বেড়িয়ে আসে ছোট্ট এক ড্রাগন! বাংলার পরিচিত এক কিংবদন্তি হলো ❝বগালেকের ড্রাগন❞। নভেলার প্লট এই কিংবদন্তি ঘিরেই। কেওক্রাডং পাহাড়ের পাদদেশে এক গ্রামে হঠাৎ একদিন আকাশ থেকে নেমে আসে এক বিকটদর্শন প্রাণী! কারো কাছে দৈত্য তো কারো মতে পাহাড়ের দেবতা। এই দেবতা /দৈত্যরুপী ড্রাগন বাচ্চাদের খাওয়া শুরু করে। গ্রামবাসীকে বাঁচাতে শুরু হয় যুদ্ধ! ফলাফল, আগুনে পুড়ে মারা যায় বগা ও সৃষ্টি হয় বগালেক। কাহিনী শুরু হয় ড্রাগনের বাচ্চা সিফাতের কাছে আসা দিয়ে। মিষ্টি একটা বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে। তারপর নিখোঁজ হয়ে যায় পিচ্চি ড্রাগন। এরপরের ঘটনা কয়েকবছর পর সিফাতের এনপিএসটিএফের অফিসার হয়ে ❝বার্নিং ডিজায়ার❞ নামক ড্রাগের বিরুদ্ধে লড়াই। এতখানি অংশ পর্যন্ত এসে আমি ধরেই নিয়েছিলাম ড্রাগন রহস্য খোলাসা ও ড্রাগ চক্রের বিরুদ্ধে লড়াই দেখবো। আপনিও যদি আমার মতো এই দুটো পয়েন্ট মাথায় রেখে পড়েন তো হতাশ হবেন। কারণ গল্পের সমাপ্তি দুই বন্ধুর মিলন দিয়েই! ড্রাগন ফল কেন পেলো, রহস্য কী, ড্রাগের চক্রের কিছু না বলেই হুট করে শেষ! শুরুতে যতটা আশাবাদী ছিলাম শেষে ততই আশাহত হয়েছি। দেবং: দেশের সনামধন্য লেখক রুপম রাহা কিন্তু ইদানিং কিছুই লিখতে পারছে না। সুন্দর গোছানো একটা জীবনের স্বপ্ন যে প্রিয়জনের সাথে দেখেছিল সেই কিনা বিশ্বাসঘাতক করলো! স্ত্রীর প্রেমিকের সন্ধানে হাজির হয় অজন্তা আর্ট গ্যালারীতে। প্রেমিকপ্রবরের আঁকানো ছবি দেখে মাথা ঘুরে ওঠে রুপমের। এ কার চক্করে পড়েছে ক্যামেলিয়া! প্রেমের জগৎ মনে করে যেখানে পা দিয়েছে তাতো নরক! আর প্রেমিকপুরুষ তো সাক্ষাৎ শয়তান! স্ত্রীকে বাঁচাতে রুপম ছুটে যায় অজানা অদ্ভুত এক গ্রামের খোঁজে। কিন্তু শিকার-শিকারীর খেলায় জয়ী হবে কে? দেবং নামক এক গ্রামকে নিয়ে লেখা ছোট এই নভেলা। গ্রামবাসীর দেবতা দেবং আর আছে তার সেবক ও পূজারীরা। প্রথমটার তুলনায় এই নভেলার গাঁথুনি বেশ মজবুত মনে হয়েছে। শুরু থেকে শেষ ঘোরের মধ্যে ছিলাম! গুনীজনদের কদর সর্বত্রই কিন্তু সেই গুন নিজের মধ্যে নেওয়ার জন্য যদি দিতে হয় চড়া মূল্য তখন? বইয়ের কেন্দ্রীয় চরিত্র কে বুঝা যাবে শেষে তবে এন্টাগোনিস্টের জন্য প্রথমে কিছুটা মায়া হতে পারে। অনেক অভিভাবকদের মধ্যে দেখা যায় নিজের সন্তানের সাথে অন্যদের তুলনার চল। মেধাবী না হওয়া, গুন না থাকা যেন পাপ! আর এই পাপ থেকে বাঁচতেই এন্টাগোনিস্ট নিষিদ্ধ পথে এগিয়ে যায়। পরিণতি? শেষ অংশ প্রেডিক্টেবল ছিল। কিছু টুইস্টের আশা করেছিলাম, মিরাকেল হবে ভেবেছিলাম কিন্তু লেখক সাধারণ একটা সমাপ্তি টেনেছেন। ওভারঅল ভালো লেগেছে। বই পড়ার পর প্রচ্ছদটা বেশ কয়েকবার দেখলাম, জাস্ট... অদ্ভুত মানানসই! টুকিটাকি কিছু বানান ভুল চোখে পড়েছে। বাঁধাই, পেইজের মান, হার্ড কভারের মান ভালোই বলা যায়।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটি কি ইনটেক ও নতুন হবে দেখে জানাবেন প্লিজ।

new****com • 11 Aug, 2026
A
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 11 Aug, 2026

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"অদ্ভুত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
অদ্ভুত পাতা: 1 / 17
পাতা 2
অদ্ভুত পাতা: 2 / 17
পাতা 3
অদ্ভুত পাতা: 3 / 17
পাতা 4
অদ্ভুত পাতা: 4 / 17
পাতা 5
অদ্ভুত পাতা: 5 / 17
পাতা 6
অদ্ভুত পাতা: 6 / 17
পাতা 7
অদ্ভুত পাতা: 7 / 17
পাতা 8
অদ্ভুত পাতা: 8 / 17
পাতা 9
অদ্ভুত পাতা: 9 / 17
পাতা 10
অদ্ভুত পাতা: 10 / 17
পাতা 11
অদ্ভুত পাতা: 11 / 17
পাতা 12
অদ্ভুত পাতা: 12 / 17
পাতা 13
অদ্ভুত পাতা: 13 / 17
পাতা 14
অদ্ভুত পাতা: 14 / 17
পাতা 15
অদ্ভুত পাতা: 15 / 17
পাতা 16
অদ্ভুত পাতা: 16 / 17
পাতা 17
অদ্ভুত পাতা: 17 / 17
পাতা / 17
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।