নারী সৃষ্টি ও বিজ্ঞান
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
মাওলানা আবদুল্লাহ নাজীব
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
গবেষণা ৩৬০°
হাসিবুল হাসান
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বইটির বিস্তারিত দেখুন
| Title | নারী সৃষ্টি ও বিজ্ঞান |
| Author | পূরবী বসু |
| Publisher | নবযুগ প্রকাশনী |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 208 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | প্রবন্ধ |
| Weight | 0.34 Kg |
| ISBN | 9848401555 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Jahan-E-Noor , Apr 4, 2013
"কথাশিল্পী যখন ‘এমনিওটিক ফ্লুইড’ বিশ্লেষণের কথা শোনান, জানান গর্ভথলির পানীয় বিশ্লেষণের মাধ্যমে কেমন করে অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হয় এবং কী তার সামাজিক ও জনমিতিক প্রভাব, সাধারণ পাঠক তা-ও অবলীলায় পড়ে যেতে পারেন, আত্মস্থ করতে পারেন এবং নিজের ভেতরের সংস্কারককে জাগিয়ে তুলতে পারেন। পূরবী বসু তত্ত্ব ও তথ্যবহুল গবেষণার দুর্ভর বোঝা পাঠকের ঘাড়ে তুলে দেননি—সহজ কথায় কঠিন বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। এমনিওটিক ফ্লুইড বিশ্লেষণের ফল ২০০৬ সালের ইউএনএফপিএ প্রতিবেদন অনুযায়ী কেবল ভারতেই এক কোটি মেয়েশিশুর ভ্রূণ হত্যা করা হয়েছে। গর্ভথলির তরল পরীক্ষা করে মেয়েশিশু নিধন চলছে চীনসহ পৃথিবীর অনেক দেশে। সব মিলিয়ে প্রায় ১০ কোটি মেয়ে শেষ পর্যন্ত পৃথিবীর মুখ দেখতে পারেনি। এই একটি মানদণ্ডই নারীর অবস্থা বোঝাতে সক্ষম। নিরাপত্তাহীনতা এবং অনড় পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এমনকি নারীকেও নারীবিমুখ করে তোলে। অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ প্রশ্নে দক্ষিণ এশিয়ায় নারীরও প্রথম পছন্দ পুত্র। কিন্তু সামাজিক নির্মমতা ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত পুরুষ ও নারীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিয়েছে। দেড় হাজার বছর আগে আরবের অন্ধকার যুগে মেয়েশিশুকে জীবন্ত কবর দেওয়া আর সভ্যতার চরম উত্কর্ষের যুগে প্রাক-ভূমিষ্ঠ সন্তানের লিঙ্গ নিশ্চয়নের মাধ্যমে মেয়েভ্রূণ হত্যা করার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। এসব নিরুদ্দিষ্ট মেয়ে ও আগামী দিনের জনমিতিক সংকট নিয়ে লিখেছেন ‘হারিয়ে যাওয়া মেয়েদের খোঁজে’ নামের প্রবন্ধটি। এ ধরনের ২২টি নিবন্ধ নিয়ে পূরবী বসুর নারী, সৃষ্টি ও বিজ্ঞান। অনেক দিন আগে দেখা একটি কার্টুন মনে পড়ছে। গোঁফওয়ালা দশাসই একজন পেয়াদা বিবস্ত্র একজন নারীকে টেনেহিঁচড়ে এজলাসে নিয়ে এল। বিচারকের আসনে হাতুড়ি হাতে নিস্পৃহ বিচারক। পেয়াদা বলল, ‘মাই লর্ড, দ্য লেডি হ্যাজ জাস্ট ডেলিভার্ড এ ন্যাকেড বেবি—মহামান্য আদালত, এই নারী এইমাত্র একটি নেংটা শিশু প্রসব করেছে।’ নেংটা শিশু প্রসব! এটাও তো অপরাধের পর্যায়ে পড়ে। নারীকে নিয়ে যেসব সমাজসৃষ্ট বৈষম্য বিরাজ করছে, নারীর ‘অপরাধ’ বাড়াতে পারলে বৈষম্যের স্থিতাবস্থা বজায় রাখা সহজ হয়ে ওঠে। পূরবী বসুর নিবন্ধগুলো এর আগে নারীর কথা শিরোনামে যখন প্রকাশিত হয়েছে, তা বোদ্ধা পাঠকের দৃষ্টিতে পড়েছে। নিবন্ধগুলোর মধ্যে রয়েছে—রজঃস্বলা নারী, নারীদেহে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক অস্ত্রোপচার, গর্ভপাত: নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত, আরও কয়েকটি পিল, একুশ শতকে নারী ভাবনা, সৃষ্টির রহস্য নারী ও পুরুষ, নোবেলবিজয়ী নারী। তিনি প্রশ্ন রেখেছেন, কলঙ্ক কি কেবল নারীরই বিষয়? যৌন কেলেঙ্কারিকে আমরা বলছি নারী কেলেঙ্কারি—ভাষা ব্যবহারে যে সেক্সিস্ট দৃষ্টিভঙ্গি জীবনাচরণেও তা অভিন্ন থেকে যায়। যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক পাঠক বইটিকে পছন্দ করবেনই। পূরবী বসু ধন্যবাদ পেতে পারেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নারী সৃষ্টি ও বিজ্ঞান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: