১ম প্রকাশ, ২০২২
নাঙ্গেলি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | নাঙ্গেলি |
| Author | হাসান হামিদ |
| Publisher | ঐতিহ্য |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.25 Kg |
| ISBN | 9789847767932 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Faiza Habib , Apr 30, 2022
"বইঃনাঙ্গেলি লেখকঃহাসান হামিদ প্রকাশনাঃঐতিহ্য প্রচ্ছদঃধ্রুব এষ মূদ্রিত মূল্যঃ২০০ টাকা নারী সে কি দেবী নাকি পণ্য? ★নারী যে ছিলো প্রকৃতির মতো সুন্দর,বাইরে কঠিন কিন্তু ভেতরে কোমল। যে ছিলো পুরুষের প্রেরণার উৎস আজ সেই ভোগ্যপণ্য। নারীর যে সৌন্দর্য তা স্রষ্টা দিয়েছিলো দুহাত ভরে অকৃপণভাবে আজ তাতেই বসছে কর।নারী দেহের অপার সৌন্দর্য ও বিষ্ময়ের বস্তু।যুগে যুগে এই নারীদেহের অন্যতম অঙ্গ স্তন ছিলো রহস্যের আধাঁর,যা ছিলো সন্তানের খাদ্যের সংস্থান,তাতেই বসলো কর।আর এই কর দিতে হবে নিম্নবর্গের মানুষের। নিম্ন জাতের মেয়েদের স্তন ঢেকে রাখার জন্য দিতে হবে কর।আর এই কর দিতে অস্বীকার করে এক সাহসী নারী,নাম তার নাঙ্গেলি।এক দ্রোহের, এক বিপ্লবের বীজ বপন করে যার মশাল ভীত নড়িয়ে দেয় এক পুরো সমাজ ব্যবস্থার। ★বইটি পড়তে গিয়ে কি ভালো লেগেছে তা বলার আগে বলতে চাই, বইটি যতক্ষণ পড়েছি আমার মনে হয়েছে ওপার বাংলার কোনো কালজয়ী লেখকের লেখা পড়ছি।নিজস্ব স্বাতন্ত্র্য, দারুণ সব শব্দ চয়ন, গল্পের মধ্যে পাঠক হিসেবে আমি এমনভাবেই ডুবে গেছি,চারপাশের সমস্ত কোলাহল থেমে গেছে।আমি শুনছি আমার পেছনে কেউ বলছে কাপড়গুলো বৃষ্টি থেকে বাঁচাতে ঘরে নিয়ে আসতে কিন্তু আমি মানসচোক্ষে সেখানে নেই।আমি পৌছে গেছি চিরু, নাঙ্গেলি,উর্মি,ফাতেমার মধ্যে।আমি মন মস্তিষ্ক হারিয়ে গেছে তাদের ভীড়ে।একজন লেখকের স্বার্থকতা মনে হয় সেখানেই। ★বইটি পড়ে কি ভালো লেগেছেঃ ১/বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৬ কিন্তু আমি হলপ করে বলতে পারি বইটির প্রথম লাইন থেকেই পাঠক ঐ নিম্নবৃত্তদের বসতি,তাদের জীবন,তাদের যুদ্ধে হারিয়ে যাবে। ২/বইটি যখন আপনি পড়বেন আপনি উঁচু সমাজের নেতৃত্ব দানকারী রঘুনাথ বা ইমামকে দেখে যখন পুরুষ জাতির উপর বীতশ্রদ্ধ হচ্ছেন তখন আপনি চিরু আর রতনদের দেখে অবাক হবেন।শ্রদ্ধায় নুইয়ে আসবে আপনার মস্তক।পুরুষ ও প্রকৃতি একে অপরের প্রতিযোগী নয় বরং সহযোগী এটায় বিশ্বাস করবেন।যেখানে দারিদ্র্য দুনিয়ায় কামের জয়জয়কার সেখানে ভালোবাসা,আত্বসম্মানের স্থান ও আছে তাই যেন এই চরিত্রগুলো তুলে ধরেছে। ৩/জহির রায়হানের হাজার বছর ধরে পড়ার পর একদিকে ঐ উপন্যাসের প্রতিটা চরিত্র যেন আপনার খুব কাছের হয়ে যায়।তেমনি আমি ও যেন কখনো ফাতেমা,কখনো ফাতেমার মা,কখনো উর্মি, কখনো নাঙ্গেলিতে পরিণত হয়েছিলাম। ৪/শরৎচন্দ্রের মহেশ পড়ার পর জাতিভেদেরর যে বৈষম্য তা পাঠকের মনে আলোড়ন তুলেছিলো তা যেমন সত্য।তেমনি স্তন কর নামক প্রহসন যে নিজের লালসা চরিতার্থের এক অন্য পাথেয় তা যেন বলাই বাহুল্য। ৫/একজন নারী হিসেবে উর্মির লাঞ্চনাতে আমার মন গুমড়ে কেঁদেছে,তেমনি নাঙ্গেলির যে নিজের আত্বসম্মানকে আঁকড়ে ধরে রাখার প্রয়াস আমাকে উজ্জীবিত করেছে। ৬/একটা কোটেশন পড়েছিলাম,ঈশ্বর বাস করেন ঐ ভদ্রপল্লীতে।আজকে এই বইটি পড়ে মনে হলো ন্যায় বিচারক তো দূরে থাকুক স্বয়ং ঈশ্বর ও এদের দেখলে মনে হয় মুখ ফিরিয়ে নেয়। ৭/সভ্য সমাজে আমরা ধর্ম নিয়ে হানাহানিতে ব্যস্ত।কিন্তু এই সমাজে দারিদ্র্যতাই সবচেয়ে বড় ধর্ম।কারণ এই একটি জিনিসের সুযোগ যেমন ইমাম নিচ্ছে তেমনি নিচ্ছে বাবু সাহেব।আর এসব পুঁজিপতি ও ভন্ড ধর্মব্যবসায়ীদের কাছে বন্দী ফাতেমা,উর্মি,নাঙ্গেলিরা। ৮/বইটি যেহেতু ছোটো বইটি শেষ করার পর একটু ও অতৃপ্তি নেই।বরং অতিশায়োক্তি বা হাইপারবোলি দিয়ে তেনাপেঁচানো নয় দেখে আমার পড়তে দারুণ লেগেছে।বইটির শেষ লাইন পড়ে মনে হয়েছে এক নতুন অধ্যায়ের শুরু। ★শেষকথাঃ বইটি কেন পড়বেন তা বলতে ইচ্ছে করছে না বরং নিজের একটি অনুভূতি প্রকাশ করতে চাই।অঝোর ধারায় বারি ঝরে পড়ছিলো যখন বইটি হাতে নেই,আসন পাতি বারান্দার এক পাশে।নিমগ্ন চিত্তে বইটি পড়তে পড়তে দমকা হাওয়ায় আমি ভিজে যাচ্ছিলাম কিন্তু নিজেকে স্থানচ্যুত করা সম্ভবপর হয়নি।বইটি শেষ করলাম ১০ঃ৫৮ মিনিটে কিন্তু সে রেশ রয়ে গেলো।বাধ্য করলো আমায় দু লাইন লিখতে।বিশ্বাস করবেন কি না জানি না নাঙ্গেলির শেষ সিদ্ধান্ত পড়ার পর কাঁটা দিয়ে গেছে।আমি চিন্তা করেছি এক দরিদ্র পরিবারের গৃহবধূর এত সাহস কি করে হলো?তারপর ভেবেছি ঝাঁসির রাণী, প্রীতিলতা এরা ছিলো তাই তো স্বাধীনতা এলো।আর নাঙ্গেলিরা ছিলো বলেই এ করের বিরুদ্ধে বিদ্রোহ হলো।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি কবে পাব?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"নাঙ্গেলি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: