হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
নীল ধ্রুবতারা - ফরহাদ হোসেন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

নীল ধ্রুবতারা

11 Ratings | 11 Reviews
TK. 449 TK. 500 -10% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সেপ্টেম্বর ২০১৯। মিষ্টি হেমন্তের এক ঝলমলে সুন্দর সকাল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইলিনয় অঙ্গরাজ্যের প্রখ্যাত শহর শিকাগো, যুক্তরাষ্ট্রের ত...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সেপ্টেম্বর ২০১৯। মিষ্টি হেমন্তের এক ঝলমলে সুন্দর সকাল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইলিনয় অঙ্গরাজ্যের প্রখ্যাত শহর শিকাগো, যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম নগরী। ক্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title নীল ধ্রুবতারা
Author ফরহাদ হোসেন
Publisher অন্যপ্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২২
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.64 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.82

11 Ratings and 11 Reviews

★★★★★
10
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১১টি
Tanaka

Tanaka , Aug 12, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই মিষ্টি একটা গল্প। চিঠিগুলো পড়তে পড়তে যেন নব্বইয়ের দশকে হারিয়ে যাওয়া—ভীষণ নস্টালজিক এক অনুভূতি। তবে গল্পের ক্লোজারটা ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। মনে হলো, শেষটায় কোথাও যেন কিছুটা অপূর্ণতা রয়ে গেল।"

Moulee Akhund

Moulee Akhund , Feb 16, 2023

★ ★ ★ ★ ★

"এ সময়ের লেখকদের মধ্যে ফরহাদ হোসেন আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম। "নীল ধ্রুবতারা" বইটিও আমাকে নিরাশ করেনি। বাংলা সাহিত্যে এরকম পত্রোপন্যাস খুব বেশি নেই বলেই আমার ধারণা।"

Bipasha Bashar

Bipasha Bashar , Jan 31, 2023

★ ★ ★ ★ ★

"চিঠি লেখালেখির ব্যাপারটা আজকাল একেবারে অচল হয়ে গেলেও চিঠির মাঝে যেভাবে মনের অব্যক্ত কথাগুলো বলা সম্ভব সে কথা টেক্সটে কি আর সম্ভব? সুলেখক ফরহাদ হোসেনের সাবলীল ভাষায় এই উপন্যাসটি আমাদেরকে নস্টালজিক জীবনে নিয়ে যাবে। ইমেইলের মধ্য দিয়ে দুটি হৃদয় কাছাকাছি চলে আসার গল্পটি ইতিমধ্যেই যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। লেখকের জন্য রইলো শুভকামনা ।"

Eshrar Latif

Eshrar Latif , Jan 31, 2023

★ ★ ★ ★ ★

"জনপ্রিয় লেখাটির বইয় আকাশে প্রকাশে আনন্দ বোধ করছি।"

Bonya Hossain

Bonya Hossain , Jan 31, 2023

★ ★ ★ ★ ★

"লেখক ফরহাদ হোসেন প্রবাস জীবনের গল্প লিখেন এমন মনমুগ্ধকর ভাষায় যে শেষ না করে ওঠা যায় না। রোমান্টিক এই পত্রোপন্যাস পড়ে আমি ভীষণভাবে নস্টালজিক হয়েছি। লেখকের লেখার সবচাইতে পছন্দের বিষয় তাঁর পরিমিতিবোধ এবং সহজ সরল উপস্থাপন। প্রবাস জীবনের নিত্য নতুন বিষয় নিয়ে তাঁর আরও লেখার অপেক্ষা করছি। শুভকামনা রইল।"

Rafa

Rafa , Jan 11, 2023

★ ★ ★ ★ ★

"#নীল_ধ্রুবতারা ★ বই পরিচিতি: বই: নীল ধ্রুবতারা লেখক: ফরহাদ হোসেন প্রকাশনী: অন্যপ্রকাশ প্রচ্ছদ: মো: সাদিতউজজামান মুদ্রিত মূল্য: ৫০০ টাকা প্রকাশকাল: একুশে বইমেলা ২০২৩ ধরন: সমকালীন উপন্যাস পৃষ্ঠা সংখ্যা: ১৮৪ আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। ~হেমন্ত মুখোপাধ্যায় ★ কাহিনী সংক্ষেপ: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বসবাসরত ফাহিমের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচয় হয় বাংলাদেশের মেয়ে সিমির। অবাক করার বিষয়, ইমেইলের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে ইমেইল আদান-প্রদানের মাধ্যমেই তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অপরের পছন্দ-অপছন্দ, দৃষ্টিভঙ্গি, মনস্তত্ত্ব সম্পর্কে তারা জানতে থাকে। হঠাৎ করে একদিন সিমি ফাহিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কী ঘটেছিল? তাদের মধ্যে কী কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল? ★ পাঠ প্রতিক্রিয়া: ‘নীল ধ্রুবতারা’ মূলত একটি পত্রোপন্যাস। উপন্যাসটির পরতে পরতে এর চরিত্রদ্বয়ের মনোভাব প্রকাশ পেয়েছে। ইমেইলকে কেন্দ্র করে উপন্যাসটি এগিয়ে গেছে এবং এই ইমেইলের মাধ্যমেই বিভিন্ন চরিত্র সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ে বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে চাইলেই নিমেষে যোগাযোগ করা যায়। প্রযুক্তির কল্যাণে দূরত্ব এখন কোন বিষয়ই না। তবে, পূর্বে এমন সুবিধা ছিল না। চিঠির সাহায্যে মানুষ যোগাযোগ করতো, এরপর এসেছে ইমেইল। ইমেইলের সাহায্যে দূর-দূরান্তের মানুষ সহজেই যোগাযোগ করতে সক্ষম হয়। শুধু নিজের দেশ না, চাইলে বিদেশেও যোগাযোগ করা যেতো। মানুষের মধ্যবর্তী দুরত্ব কমে এসেছিল, পেয়েছিল দেশ-বিদেশের বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের। ‘নীল ধ্রুবতারা’ উপন্যাসটিতেও ফাহিম আর সিমি ইমেইলের মাধ্যমে পরিচিত হয়ে উঠে। সময়ের সাথে সাথে তারা হয়ে উঠে একে অপরের বন্ধু। ইমেইলের সাহায্যে তারা তাদের মনের লুকায়িত কথা বলতে থাকে, যা হয়তো অনেকসময় কাছের মানুষকেও বলা সম্ভব নয়। লেখক খুব সুন্দর করে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে ইমেইলের মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া, প্রবাসী জীবনের নানাদিকও উপন্যাসটির পাতায় পাতায় উঠে এসেছে। সহজ সরল ভাষায় লেখা উপন্যাসটির শেষটাও চমৎকার ছিল। সমাপ্তির জন্য উপন্যাসটি গতানুগতিক ধারার চেয়ে অন্যরকম হয়েছে। প্রচ্ছদটিও দারুণ এবং বইয়ের সাথে একদম মানানসই। সবশেষে বলতে চাই, নীল ধ্রুবতারা উপন্যাসটি সবমিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। ★ বই থেকে নেয়া কয়েকটি লাইন দিয়ে রিভিউটি শেষ করছি। আকাশের ডাক উপেক্ষা করবার আছে কি বাষ্পের ক্ষমতা? ভোরের টানে উড়ে যায় গহীন রাতের তীব্রতা। তুমি আমার ভোরের আকাশ।"

Bithi Rahman

Bithi Rahman , Dec 30, 2022

★ ★ ★ ★ ★

"আমরা চিঠির যুগের মানুষ। যোগাযোগ বলতে ছিল চিঠি, আর তারও কিছু সময় পর ইমেইল। আজকাল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় সেই যুগ হারিয়েছে। এখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যুগ। কিন্তু আমাদের সেই সময়ের আবেদন এখনো আমাদের মনে দোলা দেয়। প্রিয় লেখক ফরহাদ হোসেন এবার সেই অনুভূতির জায়গায় আরো দোলা দিতে নিয়ে এসেছেন 'নীল ধ্রুবতারা'। উপন্যাসটি আমাকে নস্টালজিক করেছে। স্মৃতিকাতর করেছে। গল্পটিও মুগ্ধকর। লেখকের জন্য অশেষ শুভকামনা।"

Farhana Cynthia

Farhana Cynthia , Dec 30, 2022

★ ★ ★ ★ ★

"কথাসাহিত্যিক ফরহাদ হোসেনের পত্রোপন্যাস 'নীল ধ্রুবতারা'। সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষকে ইমেইল কীভাবে আত্মিক সম্পর্কে বেঁধে দিতে পারে, তাই উঠে এসেছে এই উপাখ্যানে। পাঠক নিশ্চিত থাকতে পারেন, বইটি পড়া শুরু করা মাত্রই হারিয়ে যাবেন ফাহিম আর সিমির পত্র জগতে। ইমেইলের পর ইমেইল, উত্তরে পাল্টা ইমেইলের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনি বয়ে চলা নদীর মতো করে কখনো শান্ত, কখনো উত্তাল হয়ে এগিয়ে গেছে! এই উপন্যাসটি যে কারও মন ছুঁয়ে দেবে। এমন অকৃত্রিম এত গভীর অনুভূতি ফুটে উঠেছে প্রতিটি চিঠিতে। কী এক জাদুময় অনুভূতি। দুজন মানুষ পাশাপাশি বসে গল্প করছে না, একজনের হাতে আরেকজনের হাতও নেই, দুজন দুপ্রান্তে বসে ইমেইলে পড়ছে দুজনার গল্প।"

Capt. Md Monowar Hossain

Capt. Md Monowar Hossain , Dec 28, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমাদের যুবক বয়সে ইন্টারনেট ছিল না। ছিল না মোবাইল ফোন। ল্যান্ড লাইনের টি এন্ড টির ফোন ছিল। তাও হাতে গোণা কয়েকটি ঘরে। তাই বলে সেই যুগে কি মানুষে মানুষে যোগাযোগ ছিল না? আত্মিক বোঝাপড়া ছিল না? নতুন কারো সাথে কি বন্ধুত্ব হতো না? চিঠিতে পত্রমিতালি ছিল। সেই চিঠির পাতায় পাতায় দুই পক্ষের স্পর্শের ঘ্রাণ লেগে থাকত। এরপর এলো ইন্টারনেট। যোগাযোগ পেলে নতুন মাত্রা। ইন্টারনেটে চ্যাটিং সুবিধা যুক্ত হলো। আর, চিঠি লেখার যুগের প্রায় সমাপ্তিও হলো। এই পত্রোপন্যাসটি সেই সময়ের গল্প। বিশাল দূরত্বে থেকেও দুটি তাজা প্রাণের কাছাকাছি আসার গল্প। তাদের ভাবনা, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা তীব্রভাবে ফুটে উঠেছে প্রতিটি ইলেক্ট্রনিক চিঠির ভাষায়। এখানে ভালোবাসা আছে। এখানে পাওয়া না পাওয়ার হতাশা আছে। লেখকের এই পত্র লেখার মুন্সিয়ানায় পাঠক মুগ্ধ না হয়ে পারবে না। মন্ত্রমুগ্ধের মত প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে পাঠককে। আমার সেই সোনালী অতীত ফিরিয়ে এনেছে বলে লেখককে মন থেকে ধন্যবাদ জানাই। সাথে বইটির বহুল প্রচার কামনা করছি।"

Anamika Khan

Anamika Khan , Dec 19, 2022

★ ★ ★ ★ ★

"ফরহাদ হোসেন এর নতুন বই 'নীল ধ্রুবতারা' চিঠির মাধ্যমে অপরিচিত ২টি মানুষকে আত্মিক সম্পর্কে বাঁধার গল্প। চমৎকার একটি পত্রোপন্যাস এটি। ফাহিম থাকে আমেরিকায়, সিমি বাংলাদেশে। দুজনের পরিচয় একটি অনাকাঙ্খিত ই-মেইল থেকে। ভুল থেকে পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপর…! এরই মধ্য দিয়ে ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান হয়ে যায় অসংখ্য পত্র। যেসব পত্রে উঠে আসে দুজনের দৃষ্টিভঙ্গি, পছন্দ-অপছন্দ, মনস্তত্ত্ব—সবই। বইটির প্রায় অনেক অংশই আমার পড়া হয়েছে অনলাইনে। তখন থেকেই বইটি পড়ার অপেক্ষায় ছিলাম। প্রি-অর্ডার করে দিয়েছি। বইটি হাতে পাওয়া মাত্রই একটি রিভিউ লিখবো। লেখকের প্রায় সব বই আমার পড়া। অসাধারণ লেখনী। নিরন্তর শুভ কামনা লেখক ফরহাদ হোসেন এর জন্য।"

Farhad Hossain

Farhad Hossain , Dec 14, 2022

★ ★ ★ ★ ★

"Excellent"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"নীল ধ্রুবতারা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
নীল ধ্রুবতারা পাতা: 1 / 12
পাতা 2
নীল ধ্রুবতারা পাতা: 2 / 12
পাতা 3
নীল ধ্রুবতারা পাতা: 3 / 12
পাতা 4
নীল ধ্রুবতারা পাতা: 4 / 12
পাতা 5
নীল ধ্রুবতারা পাতা: 5 / 12
পাতা 6
নীল ধ্রুবতারা পাতা: 6 / 12
পাতা 7
নীল ধ্রুবতারা পাতা: 7 / 12
পাতা 8
নীল ধ্রুবতারা পাতা: 8 / 12
পাতা 9
নীল ধ্রুবতারা পাতা: 9 / 12
পাতা 10
নীল ধ্রুবতারা পাতা: 10 / 12
পাতা 11
নীল ধ্রুবতারা পাতা: 11 / 12
পাতা 12
নীল ধ্রুবতারা পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।