হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
নীড়ে ফেরার আহবান - দীপ্তিময়ী টিম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৪র্থ মুদ্রণ ডিসেম্বর ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

নীড়ে ফেরার আহবান

10 Ratings | 10 Reviews
TK. 200 TK. 400 -50% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

দিনশেষে ক্লান্ত আমরা নিজের বাড়িতে যে শান্তির একটা অনুভূতি পাই তা কি আর কোথাও পাওয়া যায়? যায় না! কারণ নিজের ঘরেই নিজের আসল সুখ, যে সুখ পৃথিবীর অন্য কোথাও নেই...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

দিনশেষে ক্লান্ত আমরা নিজের বাড়িতে যে শান্তির একটা অনুভূতি পাই তা কি আর কোথাও পাওয়া যায়? যায় না! কারণ নিজের ঘরেই নিজের আসল সুখ, যে সুখ পৃথিবীর অন্য কোথাও নেই। তেমনিভাবে আমাদের আ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title নীড়ে ফেরার আহবান
Author দীপ্তিময়ী টিম
Publisher আয়ান প্রকাশন
Edition ৪র্থ মুদ্রণ ডিসেম্বর ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 200
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.23 Kg
Editor তানজীল আরেফীন আদনান
ISBN 9789849599869
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.70

10 Ratings and 10 Reviews

★★★★★
8
★★★★☆
1
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১০টি
Ruponti Shahrin

Ruponti Shahrin , Jun 16, 2022

★ ★ ★ ★ ★

"ঘরে ফেরার আকুতি সকলের থাকে। কিন্তু ঘরে ফেরানোর দায়িত্ব খুব কম মানুষই নেয়। 'নীড়ে ফেরার আহ্বান' তেমন একটি গল্প সংকলন যার গল্পগুলো ইসলামের প্রতি তৃষ্ণা বাড়িয়ে দেয়। ফেরা এই বইয়ের প্রথম গল্প। যেখানে আমাতুল্লাহ নামক ছোট মেয়েটির জীবনকে ঘিরে গড়ে ওঠা গল্পে ইসলামিক আবহে কিছু অমুল্য মুহুর্ত সুশোভিত হয়েছে। রবের ডাকে সাড়া দিয়ে বান্দার ঘরে ফেরার এসব মূল্যবান মুহুর্তগুলোকে হয়তো বাক্সবন্দি করা সম্ভব নয়। কিন্তু গল্পে মলাটে সময়ের বাক্সে বন্দি করা যায় অকপটে। আয়ান প্রকাশনের এবারের আয়োজনে তাই আল্লাহর পথে ফেরার আহ্বান নিয়ে এক ঝাঁক দ্বীনি বোন সত্যের পথের সন্ধান দিতে ২১টি নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন তাদের গল্প সম্ভার নিয়ে। একবার দ্বীনে ফেরার পর চারপাশের বাধা হতাশার চাদরে ছেয়ে দেয়। এতে জীবন বিষন্ন হয়ে ওঠে। যা ইবাদাত ও আমলের জন্য হয়ে ওঠে চরম শত্রু। দুনিয়াবি এসব নেতিবাচক সমস্যা সমাধানের সুন্দর পরামর্শ যদি গল্পভাষ্যে হয়ে যায়, তো মন্দ কী? বই- নীড়ে ফেরার আহ্ববান (পেপারব্যাক) দীপ্তিময়ী টিম সম্পাদনা- তানজিল আরেফীন আদনান আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য - ৩৬০ টাকা পৃষ্ঠা - ২০০"

আলমগীর আল হাসান

আলমগীর আল হাসান , Jun 16, 2022

★ ★ ★ ★ ★

"- বস্তুত, আখিরাতের ব্যপারে মানুষ হচ্ছে মনভোলা জাতি। এই মনভোলা থেকেই মানুষ নিজের অবস্থান ভুলে গিয়ে– পথহারা হয়ে যায়। নীল-সবুজ পৃথিবীর চাকচিক্যের মোহে পরে, দুনিয়া ও বস্তুবাদের কড়াল গ্রাসে আক্রান্ত হয়ে, মানুষ ভুলে যায় তার সঠিক গন্তব্য, সঠিক পথ, সঠিক কার্যক্রম। শয়তানের ফাঁদে পড়ে, নফসের কুমন্ত্রণায়, সাময়িক আনন্দের তৃপ্তিতে হারিয়ে ফেলে নিজের নীড়, নিজের আত্ম পরিচয়, নিজের জীবনের মূল উদ্দেশ্য। - আমাদের মাঝে এমনই কিছু মানুষ আছে, যারা ভুল পথে চলতে চলতে হঠাৎ করে সম্বিং ফিরে পায়। খুঁজতে থাকে আলোর সন্ধান। ফিরে পায় আপন ঠিকানার গন্তব্যস্থল। তেমন কিছু ব্যক্তিসত্ত্বার অন্তরাত্মা জাগ্রত হওয়া গল্পগুচ্ছ নিয়েই সাজানো হয়েছে “নীড়ের ফেরার আহ্বান” বইটি। দ্বীপ্তিময়ী টিমের কয়েকজন নবীন তরুণীদের কলমে প্রায় ‘২১ টি’ গল্পের সমাহার ফুটিয়ে তুলেছেন বইটিতে। বেদ্বীন থেকে যারা দ্বীনে ফিরেছে তাদের জীবনের উত্থান পতন গল্পে গল্পে তুলে ধরা হয়েছে বক্ষমাণ এই বইয়ে। - বইটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে– অন্ধকার জগৎ থেকে আলোতে ফেরা, সমুদ্রের জলে হাবুডুবু খেয়ে তীরে ফেরা, দ্বীনের বুঝ পেয়ে আল্লাহর পথে ফিরে আসা তরুণ-তরুণীদের অনুভূতি কেমন হয়, তার বাস্তব চিত্র সাহিত্যের মোড়কে গল্পে গল্পে তুলে ধরা হয়েছে। গল্পের মোড়কে দেখানো হয়েছে নীড়ে ফেরার পর আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা, রহমতের আশ্রয়ে নিজেকে সমর্পণ করার অনুপম অনুপ্রেরণা। সূচিপত্রের কিছু আকর্ষণীয় গল্পের নাম হচ্ছে– “ভালোবাসা হোক কেবল আল্লাহর জন্য, জান্নাতের সবুজ পাখি, শরতের আকাশে হিদায়াতের সুবাস, নীড়ে ফেরা, আখলাকে দাওয়াহ, পরশপাথরের ছোঁয়া, বন্ধুত্ব, নেয়ামত, হৃদয়ের বন্ধন।” - চোখ ধাঁধানো এই রঙ্গিন শহরে আমাদের উদ্দেশ্যহীন জীবনগুলোতে সম্বিৎ ফিরে পেতে, মাঝে মধ্যে একটুর জন্য হলেও ভাবনার করিডরে ডুব দেয়া দরকার। দুনিয়াকে পেয়ে, দুনিয়ার মোহে পরে যে আমরা আমাদের প্রকৃত গন্তব্য ভুলে যাচ্ছি, জীবনের সাথে এক উদ্দেশ্যহীন ফলশূন্য অংক কষছি, সেই ভাবনার সাগরে খুব করে ডুব দেয়া প্রয়োজন। এই বইটা আপনাকে সেই ভাবনার সাগরের অতল গহ্বরে নিয়ে যাবে। বইয়ের প্রতিটি লেখা আপনাকে আপনার জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য করবে। গল্পে গল্পে নতুন নতুন দিক উন্মোচিত করবে আপনার দৃষ্টিপটে। আপনার অন্তরকে করবে বিগলিত, মনকে করবে আখিরাতমুখী, খুঁজে ফিরবে জীবনের নীড়। উদ্দেশ্যহীন জীবনে খুঁজে পাবেন, আপন ঠিকানা; আপন নীড়। • 📚এক নজরে বই পরিচিতি: –––––––––––––––––– নাম: নীড়ে ফেরার আহ্বান লেখিকা: দীপ্তিময়ী টিম সম্পাদনা: তানজিল আরেফিন আদনান প্রকাশনী: আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ২০০ মুদ্রিত মূল্য: ৩৬০৳ ."

রাব্বাতুল বাইত

রাব্বাতুল বাইত , Jun 15, 2022

★ ★ ★ ★ ★

"আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সুন্দর অবয়বে সৃষ্টি করে মানুষকে দিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা। দিয়েছেন মহামূল্যবান বিবেক। আসমান জমিনের সমস্ত মাখলুকাতের ওপর দিয়েছেন শ্রেষ্ঠত্ব। কখনো কখনো আমরা হেদায়াতের আলোর পথ থেকে দূরে সরে গিয়ে পাপাচারের অন্ধকারে নিজেদের নিমজ্জিত করি।কোনো কোনো পাপে সাময়িক সুখ অনুভূত হলেও পাপের পীড়া কামড় দেয় বারবার। ফলে মানসিক বিষাদ অনুভব হতে থাকে।পক্ষান্তরে তওবা করে,আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাঁর নিকট ফিরে আসলে জীবন নতুনভাবে নবায়িত হয়। তওবা শব্দটিই যেন একটি মহান শব্দ। যার অর্থ ফিরে আসা। নীড়ে ফেরার ফলে পাপে কলুষিত আত্মা মানবশরীরের সঙ্গে নবরূপে মিলিত হয়। মহান আল্লাহ চান তার বান্দারাও যেন গুনাহ করার সঙ্গে সঙ্গে আপন নীড়ে ফিরে আসুক। আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই ক্ষমাশীল ও দয়ালু।এজন্যই দিনে রাতে হাত বাড়িয়ে দেন। তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এবং নীড়ে ফেরা বান্দাকে দুহাত ভরে কাছে টেনে নিবেন দয়া ও রহমত দিয়ে। অতীতের সকল পাপের অধ্যায়কে ছিড়ে ফেলে,রবের নিকট ফিরে আসার জন্য অনুপ্রেরণা হিসেবো আয়ান প্রকাশন নিয়ে এসেছে “নীড়ে ফেরার আহ্বান” বইটি, যেখানে আমাতুল্লাহ নামের এক বোনের দ্বীনে ফেরার গল্প দেখানো হয়েছে।বইটি আপনার উন্মাদ হৃদয়কে দ্বীনের পথে ফিরে আসতে অনুপ্রেরণা জোগাবে।আপনার হৃদয়ের ধূসর মরুভূমিতে পানির সন্ধান মিলাতে সাহায্য করবে।অতীতের সব কালো অধ্যায় মুছে,দ্বীনের আলোয় আলোকিত হতে বিশেষ ভূমিকা পালন করবে। পৃথিবীতে আমরা কেউ এমন নই যে,গুনাহ কিংবা ভূলের উর্ধ্বে। আমরা সকলেই পাপী। একমাত্র নবী ও রাসুলগণ ব্যতিত সকল মানব জাতিই গুনাহগার।কিন্তু আমরা চাইলেই আমাদের আপন নীড়ে ফিরে যেতে পারি তওবার মাধ্যমে।প্রতিটি মুমিন ব্যক্তির আপন নীড় হচ্ছে রবের নিকট প্রত্যাবর্তন। আল্লাহ সবসময় তাঁর বান্দাদের ফিরে আসার অপেক্ষা করেন।যখনই তাঁর বান্দা ভূল করে ক্ষমা চাই,তখনই দয়ালু আল্লাহ ভালোবেসে তাঁর প্রতিটি বান্দাকে গ্রহন করে নেন এবং অতীতের সকল পাপ হতে মুক্তি দেন। আমাদের সকলেরই উচিত আমাদের আসল নীড়ে ফিরে যাওয়া।"

Sabbir Ahammed

Sabbir Ahammed , Jun 1, 2022

★ ★ ★ ★ ★

"দিন যায় রাত আসে। আবার রাত শেষে রবির সেই আলো চোখমুখে লাগে। পালাক্রমে এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের সময়। কিন্তু হঠাৎ করেই যে আমরা সেই অজ্ঞাত সময়ের কোন এক অজানা স্থানে চলে যাব না'- এর নিশ্চয়তা বোধহয় কেউই দিতে পারবেনা। মৃত্যু এমন এক অনিবার্য সত্য যা পৃথিবীর সবাই মানে। আর মানবেই না বা কেন? এ যে চিরন্তন সত্য। যা থেকে পিছু হটার কোন কৌশল/উপায় নেই। ◾যদি আমাদের মৃত্যু অনিবার্যই হয় তাহলে কেন আমরা বিশ্বাস করিনা, এ দুনিয়া জগতের ওপারে আরেকটি জগৎ আমার জন্য অপেক্ষা করছে। তবে মুসলিমরা এটা বিশ্বাস করে। কিন্তু সে আগত দিনের জন্য কোন পুঁজি সংগ্রহ করতে অধিকাংশেরই অনাগ্রহ দেখা যায়। এর কারণ হলো- দুনিয়ার মোহ আমাদের চতুরপার্শে ঘিরে রেখেছে। যেদিকেই তাকাই সেদিকেই শুধু 'দুনিয়াই আমার আসল প্রাপ্তি'- এ চিত্রটা ভেসে ওঠে। কিন্তু এসবের মোহ ত্যাগ করে যারা ফিরে আসে সেই রবের দিকে, যিনি সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে— তারাই প্রকৃত সফল মানুষ। আমাদের জীবনে আমরা অনেককেই দেখেছি যারা কত কষ্ট করে দ্বীনের পথে ছুটে এসেছেন। শুধু যে ছুটে এসেছেন তাই নয়! বরং এখনও অবিরত সংগ্রাম করেই যাচ্ছেন। কিন্তু তাদের অনেকের ইতিপূর্বে সম্পদের অভাব ছিলনা।ছিল অসংখ্য সুখের পার্থিব সামগ্রী।কিন্তু সেই সুখকে বিসর্জন দিয়ে কেন এ কষ্টমুখর জীবন বেছে নিলেন তারা। এর পিছনের অন্যতম কারণ, আল্লাহর অশেষ দান- হেদায়াত। সে প্রকৃত সফলতার পথ খুঁজে পেয়েছে বলেই এতকিছু শুধু তার রবের সন্তুষ্টির জন্যে বিসর্জন দিতে পেরেছে। আর এমনসব মানুষদের থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। তাদের জীবনটাকে যদি একটু মন-মগজে ঢুকাই, হয়তো বলা যায়না আমরাও সেই সফলদের কাতারে সামিল হয়ে যেতে পারি। হয়তো ধীরে ধীরে পরিবর্তন আমাদের মাঝেও লক্ষ্য করা যাবে। তারা যে স্বাদের জন্য বা যে ভালোবাসার জন্য দুনিয়ারি অনর্থক সবকিছু পরিত্যাগ করতে পেরেছে, আমরাও হয়তো তাদের সেই ভালোবাসার রবের দেখা পাব। তাই তাদের সাথে পরিচিতি হওয়া দরকার। সেই পরিচিতি পর্বটা যদি বইয়ের মাধ্যমে হয় তাহলে তে আর কথাই নাই! আর এরকম দ্বীনে ফেরার প্রায় ২১টি গল্প নিয়ে দীপ্তিময়ী টিমের এবারের আয়োজন "নীড়ে ফেরার আহ্বান।" বইটি তানজিল আরেফিন আদনান ভাইয়ের সম্পাদনায় আয়ান প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ।। ◾বইটি আপনাকে দ্বীনে ফেরার পথে একটা আলাদা স্বাদ জোগাবে। হয়তো আপনি এমন এমন সমস্যার মাঝ দিয়ে অতিক্রম করতেছেন যার জন্য দ্বীনে ফেরা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তাদের দ্বীনে ফেরার গল্পগুলো আপনার জীবন সহজ করে দিতে পারে। চিন্তার বিশাল আকাশ মুহূর্তেই হালকা হতে পারে। তাই জেনারেল শিক্ষিতসহ সকল ভাইবোনদেরকে উদাত্ত আহবান জানাবো বইটি পড়ার জন্য। কিছু হলেও উপকার অবশ্যই সাধিত হবে বলে বিশ্বাস রাখি ইনশা আল্লাহ। আল্লাহ তাদের এমন কার্যক্রমকে কবুল করুন।আমিন।।"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Jun 1, 2022

★ ★ ★ ★ ★

"আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাত করার জন্য। ইবাদাতের বানিয়ে দিয়েছেন দুনিয়াকে। আর ফল ভোগের জন্য সাজিয়েছেন আখিরাতকে। কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ-বিলাস দেখে আমরা খেই হারিয়ে ফেলি। ভুলে যাই আমাদের মহান সৃষ্টিকর্তাকে। তাঁর জায়গায় বুকে স্থান দিয়ে বসি দুনিয়া এবং শয়তানের প্ররোচনাকে। আমরা সীমালঙ্ঘন করে বসি। এই সীমালঙ্ঘনের পথ আমাদের আসল পথ নয়। এটাতো নকল পথ। আমাদের আসল পথে, আমাদের নীড়ে আমাদের ফিরে আসতেই হবে। সবাই না পারলেও অনেকেই আছেন যাঁরা সীমালঙ্ঘনের পথ ছেড়ে আপন নীড়ে, ইসলামের পথে ফিরে আসেন। তেমনি কিছু নীড়ে ফেরার গল্প নিয়ে সাজানো হয়েছে "নীড়ে ফেরার আহবান"। বইটিতে যা আছে : "নীড়ে ফেরার আহবান" বইটি সীমালঙ্ঘনের পথ ছেড়ে সত্য দ্বীনে ফিরে আসার উপাখ্যান নিয়ে রচিত। বইটিকে নীড়ে ফেরার ২১ টি শিক্ষনীয় কাহিনী দিয়ে সাজানো হয়েছে। যা আমাদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার পাথেয় হবে। বইয়ের কথাগুলো পাঠকের হৃদয়ে আঘাত করবে। দিলে লাগার মতো ভাষালঙ্কার দিয়ে, সাহিত্যের মাধুর্য দিয়ে, সরল প্রকাশভঙ্গি দিয়ে সাজানো হয়েছে "নীড়ে ফেরার আহবান" বইটি৷ ইনশাআল্লাহ বইটি পাঠকদের হৃদয় জুড়িয়ে দিবে। ভুল পথে থাকাদের সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : নীড়ে ফেরার আহবান লেখক : দীপ্তিময়ী টিম সম্পাদক : তানজিল আরেফীন আদনান প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ২০০ মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা"

Sazzad Hossain

Sazzad Hossain , May 31, 2022

★ ★ ★ ★ ★

"মানুষের দেহ মাটি দিয়ে তৈরি হলেও তার রূহ নূরের তৈরি। মাটি পৃথিবীর উপাদান, কিন্তু নূর – সেটা আল্লাহর তরফ থেকে। তাই, মাটির দেহ চলতে খাবার আর রূহের খোরাক আল্লাহর স্মরণ। আল্লাহর কাছে ফিরে যাওয়াই আমাদের জন্য আসল নীড়ে ফেরা। বান্দা আল্লাহর অবাধ্য হয়ে যায় নফসের তাড়নায় পড়ে; আল্লাহর অশেষ অনুগ্রহে কিছু বান্দা অবাধ্যতার চরম পর্যায় থেকে আবার আনুগত্যের দিকে ফিরে আসে। ফিরে আসে আসল ঠিকানায়। ফিরে পায় জীবনের আসল অর্থ। এই বইটিতে তেমনই কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া সাবলীল বর্ণানায় ঘটনা বর্ণিত হয়েছে। আশা করি এগুলো যে কোন বয়সের পাঠক-পাঠিকার চিন্তার খোরাক হিসেবে কাজে আসবে। ১৩ পৃষ্ঠার সংক্ষিপ্ত পিডিএফ এ একটি গল্পের কিছুটা অংশ দেয়া হয়েছে। এটুকু পড়ে বলতে পারি, বইটি এক বসায় শেষ করতে যে কোন আগ্রহী পাঠক-পাঠিকা বাধ্য হবেন। আল্লাহ, আমাদের সবাইকে হেদায়াত নসীব করুন ও সীরাত্বল মুস্তাকিমের উপর বহাল রাখুন; আমীন।"

Juwairiya Radwan

Juwairiya Radwan , May 28, 2022

★ ★ ★ ★ ★

"নীড়ে ফেরার আহ্বান বেলা শেষে সকলেই আপন নীড়ে পাড়ি জমাতে ব্যস্ত হয়ে পড়ে। কালের নিয়মে এটি হয়েই আসছে। সবাইকে ঠিক নীড়ে ফিরে যেতে হয়। স্বীয় রবকে ভুলে গিয়ে যখন তরুণ-তরুণীরা দুনিয়ার অশ্লীলতায় নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে;তখনও সৃষ্টিকর্তা ক্ষোভ প্রকাশ করে কারো রিযিক বন্ধ করে দেননা। তিনি ঠিক আশা করেন তার সৃষ্টি তাঁর দিকে ফিরবে, তাঁর কাছে গিয়ে অনুতপ্ত কন্ঠে বলবে,'আমার রব! আমাকে ক্ষমা করুন'। তখন তিনি বান্দাকে ক্ষমা করে দিবেন। কারণ তিনিই ক্ষমাশীল। দুনিয়ার এই সাময়িক আনন্দে মেতে উঠে আমরা আজ নিজেদের হারাতে ব্যস্ত। তেমনি কয়েকটি চরিত্রের অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার গল্পের সমন্বয়ে নীড়ে ফেরার আহ্বান বইটির জন্ম। বইয়ের প্রত্যেকটি গল্পে রয়েছে আলাদা আলাদা শিক্ষা যা আমাদের ব্যক্তি জীবনে অত্যন্ত প্রয়োজন। বান্দা গুনাহর পর একদিন ঠিক নীড়ে ফেরে। স্বীয় রবের কাছে ফিরে আসে। এমন গল্পগুলোকে কল্পনায় সাজিয়ে তুলেছেন লেখিকা টিম। যাদের প্রত্যেকের লেখায় উঠে এসেছে আমাদের জীবনের সাথে মিলে যাওয়া ঘটনা সমগ্র। বইটি আমাদের সকলের পড়া উচিত। হয়তো মিলে যেতে পারে আমার কিংবা আপনার সাথে। আবার এই বইয়ের মাধ্যমেও হয়তো নীড়ে ফিরে যাবে এক যাক প্রাণ। আপন রবকে চিনতে পেরে পাখিরা ফিরুক মুসল্লায়, অনুভব করতে পারুক রব যে তার ফেরার অপেক্ষায়। সূচি কথন ___________ ১/ফেরা ২/ভালোবাসা কেবল আল্লাহর জন্য ৩/নীড়ে ফেরার উপাখ্যান ৪/পরীক্ষাগার ৫/জান্নাতের সবুজ পাখি ৬/আশার আলো ৭/শরতের আকাশে হিদায়েতের সুবাস ৮/সুন্দর জীবন পেতে নীড়ে ফেরার আহ্বান ৯/নীড়ে ফেরা ১০/স্বপ্নজ্বয়ের গল্প ১১/আখলাক দাওয়াহ ১২/নতুন পথপর পথিক ১৩/ভুলের সমাপ্তি ১৪/পরশপাথরের ছোঁয়া ১৫/বন্ধুত্ব ১৬/নেয়ামত ১৭/অতঃপর পরদিন ১৮/ধোঁকা ১৯/আচরণের বিবরণ ২০/ধোঁকা বই কথন __________ নীড়ে ফেরার আহ্বান লেখিকাঃ দীপ্তময়ী টিম প্রকাশনায়ঃ আয়ান মূল্যঃ ৩০০৳"

Akash Sagor

Akash Sagor , May 28, 2022

★ ★ ★ ★ ★

"◾নীড়ে ফেরার আহ্বান ◾ লেখকের ভাষায় বইটি সম্পর্কে বললে বলতে হয় - সে সকল তৃষ্ণার্ত অন্তরকে, যে অন্তর রবের রহমতের তৃষ্ণায় কাঁতর। তাদের জন্যই এ বইটি। নীড়ে ফেরার আহ্বান বলতে নীড় তথা আমাদের মূল যে বাড়ি তথা আখিরাতের দিকে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। বইটি সম্পর্কে বলতে গেলে প্রত্যাবর্তিত নক্ষত্র বইটির মতোই বলতে হয় - আমাদের চারপাশে এখন মোটিভেশনাল বক্তা, মোটিভেশান স্পিচ, মোটিভেশনাল বইয়ের অভাব নেই। মোটিভেশান যে একদমই ভালো না, তা না। তবে এসব মোটিভেশানে একটি জিনিস সর্বদা মিসিং থাকে। সেই জিনসটি হচ্ছে ইসলাম। আমাদের মূল ঠিকানা হচ্ছে আখিরাত। কিন্তু কি মোটিভেশান কি গল্প-উপন্যাস কোথাও আখিরাতের পুজি কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে সফল হতে হয়, কিভবে দ্বীনে ফেরা যায় তা পাওয়া যায় না।। কিন্তু এ জিনিসটিই কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার। এ দরকার পূরণেই লেখা এ বই নীড়ে ফেরার আহ্বান। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের এ ধরনের ইসলামি বইগুলো বেশি টানবে। আর এভাবেই ধীরে ধীরে তারাও ইসলাম সম্পর্কে জানতে পারবে। বইটতে মোট ২২ টি গল্প-কথার মাধ্যমে আমাদেরকে নীড়ে ফেরার আহ্বান করা হয়েছে। কিছু চমৎকার শিরোনাম দেখি যাতে বইটি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়, - ভালোবাসা হোক কেবল আল্লাহর জন্য । - এক টুকরো আলো । - নীড়ে ফেরার উপাখ্যান । - পরীক্ষাগার । - জান্নাতের সবুজ পাখি । - নীড়ে ফেরা । - স্বপ্নজয়ের গল্প । - ভুলের সমাপ্তি । - নেয়ামত । - অতঃপর পরদিন । বইটির একটি অংশ থেকে একটি দোয়া তুলে দিচ্ছি, ‘আমার রব, আপনার দিকে মাথা তুলে তাকানোর সাহসটুকু আমার নেই। আমি অধম জীবনে অনেক ভুল করেছি। মাওলাগো, আমি গুনাহগার। তুমি মাওলা আমাকে ফিরিয়ে দিয়ো না। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো না! তুমি মাওলা মেহেরবানি করে আমায় ফিরিয়ে দিয়ো না।’ কি চমৎকার হৃদয়গ্রাহী দোয়া। আশা করি বইটি আমাদের আলোর পথে নেওয়ার ক্ষেত্র সহায়ক হবে।"

Tahmina Samdani

Tahmina Samdani , May 28, 2022

★ ★ ★ ★ ★

"◾নীড়ে ফেরার আহ্বান ◾ লেখকের ভাষায় বইটি সম্পর্কে বললে বলতে হয় - সে সকল তৃষ্ণার্ত অন্তরকে, যে অন্তর রবের রহমতের তৃষ্ণায় কাঁতর। তাদের জন্যই এ বইটি। নীড়ে ফেরার আহ্বান বলতে নীড় তথা আমাদের মূল যে বাড়ি তথা আখিরাতের দিকে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। বইটি সম্পর্কে বলতে গেলে প্রত্যাবর্তিত নক্ষত্র বইটির মতোই বলতে হয় - আমাদের চারপাশে এখন মোটিভেশনাল বক্তা, মোটিভেশান স্পিচ, মোটিভেশনাল বইয়ের অভাব নেই। মোটিভেশান যে একদমই ভালো না, তা না। তবে এসব মোটিভেশানে একটি জিনিস সর্বদা মিসিং থাকে। সেই জিনসটি হচ্ছে ইসলাম। আমাদের মূল ঠিকানা হচ্ছে আখিরাত। কিন্তু কি মোটিভেশান কি গল্প-উপন্যাস কোথাও আখিরাতের পুজি কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে সফল হতে হয়, কিভবে দ্বীনে ফেরা যায় তা পাওয়া যায় না।। কিন্তু এ জিনিসটিই কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার। এ দরকার পূরণেই লেখা এ বই নীড়ে ফেরার আহ্বান। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের এ ধরনের ইসলামি বইগুলো বেশি টানবে। আর এভাবেই ধীরে ধীরে তারাও ইসলাম সম্পর্কে জানতে পারবে। বইটতে মোট ২২ টি গল্প-কথার মাধ্যমে আমাদেরকে নীড়ে ফেরার আহ্বান করা হয়েছে। কিছু চমৎকার শিরোনাম দেখি যাতে বইটি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়, - ভালোবাসা হোক কেবল আল্লাহর জন্য । - এক টুকরো আলো । - নীড়ে ফেরার উপাখ্যান । - পরীক্ষাগার । - জান্নাতের সবুজ পাখি । - নীড়ে ফেরা । - স্বপ্নজয়ের গল্প । - ভুলের সমাপ্তি । - নেয়ামত । - অতঃপর পরদিন । বইটির একটি অংশ থেকে একটি দোয়া তুলে দিচ্ছি, ‘আমার রব, আপনার দিকে মাথা তুলে তাকানোর সাহসটুকু আমার নেই। আমি অধম জীবনে অনেক ভুল করেছি। মাওলাগো, আমি গুনাহগার। তুমি মাওলা আমাকে ফিরিয়ে দিয়ো না। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো না! তুমি মাওলা মেহেরবানি করে আমায় ফিরিয়ে দিয়ো না।’ কি চমৎকার হৃদয়গ্রাহী দোয়া। আশা করি বইটি আমাদের আলোর পথে নেওয়ার ক্ষেত্র সহায়ক হবে।"

Umme Aiman

Umme Aiman , May 22, 2022

★ ★ ★ ★ ★

"পোস্ট নং: ০২ লেখাঃ উম্মে আয়মান। পিকঃ কালেক্ট। ••• 📚বই প্রিভিউ: দিনের অন্তিম মুহূর্তের আয়োজন শেষে পাখিরা দল বেঁধে মুক্ত বিহঙ্গে উড়ে যায় আপন নীড়ে।রোজবিহানে উদিত সেই রক্তিম সূর্য দিনের বিদায় বেলায় লালাভায় ডুব দেয় নিজস্ব নিয়মে।দিন মজুর থেকে শুরু করে সকল পেশাদার মানুষ ও গোধুলি বিকালে ব্যস্ত রাস্তায় দিক দিশা তাক করে আপন গতিতে ছুটে আসে নিজস্ব নীড়ে। আপন নীড়ে। মায়ার টানে। শান্তির আশায়।প্রকৃতি ও শেষ বেলার আয়োজনে যোগ দিতে নিজেকে সাজায় রক্তিমের লালিমায়। অনুরূপভাবে সকল বস্তু তার ভালোবাসার টানে আল্লাহর দেওয়া নিয়মে একটা সময় পর ফিরে যায় তার নীড়ে। শান্তির খোঁজে। মানুষ ভুল করতে করতে ভুলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে দিক দিশা খুঁজে না পেয়ে হন্যে হয়ে খুঁজে বেড়ায় একটু খানি স্বস্তি। দুনিয়াবি হারাম জিনিসে খুঁজে বেড়ায় শান্তি। কিন্তু! চিনির স্বাদ কি লবণে মিটে? চিনির স্বাদ যেমন লবণে খোঁজা বোকামি ঠিক তেমনিভাবে মনের শান্তি দুনিয়ার জিনিসে খোঁজা বোকামি।সকল শান্তি তো দ্বীনের পথে, আল্লাহর মতে,তার সন্তুষ্টির মধ্যে নিহত। আমরা এখন এমনিই একটা যুগে বাস করছি। যেখানে,ভুলকে ভুল মনে করি না। সঠিক পথে চলার উপায়ন্তর পাই না। মনে মনে চাই একটা গাইড লাইন।একটা সহবত। একটু শান্তি।দ্বীনের পথেই যে সকল শান্তি, প্রশান্তি রয়েছে তা জানি না। এমনই মূহুর্তে, অনেক পথভোলা পথিকের হাত ধরতে দ্বীপ্তিময়ী টিম এর আপুদের একান্ত প্রচেষ্টায়, পরিশ্রমে আয়ান প্রকাশনার প্রকাশ "নীড়ে ফেরার আহ্বান"।বইটি দ্বীনের পথে ফেরার রাহবার। ভুল থেকে সঠিক পথের দিশা দিবে। ••• 📙 বই- নীড়ে ফেরার আহবান 🖋️ দীপ্তিময়ী টিম 🖊️ সম্পাদনা- তানজিল আরেফীন আদনান প্রকাশনী- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য- ৩৬০৳ পৃষ্ঠা সংখ্যা- ২০০ বাইন্ডিং- পেপারব্যাক"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"নীড়ে ফেরার আহবান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
নীড়ে ফেরার আহবান পাতা: 1 / 11
পাতা 2
নীড়ে ফেরার আহবান পাতা: 2 / 11
পাতা 3
নীড়ে ফেরার আহবান পাতা: 3 / 11
পাতা 4
নীড়ে ফেরার আহবান পাতা: 4 / 11
পাতা 5
নীড়ে ফেরার আহবান পাতা: 5 / 11
পাতা 6
নীড়ে ফেরার আহবান পাতা: 6 / 11
পাতা 7
নীড়ে ফেরার আহবান পাতা: 7 / 11
পাতা 8
নীড়ে ফেরার আহবান পাতা: 8 / 11
পাতা 9
নীড়ে ফেরার আহবান পাতা: 9 / 11
পাতা 10
নীড়ে ফেরার আহবান পাতা: 10 / 11
পাতা 11
নীড়ে ফেরার আহবান পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।