৩য় মুদ্রণ, ২০২৩
নৌকাডুবি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | নৌকাডুবি |
| Author | রবীন্দ্রনাথ ঠাকুর |
| Publisher | কাকলী প্রকাশনী |
| Edition | ৩য় মুদ্রণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 140 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.22 Kg |
| ISBN | 9789849224556 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
22 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
fsurovi01 , Mar 27, 2026
"এতো তারাতাড়ি বইগুলো পাবো কল্পনাও করিনি , আর বই পর Quality অনেক ভালো"
Ahasanul Sijan , Oct 18, 2025
"বইটি পড়ে পাঠক একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তবে নিয়মিত পাঠকরা এরকম বই হয়তো আগেও পড়েছেন। রবীন্দ্রনাথ এর সবগুলো উপন্যাসের বই প্রায় একই রকম।"
Artha sen , Jul 9, 2025
"বইটা অসাধারণ কিন্তু প্রকাশনী চাইলে পৃষ্ঠার সংখ্য বাড়াতে পারতো তাহলে লেখার ঘনত্ব টা কম তো তবে গল্পটা খুব ভালো"
sum****com , Feb 27, 2025
"সত্যি বইটি অনেক ভালো এবং পার্সেলটিও ঠিকঠাক ভাবে এসেছে। প্রগতিকে ধন্যবাদ।"
zim , Sep 30, 2022
"great book and printing"
Md. Zahid Anwar Joney , Mar 25, 2022
"কঠিন ভাষা"
Tanjil , Jan 4, 2020
"খুবই মনোমুগ্ধকর বই। হৃদয় জুরানো"
TASFIA PROMY , May 8, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃ নৌকাডুবি লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর পৃষ্ঠাঃ ১৫৬ মুল্যঃ প্রকাশকালঃ ১৯০৬ ক্যাটাগরিঃ চিরায়িত উপন্যাস/ প্রেমের উপন্যাস/সামাজিক উপন্যাস প্রচ্ছদঃ প্রকাশনীঃ বিশ্বসাহিত্য ভবন কাহিনীসংক্ষেপঃ যেহেতু ২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী , সেহেতু কবি গুরুর একটি বিখ্যাত উপন্যাসের রিভিউ দেয়াটা বোধ হয় উচিৎ! নৌকাডুবি, উপন্যাস টি আমি কলেজে থাকাকালীন এফএম রেডিও তে ধারাবাহিক ভাবে শুনেছিলাম, তখন উপন্যাস টি সম্পর্কে প্রথম জানতে পারি! ২০০৯-২০১০ সালের কথা এটি! তো এরপরে বইটি পড়া হয়েছে, বেশ ভালই লেগেছিল,কিন্তু মুভিটি আমার কাছে ভাল লাগেনি, কারণ অনেক কাহিনী বাদ গেছে! তবে রবীন্দ্রনাথের সব উপন্যাস কিংবা কবিতা পড়তে গেলে সুকান্তের একটা লাইন খুব কানে বাজে আমার প্রার্থনা শোন পঁচিশে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের, হতশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের, রবীন্দ্রনাথের কন্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস সুদীর্ঘ মৌনতা, আমাদের দুঃখেসুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, .............................. কবিতাটি রচনার কারন চিল কবিগুরুর উপন্যাস ছিল কিছু টা উচ্চবিত্ত কেন্দ্রিক, সেকারনে সুকান্ত ভট্টাচার্য বেশ ক্ষোভ আর দুঃখের সাথে কবিতাটি লিখেছিলেন!! রমেশ আর যোগেন্দ্র দুই সহপাঠি, আইন বিষয়ে পড়ছেন তারা। কাছাকাছি বাড়ি হওয়ার কারনে প্রায়ই যোগেন্দ্রদের বাড়িতে অবাধ যাতায়াত ছিলো রমেশের। যোগেন্দ্রর ছোট বোন হেমামালিনী। হেমামালিনী আর রমেশ দুইজনেই পরষ্পরের প্রতি দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে, একসময় এদের মধ্যে বিয়ের কথাও হয় । আইন পাশ করার পর পরই রমেশকে গ্রামে ডেকে এক প্রকার জোর করে বাল্যবন্ধুর কন্যার সাথে বিয়ে দিয়ে দেয় তার পিতা। রমেশের আপত্তি গ্রাহ্য করেননি পিতা! বিয়ের পর বউকে নিয়ে শহরে আসার পথে ঘটে নৌকাডুবি! হ্যা এখানেই উপন্যাসের শুরু। প্রচন্ড ঝড়ের তাণ্ডবলীলায় লন্ডভন্ড হয়ে যায় বরযাত্রীদের নৌকার বহর। ভাগ্যের খেলায় বেঁচে যায় শুধু রমেশ। সাথে রক্ষা পায় সুশীলা— রমেশের স্ত্রী। একিদিনে একই সময় আরো একটি নৌকাডুবির মত ঘটনা ঘটে! ভাগ্যকে মেনে নিয়ে নতুন জীবন শুরু করতে গিয়ে রমেশ বুঝতে পারেন যে এই মেয়েটি সুশীলা না, তাহলে কে এই মেয়ে? কোথায় তাঁর নিজের স্ত্রী??? হেম, হ্যা রমেশের হেম কি জানতে পারবে এই বিয়ের কথা? রমেশের বিয়ে হয়ে যাওয়া তে বেশ খুশি অক্ষয়, কেন? কে সে? জানার জন্য বইটা পড়তেই হবে! পাঠ প্রতিক্রিয়াঃ প্রেম বা সামাজিক উপন্যাস হলেও এটি একটু রহস্যপুর্ণ উপন্যাস ক্যাটাগরি তে ফেলা যায়! উপন্যাসটিকে আমার বেশ ভালই লেগেছে! সব কাহিনীর মত টুইস্ট-টার্ন আছে, ভালবাসা আছে, রহস্য আছে, কিছু কুসংস্কারও আছে!!! রমেশ ও কমলার নৌজীবনের অংশটা আমার সবথেকে প্রিয়, শেষদিকের টুইস্ট ও কম যায় না! তবে হ্যা ,আঝে মধ্যে মনে হয়েছে গল্পটা জোর করে টানা! আবার কিছু অংশ মনে হয়েছে খুব দ্রুত শেষ! তবে সব গল্পের মত শেষ অংশে এসে সবারই মন ভাল হয়ে যাবে! তবে সব কিছুর ভাল-খারাপ সব দিক আছে, সব মিলিয়ে আমার বেশ প্রিয় উপন্যাস এটি, অন্তত শেষের কবিতার পরে এটিকে বসাতেই পারি! তবে কেউ শুধু মুভিটি দেখে উপন্যাস্টি সম্পর্কে ধারনা করে বসলে ভুল হবে, বইয়ের তুলনা বই হতে পারে! রেটিংঃ ১০/১০ প্রগতি লিঙ্কঃ https://www.progoty.com/book/33217/%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF"
Fardin Helal , Mar 9, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ প্রতিযোগিতাঃ একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না! রমেশ বিয়ে করে বাড়ি ফিরছিলো নৌকাযোগে। বিয়েটাতে সামান্যতমও মত ছিলো না তার। রমেশের পছন্দ হেমামালিনী। হেমামালিনী রমেশের বন্ধু যোগেন্দ্রের বোন। শহরে থেকে লেখাপড়ার সুবাদে যোগেন্দ্রদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিলো তার। সেখান থেকেই দুর্বল হয়ে পড়ে হেমামালিনীর প্রতি। তারপরও বিয়েতে রাজি হয় রমেশ শুধুমাত্র পিতার চাপাচাপিতে। বউ নিয়ে ফেরার পথে বরযাত্রী পড়ে এক মারাত্মক ঝড়ের কবলে। লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। ডুবে যায় সবাই, রক্ষা পায় শুধু রমেশ। রমেশ একাই না, রক্ষা পেয়েছিলো আরেকটি মেয়ে—কমলা। কমলারও একই দিনে বিয়ে হয়েছে। ফেরার পথে একই দুর্ভাগ্যের শিকার সেও। রমেশ বিয়ের আগে মেয়ে দেখে নি, আর এই মেয়েও তার বরকে কোনোদিন দেখে নি। ফলে তারা পরষ্পরকে স্বামী-স্ত্রী ভেবে বসে। কমলাকে বউ ভেবে সংসার শুরু করলো রমেশ। শীঘ্রই বুদ্ধিমান রমেশের বুঝতে পারে যে সে যাকে স্ত্রী ভেবে নিয়ে এসেছে সে কিনা আরেকজনের স্ত্রী! পরের স্ত্রী এর সাথে সংসার করা যায় না। আবার এই অবস্থায় অসহায় মেয়েটিকে ত্যাগ করে তার চরম সর্বনাশ করতে সায় দিচ্ছে না রমেশের মন। অন্যদিকে হেমামালিনী। তার প্রতি রমেশের ভালোবাসা কমে নি এক ফোঁটা। বরং বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। নীতি আর মন— পরিস্থিতির কারনে ভালোই গ্যাঁড়াকল এ ফেঁসেছে রমেশ। সবাই জানে সে বিবাহিত। কিন্তু আসল সত্য জানে একমাত্র রমেশ। রমেশের বিয়ের খবর যোগেন্দ্রর কানে পৌছতে সময় লাগলো না। ভুল বোঝাবুঝির কারনে হেমামালিনীর পরিবারের পক্ষ থেকে রমেশের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়া হলো। শুধুমাত্র বিদায়ের আগে হেমামালিনীর কাছ থেকে রমেশ প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে— সে অপেক্ষা করবে। পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠলো। হেমামালিনীকে পাওয়ার আশা দুরাশা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কি হবে শেষপর্যন্ত? কমলাকে নিয়েই সংসার শুরু করবে রমেশ, না হেমামালিনীর সাথে তার মিলন হবে? . ঘরানার দিক থেকে নৌকাডুবি রোমান্টিক ধাঁচের উপন্যাস। চিরায়ত সামাজিক উপন্যাসও বলা হয়ে থাকে। সামাজিক অসঙ্গতি, কুসংস্কার, দৃষ্টিভঙ্গি এর পরিবর্তে গল্পের উপজীব্য ছিলো ভাগ্যচক্র আর নিয়তির খেলা। মনের কুটিলতা, ষড়যন্ত্র, হিংসা-দ্বেষ এর জায়গায় ফুটে উঠেছে মানব-মানবী মনের আদিম এবং সূক্ষ্ম অনুভূতিগুলো। রোমান্টিক ধাঁচের উপন্যাসগুলো কিছুটা ধীরস্থিরভাবে বর্ণনা করা হয়ে থাকে স্বাভাবিকভাবেই। এখানেও কিছুটা স্লো মোশনে এগিয়েছে সব কিছু। বইয়ের এক-দশমাংশ পড়ার পরও বুঝতে পারছিলাম না সমস্যা কোথায়— এই বই এত বড় হলো কিভাবে! কাহিনী কোন দিকে গড়াবে আগে থেকে বোঝা যাচ্ছিলো না। যখনই মনে হয়েছে এই বুঝি শেষ হলো, তখনই গল্পে এসেছে নতুন নতুন মোড়। শেষটা দেখার জন্য উদগ্রীবতা ক্রমশ বাড়ছিলো। কিভাবে শেষ হবে বিন্দুমাত্র ধারণা করতে পারছিলাম না। বিরক্তিভাবটা পড়ার সময় কাছে আসতে পারে নি এ কারনে। লেখার ভঙ্গিমা বরাবরের মতই নাটুকে। কবিগুরুর লেখা যেমনটি পেয়ে এসেছি সব সময়। প্রতিটি সাধারণ বাক্যও শব্দের সুনিপুণ গাঁথুনির কারনে আনন্দময় লাগে পড়ার সময়। উপমার ব্যবহারগুলোর কথা নাইবা বললাম। উপমার সার্থক ব্যবহারে রবীন্দ্রনাথের সমকক্ষ কেউ আছে কিনা সন্দেহ। তবে তার অন্যান্য বইয়ের তুলনায় নৌকাডুবি এর ভাষা বেশ সহজ ছিলো। বুঝতে অসুবিধা হওয়ার মত না। একটানা পড়ে ফেলা যায় এমন। পুরো বইটা অতি মাত্রায় নাটকীয়তা আর কাকতালীয় ঘটনায় ভরপুর। কাহিনী একটু বেশিই প্যাঁচানো হয়েছে বলে মনে হয়েছে আমার কাছে। যতটা বিরক্তিকর লাগার কথা লেখনীর কারনে ততটা লাগে নি বলেই রক্ষা। যাই হোক, বাংলা সাহিত্য সম্পর্কে আমার জ্ঞান সীমাহীন বিস্তৃত মাঠের মাঝে অপাংক্তেয় এক বিন্দু শিশির বিন্দুর থেকেও কম। তারপরও যতটুক বুঝলাম তাতে বইটি কারো খারাপ লাগার কথা না।"
Al Mamun , May 5, 2016
"Thank u progoty.com U r brilliant Go ahead"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
মোট পৃষ্ঠা সংখ্যা?
পেজ কোয়ালিটি কেমন?
ei boi kemon
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নৌকাডুবি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: