৩য় মুদ্রণ, ২০২৪
নিঃসঙ্গ নক্ষত্র
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | নিঃসঙ্গ নক্ষত্র |
| Author | সাদাত হোসাইন |
| Publisher | অন্যপ্রকাশ |
| Edition | ৩য় মুদ্রণ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 260 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.36 Kg |
| ISBN | 9789845028622 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
16 Ratings and 16 Reviews
পাঠকদের মন্তব্য
১৬টি
Abu Backker , Sep 28, 2026
"Great delivery and book was good"
Abuhuraira Anwar , Apr 2, 2026
"the best thing ever happened to you"
anik chakraborty , Feb 23, 2026
"অসম্ভব সুন্দর।"
Ertugrul Ghazi , Aug 7, 2025
"Great book"
MD Shakil Hossain , Jun 13, 2025
"এই বইটি আমি ভুলবশত অন্য বইয়ের সঙ্গে একসাথে অর্ডার করে ফেলেছি। যেহেতু আমি ইতিমধ্যে পড়ে ফেলেছি, তাই বইটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। কেউ চাইলে নিতে পারেন। তবে বদলে আমাকেও যেকোনো একটি বই দিতে হবে। আগ্রহী হলে নিচের ইমেইলে যোগাযোগ করুন: mdshakila20a@gmail.com"
880****441 , Apr 10, 2025
"Amar prothom pora boitai chilo sadat Hossain er nissoggo nokhkhitro boiti ,, ei boita porei Ami unar ekprokar fan Hoye giyechilam boitar golpo ta vision sundor,,,"
Leeon Haque , May 29, 2024
"অসাধারন...। অসাধারন...। ২০২৪ এ এ পর্যন্ত পড়া বইগুলোর মধ্যে অসাধারণ লেগেছে।"
Zakariya Arif , Nov 3, 2023
"কৈশোরের বিদায় লগ্নে যৌবনের সূচনায় আমার পরিচিতি ঘটে শরৎ বাবু’র সাথে। তার একেকটি উপন্যাস আমার বাংলার প্রতি আগ্রহকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলো। উপন্যাসের চরিত্রগুলোকে এমন ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন যে, তার তুলনা তিনি নিজেই। কখনো পড়তে গিয়ে নিজেকে শ্রীকান্ত, কখনো দেবদাস, কখনো বড়দিদিই মনে হতো। তাদের দূঃখ কষ্ট নিজের দূঃখ কষ্ট মনে হতো। তাই তো শরৎ বাবু’র উপন্যাস পড়েছি আর কাঁদিনি এমন হয়নি। তারপর কিছুটা বিরতি নিয়ে আমার জীবনে আগমন ঘটে হুমায়ূন আহমেদের (স্যার)। তার উপন্যাস পড়ে আমি বিস্মিত হয়েছি বেশি। মানুষ কিভাবে এমন ভাবে লিখতে পারে? কিছু আনন্দ, দূঃখ, আবেগ, বিস্ময়, স্বাধীন চেতা ইত্যাদি অনেক কিছুর সমাবেশ ঘটে তার লেখায়। চরিত্রগুলো এমন শক্তিশালী যে, তা অস্বাভাবিক হলেও নিজেকে সেরকম করে কল্পনা করতে ভালো লাগে। তার লেখায় ডুবে গিয়ে আমার কিছুই খেয়াল থাকতোনা। কতদিন পড়তে গিয়ে সন্ধ্যা গড়িয়ে গভীর রাত হয়েছে তার হিসেব নেই। আম্মুর বকুনি খেয়ে সম্বিৎ ফিরে আসলে দেখা যেতো রাতের অন্তিম সময় চলে এসেছে। হুমায়ূন উপন্যাসের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুরের ছোট গল্প, কাজী নজরুল, জাফর ইকবাল, সমরেশ মজুমদার, সত্যজিৎ রায়, শামসুর রহমান, হুমায়ূন আজাদ, সৈয়দ মুজতবা আলী সহ আরো অনেকের বই পড়েছি বিচ্ছিন্ন ভাবে। তবে বর্তমান সময়ের তরুণ লেখকদের বই তেমন পড়াও হয়নি আবার পড়তে গিয়ে তেমন আগ্রহবোধও ঠিকে থাকেনি। ফলে আমি এখনও আগের লেখকদের কাছেই সবসময় ফিরে চলি। তবে এই প্রথম আমি বর্তমান সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের এই উপন্যাস পড়লাম। পড়ে মনে হলো আবার শরৎ বাবু’ আমাদের মাঝে চলে এসেছেন। সেই আবেগ, সেই দূঃখ। এতো চমৎকার লেখেছেন যে, পড়তে গিয়ে আমি রজনী পার করে দিলাম অথচ টেরও পাইনি। যেমনটা ঘটেছিলো ইতিপূর্বে শরৎ হুময়ূনের বেলায়। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। বই সম্পর্কে আমি রিভিউ বই শেষ করেই দিবো।"
marjiya , Oct 20, 2023
"#প্রগতি_সাদাত_হোসাইন_বুক_রিভিউ_প্রতিযোগিতা পোস্ট নং-৩ বই- নিঃসঙ্গ নক্ষত্র লেখক- সাদাত হোসাইন প্রকাশনা- ভাষাচিত্র প্রথম প্রকাশ- ২০১৮ নামকরণ: -নক্ষত্ররা নিঃসঙ্গ হবে কেন?ওরা তো সংখ্যায় অসীম! -কিন্তু ওই নক্ষত্রগুলো আসলেই ভীষণ নিঃসঙ্গ। কীভাবে?' -'আমরা এতো দূর থেকে দেখি তো, তাই বুঝতে পারিনা। ওই একেকটা নক্ষত্রে মাঝে যে কি অসীম দূরত্ব, আমরা কল্পনাও করতে পারিনা। অনেকটা মানুষের মতোই। আমরা একে অন্যের থেকে এতো দূরে থাকি যে পরস্পরের নিঃসঙ্গতা বুঝতে পারি না।' কাহিনী সংক্ষেপ: পরিবারের বড় মেয়ে অনু। পরিবারের দায়িত্বের চাপে পরে নিজেকে নিয়ে ভাবা হয়নি। দুই বোনের বিয়ে, ভাই এবং মায়ের মৃত্যুর পর নিঃসঙ্গ অনুর উপর সমাজের নোংরা মানুষের থাবা পরে আরো এলোমেলো হয়ে যায় অনুর জীবন। পাঠপ্রতিক্রিয়া: ভীষণ বাস্তবধর্মী একটা উপন্যাস। আমাদের এই সমাজ একা একজন নারীর জন্য ভীষণ অনিরাপদ। আমার কাছে সবসময় মনে হতো একজন স্টাবলিশ মেয়ে একা চলতে পারে তার কাউকে প্রয়োজন নেই। কিন্তু বইটা পরে অনুধাবন হলো মানুষ সবসময় একা থাকতে পারে না একটা সময় পর তার একটা বিশ্বস্ত হাত প্রয়োজন, নিজের ব্যক্তিগত একজন মানুষ প্রয়োজন। অয়নের মৃত্যুর অংশটার চেয়ে মৃত্যুর আগের অংশগুলো পড়ে অনেক বেশি কেঁদেছি। ঠিক অয়নের বয়সী আমার একটা ভাই আছে। প্রায় সব বই আম্মু পড়ে এই বইটা ভয়ে আম্মুকে পড়তে দিইনি। পুরো বইয়ে অয়নের মতো মায়াময় চরিত্র আর একটাও লাগেনি। হৃদয় নাড়িয়ে দেয়া অনুভূতি, বইটা না পড়লে এই কষ্টের অনুভূতি কেউ বুঝবে না। কিছু কিছু বই থাকে বার বার পড়লেও পুরোন হয় না নিঃসঙ্গ নক্ষত্র ঠিক তেমন একটা উপন্যাস। আমি জানি কি আছে একেরপর এক কি আসবে কিন্তু তবুও অনুভূতিগুলো পুরোন হয় না। এই বইটা পড়ে এতো কষ্ট পেয়েছি। লেখকদের কি অদ্ভুত ক্ষমতা! যে অনু নিজের কথা না ভেবে পরিবারের জন্য এতো করলো আপন বোনই শেষে তাকে দূরে ঠেলে দিলো। মায়ের পেটের আপন বোন কিভাবে এতো ঘৃন্য আচরণ করতে পারলো!! সৃষ্টিকর্তার হিসাব খুব সুনিপুণ শেষে তরুর পরিনতি পড়ে ভাল লাগছে। "পরিবার, কষ্ট, হতাশা, প্রেম, প্রতারনা, আবেগ। সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে"। ♦️ সংক্ষিপ্ত পাঠপ্রতিক্রিয়া। প্রিয় চরিত্র: অনু, অয়ন। তরুর জন্য শুধুই ঘৃনা। প্রিয় উক্তি: "মানুষ কী অদ্ভুত প্রাণী! সে তার নিজেকে কখনো ‘পরিপূর্ণ’ ভাবতে পারেনা, তার পরিপূর্ণ হয়ে উঠতে লাগে আরেকজন মানুষ একজন নিজের মানুষ।" "মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না। মানুষ নিঃসঙ্গ হয় ভালো বন্ধুর অভাবে কাছের মানুষের অভাবে।" "যে পুরুষকে নারীর রক্ষাকর্তা হিসেবে দরকার হয়, সেই পুরুষের কারণেই কিন্ত সে অনিরাপদ" রিভিউদাতা- মারয়াম মারজিয়া।"
Esme Afroz , Oct 6, 2023
"very good book"
rai****com , Oct 6, 2023
"নামঃ নিঃসঙ্গ নক্ষত্র লেখকঃসাদাত হোসাইন পৃষ্ঠাসংখ্যাঃ ২৫৯ প্রকাশনীঃঅন্যপ্রকাশ রিভিউ দাতাঃরাইহান সুলতানা " আমি চাইনা তুমি আমার অভ্যাস হয়ে যাও আমি চাই তুমি আমার অনুভূতি হয়েই থাকো" কাহিনী সংক্ষেপঃ উপন্যাসের মূল চরিত্রের নাম অনু। যে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবার বলতে অনু,তনু,বেণু তারা তিনবোন, ছোট ভাই অয়ন আর মা সালমা বেগম। ছোট বোন তনু,বেণু দুইজনই বিবাহিত। তনুর প্রথম বাচ্চা হয়েছে বলে এখন মায়ের বাসায়,আর বেণু তার শশুরবাড়ী মাদারীপুরেই থাকে। ছোটভাই অয়ন এবার এইচএসসি পরিক্ষার্থী। বুয়েট থেকে পাশকৃত একজন সুন্দরী মেয়ে হওয়া সত্ত্বেও কেন অনু এখনো অবিবাহিত? যেখানে তার ছোট দুইবোন বিবাহিত। ইচ্ছে করেই বিয়ে করে নাই? নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ংকর কোন অতীত? সন্ধ্যায় অয়ন আবিষ্কার করলো তার সাথে বাসার সবাই অস্বাভাবিক আচারণ করছে। সে বুঝতে পারলো সবাই তার থেকে কিছু লুকাচ্ছে? তার ক্লাসমেট নুহা তাকে ভালোবাসে জানানো পর ও কেন অয়ন ভালোবেসেও দুরত্ব সৃষ্টি করেছিলো? অয়নের কি ভয়ংকর কিছু হয়েছিলো? অন্যদিকে তনুর জামাই শামীম চাকুরী হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে উঠেছে। বেকারত্বের বোঝা মাথায় নিয়ে স্ত্রী সাথে দিনের পর দিন খারাপ আচারণ করতো। কয়েকদিন পর পর ই এটা ওটা বলে তনুকে বিরক্ত করতো বড়বোন থেকে টাকা এনে দিতে। সেই শামীম ই এক সন্ধ্যায় ব্যাগভর্তি বাজারের সাথে খাশির মাথা নিয়ে নিয়ে হাজির হয়েছে। সবাইকে বললো বইয়ের ব্যবসা শুরু করেছে। বইয়ের ব্যবসা করে কি রাতারাতি তিল থেকে তাল হওয়া যায়? শামীম কি আসলেই বইয়ের ব্যবসা করতো? নাকি বইয়ের নামে অন্য কিছু? এর পরিনতি ই বা কি হয়েছিলো? একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হতে অনুর জীবন আর ও দূর্বিষহ হয়ে উঠেছিলো। এক জীবনে অনু কি আর সুখের দেখা পায় নি?শেষ পর্যন্ত কি কেউ তার এই দুঃখভরা জীবনের সঙ্গী হয়ে ছিলো?নাকি অনুরা শুধু হারিয়ে যেতেই জন্ম নেয় পৃথিবীতে? চরিত্র বিশ্লেষণঃ যদিও মূল চরিত্র অনু তবে লেখক প্রতিটি চরিত্রকেই সমানতালে প্রাধান্য দিয়েছে। বই শেষ না করলে বুঝা দায় প্রধান চরিত্র কোনটি। আমার তো আশিভাগ সময় ধরে অয়নের জন্য বেশি খারাপ লেগেছে। নামকরণের সার্থকতাঃ "নিঃসঙ্গ নক্ষত্র" নামটা পড়লেই বুকের ভিতর কেঁপে উঠে কেমন জানি। একাকিত্বের ভার যে কত তীব্র তা প্রকাশের জন্য এই নামটি ই যথেষ্ট। নক্ষত্র রা যেমন নিঃসঙ্গ অনুও তেমন নিঃসঙ্গ। আমার মতে গল্পের সাথে নামকরণের সার্থকতা যথার্থ। ব্যাক্তিগত অনুভূতিঃ আমি যখন বইটি পড়ছিলাম তখন আমার জীবন নানা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছিলো। বই পড়া শেষে আমার মনে হয়েছে অনুর তুলনায় আমার কিছুই হয়নি। ভেঙ্গে পড়া আমাকে ঘুরে দাঁড় করিয়েছিলো এই বইটি। আমার জীবনের অন্যতম সেরা উপন্যাস "নিসঙ্গ নক্ষত্র"। বইটি পড়তে গিয়ে কোথাও এক সেকেন্ড এর জন্য ও বিরক্তি আসেনি। এক বসাতেই শেষ করেছি।বলতে ই হয় চমৎকার লেখনিতে পাঠকদের মুগ্ধ করার চেষ্টায় লেখক সফল হয়েছেন। আমার ব্যাক্তিগত রেটিং ৯.৯/১০ প্রিয় লাইনঃ ★পৃথিবীতে বেশিরভাগ জিনিস দেখা যায় না৷ আর যেসব জিনিস দেখা যায় না, সেগুলো দেখা জিনিসের চেয়েও বেশি শক্তিশালী। ★মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না। মানুষ নিঃসঙ্গ হয় ভালো বন্ধুর অভাবে, কাছের মানুষর অভাবে। ★পুরোপুরি পেয়ে যাওয়া মানে পুরোপুরি হারিয়ে ফেলা। রিভিউদাতাঃ রাইহান সুলতানা"
arpyahmed81@gmail.com , Oct 4, 2023
""নক্ষত্রগুলো আসলেই ভীষন নিঃসঙ্গ" "আমরা এত দূর থেকে দেখি তো, তাই বুঝতে পারিনা।ওই একেকটা নক্ষত্রের মাঝে যে কী অসীম দুরত্ব, আমরা কল্পনাও করতে পারিনা।অনেকটা মানুষের মতই।আমরা একে অন্যের থেকে এত দূরে থাকি যে পরস্পরের নিঃসঙ্গতা বুঝতে পারিনা।" "নিঃসঙ্গ নক্ষত্র" নাম টাই যেন বইটার একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে। মানুষ অসম্ভব কষ্টগুলো নিজের ভিতরে জমা রেখে ওই নক্ষত্রগুলোর মতো কাটিয়ে দেয় পুরো একটা জীবন। উপন্যাসের অন্যতম চরিত্র অনু।বাবাহীন পরিবারে দুই বোন,এক ভাই আর মা কে আগলে রেখেছে অপ্রকাশ্য গভীর মমতায়। জীবনের সকল দুঃখ কষ্টকে সাথে নিয়ে বেশ চলছিলো তার জীবন। কিন্তু ছোট ভাই অয়নের হঠাৎ অসুস্থতায় অনুসহ তার পরিবারের উপর যেন এক কালো মেঘের ছায়া নেমে আসে। অয়ন, যার চোখে তখন কৈশোরের রঙিন স্বপ্ন। সে চায় দ্রুত বড় হয়ে পরিবারের হাল ধরে বোন কে সাহায্য করতে। কিন্তু সে জানে না তার শরীর এক জটিল রোগের বাসা। অনুর মেজ বোন তনু, তার স্বামী শামীম এই বইয়ের বেশ বড় এক ভূমিকা রাখে। শামীমের নির্বুদ্ধিতা,লোভ এক জটিল সমস্যার সৃষ্টি করে। মাহফুজ, যাকে মনের কোনো এক অংশে নিজের অজান্তেই পুষে রেখেছে অনু।জীবনের টানাপোড়েন এ যাকে সরিয়ে দিতে হয়েছে নিজের জীবন থেকে ।তবুও কোথায় যেন রয়ে গেছে মাহফুজ। টুকরো টুকরো কিছু স্মৃতি হঠাৎ করে যেন উকি দেয় মনের কোণে। আবার কিছু মানুষ আলগোছে পড়ে থাকে।যারা খুব একটা দৃষ্টিগোচর হয়না।কিন্তু ভালোবেসে যায় নীরবে।তেমনি একটা চরিত্র হাসান। ওয়াসিম নামের এক অতীত আতংকের পুনরায় আবির্ভাব গল্পে এক নতুন মোড় নেয়। যেটা পরবর্তীতে অনেক বড় সমস্যার সৃষ্টি করে। মানুষের জীবন রূপকথার গল্পের মতো নয়।অনেক বাঁধা,বিপত্তি, কষ্ট, অপ্রাপ্তি সব কিছু মিলিয়ে বেঁচে থাকতে হয়। এখানে প্রতিটা চরিত্রের গল্প যেন এক একটা আলাদা অধ্যায়।আবার সবগুলো অধ্যায় যেন একই সুতায় বাঁধা। পরিবারের সকলের মনের ভিতরে যে কষ্ট গুলো আছে সবাই একে অপরের কষ্ট গুলো টের পাচ্ছে কিন্তু কেউ কারোর কাছে সেটা প্রকাশ করছে না।এই ব্যাপার টা যে কি অদ্ভুত। মনের গভীরে কি অসম্ভব পরিমান দাগ কেটে যায় এই বিষয়গুলো। মানুষ তার মনের গভীরে কত কথা জমা করে রাখে।অপ্রকাশিত থেকে যায় কথাগুলো কেউ জানতেই পারেনা।এই জমা করে রাখা কথা গুলো মানুষকে কষ্ট দেয়।তবুও সকলের অগোচরে সেগুলো মনের ভিতরেই রেখে বয়ে যায় জীবনের শেষ পর্যন্ত। সকলের আলাদা আলাদা জীবন, সেই আলাদা জীবনের ভিন্ন কিছু গল্প।ছোট ছোট অসাধারণ মুহুর্ত। একই কষ্ট সকলের বুকের ভিতরে বয়ে বেড়ানো। পারিপার্শ্বিক বিভিন্ন ঝামেলায় না চাইতেও জড়িয়ে যাওয়া। অতীত শত্রুর নতুন করে আবির্ভাব, সকলের জীবন অস্থির করে তোলে। মাঝে মাঝে মানুষের জীবনে এমন সব ঝামেলার উদ্ভব হয় যেখানে সুখ গুলো মলিন হয়ে গিয়ে চাপা পরে যায়।কিন্তু ওই সুখ গুলোর জন্যই মানুষ সব দুঃখ কষ্ট গুলো পেরিয়ে আসে।তবুও কি শেষ পর্যন্ত একটু খুশি, একটু সুখ ধরা দেয়? অয়ন-নুহার বন্ধুত্ব, ভাইয়ের প্রতি বোনের মমতা, বোনের প্রতি ভাইয়ের গভীর ভালোবাসা,সন্তানের জন্য মায়ের ভালোবাসা, পরিবারের জন্য নিজের আত্মত্যাগ এই উপন্যাসকে এক অসাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা, আইনবিরোধী কাজ,বিভিন্ন অপরাধ এগুলোও বেশ বড় ভূমিকা রেখেছে। বাবা ছাড়া অবিবাহিত এক মেয়ের সমাজে, কর্মক্ষেত্র ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই তিক্ত অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে। এই সব কিছু মিলিয়ে উপন্যাসটা হয়ে উঠেছে অসাধারণ । লেখক এর বক্তব্য গুলো এত বেশি বাস্তবসম্মত যে পড়ার সময় মনেই থাকে না এটা উপন্যাস।মনে হয় চোখের সামনে ঘটা কোন জীবনের গল্প।"
aurora tahsin tondra , Oct 1, 2023
"বইয়ের নামঃ নিঃসঙ্গ নক্ষত্র লেখকের নামঃ সাদাত হোসাইন রিভিউ দাতাঃ অরোরা তাহসিন তন্দ্রা ব্যক্তিগত রেটিংঃ ৯.৮/১০ ( আমার এখন পর্যন্ত পড়া সেরা বই ) বইটি এক্সিম ব্যাংক হুমায়ুন আহমেদ সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত। আমি আগে কখনো কোন বই এর রিভিউ দেইনি, ঠিকঠাক ভাবে রিভিউ দেয়ার নিয়ম ও জানিনা। আমি গুছিয়ে কথা বলতেও পারিনা ভালমত। এটি পড়ে আমার যেই অনুভুতি হয়েছিল সেটাই আজকে আপনাদের বলব। বইটি আমি প্রথম পড়ি দুই বছর আগে, যখন আমি নবম শ্রেণিতে পড়ি । আমার স্বভাব হচ্ছে আমি একটি বই অনেক অনেক বার পড়ি। যেকোনো বই আমার ভালো লাগুক বা না লাগুক আমি কিছুদিন পর পরই বইটি পড়ি, ২০-৩০ বার পড়ার পরেও আমার কোন বই পুরনো মনে হয় না। কিন্তু এই বইটি আমি একবারের বেশি দ্বিতীয়বার কোনদিন পড়িনি। ২ বছর পরে আজও এই বই এর প্রতিটি বাক্য, প্রতিটি খন্ডকাহিনি আমার স্পষ্ট মনে আছে। বইটির মূল চরিত্র অণু নামের একজন ভদ্রমহিলা। তাকে ঘিরেই সকল কাহিনি। বাবা হারা, পরিবারের সবচেয়ে বড় মেয়ের জীবনযুদ্ধ ফুটে উঠেছে বইয়ের প্রতি পাতায়। তার ছোট দুই বোন, এক ভাই ও মাকে আগলে রাখা এক বটবৃক্ষ যেন সে। সময়ের স্রোতে বোনদের বিয়ে হয়, আর ভাই, সেও হারিয়ে যায়, কিভাবে হারিয়ে যায় বলবোনা, আপনারা পড়ে দেখবেন। নিজেকে পরিবারের জন্য বিলিয়ে দেয়া অণুর কথা কেউ ভাবেনা, কেউ তাকে বোঝার চেষ্টাও করেনা। অণুর ভাষায়, "জগতে হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না পড়তে পারা মানুষের বড্ড অভাব।" এলাকার মানুষের কাছে "সহজলভ্য" অণুর জীবনে একটার পর একটা কষ্ট এসেছে, বারবার তাকে মানুষরূপী কিছু হিংস্র শকুনের খপ্পরে পড়তে হয়েছে, তবু সে হেরে যায়নি, ভেঙ্গে পরেনি। পড়তে পড়তে আপনার সারাক্ষণ মনে হতে থাকবে, এই বুঝি কোন বিপদ হলো তার, আবার বুঝি কোন একটা ঝড় আসবে তার পরিবারে। বাস্তবতা যে কতটা কঠিন টা এই বই পড়লে কিছুটা হলেও ধারনা পাওয়া যায়। বইটি পড়ার পর আমি ঘোরের মধ্যে ছিলাম প্রায় ১৫ দিন। আমি খুব অল্পতেই কেঁদে ফেলি। এমন অনেক হয়েছে যে কোন বইয়ের তুচ্ছ কোন ঘটনায় আমি কেঁদে ভাসিয়েছি। কিন্তু এই বই আমাকে এতটা গভীরভাবে আঘাত করে যে আমি কাঁদতেও ভুলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল সাদাত হোসাইনের সাথে দেখা করে বলি যে কেন একটা বই এতো কষ্টের হতে হবে? কেন জগতের নিষ্ঠুরতা এতো তীব্রভাবে ফুটিয়ে তুলতে হবে? মাথার উপর একটা শক্ত আশ্রয় না থাকা মেয়ের পক্ষে তার পুরো পরিবারের দায়িত্ব নেয়া যে কতটা কঠিন টা এই বই আমাকে উপলব্ধি করিয়েছে। বইটি পড়ার পর আমি প্রায়ই ঘুমালে স্বপ্নে দেখতাম অণু মেয়েটিকে, দেখতাম সে রাস্তার পাশে বসে ভাবলেশহীন চোখে সে আমার দিকে তাকিয়ে আছে। জানিনা, হয়ত আমরা তিন বোন বলেই এই বইটি আমাকে আরও বেশি করে নাড়িয়ে দিয়েছে। জানিনা গুছিয়ে আমার অনুভুতি প্রকাশ করতে পেরেছি কিনা, এই বইটির প্রতি আমার ভালবাসা এতো তীব্র যা আমি হয়ত কোনদিন ভালভাবে প্রকাশ করতে পারবোনা। আপনাদের সবাইকে আমি বইটি পড়ে দেখার অনুরোধ জানাবো। আমার বিশ্বাস, এই বইটি একবার পড়লে এটি আপনাদের পছন্দের তালিকায় সবসময় থাকবে। আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ।"
Marjiya , Sep 11, 2022
"নিঃসঙ্গ নক্ষত্র প্রথম প্রকাশ হয় ২০১৮ তে আমি পড়েছি ২০২০এ আগের প্রচ্ছদ টাই বেশি সুন্দর ছিল। আমার কাছে মনে হয়েছিলো এর চেয়ে অসাধারন বই হয় না। বাস্তবধর্মী একটা উপন্যাস। অনুর জন্য খুব খারাপ লেগেছে। পরিবার, সমাজ সব এতো স্বার্থপর নিজের বোন পর্যন্ত... আমার একটা ছোট ভাই আছে অয়নের অংশ টা পড়ে কান্না আটকাতে পারিনি। লেখক বাস্তব একটা চিত্র বইয়ে রূপ দিয়েছেন। স্যাড এন্ডিং এর গল্পও যে এতো অসম্ভব ভালো লাগতে পারে এ বইটা পড়ার আগে জানা ছিল না।"
Minhaz Tashfi , Apr 27, 2022
"One of my friends suggested me this book to read...Look, everyone thinks differently ... Many people may like this book and many may not like it but it has become one of the most volatile books I have ever read... This book is a unique combination of love, affection, pain etc...I just love this book."
Sajeda Yeasmin , Mar 1, 2022
"Just a waste of money and time! Very boring book. Please don't buy this book."
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
How many pages is the book?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নিঃসঙ্গ নক্ষত্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: