১ম প্রকাশ, ২০২৬
নক্ষত্র-নূপুর দ্বিতীয় খণ্ড
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | নক্ষত্র-নূপুর দ্বিতীয় খণ্ড |
| Author | এশরার লতিফ |
| Publisher | অন্যপ্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২৬ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.83 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
ish****com , Jul 27, 2026
"‘নক্ষত্র-নূপুর (প্রথম খণ্ড)’ পড়ে আমার মধ্যে এক ঘোরলাগা অনুভূতি তৈরি হয়েছিল। এতগুলো চরিত্র, এত ঘটনা, শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানকে সামনে রেখে পৃথিবীর নানা প্রান্তে সবকিছু যেন সমান্তরালভাবে ঘটে চলেছে। পুরো অভিজ্ঞতাটিই ছিল উত্তেজনায় টানটান। মনে হয়েছিল, মেলায় একের পর এক রোমাঞ্চকর রাইড কিংবা নাগরদোলায় চড়ে বাইরে বেরিয়ে এলে যেমন একধরনের ঘোর কাজ করে, তেমনি এই ডকুফিকশনের চরিত্রগুলোর সাহস, আদর্শ, দৃঢ়তা আর প্রেমের সুর মনের গভীরে ঝংকৃত হয়ে আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। দীর্ঘ অপেক্ষার পর ‘নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড)’ পড়তে পড়তে আমি আবার ফিরে গেলাম মহাযুদ্ধের সেই অগ্নিময় দিনগুলোতে। তখন পৃথিবীর মানচিত্র কেবল সেনাদল কিংবা ট্রেঞ্চের অবস্থান দিয়ে নির্ধারিত হচ্ছিল না; বরং নতুন মানচিত্র আঁকা হচ্ছিল কিছু পলাতক স্বপ্নদ্রষ্টা, তারকাখচিত প্রেমিক হৃদয় এবং নির্মম গুপ্তচরের হাতে। ইউরোপের হাড়কাঁপানো শীতে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে জারতন্ত্রের পতনের ছক কষছেন নির্বাসিত ভ্লাদিমির লেনিন। কিন্তু এই লৌহকঠিন বিপ্লবীর আড়ালে লুকিয়ে আছে এক জটিল প্রেমিকের হৃদয়। একদিকে তাঁর নিবেদিতপ্রাণ স্ত্রী নাদিয়া, অন্যদিকে মেধাবী ও অগ্নিময়ী ইনেসা আরমান্দ। এই দুই নারীর ভালোবাসার টানাপোড়েন এবং বলশেভিক বিপ্লবের কঠোর শৃঙ্খলার মাঝখানে লেনিনকে এক গভীর দ্বান্দ্বিক চরিত্র হিসেবে দেখা যায়। জুরিখের গোপন ক্যাফে থেকে পেট্রোগ্রাদের তুষারাবৃত পথে ঘটে যাওয়া নানা ঘটনা যেন একই সঙ্গে তাঁদের আদর্শিক আবেগ, ব্যক্তিগত দ্বন্দ্ব ও অসীম আত্মত্যাগের গল্প বলে যায়। অন্যদিকে, ব্রিটিশ গোয়েন্দা ও আমেরিকান পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতের স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে আমেরিকায় পা রাখেন পলাতক বাঙালি বিপ্লবী নরেন, ভবিষ্যতের এম. এন. রায়। স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টির গোপন তৎপরতা এবং জার্মান ইউ-বোটের আনাগোনার মধ্যে নরেন খুঁজে পান এক অভাবনীয় সঙ্গী, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক, অসাধারণ মেধাবী ও বহুগুণে গুণান্বিতা ইভলিন ট্রেন্ট। এক পলাতক বিপ্লবীর জন্য নিজের সাজানো জীবন বাজি রাখতেও পিছপা হন না তিনি। আমেরিকান ও ব্রিটিশ গোয়েন্দাদের তাড়া খেয়ে নরেন ও ইভলিন আশ্রয় নেন মেক্সিকোর উত্তাল বিপ্লবী পরিবেশে। সেখানে তাঁদের জীবনের লক্ষ্য ও গতিপথ আমূল বদলে যায়। অস্ত্রের সন্ধানে ছুটে চলা ভারতীয় জাতীয়তাবাদী থেকে তাঁরা ধীরে ধীরে হয়ে ওঠেন আন্তর্জাতিক সাম্যবাদী। সোভিয়েত দূত মিখাইল বোরোদিনের সান্নিধ্যে তাঁরা এক অসম্ভবকে সম্ভব করেন, প্রতিষ্ঠা করেন মেক্সিকান কমিউনিস্ট পার্টি, যা ছিল রাশিয়ার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কমিউনিস্ট দল। তাঁদের এই দুঃসাহসিক কর্মকাণ্ডের খবর পৌঁছে যায় ক্রেমলিনে ভ্লাদিমির লেনিনের কাছে। লেনিনের আমন্ত্রণে তাঁরা পাড়ি জমান রাশিয়ায় এবং যোগ দেন কমিন্টার্নের দ্বিতীয় কংগ্রেসে। সেখানে নরেন কেবল লেনিনের অনুসারী হিসেবে নয়, বরং এক তাত্ত্বিক প্রতিপক্ষ হিসেবেও আবির্ভূত হন। ঔপনিবেশিক দেশগুলোর মুক্তির রূপরেখা নিয়ে তিনি লেনিনের সঙ্গে বিতর্কে জড়ানোর সাহস দেখান এবং বিশ্ব ইতিহাসের পাতায় নিজের স্বতন্ত্র স্থান করে নেন। এই আখ্যানে উপস্থিত হয়েছেন সমকালীন আরও কয়েকজন বিপ্লবী, যেমন চাটো বা বীরেন চট্টোপাধ্যায় এবং অ্যাগনেস স্মেডলি। সেই অগ্নিগর্ভ মুহূর্তগুলোতে লেখক তাঁদের নিছক চরিত্র হিসেবে আঁকেননি; বরং জীবন্ত বারুদের মতো পাঠকের সামনে তুলে ধরেছেন। যুদ্ধবিধ্বস্ত বার্লিনে বসে ভারতের স্বাধীনতার জন্য চাটোর দুর্দমনীয় উন্মাদনা এবং তাঁর মেধার বিচ্ছুরণ যেন বইয়ের পাতা ফুঁড়ে বেরিয়ে আসে। আর অ্যাগনেস? তাঁর আপসহীন ও বিদ্রোহী সত্তার বর্ণনা পড়তে গিয়ে গায়ে কাঁটা দেয়। বিপ্লব ও ভালোবাসার সংমিশ্রণে গড়ে ওঠা চাটো ও অ্যাগনেসের সম্পর্ক এই ডকুফিকশনে এক অভাবনীয় আবেগময় মাত্রা যোগ করেছে। এই ডকুফিকশনে ইতিহাসের সমান্তরালে উঠে এসেছে এমন এক অস্থির সময়, যখন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বিদেশের মাটিতে হত্যার ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন, আর একটি সাধারণ ট্রেনযাত্রাও নির্ধারণ করে দিতে পারে জাতিসমূহের ভবিষ্যৎ। ‘নক্ষত্র-নূপুর’ নিছক ইতিহাসের দলিল নয়; বরং ইতিহাসের মহাতারকাদের মানবিক রূপে আবিষ্কার করার এক অনবদ্য প্রয়াস। এটি তাঁদের গল্প, যাঁরা পুরোনো পৃথিবী পুড়ে ছাই হয়ে যাওয়ার মুহূর্তেও একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখার সাহস করেছিলেন। প্রথম খণ্ডের মতো এই দ্বিতীয় খণ্ডেও আমরা যেন আবার সেই বীর তারকাদের স্বপ্ন, ত্যাগ, সাহস, দ্বন্দ্ব ও ভালোবাসার রিনিঝিনি শিঞ্জন শুনতে পাই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নক্ষত্র-নূপুর দ্বিতীয় খণ্ড" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: