১ম প্রকাশ, ২০২১
নৈর্ঋত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
এ ডেথ ইন টোকিও
কেইগো হিগাশিনো
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
হিসাশি কাশিওয়াই
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
জোসেফ শেরিডান লি ফানু
ভয় ও ভৌতিক সমগ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নূরজাহান
মো: খালিদ হাসান
ভয় সমগ্র (গল্প)
হেমেন্দ্রকুমার রায়
বইটির বিস্তারিত দেখুন
| Title | নৈর্ঋত |
| Author | মুহাম্মাদ তালুত |
| Publisher | পেন্সিল পাবলিকেশনস |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 246 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.43 Kg |
| ISBN | 9789849554044 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টিAnjan Das , Feb 26, 2026
"লেখকের সম্পর্কে শুনেছি এক পরিচিত মানুষের কাছ থেকে।দারুণ লিখেন নাকি উনি।সেই সুবাদেই প্রগতি ইবুকে পড়ে নিলাম উনার মৌলিক গল্প সংকলন " নৈর্ঋত"। সাধারণত রহস্য উপন্যাসে প্রোটাগনিস্টরা হয় ডিটেকটিভ, পোড় খাওয়া গোয়েন্দা,চৌকস বুদ্ধিদীপ্ত গোয়েন্দা নয়ত হোমিসাইড বিভাগের পুলিস বা মিসির আলির মতো কেউ কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসনের একজন কর্মকর্তা যদি গল্পের প্রধান চরিত্র হয় তাহলে বুঝতে হবে ব্যাপারটা বেশ ইউনিক। মোট ১১ টি গল্প নিয়ে নৈর্ঋত নামের প্রধান চরিত্র নিয়ে বইটি।গল্পগুলো সত্যিকার অর্থে হতাশ করেনি।আর প্রতিটি গল্পে ছিল প্রচুর তথ্য।পড়ার সময় বুঝাই গিয়েছ প্রচুর স্টাডি করেছে।প্রচুর জ্ঞান রাখে বিভিন্ন বিষয় সম্পর্কে। "চক্রকেদারা রহস্য", " পার্বত্য রহস্য " এবং "হাওড় জলের আতংক" এই তিনটি ছিল এই সংকলনের সেরা তিনটা গল্প।"
MD.ARAFATUL ALAM , Jul 3, 2025
"দারুণ একটা বই। একটানে পড়ে শেষ করলাম। দারুণ বুদ্ধিদীপ্ত লেখনী।গল্পগুলো অসাধারণ। চিন্তাশীল এডভেঞ্চারপ্রিয় পাঠকদের জন্য রেকমেন্ড করলাম।"
S M Azharul Islam , Apr 30, 2021
"নৈর্ঋত - সম্পূর্ণ ভিন্ন আংগিকের একটি বই । ছোট গল্প সংকলন। একজন উদ্ভাবনী চিন্তার শিল্পী যখন তাঁর স্বপ্ন, আত্ম প্রতিশ্রুতি আর একাগ্রতা কে একসাথে মেলে ধরেন তখন এরকম সুন্দর কিছু লিখার প্রত্যাশা করাই যায় । প্রতিটা গল্পে লেখকের দেশ নিয়ে স্বপ্ন, তরুণ সরকারি কর্মকর্তা হিসেবে বিচক্ষণ ও চৌকষ অন্তর্দৃষ্টি গল্পগুলোতে উঠে এসেছে। একই সাথে লেখকের বিজ্ঞান, ইতিহাস, নৃতত্ত্বের নানা শাখায় অগাধ জ্ঞান ও বিচরণ ফুটে উঠেছে এক একটি গল্পে। কখনও গল্পের ছলে, কখনও অন্যের কথকে, ডায়েরির পাতায় এক একটি ঘটনা, বৈজ্ঞানিক ব্যাখ্যা নান্দনিক ভাবে ফুটে উঠেছে। কেবল দেশের নানান প্রত্যন্ত এলাকার রোমাঞ্চকর বর্ণনাই নন, লেখক তাঁর বাস্তব জীবনের অভিজ্ঞতার মিশেলে পাঠক কে এমন সব রাজ্যে নিয়ে গেছেন যা সাধারণের কাছে অজানা ও অদেখা অথচ লেখকের লেখনীতে যেন জীবন্ত হয়ে উঠেছে সেই বর্ণনাগুলো। লেখক আগামীর বাংলাদেশ নিয়ে, দেশের সম্ভাবনা নিয়ে স্বপ্ন দেখেন। নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশ গড়বে তাদের মেধা ও উদ্ভাবনী চিন্তা দিয়ে- এই বিশ্বাস ফুটে উঠেছে প্রায় প্রতিটা গল্পেই । এই মাত্রিক লেখাগুলো আমাদের স্বপ্ন দেখায়, ভাবায়, রোমাঞ্চ জাগায় আবার আলোকিত করে জ্ঞানের অজানা অনেক শাখায়। নৈর্ঋতের অভিযান চলতে থাকুক"
Ochena Prantor , Apr 9, 2021
"নৈর্ঋতের গল্পগুলোয় আছে অনেকগুলো নতুন ব্যাপার যা আমি অন্য কোন রহস্য-রোমাঞ্চ, থ্রিলার বা গোয়েন্দা গল্পে আগে কখনও পাইনি। একটা ব্যাপার হল, চরিত্রের ব্যাকগ্রাউন্ড। সাধারণতঃ প্রাইভেট ডিটেকটিভ, শখের গোয়েন্দা, পুলিশ, মিলিটারি স্পাই এদেরই ছড়াছড়ি দেখতাম এই ঘরানার সাহিত্যে। কিন্তু এইবার সিভিল সার্ভিসের অন্তর্গত প্রশাসনের এক অফিসারের প্রবর্তন ঘটেছে নায়ক হিসেবে যা একেবারে নতুন। যে কাউকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেছে নেওয়াই যায় কিন্তু এই ক্ষেত্রে লেখকের মুনশিয়ানা হল, এই ব্যাকগ্রাউন্ডে রেখেও অসাধারণ সব গল্প উপহার দিয়েছেন যার প্লটগুলো একেবারে দেশজ মনে হবে, মৌলিক তো বটেই। আরেকটা বিষয় হল, নৈর্ঋত চরিত্রটি। এই চরিত্রের অনেকগুলো বৈশিষ্ট্যও আমাদের কাছে বেশ আনকোরা। পরিচিত অন্যান্য বুদ্ধিমান চরিত্রগুলো পর্যবেক্ষণ ক্ষমতা এবং সঞ্চিত তথ্যভাণ্ডারের ওপর বেশ নির্ভরশীল থাকে। নৈর্ঋতের ক্ষেত্রে যুক্ত হয়েছে অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি এবং হিসেব নিকাশের বাড়তি দক্ষতা। যেমনঃ শঙ্খিনী গল্পে পানিতে ভেসে আসা লাশের ডিফরমিটির পরিমাণ এবং নদীতে ভাসন্ত বস্তুর/ঢেউয়ের বেগ মেপে অংক করে লাশটি ঠিক কত দূরে, কত আগে ফেলা হয় সেইটা বের করার প্রচেষ্টা। অথবা পার্বত্য রহস্যে বৃত্তচাপের সাথে কেন্দ্রের দুরত্বের সম্পর্ক থেকে মাটিতে পুঁতে রাখা বোমার অবস্থানের গভীরতা মাপা। এইটা ঠিক আগের দিনের রহস্য গল্পের ধাঁধাঁর মত লাগেনি বরং নতুন কিছু একটা মনে হয়েছে যা প্রায় প্রতিটা গল্পেই রয়েছে। এই বিষয়টি বেশ নতুন যা কৌতূহলী পাঠককে আনন্দ দেবে এবং অ্যানালাইসিসে কৌতূহল আরও উস্কে দেবে। এ থেকে লেখকের গণিতের প্রতি গভীর আগ্রহ এবং নতুন আইডিয়া উৎপাদন ও পরিবেশনায় ঝোঁক প্রকাশ পায়। একই সাথে প্রতিটা গল্পেই নৈর্ঋতের দেশ, বিশ্ব, সমাজ, মানুষ নিয়ে বিভিন্ন চিন্তাভাবনার অবতারণা ঘটেছে যা পাঠকদের বিষয়গুলোতে ভাবতে উৎসাহিত করবে। নৈর্ঋতের আরেকটা বৈশিষ্ট্য হল কল্পনার ছড়াছড়ি। প্রতিটা গল্পই আসলে কাল্পনিক প্লটের ওপর রচিত কিন্তু যুক্তির জোর, বৈজ্ঞানিক যোগসূত্রের সম্ভাব্যতা, বাস্তব প্রেক্ষাপট এমনভাবে মিশিয়ে দিয়েছেন যা সরাসরি খণ্ডন বা প্রত্যাখ্যান করা মুশকিল। আরেকটা মৌলিকত্ব হল তথ্যের বিশ্লেষণ। অন্যান্য গল্পে যেমন থাকে তথ্যের ছড়াছড়ি, নৈর্ঋতের গল্পগুলোতে থাকে সেগুলোর চুলচেরা বিশ্লেষণ; তাও আবার বেশিরভাগ ক্ষেত্রেই লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা। এই বিশ্লেষণগুলো নিশ্চিতভাবেই চিন্তাশীল পাঠকদের জন্য মৌলিক ভাবনার খোরাক সরবরাহ করবে। কাহিনীগুলোতে প্রতিটা দৃশ্যের বিবরণ খুব ডিটেইলে বর্ণনা করেছেন লেখক। পাঠককে নিজ দৃশ্যকল্প রচনার খুব একটা বেশি সুযোগ দেননি। তিনি পাঠককে তাইই দেখাতে চেয়েছেন, যা তিনি নিজে কল্পনা করেছেন। এক্ষেত্রে অবশ্য তিনি যথেষ্ট সফল। তবে অভিজ্ঞ পাঠকের কাছে এটা কিছুটা বাহুল্য মনে হতে পারে। যদিও আমার মনে হয়েছে এই গল্পগুলো নিয়ে যদি চলচ্চিত্র হয়, চিত্রনাট্য রচয়িতার বেশ সুবিধে হবে এই কারণেই। সব মিলিয়ে বাংলাদেশের রহস্য সাহিত্যে অনবদ্য সংযোজন।"
nusrat Sultana , Apr 8, 2021
"মুহাম্মদ তালুত এর "নৈর্ঋত" নিঃসন্দেহে বাংলাদেশের রহস্য রোমাঞ্চ সাহিত্যে অন্যতম সংযোজন। এই কথাটি বলার পিছনে অনেকগুলি কারণ আছে। প্রথমতঃ এর প্লটগুলো খুবই মৌলিক, কোন বিদেশি কাহিনী থেকে নেওয়া নয়, আর কাহিনীর গতিবিধি খুবই আনপ্রেডিক্টেবল। দ্বিতীয়তঃ এটি এমন একটি সংযোজন যেখানের প্রত্যেকটি চরিত্র বাংলাদেশি এবং প্রতিটি স্থান বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। লেখকের বর্ণনা বেশ গভীর, পাঠকের মনের চোখে রক্ত মাংস নিয়ে উঠে আসবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, গোটা বইটি বেশ তথ্যবহুল। আপনি যে পড়ে আনন্দ পাবেন তাই নয়,আপনি এমন কিছু তথ্য পাবেন যেগুলি আপনার তথ্যভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে, উস্কে দেবে কৌতূহল।"
Tanvir Rahman , Apr 6, 2021
"Look inside এর মাধ্যমে কিছু পাতার ছবি যোগ করলে ভাল হত।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নৈর্ঋত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: