১ম প্রকাশ, ২০২৪
মুখোশকাল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | মুখোশকাল |
| Author | কিশোর কুমার দাস |
| Publisher | বিদ্যানন্দ প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 149 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.35 Kg |
| ISBN | 9789849865025 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Rakibul Haider , Feb 15, 2024
"শুরুতেই প্রশ্ন জাগে, মুখোশকাল কি? স্বতন্ত্র উপন্যাস না, আত্মজীবনী? আত্মজৈবনিক উপন্যাস হিসেবে এর আগে লেখক 'অদেখা' নামের একটা বই লিখেছেন। এরপর অবশ্য সেটাকে আত্মজীবনী হিসেবে স্বীকার করে নিয়েছেন। কিন্তু মুখোশকাল-কে স্রেফ আত্মজীবনী বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এর মধ্যে উপন্যাসের মতো অনেক উপাদান যুক্ত হয়েছে, যেগুলো সত্য হতেও পারে আবার নাও হতে পারে। কিশোরদার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে বইটির যাত্রা শুরুর কাল থেকেই পড়তে শুরু করেছিলাম এক একটি অধ্যায়। উনি নিজেই লিখছেন, নিজেই বদলাচ্ছেন। কিন্তু উপন্যাসের মূল জায়গাটা রয়ে যাচ্ছে। কখনো নাম বদলাচ্ছে। কখনো ঘটনার বর্ণনার ধরন। একটা আংশিক সত্য ঘটনাকে কেন্দ্র করে আস্ত উপন্যাস লেখার যাত্রাটা মন্দ ছিলো না। লেখক হিসেবে কিশোর কুমার দাস নতুন। লিখতে চান পুরানোদের মতো করে। খেই হারিয়ে ফেলেন, তবুও এগিয়ে যান। এই এগিয়ে যাওয়াটা তার কাছ থেকে আগামী দিনে আরও ভালো লেখা পাওয়ার আশাবাদ জাগায়। ভূমিকা শেষ, এবার ফিরে আসি মুখোশকালে। নীল এবং শর্মিলার গল্প হলেও, এই উপন্যাসে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আছেন গালিব সাহেবও। শর্মিলার বোন নাবিলাও কি এই উপন্যাসের গুরুত্বপূর্ণ অংশ! কিংবা শর্মিলার প্রেমিক আদিল! গল্প শুরু হয় মানসিকভাবে বিপর্যস্ত শর্মিলার নিজেকে নীলের কাছে সমপর্ণের মধ্য দিয়ে। নীল এখানে শিক্ষক আর শর্মিলা শিষ্য! জীবনকে নতুনভাবে আবিস্কারের খেলায় নামে শর্মিলা। নীলও তার নিজস্ব দীক্ষায় দীক্ষিত করতে চায় শর্মিলাকে। এমন মাস্টারিপনার দরুন শর্মিলার ক্লান্তিও আসে। নীল হাল ছাড়ে না। শর্মিলাও দিনশেষে আবার নীলের কাছেই ফিরে, জীবনের মানে বদলাতে। ঘটনা তার মতো এগিয়ে যায়। দৃশ্যপটে দেখা যায় রেলস্টেশনে উদয় হয়ে শর্মিলাদের ঘরে ঢুকে পড়া গালিব নামের রহস্যময় এক অন্ধ লোককে। যিনি হঠাৎ এসে সবকিছুতে জুড়ে বসেন। যার ভূমিকা তার উপস্থিতির প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে নিয়মিত আলাপের অভ্যাসে শর্মিলার প্রতি নীলের এক ধরনের দূর্বলতা তৈরি হয়। এই দূর্বলতার শেষ কোথায়? কোথায় গিয়ে থামবে এই দ্বৈরথ! এসবের উত্তর পাবেন, 'মুখোশকাল' উপন্যাসে। মুখোশকালের সবচেয়ে দূর্বল জায়গা কি? কিছুদূর পর পর ভারি ভারি সব বাক্য। জীবনের নানা বোধ নিয়ে দার্শনিকের দেয়া তত্ব। আমরা যেভাবে মুখরোচক উপন্যাস একটানা পড়ে যেতে চাই, সেই আরামটা এই উপন্যাসে একটু কম আছে। আবার অন্যদিক থেকে হিসেব করলে, মুখোশকালের সবচেয়ে শক্তিশালী দিক এটাই। জীবনের নানা পর্যায়ের ঘাত-প্রতিঘাতের বিপরীতে যে বাক্য তৈরি হয়, তা হয়তো অনেকের ভাবনার খোরাক যোগাবে। বিদ্যানন্দ প্রকাশনী থেকে প্রকাশিত 'মুখোশকাল' উপন্যাসটি পড়তে পারেন। কিশোর কুমার দাস নিয়মিত লিখে গেলে, আমরা আরও একজন ভালো লেখক পাবো।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মুখোশকাল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: