৭ম মুদ্রণ, ২০১৮
অবরোধবাসিনী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
মাওলানা আবদুল্লাহ নাজীব
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
গবেষণা ৩৬০°
হাসিবুল হাসান
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বইটির বিস্তারিত দেখুন
| Title | অবরোধবাসিনী |
| Author | বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন |
| Publisher | কথাপ্রকাশ |
| Edition | ৭ম মুদ্রণ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 48 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | প্রবন্ধ |
| Weight | 0.22 Kg |
| ISBN | 9847012000465 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
880****525 , Feb 20, 2026
"বাংলাদেশের মানুষ জানে যে নারী জাগরণের অগ্রদূত কে । মানুষ বেগম রোকেয়ার কোন বই বা তার লেখা না পড়ে তাকে নারী জাগরণের অগ্রদূত মনে করে । অবরোধ বাসিনীর প্রতিটা লেখাতেই তিনি ইসলাম ধর্মকে ( বিশেষ করে নারীদের পর্দার যে বিষয়টা ) কটাক্ষ করে লিখেছেন । তার এই অবরোধ বাসিনী তে তিনি তার কথাগুলোকে ( বর্ণিত ঘটনাবলী ) বারবার ঘুরিয়ে ফিরিয়ে লিখেছেন ।"
azi****com , Dec 24, 2025
"এটি অসাধারণ একটি বই। এই বইয়ের মাধ্যমে লেখিকা আমাদের বোঝাতে চেয়েছেন সেই যুগের নারীদের অবস্থান। অর্থাৎ নারীরা পর্দা প্রথা মানার নামে যে অবরুদ্ধ হয়েছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সেই চিত্রই এই বইয়ে বিভিন্ন যুক্তির মাধ্যমে উপস্থাপন করেছেন। {এই বইয়ের মধ্যে ছোট ছোট অনেকগুলো ঘটনা যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে ৭নং ও ৮নং ঘটনাটি সবচেয়ে বেশি সুন্দর} যদি কোন পাঠক এই ঘটনা দুটি পড়েন আমার মনে হয় তিনি না হেসে থাকতে পারবেন না।"
Rumana Islam , Nov 16, 2024
"দারুণ একটি বই❤️ ধন্যবাদ প্রগতি ❤️"
Saidul Islam , Jan 9, 2023
"বইটা তখন লিখেছিল ওই প্রেক্ষাপটে ঠিক ছিল। কিন্তু বর্তমানে এই বইটা সমাজের ক্ষতি ছাড়া ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় না।"
মোহাইমিনুল ইসলাম খান , Dec 15, 2016
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ অবরোধবাসিনী লেখকঃ বেগম রোকেয়া প্রকাশনীঃ কথাপ্রকাশ প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী, ২০০৯ প্রচ্ছদঃ সব্যসাচী হাজরা পৃষ্ঠাঃ ৪৮ মুদ্রিত মুল্যঃ ৫০৳ #রিভিউঃ এক বাড়িতে আগুন লাগিয়াছিল। গৃহিণী তাড়াতাড়ি সমস্ত অলংকার একটা হাতবাক্সে পুরিয়া লইয়া ঘরের বাহির হইলেন। দ্বারে আসিয়া দেখিলেন সমাগত পুরুষেরা আগুন নিবাইতেছেন। তিনি তাহাদের সম্মুখে বাহির না হইয়া অলংকারের বাক্সটি হাতে করিয়া ঘরের ভিতর খাটের নিচে গিয়া বসিলেন। তদাবস্থায় পুড়িয়া মরিলেন, পুরুষের সম্মুখে বাহির হইলেন না। ধন্য! কুল-কামিনীর অবরোধ। -এটা কোন গল্প নয়। শতাধিক বছরেরও পূর্বের বাস্তব ঘটনা। হয়তো পড়ে অনেকেই হাসবেন, কিন্তু এটাই ছিল নির্মম সত্য। তৎকালীন মুসলিম সমাজের নারীরা অবরোধ প্রথার ভেতরে এতটাই অভ্যস্থ ছিল যে, তারা অবরোধ-যাপনকে সবচেয়ে পুণ্যের কাজ বলে মনে করত। যে যত বেশি অবরোধে থাকবে, তার পুণ্যের পাল্লা তত ভারি হবে। এমনকি নিজের জীবনকে উৎসর্গ করে অবরোধ প্রথাকে বাঁচিয়ে রাখতে এরা কার্পণ্য করেনি। সবচেয়ে মজার ব্যাপারটি হল, তারা কখনোই এই অবরোধের খাঁচা হতে বেরুতে চেষ্টা করেনি। শীতের রাতে প্রচণ্ড ঠাণ্ডায় নিজের শিশুকে কোলে নিয়ে পালকিতে খোলা মাঠে রাত্রিযাপন, আগুনে পুড়ে মরা, চোরকে কানসহ কেটে দুল দেওয়া, ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মরার কাহিনীগুলো সেসব ভয়ঙ্কর দিনের কথা নির্দেশ করে। এমনিই অন্ধকার নারী সমাজে আলো জ্বালাতে মশাল হাতে অবতীর্ণ হন বেগম রোকেয়া। নারী শিক্ষার আলো ছড়াতে গিয়ে তিনি তখনকার সমাজপতিদের রোষানলে পড়েন। তবুও তিনি থেমে থাকেননি। এরপর কেটে গেছে শতাধিক বছর। আজকের নারীরা অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সমাজের বিভিন্ন স্থরে পৌঁছে যাচ্ছে, অংশ নিচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। এমনকি তারা ব্যবসা-বানিজ্য, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে আসীন। দিনদিন তারা যেমন আত্মনির্ভরশীল হচ্ছে ঠিক তেমনি নারীর ক্ষমতায়নে রাখছে বলিষ্ঠ ভূমিকা। এতসব সম্ভব হয়েছে নারীশিক্ষা বৃদ্ধির ফলে। এরপরও কিছুটা দ্বিধা থেকেই যায়। নারীরা আজও কি সেই অবরোধ-প্রথা থেকে মুক্ত? তাঁরা কি তাঁদের স্বাধীনতা শতভাগ ভোগ করতে পারে? হয়তোবা ১০০ বছর পূর্বের অবস্থা এখন আর নেই। কিন্তু অবরোধ এসেছে নতুন ধারায়, নতুন নিয়মে। বর্তমান নারী সমাজের পূর্ণাঙ্গ সরূপ ধরা পড়ে বেগম রোকেয়ার “অবরোধবাসিনী” বইটি পাঠ করলে। নারীদের জন্যেও বইটির পাঠ আজও ফুরায়নি। কেননা আরও বেশি সচেতন হতে, শিক্ষিত হতে, কুসংস্কার থেকে মুক্ত হতে সাহায্য করবে এ-বই। বইটিতে ৪৭টি ঘটনার বর্ণনা আছে। ঘটনাগুলোর ঐতিহাসিক সত্যতা যেমন আছে তেমনি আছে লেখিকার চাক্ষুষ বিবরণ। বইটি পড়ে মনে হতে পারে এগুলো নিছক কোন কৌতুক নতুবা রূপকথার গল্প। আসলে তা নয়। তখনকার নারীদের অবস্থাই ছিল এমনই। ঘটনাগুলো পাঠকের মনে খোরাক যোগাবে ঠিকই, সাথে চোখের জলও নেমে আসবে সেইসব নারীদের করুণ-দুর্দশার কাহিনী পড়ে। লিঙ্কঃ https://www.progoty.com/book/593/অবরোধ-বাসিনী"
tushi maream , May 30, 2013
"নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অসামান্য সৃষ্টি অবরোধবাসিনী । তৎকালীন মুসলিম সমাজে অবরোধ প্রথা এবং কেবলমাত্র অবরোধ প্রথার দোহাই দিয়ে নারীদের চারদেয়ালের মাঝে বন্দী করে রাখার নিয়ম চালু ছিল । লেখিকা কতগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন । বইটি পড়ে কখনও মনে হবে রূপকথার কাহিনী , কখনও অবরোধবাসিনীদের গল্পগুলো খুব বেশী হাসির খোরাক জোগাবে কখনও বা সেইসব হতভাভিনী রমণীকূলের দুর্দশার করুণ কাহিনী চোখের পাতা ভিজিয়ে তুলবে । বেগম রোকেয়া সেই সময়ের কথা বলেছেন যখন গোটা ভারতবর্ষের নারীকূলের অবরোধ কেবল পুরুষদের বিরুদ্ধেই ছিল না , নারীদের বিরুদ্ধেও ছিল বটে । মেছোনি যেভাবে মাছের দুর্গন্ধে অভ্যস্ত হয়ে যায় ঠিক তেমনিভাবে দীর্ঘদিন অবরোধপ্রথার ভেতর থেকে সে সময়ের নারী সমাজ অভ্যস্ত হয়ে গিয়েছিলেন । অবরোধের বাইরে আসাকেই তারা পাপ মনে করতেন । যিনি যত বেশী অবরোধের ভেতর থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবেন তিনিই তত বেশী পূণ্যবতী , এটাই ছিল সে সময়ের ধারণা । অবরোধ প্রথাকে বাঁচিয়ে রাখার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতেন । শীতকালের প্রচন্ড ঠান্ডায় সারারাত নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে পালকিতে করে খোলা মাঠে বসে থাকা , শতরঞ্জি দিয়ে নিজেদের ঢেকে প্লাটফর্মে ট্রেনের ইংরেজ কর্মচারীর বুটের লাথি খাওয়া , আগুনে পুড়ে মরা , দুল সহ কান কেটে চোরের হাতে তুলে দেওয়া , বিয়ের আগে ৬-৭ মাস 'মাইয়া-খানা' নামক বন্দীশালায় বন্দী থাকা , ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণের মত করুণ কাহিনী পড়ে নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়েছে । বেগম রোকেয়া যখন অবরোধের আড়ালে থাকা অশিক্ষিত নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছেন তখন তাকে পড়তে হয়েছে কাঠমোল্লাদের অবরোধের সামনে , পড়তে হয়েছে প্রতিকূল পরিস্থিতিতে । তাও তিনি থেমে যাননি । অন্ধকারে থাকা নারীদের যিনি আলোতে নিয়ে এসেছেন সেই মহিয়সী সমাজ সংস্কারকের লেখা বইটা একবারের জন্য হলেও সবাইকে পড়তে অনুরোধ করছি ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অবরোধবাসিনী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: